Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যুক্তরাষ্ট্রে

পিএসএল ছাড়লেন সাকিব

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন পেশোয়ার জালমির বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের জায়গায় আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরাজাইকে দলে নিয়েছে পেশোয়ার।

পিএসএলের প্লে-অফে পেশোয়ার খেলার সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়েছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই। পেশোয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশী অলরাউন্ডার।’

টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াড ছেড়ে যাওয়ায় হতাশ সাকিব। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে যোগ দেওয়ার জন্য সাময়িকভাবে পিএসএল ছাড়তে হচ্ছে আমাকে। আমি জানি, এখানে আমার অনেক ভক্ত-সমর্থক আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, টুর্নামেন্টের শেষ পর্বে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভূমিকা রাখতে আমি আবার ফিরে আসবো।’

এবার পিএসএলে পেশোয়ারের দুই ম্যাচে দলের সঙ্গে ছিলেন সাকিব। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। করাচি কিংসের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১ রান এবং বল হাতে উইকেটশূন্য ছিলেন সাকিব।

আগামী ১৯ মার্চ লাহোরে হবে পিএসএলের অষ্টম আসরের ফাইনাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
biman biddhosto

মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ২

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানীয় সময় গতকাল সোমবার (১১ অক্টোবর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এপি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুল ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও আগুনে পুড়েছে। ক্যালিফোর্নিয়ার সান্টি শহরে ঘটা এই দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিধ্বস্ত এই বিমানটি সি৩৪০ মডেলের একটি দুই ইঞ্জিন বিশিষ্ট। সোমবার বিমানটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে উদ্দেশ্যে যাচ্ছিল।

তবে উড্ডয়নের পরপরই বিমানটিতে সমস্যা দেখা দেয় এবং সেখানকার একটি মাধ্যমিক স্কুলের পাশে গিলেস্পি ফিল্ডে সেটি অবতরণের চেষ্টা করে। তবে এর আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় দু’জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত দু’জনকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও জানা যায়নি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য