Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় জনসমুদ্র

স্টক নিউজ বিডি November 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে শহরের চারিদিক থেকে লাখো মানুষের স্রোত যাচ্ছে যশোর স্টেডিয়ামের দিকে। সকাল থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছেন যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে। ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জনসভাস্থলে মানুষ আসা শুরু করেন। বেলা ১২টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। উৎসবমুখর হয়েছে উঠেছে পুরো শহর। স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনছে লাখো জনতা।

ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহরকেই সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে প্রস্তুতি নিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, এই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাবে। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা এখন যশোরজুড়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কুমিল্লায় বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট হচ্ছে না

কুমিল্লায় বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট হচ্ছে না

স্টক নিউজ বিডি November 24, 2022

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করেছে দলটি।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লা কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করবে বিএনপি।তবে অন্যান্য সমাবেশের মতো এবার কুমিল্লার সমাবেশের আগে পরিবহন ধর্মঘট হচ্ছে না।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চাই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক, তাই ধর্মঘটে যাচ্ছি না।

কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ধর্মঘট বিএনপির সমাবেশ ঠেকাতে পারেনি, পারবেও না। যেখানেই সরকার সমর্থক পরিবহন নেতারা ধর্মঘট দিয়েছেন সেখানে লোক সমাগম প্রচুর হয়েছে। পরিবহন নেতাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।

এরই মধ্যে সমাবেশ সফল করতে সবধরনের প্রস্তুতি নিয়েছেন বিএনপি।মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আওয়ামী-লীগ

আ.লীগের উপদেষ্টা পরিষদের সভা ১৯ নভেম্বর

স্টক নিউজ বিডি November 15, 2022

আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলটির উপদেষ্টামণ্ডলীর সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সব সদস্যকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তত্ত্বাবধায়ক সরকার ‘মামা বাড়ির আবদার’: বিএনপিকে কাদের বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক

তত্ত্বাবধায়ক সরকার ‘মামা বাড়ির আবদার’: বিএনপিকে কাদের

স্টক নিউজ বিডি November 13, 2022

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার? তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। মির্জা ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। এখন আমাদের আপনি থেকে তুমি বলতে শুরু করেছেন। আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস নিয়ে খেলছেন। সামনে বিজয়ের মাস ডিসেম্বর, খেলা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লুটপাট-দুর্নীতির বিরুদ্ধে নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। সামনে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে বেলা সাড়ে ১১টায় এ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি।

এর আগে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকি, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ স্থানীয় নেতারা।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, গলা ফাটাচ্ছেন বিপ্লব করবেন। আপনার আদর্শ কী? আপনার লক্ষ্য কী? সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।

সম্মেলনে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল হাই এমপি এবং সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আনন্দে মেতে উঠেন। সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সবশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন হয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 7, 2022

সারা দেশে ১০০টি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন তিনি।

১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। আমরা দেশের উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা করেছি। সেই লক্ষ্যে আজ ১০০ সেতুর উদ্বোধন করা হলো।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। দেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যেত না, সেখানে আমরা শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা করেছি। এ জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সেতুগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানে সেতুগুলোর ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে: শেখ পরশ

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১১ নভেম্বরের পর রাজপথ যুবলীগের দখলে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা মিছিল সমাবেশ করছেন, যত পারেন করে নেন। কারণ ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে রাজপথ থাকবে আমাদের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।

শনিবার রংপুর জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যারা ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৫জন বিরোধী মতাদর্শী নেতাকর্মীদের হত্যা করে, তারা আবার সমাবেশ করার অধিকার কোন মুখে বলে আমি বুঝি না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা তো একটা সমাবেশ করতে পেরেছে। তাও তারা নাকে কান্না করে। তাদের আমলে আমাদের কিন্তু সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।

শেখ ফজলে শামস পরশ বলেন, ৩ নভেম্বর জেলাখানা ভিতর বিনা বিচারে যারা হত্যাযজ্ঞ চালিয়ে কালো আইন প্রতিষ্ঠা করে তারা আজকে মানবাধিকার লংঘেনর বক্তৃতা দেয়। ভন্ডামি করার একটা সীমা থাকে, কিন্তু এদের কোনও লজ্জা নেই।

বিএনপি ভণ্ড- প্রতারকদের দল উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, তারা শুরু থেকে এদেশের মানুষের সাথে প্রতারণা মিথ্যাচার করে আসছে। জনগণের অধিকার খর্ব করাই তাদের প্রধান কাজ। আজকেও তারা এদেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্য মাঠে নেমেছে। আবারও এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। অনেক দিন খোলাখোলি দুর্নীতি করতে পারছে না বলে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. শাজাহান খান এমপি, বীর মুক্তি যোদ্ধা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য অ্যাড. হোসনে আরা লুতফা ডালিয়া এমপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু ও জেল হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে ক্ষমতায় থাকতে জিয়া ও বেগম জিয়া উভয়েই হত্যা-সংঘর্ষের পথ বেছে নিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার। অন্যথায় দেশে সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতার সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে যারা বঙ্গবন্ধুর সাথে ছায়ার মতো থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই চারনেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল। তারা বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেন নাই, মরণেও তারা সহযাত্রী হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য তখন এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল কার্যত জিয়াউর রহমানের হাতে। কারণ তখন কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিলো এবং তিনি প্রধান সেনাপতি ছিলেন। জিয়াউর রহমানের আওতাধীন সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ বিপথগামী সেনাসদস্যরা গিয়েই কারাগারে এই হত্যাকাণ্ড চালায়। অর্থাৎ জিয়াউর রহমান যে শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত তা নয়, ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সাথেও জিয়াউর রহমান যুক্ত।’

‘জিয়াউর রহমান বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেন’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তিনি ১৯৭৭ সালে নিরাপরাধ সামরিক অফিসারদের বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। অর্থাৎ বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন জিয়াউর রহমানের হাতে সংঘঠিত হয়েছিলো। পরবর্তীতে খালেদা জিয়াও জ্বালাও-পোড়াও রাজনীতির ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে সেই সাংঘর্ষিক রাজনীতির ধারা অব্যাহত রেখেছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আওয়ামী লীগ

তৃণমূলে শতাধিক সম্মেলন ১২ ডিসেম্বরের মধ্যে

স্টক নিউজ বিডি October 31, 2022

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর। এর আগেই ১২ ডিসেম্বরের মধ্যে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সব কমিটির সম্মেলনের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে আরও জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরে গত জাতীয় সম্মেলনের আগের ৩৩টি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাকি ছিল ৪৫ জেলার সম্মেলন। বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতারা দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ২৩টির মতো জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আরও অন্তত ১৪টি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাকি আটটি জেলায় এখনো সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়নি। মেয়াদোত্তীর্ণ রয়েছে আরও প্রায় ৭০-৮০টি উপজেলা শাখা।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন, করোনাসহ নানা কারণে আমাদের সম্মেলনগুলো শেষ করতে একটু দেরি হচ্ছে। আমরা দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে ছিলাম। তবে এখন আমরা দ্রুতগতিতে আমাদের সম্মেলনের কাজ এগিয়ে নিচ্ছি। এছাড়া আমরা একেবারে তৃণমূলে বেশি গুরুত্ব দিয়েছি। ওয়ার্ড, ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত সম্মেলন করছি। ঢাকা মহানগরে দেখবেন আমরা ইউনিট থেকে সম্মেলন করেছি। এর মধ্য দিয়ে কিন্তু‘ আমাদের তৃণমূলে একটা ভিত্তি দাঁড়িয়ে যাচ্ছে। এভাবেই জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।

দেশের আট বিভাগে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা রয়েছে। অন্যদিকে সারা দেশে আওয়ামী লীগের উপজেলা, থানা ও পৌর কমিটির সংখ্যা প্রায় সাড়ে ছয়শর মতো। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬০টি, চট্টগ্রামে ১২৯টি, রাজশাহীতে ৮৩টি, খুলনায় ৭৪টি, রংপুরে ৬৬টি, বরিশালে ৫৩টি, সিলেটে ৪৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩৯টির মতো কমিটি রয়েছে।

বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতারা দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ২৩টির মতো জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে সম্মেলন হলেও এসব জেলার বেশির ভাগেই এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। এছাড়া এসব জেলার অধীন বেশ কিছু উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন বাকি রয়েছে।

এদিকে সম্মেলন না হলেও বেশ কয়েকটি জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৫ নভেম্বর কুমিল্লা মহানগর, ৭ নভেম্বর টাঙ্গাইল, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়া, ১৩ নভেম্বর ঝিনাইদহ, ১৬ নভেম্বর বরগুনা, ২১ নভেম্বর লক্ষ্মীপুর, ২৬ নভেম্বর পিরোজপুর, কুমিল্লা দক্ষিণ এবং জামালপুর, ১ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ, ৩ ডিসেম্বর নোয়াখালী এবং ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর এবং ৫ ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এখনো পর্যন্ত তারিখ হয়নি এমন জেলা রয়েছে আরও অন্তত আটটি। এর মধ্যে ২০১২ সালের ২৭ ডিসেম্বর বরিশাল, ২০১৪ সালের ১৯ জুন মুন্সীগঞ্জ, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি গাজীপুর মহানগর, ২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি শরীয়তপুর, ২০১৬ সালের ২৯ এপ্রিল ময়মনসিংহ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া দীর্ঘদিন সম্মেলন হয় না মাদারীপুর জেলা আওয়ামী লীগের। সম্মেলন ছাড়াই এর আগে কমিটি গঠন করা হয়েছিল জেলাটিতে।

ঢাকা বিভাগে আওয়ামী লীগের ১৭টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে চারটা মহানগর ও বাকি ১৩টা জেলা শাখা। ইতোমধ্যে দুটি মহানগরসহ আটটি জেলার সম্মেলন শেষ হয়েছে। আওয়ামী লীগের গত সম্মেলনের আগে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারও জাতীয় সম্মেলনের আগেই ঢাকা উত্তর-দক্ষিণসহ বাকি জেলা শাখার সম্মেলনও করার পরিকল্পনা রয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের। পাশাপাশি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ও থানা কমিটি গঠনের কাজও চলছে। ইতোমধ্যে ঢাকা উত্তর-দক্ষিণের থানা ও ওয়ার্ড সম্মেলন শেষ হয়েছে। বাকি জেলাগুলোর থানা ওয়ার্ড সম্মেলনের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

রাজশাহী বিভাগে আওয়ামী লীগের ৮টি জেলা ও একটি মহানগর রয়েছে। এর সবগুলোর সম্মেলন শেষ হয়েছে। এই বিভাগে ৮২টি উপজেলার সমমর্যাদার কমিটি রয়েছে। এর মধ্যে ৭৯টির সম্মেলন ইতোমধ্যে কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয়। বাকি তিনটির আগামী মাসের মাঝামাঝিতে হবে। আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, সম্মেলনের মধ্য দিয়েই সব জায়গায় কাউন্সিলরদের মতামতে বা আলোচনার মাধ্যমে কমিটি হয়েছে। বেশকিছু জেলা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটিও জমা পড়েছে।

চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ১৫টা সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে ১৩টি জেলা এবং দুটি মহানগর। এই বিভাগে ১২৯ উপজেলা সমমর্যাদার শাখা কমিটি রয়েছে। আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন যুগান্তরকে জানান, ৫ নভেম্বর কুমিল্লা মহানগর, ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া, ২১ নভেম্বর লক্ষ্মীপুর, ২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ, ১ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ, ৩ ডিসেম্বর নোয়াখালী এবং ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর এবং ৫ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া চাঁদপুরের সম্মেলন ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে। আগামী সপ্তাহে নির্দিষ্ট তারিখ নির্ধারণ হবে। তিনি আরও বলেন, রাঙামাটি জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। কুমিল্লা উত্তর, ফেনী, চট্টগ্রাম উত্তর, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার মেয়াদোত্তীর্ণ হয়নি।

ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের চারটি জেলা এবং একটি মহানগর কমিটি রয়েছে। যার সবগুলোই বর্তমানে মেয়াদোত্তীর্ণ। তবে একটি জেলার (২৬ নভেম্বর জামালপুর) জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যুগান্তরকে বলেন, বাকি চারটি জেলার সম্মেলনের তারিখ দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে। আমরা আশা করছি নভেম্বরের ২৫ থেকে ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে বাকি চারটি জেলার সম্মেলনও শেষ করতে পারব। এই বিভাগের ৩৯টি উপজেলা কমিটির মধ্যে ৩২টির সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।

সিলেট বিভাগে আওয়ামী লীগের ৫টি সাংগঠনিক জেলা রয়েছে। সেগুলো হলো-সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। এর মধ্যে গত জাতীয় সম্মেলনের আগে সুনামগঞ্জ ছাড়া অন্য জেলাগুলোর সম্মেলন হয়েছে। এগুলোর পূর্ণাঙ্গ কমিটিও হয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আমার বিভাগে একটি ছাড়া বাকি সব জেলার সম্মেলন হয়েছে। বাকি থাকা সুনামগঞ্জ জেলার সম্মেলন নভেম্বরে করে ফেলব। এছাড়া যেসব উপজেলা-থানা ও পৌর কমিটির সম্মেলনের কাজও শেষ করে ফেলব।

বরিশাল বিভাগে আওয়ামী লীগের ৭টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে তিন জেলা এখনো মেয়াদোত্তীর্ণ। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন যুগান্তরকে বলেন, আমার বিভাগের দুটি জেলার (বরগুনা ও পিরোজপুর) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাকি রয়েছে একটি জেলা-বরিশাল। খুব শিগগিরই এই জেলার সম্মেলন করা হবে।

রংপুর বিভাগে আওয়ামী লীগের আটটি জেলা এবং একটা মহানগর রয়েছে। এর মধ্যে গত জাতীয় সম্মেলনের আগে ৬টির সম্মেলন হয়েছিল। সেগুলো হলো-রংপুর জেলা, রংপুর মহানগর, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান কমিটির সময়ে পঞ্চগড় ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই বিভাগের এখন একটি জেলার (দিনাজপুরের) সম্মেলন বাকি আছে।

খুলনা বিভাগে আওয়ামী লীগের ১১টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আগে সাতটির সম্মেলন ও কমিটি হয়েছিল। বাকি ছিল চারটি জেলার সম্মেলন। এর মধ্যে ইতোমধ্যে মাগুরা, মেহেরপুর জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে বাকি দুটি জেলা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের। এখন চলছে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ। এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, ডিসেম্বরের মধ্যেই সম্মেলনগুলো শেষ করতে পারব বলে আশা করছি।

এদিকে রোববার দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন নিয়ে এক সভা করে আওয়ামী লীগ। সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন করার জন্য দলীয় সভাপতি নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আমরা সমন্বয় করছি। তারা নেত্রীর উপস্থিতিতে সম্মেলন করতে চান। তার সময়সূচির সঙ্গে মিলিয়ে আমরা তারিখগুলো দিয়ে দেব। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে এই সম্মেলনগুলো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সম্মেলনের মেয়াদোত্তীর্ণ সব (সহযোগী ও ভ্রাতৃপ্রতিম) সংগঠনের সম্মেলন করে ফেলব। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সম্মেলনও করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হবে। সব সংগঠনের সম্মেলন হবে।

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন ২৪ ডিসেম্বরের আগে

স্টক নিউজ বিডি October 30, 2022

ছাত্রলীগসহ সব মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধানমণ্ডিতে রোববার আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সমাবেশ নিয়মিত রুটিন ওয়ার্কের কাজ। পাল্টাপাল্টি সমাবেশ করে না আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে নির্বাচনে আসবে না। তারা নির্বাচনে আসবে কিন্তু পানি ঘোলা করে আসবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ সদস্যের সংখ্যা কত? মাত্র ৭ জন।

তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে কী সংসদ অকার্যকর হয়ে যাবে? বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করা বা না করা তাদের ব্যাপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,
কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃর্ণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

শনিবার বিকেলে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নাকি বিরোধীদল ও জনগণকে ভয় পায় না। ভয় যদি না পাও তাহলে কেন দুই দিন ধরে পরিবহণ বন্ধ করে দাও। কেন আমাদের নেতাদের গুলি করে মার?

মির্জা ফখরুল বলেন, আমি নাকি চিবিয়ে খাই। আরে আপনারা তো চিবিয়ে চিবিয়ে অর্থনীতিটা খেয়ে ফেলেছেন। এখন দেশটা খেয়ে ফেলবেন। আশ্রয়ণ প্রকল্প করে একটা ঘর দেয়, ওখানেও চুরি করে। আমাদের এই সরকার সর্বভোগে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলতে চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় না। আমাদের সবার বিরুদ্ধে মামলা। ৩৫ লাখ মামলা। ৬০০ নেতাকর্মী গুম করেছে। সহস্রাধিক মানুষ হত্যা করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায়? এখন বলে কিনা দেশে দুর্ভিক্ষ হবে। এ দায় কার? ১৯৭৫ সালে তার বাবার আমলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। এই রংপুরের বাসন্তি লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি।

আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা তো চিতল মাছ খাচ্ছেন। আমরা সাধারণ মানুষ না খেয়ে আছি। আপনারা কি এটা মানবেন? আমেরিকার একটা রিপোর্টে বলা হয়েছে, এই সরকার মিথ্যা কথা বলে। রংপুরে মানুষ জেগে উঠবে, এই ভয়াবহ সরকারের পতন ঘটাবে। আপনাদের নুরুলদিন বলেছিলেন, কোনঠে বাহে জেগে ওঠো। আজকে আমাদের জেগে উঠতে হবে।

মির্জা ফখরুল বলেন, কেমন আছেন বাহে, আমরা রংপুরের সাওয়াল। আমরা ভালো নাই। আমরা সকল নির্যাতন অত্যাচার জয় করে আমরা ভালো থাকব। আজকে সমাবেশে প্রতিবাদ করতে এসে একজন নিহত হয়েছেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

রংপুর নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ও বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন আর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

এ ছাড়া জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, দিনাজপুরের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের শুরুতেই স্থানীয় বিএনপি এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা বিএনপির শীর্ষনেতারা বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য