Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিএনপি

‘বিএনপি-জামায়াত দেশকে পিছনে নেওয়ার ষড়যন্ত্র করছে’

স্টক নিউজ বিডি January 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের জিডিপি যখন সিংগাপুর, মালয়েশিয়ার উপরে, দেশ যখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশকে পিছনের দিকে নেওয়ার নানামুখী ষড়যন্ত্র করছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফারুক খান বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক ভবিষ্যৎ বাণী করেছে, বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে এগিয়ে গেলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৭তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। আর এটা সম্ভব শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।

তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নানা ধরণের মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে দিচ্ছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে।

ফারুক খান বলেন, জনগণকে বলতে হবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি। বাংলাদেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা শেখ হাসিনার পাশে থাকুন, নৌকার পাশে থাকুন, নৌকায় ভোট দিন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি

গণমিছিল করতে চায় বিএনপি

স্টক নিউজ বিডি December 27, 2022

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠেয় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি। গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।

এ বিষয়ে অবহিত করতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির প্রতিনিধি দল। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি ডিএমপিতে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে অবহিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে।

কেএইচ/কেএসআর/জেআইএম

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবলয়

স্টক নিউজ বিডি December 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সমাবেশকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মাঠে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য। ঢাকার প্রবেশমুখে ইতোমধ্যেই ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এখনো তা অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এর বাইরে রাজধানীজুড়ে ডিএমপির সিসি ক্যামেরায় সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সমাবেশকে ঘিরে তল্লাশি গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ছিল সবচেয়ে বেশি। বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং রেলস্টেশনে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কঠোর নিরাপত্তার কারণে রাজধানীর আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকতে দেখা গেছে।

এদিকে, গত ১ ডিসেম্বর থেকে পুলিশের যে অভিযান শুরু হয়েছে তা এখনো চলছে। এ অভিযান চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে অনলাইনে নজরদারি অব্যাহত আছে। এর অংশ হিসেবে যাত্রীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ চেক করছে পুলিশ।
শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি ডিএমপি দিয়েছে। ডিএমপির অনুমোদনের পরপরই সেই এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা সেখানে যান। পোশাকি এবং সাদা পোশাকি পুলিশ সদস্যরা সেখানে গড়ে তুলেছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এ নিরাপত্তা বলয়ের মধ্যেই সেখানে ইতোমধ্যে জড়ো হয়েছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। দেওয়ার পর সবশেষ খবর অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও শর্তসাপেক্ষে অনুমোদন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর লঞ্চঘাট, রেল, বাস স্টেশনসহ বিভিন্ন সড়ক, অলিগলিতে পুলিশের তল্লাশি ছিল ব্যাপক। যানবাহনে ব্যাগ-শরীর তল্লাশির পাশাপাশি কোথায় যাচ্ছেন, কেন যাবেন-কী কারণে ইত্যাদি বিষয়ে যাত্রীদের জিজ্ঞেস করছে পুলিশ। তল্লাশির কারণও জানতে চান অনেক পথচারী। অনেকের মধ্যে চরম বিরক্ত প্রকাশ করতেও দেখা গেছে।

সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট মহাসড়কে এমনিতেই স্বল্প সংখ্যক যান চলাচল করে। ঢাকা থেকে বের হওয়া বিভিন্ন যানও তল্লাশির মুখে পড়ছে। যাত্রীদের বলছে, নিরাপত্তাজনিত কারণে পুলিশ তল্লাশি চালাতেই পারে। কিন্তু তল্লাশির নামে পরিচয়পত্রও দেখাতে বলছে পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে পরিচয়পত্র সব সময় থাকে না। কিন্তু কোনো সমাবেশকে কেন্দ্র করে এভাবে ঢালাও তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করা পুলিশের উচিত নয়।

এ ব্যাপারে ময়মসিংহ থেকে আসা কাদির মোল্লা জানান, তিনি ঢাকা-ময়মনসিংহ নিয়মিত আসা-যাওয়া করেন ব্যবসায়ের কাজে। শুক্রবারও এসেছিলেন জরুরি ব্যবসায়িক কাজে কিন্তু তল্লাশির মুখে পড়ে তার কাজের কিাজের দেরি হয়ে গেছে। এতে তিনি কিছুটা ক্ষতির সম্মুখিন হয়েছেন।

চট্টগ্রাম থেকে থেকে আসা ট্রেনযাত্রী মাহমুদ জানান, মায়ের চিকিৎসার জন্য গত কয়েকসপ্তাহ ধরে ঢাকায় আসা-যাওয়া করছেন। কিন্তু আজ (শুক্রবার) তল্লাশির নামে যে পরিমাণ নাজেহাল হয়েছেন তা ভাষায় প্রকাশ করা মত নয়।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, রেলওয়ে স্টেশনে যেন কোনো অবস্থাতেই ক্ষয়-ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নানা কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকার প্রবেশমুখ ডেমরায় তল্লাশি করেছে পুলিশ। ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পাড়, স্টাফ কোয়ার্টার, চৌরাস্তা, কোনাপাড়া ও ডেমরা-রামপুরা সড়কসহ অভ্যন্তরীণ এলাকাতেও পুলিশ সতর্ক অবস্থায় ছিল। ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, নির্দেশনা অনুযায়ী কড়া সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সন্দেহভাজন যাত্রীদের তল্লাশিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। নিয়মিত অভিযানের অংশ হিসাবে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে বলে জানায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথসহ গুরুত্বপূর্ণ ৮০টি চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরণের অপ্রীতকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা খবর পেয়েছি, জামায়াতে ইসলামী নাশকতার পরিকল্পনা করছে। শুক্রবার জুমার নামাজের পর তারা পল্টন সমাজ কল্যাণ মসজিদের গলিতে একত্র হয়ে স্লোগান দিচ্ছিল। এই স্লোগানটি বাংলাদেশের একটি নিষিদ্ধ দলের স্লোগান। তার মানে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য আছে। এখন যে-ই নাশকতার পরিকল্পনা করুক, কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো দুষ্কৃতকারী, নাশকতাকারী অথবা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতেও থাকছে খালেদা-তারেকের জন্য ‘ফাঁকা’ চেয়ার

স্টক নিউজ বিডি December 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাভেশ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে। সমাবেশের মঞ্চে এখানেও থাকছে খালেদা-তারেকের জন্য ‘ফাঁকা’ চেয়ার।

সমাবেশের মঞ্চে দেখা গেছে, এবারো সমাবেশে নেতাকর্মীদের চেয়ারের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য জন্য রয়েছে প্রতিকী চেয়ার। যেখানে রাখা হয়েছে তাদের ছবি।

সমাবেশের এই চেয়ারকে ঘিরে কাজ করছে নেতাকর্মীদের কৌতুহল আর উদ্দীপনা। অনেকে এই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার আর ছড়িয়ে দিচ্ছেন।

আয়োজকরা বলছেন, এমন চেয়ার রাখার মাধ্যমে দলীয় চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চেয়ারপারসনকে মনে প্রাণে ধারণ করেন তারা।

গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহীর এ বিভাগীয় গণ-সমাবেশে ১৫ লাখ লোকের সমাগমের টার্গেট করেছে বিএনপি। বিএনপির দাবি, সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা ও আশপাশের জেলা থেকে গণসমাবেশে ১৫ লাখের বেশি লোকের সমাগম হবে।

গতকাল শুক্রবার গণসমাবেশস্থলের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগ করে বলেন, ‘সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে লাখো নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশে এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অবস্থান করছেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বিএনপির সমাবেশের সুবিধার্থে সব করার পরও বাড়াবাড়ি করলে ব্যবস্থা’

স্টক নিউজ বিডি November 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশের সুবিধার্থে সব করার পরও বাড়াবাড়ি করলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘ঢাকায় বিএনপির নির্বিঘ্ন সমাবেশের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলা এবং সেখানে ছাত্রলীগের সম্মেলনের তারিখ এগিয়ে আনা সত্ত্বেও তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, বাড়াবাড়ি করা হয়, তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন ৮ তারিখের পরিবর্তে এগিয়ে এনে ৬ তারিখ করেছেন যাতে সেই মঞ্চ, প্যান্ডেল গুটিয়ে ফেলার পর বিএনপি সময় নিয়ে মঞ্চ এবং তাদের প্যান্ডেল নির্মাণ করতে পারে। কোনো সম্মেলন পিছিয়ে দেয়া সহজ কিন্তু এগিয়ে আনা সহজ নয়। তারপরও বিএনপির জন্য আওয়ামী লীগ সেটি করেছে। শুধু তাই নয়, বিএনপি তো নির্বিঘেœ সারাদেশে সমাবেশ করছে।’

মন্ত্রী আরো বলেন, ‘তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যখন সমাবেশ করতাম আমাদের ওপর গ্রেনেড হামলা, বোমা হামলা, বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আমাদের দলীয় কার্যালয়ের দু’পাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছিলো, সহজে আমাদের সমাবেশ করতে দেয়া হতো না। রাসেল স্কোয়ারে আমরা ২০ জন নিয়ে দাঁড়ালে পুলিশ লাঠিপেটা করতো। সেই ছবিগুলো আপনারাই সংগ্রহ করেছেন এবং এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তাদের আমলে যেভাবে আমাদের প্রয়াত নেতা মো: নাসিমকে পুলিশ লাঠিপেটা করেছিল, আমাদের অন্যতম জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীকে টানাহেঁচড়া করেছিল, আমিও পুলিশের লাঠিপেটা খেয়েছি, এভাবে তাদের কোনো নেতা আমাদের ১৪ বছরের আমলে এসবের শিকার হতে হয়নি। সরকার তাদেরকে সহায়তা করছে বিধায় তারা নির্বিঘেœ সারাদেশে সমাবেশ করতে পারছে, যা তাদের সময় আমরা করতে পারিনি।’

বিএনপির সমাবেশে জঙ্গিপ্রভাব নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, এদেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের কারণেই জঙ্গিদের উত্থান ঘটেছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি এটির সাথেও বিএনপির অপতৎপরতা একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, ‘আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছে বিএনপির হাত ধরে। বাংলা ভাইকে মাঠেই নামিয়েছিল বিএনপি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলা ভাইকে পুলিশ প্রটেকশন দেওয়া হয়েছিল। অপারেশন কিলিং কমান্ডার বাংলা ভাইয়ের নেপথ্যে গডফাদার ছিলেন রুহুল কুদ্দুস দুলু, রাজশাহীর সাবেক মেয়র মিনু, আলমগীর কবীর, নাদিম মোস্তফা, ব্যারিস্টার আমিনুল হকসহ আরো অনেকেই। এভাবেই জঙ্গিগোষ্ঠীর উত্থান ও বিস্তৃতি ঘটিয়েছিল বিএনপি। তাদের সময়েই ৫শ’ জায়গায় বোমা ফাটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিয়েছে, যেটির বিরুদ্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।’

ড. হাছান বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি সারাদেশে সমাবেশের নামে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একইসাথে দেখা যাচ্ছে জঙ্গিরাও আগের তুলনায় তৎপর হচ্ছে। এ দেশের জঙ্গিগোষ্ঠী, সন্ত্রাসীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তাদের ২২ দলীয় জোট যে কত দলীয় জোট সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। তবে যাই হোক সেই জোটের মধ্যে সেই সমস্ত জঙ্গিগোষ্ঠীর নেতারা আছে যারা আফগানিস্তানের তালেবানি নীতি বিশ্বাস ও লালন করে এবং মনে মনে দেশটাকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখে।’

চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠকে দু’দেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও বাণিজ্যখাতে যোগাযোগ বৃদ্ধির নানা বিষয়ে আলোচনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে সরকার বাধা দিবে না: কাদের

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিকে আগুন সন্ত্রাসের ব্যাপারে হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।’

রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনকালে প্রদত্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও।

রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ধোঁকা দেয়ার সময় শেষ।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

বিএনপির কুমিল্লার সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক, জনগণের উপস্থিতি ছিল খরা, কোথায় গেল
স্রোত আর ঢল! ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।’

তিনি পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপির দুঃশাসন, অপকর্ম, ভোটচুরি, হাওয়া ভবন ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আমিরুল ইসলাম মিলন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য আনিছুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে: শেখ পরশ

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১১ নভেম্বরের পর রাজপথ যুবলীগের দখলে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা মিছিল সমাবেশ করছেন, যত পারেন করে নেন। কারণ ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে রাজপথ থাকবে আমাদের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।

শনিবার রংপুর জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যারা ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৫জন বিরোধী মতাদর্শী নেতাকর্মীদের হত্যা করে, তারা আবার সমাবেশ করার অধিকার কোন মুখে বলে আমি বুঝি না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা তো একটা সমাবেশ করতে পেরেছে। তাও তারা নাকে কান্না করে। তাদের আমলে আমাদের কিন্তু সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।

শেখ ফজলে শামস পরশ বলেন, ৩ নভেম্বর জেলাখানা ভিতর বিনা বিচারে যারা হত্যাযজ্ঞ চালিয়ে কালো আইন প্রতিষ্ঠা করে তারা আজকে মানবাধিকার লংঘেনর বক্তৃতা দেয়। ভন্ডামি করার একটা সীমা থাকে, কিন্তু এদের কোনও লজ্জা নেই।

বিএনপি ভণ্ড- প্রতারকদের দল উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, তারা শুরু থেকে এদেশের মানুষের সাথে প্রতারণা মিথ্যাচার করে আসছে। জনগণের অধিকার খর্ব করাই তাদের প্রধান কাজ। আজকেও তারা এদেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্য মাঠে নেমেছে। আবারও এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। অনেক দিন খোলাখোলি দুর্নীতি করতে পারছে না বলে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. শাজাহান খান এমপি, বীর মুক্তি যোদ্ধা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য অ্যাড. হোসনে আরা লুতফা ডালিয়া এমপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু ও জেল হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে ক্ষমতায় থাকতে জিয়া ও বেগম জিয়া উভয়েই হত্যা-সংঘর্ষের পথ বেছে নিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার। অন্যথায় দেশে সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতার সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে যারা বঙ্গবন্ধুর সাথে ছায়ার মতো থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই চারনেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল। তারা বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেন নাই, মরণেও তারা সহযাত্রী হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য তখন এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল কার্যত জিয়াউর রহমানের হাতে। কারণ তখন কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিলো এবং তিনি প্রধান সেনাপতি ছিলেন। জিয়াউর রহমানের আওতাধীন সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ বিপথগামী সেনাসদস্যরা গিয়েই কারাগারে এই হত্যাকাণ্ড চালায়। অর্থাৎ জিয়াউর রহমান যে শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত তা নয়, ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সাথেও জিয়াউর রহমান যুক্ত।’

‘জিয়াউর রহমান বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেন’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তিনি ১৯৭৭ সালে নিরাপরাধ সামরিক অফিসারদের বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। অর্থাৎ বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন জিয়াউর রহমানের হাতে সংঘঠিত হয়েছিলো। পরবর্তীতে খালেদা জিয়াও জ্বালাও-পোড়াও রাজনীতির ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে সেই সাংঘর্ষিক রাজনীতির ধারা অব্যাহত রেখেছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

শনিবার বিকেলে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নাকি বিরোধীদল ও জনগণকে ভয় পায় না। ভয় যদি না পাও তাহলে কেন দুই দিন ধরে পরিবহণ বন্ধ করে দাও। কেন আমাদের নেতাদের গুলি করে মার?

মির্জা ফখরুল বলেন, আমি নাকি চিবিয়ে খাই। আরে আপনারা তো চিবিয়ে চিবিয়ে অর্থনীতিটা খেয়ে ফেলেছেন। এখন দেশটা খেয়ে ফেলবেন। আশ্রয়ণ প্রকল্প করে একটা ঘর দেয়, ওখানেও চুরি করে। আমাদের এই সরকার সর্বভোগে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলতে চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় না। আমাদের সবার বিরুদ্ধে মামলা। ৩৫ লাখ মামলা। ৬০০ নেতাকর্মী গুম করেছে। সহস্রাধিক মানুষ হত্যা করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায়? এখন বলে কিনা দেশে দুর্ভিক্ষ হবে। এ দায় কার? ১৯৭৫ সালে তার বাবার আমলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। এই রংপুরের বাসন্তি লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি।

আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা তো চিতল মাছ খাচ্ছেন। আমরা সাধারণ মানুষ না খেয়ে আছি। আপনারা কি এটা মানবেন? আমেরিকার একটা রিপোর্টে বলা হয়েছে, এই সরকার মিথ্যা কথা বলে। রংপুরে মানুষ জেগে উঠবে, এই ভয়াবহ সরকারের পতন ঘটাবে। আপনাদের নুরুলদিন বলেছিলেন, কোনঠে বাহে জেগে ওঠো। আজকে আমাদের জেগে উঠতে হবে।

মির্জা ফখরুল বলেন, কেমন আছেন বাহে, আমরা রংপুরের সাওয়াল। আমরা ভালো নাই। আমরা সকল নির্যাতন অত্যাচার জয় করে আমরা ভালো থাকব। আজকে সমাবেশে প্রতিবাদ করতে এসে একজন নিহত হয়েছেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

রংপুর নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ও বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন আর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

এ ছাড়া জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, দিনাজপুরের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের শুরুতেই স্থানীয় বিএনপি এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা বিএনপির শীর্ষনেতারা বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেনে, শেখ হাসিনার সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে নরকে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এই অবৈধ সরকার আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের সকল অর্জনকে ধ্বংস করেছে। শুধুমাত্র একটি কারণে- তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা বিনাভোটে, জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ব্যাংক চত্বরের প্রধানসড়কে বাড়তে থাকে কর্মী সমাগম। শুক্রবার রাত থেকেই শহরের আশপাশের ১০ জেলার নেতাকর্মীরা খুলনায় আসতে থাকেন। সভাস্থল থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে মাইক, ব্যানার আর প্রজেক্টর।

নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

কর্মসূচিতে আসা কর্মীরা অভিযোগ করেন, পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা তাদের বাধা দিয়েছে। কোথাও কোথাও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবুও সব বাধা পেরিয়ে সমাবেশে আসছে মানুষ।

বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদও জানান নেতাকর্মীরা।

এটি বিএনপির তৃতীয় বিভাগীয় মহাসমাবেশ। খুলনার পর বরিশাল, সিলেট ও রাজশাহীসহ আরো ৭টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করার কথা রয়েছে দলটির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য