Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

ড. মোশাররফ

যারা হামলার নির্দেশ দিচ্ছে, হামলা করছে তারা কেউ ছাড় পাবে না: ড. মোশাররফ

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশেই ছাত্রদলের ওপর হামলা করছে সন্ত্রাসীরা। যারা হামলার নির্দেশ দিচ্ছে, হামলা করছে তারা কেউ ছাড় পাবে না। সবার বিচার হবে। কেউ পার পাবে না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ধাক্কা দেওয়ার সূচনা করেছে। ছাত্রদল যে আন্দোলন শুরু করেছে তাদের সঙ্গে সবাইকে অংশগ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।

ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের হামলার নিন্দা জানিয়ে মোশাররফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের পিটিয়ে যেভাবে রক্ত বের করেছে, আমাদের একজন ছাত্রী নেত্রীকে যেভাবে মারধর করেছে, সেসব ছবি পত্রিকা ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা এ ধরনের ঘৃণ্য কাজের নিন্দা জানাই, ক্ষোভ জানাই, ঘৃণা জানাই।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা এসব অপকর্ম করছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই নেতাদের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের পান্ডারা নিউমার্কেটের ঘটনা ঘটিয়েছিল, পার পায়নি। তারা কিন্তু গ্রেফতার হয়েছে। আবরারকে যারা হত্যা করেছিল তারাও কিন্তু তাদের নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় রেহাই পায়নি। বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারাও কিন্তু তাদের ক্ষমতায় থাকা অবস্থায় রেহাই পায়নি। অতএব আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা আজ এ নির্দেশ তোমাদের দিচ্ছে তারা তোমাদের ধ্বংস করছে।

তিনি আরও বলেন, আমার এইটুকু কথা, বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে। পাল্টা আক্রমণের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তথ্যমন্ত্রী

বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলীয়ভাবে সিদ্বান্ত নিয়ে বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করেছে।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও অগ্নি সন্ত্রাস করতে না পারে সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে। বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করার পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান আলী এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি ও অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
vp noor

ছাত্রলীগ, যুবলীগকে পাগলের মতো বেপরোয়া ছেড়ে দেওয়া হয়েছে : নূর

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘আজকে ছাত্রলীগ, যুবলীগকে পাগলের মতো বেপরোয়া ছেড়ে দেওয়া হয়েছে। তারা অন্য দল ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা করেছে। শুধু হামলাই করছে না, দেশের আদালত চত্বরকেও রক্তাক্ত করেছে। বর্তমান বিনা ভোটের সরকার ১৩ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করে আছে, ভবিষ্যতেও স্বৈরতন্ত্র কায়েম করতে চায়।’

আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের উদ্যোগে ‘বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা-মামলা, হুমকি-হয়রানি ও গুমের শিকার নাগরিকদের সন্ধান’-এর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।

বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি পল্টনের জামান টাওয়ারের নিচ থেকে শুরু হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিলটি নিয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে গেলে সেখানে যুবদলের একটি কর্মসূচি চলায় মিছিলটি আবার ফিরে এসে পল্টন জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে। কর্মসূচি চলাকালে অন্তত আধা ঘণ্টা পল্টন মোড় দিয়ে বাস চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি রেজা কিবরিয়া বলেন, দেশে নৈরাজ্য চলছে। ছাত্রলীগ রাস্তায় রাস্তায় মানুষকে আক্রমণ করছে। তারা আদালতে গিয়েও আক্রমণ করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসি আহসান হাবিব

নিরপেক্ষ নির্বাচনের জন্য সবকিছু করা হবে: ইসি আহসান হাবিব

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:) বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করণীয় তার সব চেষ্টা করা হবে।

শনিবার দুপুরে মেহেরপুরে একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন পরিষদের সব প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার একথা বলেন। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খানের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, ‘নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাশ করার কথা ভুলে যান। কোনো ওহি আপনাদের পাস করিয়ে দিতে পারবে না। পৌর ভোটের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি- নির্বাচনে কোনো ধরনের হঠকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা কিছু দরকার মেহেরপুরের এই নির্বাচনে তার সবকিছুই পালন করবে কমিশন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম ও মেহেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আবু আনছার, রির্টানিং অফিসার (চুয়াডাঙ্গা জেলার নির্বাচন অফিসার) তারেক আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভা সহ চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএনপি

অবশেষে সরকারবিরোধী ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বিএনপি

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সরকারবিরোধী ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করলেও গতকাল মঙ্গলবার প্রথম নাগরিক ঐক্যের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসে দলটি। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবির পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী জুন মাসের মধ্যেই সংলাপের মাধ্যমে ‘ঐক্যবদ্ধ আন্দোলনে’র রূপরেখা চূড়ান্ত করবে তারা। সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে তিনটি টিম গঠন করছে দলটি।
অবশ্য আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফন্ট ও ২০ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা না করেই নতুন সরকারবিরোধী জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে ‘জাতীয় ঐক্য’ সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন তাঁরা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপির মূল দাবিগুলো হচ্ছে- বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও তাদের অধীনে নির্বাচন, সংসদ বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির এসব দাবি নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবেন।

আলোচনার মধ্য দিয়ে তাঁদের অন্যান্য দাবি নিয়ে একক দাবিনামা তৈরি করা হবে। একক দাবির পরিপ্রেক্ষিতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবেন।

সংলাপের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। এই ফ্যাসিবাদী সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থনীতি, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সেসব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠাই এই ঐক্যের মূল লক্ষ্য। এ জন্য আন্দোলনের বিকল্প নেই। এ আন্দোলন তৈরি করতে ঐক্য সৃষ্টির লক্ষ্যে আলোচনার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

এই ঐক্যজোটের নামকরণ কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আমরা একে জোট বলছি না, অন্য কোনো কিছু বলছি না। আলোচনার মধ্য দিয়েই একটি কাঠামো দাঁড় করানো হবে।

আলোচনা কি ২০ দলীয় জোটের সঙ্গে হবে, না অন্যান্য দলের সঙ্গেও হবে- এ রকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার সঙ্গেই হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কথা তো বলতে হবে। তাদের সঙ্গে কথা না বললে কেমন করে হবে।

২০ দলীয় জোট থাকবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ২০ দলীয় জোট তো আমরা এখন পর্যন্ত বিলুপ্ত করিনি। এই জোটের কী হবে, সেটা এই আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।

রূপরেখার খসড়া প্রণয়ন :বিএনপির নীতিনির্ধারক সূত্র জানিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে দলীয় নেতা, সমমনা দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেছে বিএনপি। আলোচনার মাধ্যমে একটি খসড়া রূপরেখা তৈরি করেছেন তাঁরা। তিন পৃষ্ঠার এই খসড়া রূপরেখা নিয়ে প্রথমে ইস্যুভিত্তিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনের প্রস্তাব করেছে বিএনপি। দলীয় ব্যাপারে আন্দোলনের কর্মসূচির একপর্যায়ে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চ থেকেও আন্দোলনের প্রস্তাব রয়েছে দলটির।

নাম প্রকাশ না করে বিএনপির একজন নেতা জানিয়েছেন, যেসব রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে, তাদের সবাইকে নিয়ে বিরোধী জোট আসন বণ্টনের মাধ্যমে নির্বাচন করবে। নির্বাচনে বিরোধী জোট বিজয়ী হলে, জোটের কোনো দলের শীর্ষ নেতা পরাজিত হলেও তাঁকে সরকারের অংশীদার হিসেবে রাখার আশ্বাস রয়েছে।

বিএনপির ওই নেতা আরও জানান, বিএনপির খসড়া রূপরেখার সঙ্গে অন্যান্য দলের গ্রহণযোগ্য মতামত যুক্ত করা হবে। সবার লক্ষ্য যখন এক হবে, তখন রূপরেখার শর্তাবলি পরিবর্তন ও পরিবর্ধন কোনো সমস্যা হবে না। বিএনপি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে যথাযোগ্য সম্মান ও মূল্যায়ন অতীতেও দিয়েছে এবং ভবিষ্যতে দেবে।

যেসব দলের সঙ্গে সংলাপ :প্রথম দফায় আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন ভাসানী অনুসারী পরিষদ, জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, হাসনাত কাইয়ুমের নেতৃত্বাধীন রাষ্ট্র সংস্কার আন্দোলন সঙ্গে সংলাপ হবে।

জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের বড় কয়েকটি শরিক দল, কমিউনিস্ট পার্টিসহ বাম দল, বিভিন্ন ইসলামী দলও রয়েছে। প্রাথমিকভাবে ১৪টি দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেন, বর্তমান স্বৈরশাসক আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব রাজনৈতিক দল আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। তাঁরা আশা করছেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা শেষ হবে। আলোচনার মাধ্যমে আন্দোলনের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পারবেন তাঁরা।

কী হবে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের? :নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করলেও বিদ্যমান জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করেনি বিএনপি। অবশ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
অবশ্য সংলাপের প্রথম দিনই গতকাল বিগত নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের সঙ্গেই বৈঠক করলেন বিএনপি নেতারা। অথচ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ায় বিএনপি কাকে সঙ্গে রাখবে- তা এখনও স্পষ্ট নয়। অবশ্য বিগত নির্বাচনী জোটে ড. কামাল হোসেনের নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতর এখনও কিছুটা অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক মিত্রের সন্ধানে সংলাপ শুরু করল দলটি।

২০ দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গতকাল সমকালকে বলেন, এ আনুষ্ঠানিক সংলাপ বিএনপির দীর্ঘদিনের প্রস্তুতির ফল। বিভিন্ন মঞ্চ থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন হতে পারে। এতে ২০ দলের গুরুত্বপূর্ণ দলগুলোও থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ইস্যুটি এখন অনেক দল মুখ্য হিসেবে দেখছে না।

নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ :নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, তাঁরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। এটিকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাঁরা কাজ করছেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আশা করছি, এর রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা ফলপ্রসূ হবে। এর মাধ্যমে একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারব এবং খুব শিগগির এই কাজ করতে পারব।
বৈঠক সূত্র জানায়, আলোচনার সব ইস্যুতে উভয় দলের নেতারাই একমত পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সব বিষয়ে যেহেতু সবাই একমত, তাহলে ঐক্য প্রক্রিয়ায় বাধা থাকে না। তাই যত দ্রুত সম্ভব ঐক্যকে বাস্তবিক রূপ দিতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দু’দলের দুই মত থাকলেও আলোচনার ইস্যুতে এই এজেন্ডাকে উভয় পক্ষ এড়িয়ে গেছে। এ বিষয়কে প্রাধান্য না দিতে দুই দলের নেতারাই একমত হন।
সূত্র জানায়, আরও অন্তত এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান দল বিএনপি অন্য দলগুলোর সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন করে তাদের মতামত নেবে। পরে ঐক্য ও আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরির আগে বৈঠক করার বিষয়ে একমত হন নেতারা।

বৈঠকে মাহমুদুর রহমান মান্না বলেন, সব ইস্যুর প্রধান ইস্যু হচ্ছে এই সরকারের পতন। সেটাকেই প্রধান গুরুত্ব দেওয়া দরকার। এরপর যেসব এজেন্ডা রয়েছে, সেগুলোর সমাধান চলে আসবে। তাই যত দ্রুত সম্ভব ঐক্য গড়ে তোলার বিষয়ে বিএনপি নেতাদের তাগাদা দেন তিনি।

কী আলোচনা হয়েছে- তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার গঠনও আলোচনার বিষয়বস্তু ছিল।

খালেদা জিয়াসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা ও যাঁদের আটক করে রাখা হয়েছে, তাঁদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

নাগরিক ঐক্যের নেতৃত্ব দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দিপু, ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় নেতা আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রতিমন্ত্রী ইন্দিরা

বাংলাদেশ এখন ঋণনির্ভর নয় ঋণদাতা: প্রতিমন্ত্রী ইন্দিরা

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিশ্বে দরিদ্র, ক্ষুধার্ত ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন ঋণনির্ভর নয়, ঋণদাতা দেশ।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি আরও বলেন, দেশ আর সাহায্য নির্ভর নয়, এখন স্বনির্ভর। শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি ও মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

আরও বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার বেগম প্রমুখ। আলোচনা পর্ব শেষে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় ঐক্য নিয়ে নাগরিক ঐক্যের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে: ফখরুল

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জাতীয় ঐক্য নিয়ে নাগরিক ঐক্যের সঙ্গে ‘সৌহাদ্যপূর্ণ পরিবেশে একটা কার্যকর আলোচনা হয়েছে’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এর আগে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিকেল সোয়া ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মোফাখরুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দীপু, যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল, মনজুর কাদের, এস এম এ কবির হাসান, আবু তালেব দেওয়ান, অহিদুজ্জামান মুহিদ, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে একটা কার্যকরী আলোচনা হয়েছে। আশা করছি, বাকি আলোচনাগুলোও ফলপ্রসূ হবে। আর অতি দ্রুত সত্যিকার অর্থে একটা আন্দোলন নিয়ে জনগণের সামনে উপস্থিত হতে পারবো।

মির্জা ফখরুল বলেন, আজকে যে ফ্যাসিস্ট সরকার- তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার ও সংসদ গঠনের জন্য বৃহত্তর আন্দোলনের কথা ভেবে আমরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি। এটাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য।

তিনি জানান, আমরা আশা করছি, আলাপ- আলোচনা শেষ করে আমরা একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারবো। আমরা খুব শিগগিরই এটা করতে পারবো।

বৈঠকে আলোচনা বিষয়ে ফখরুল বলেন, প্রধান আলোচনা হয়েছে- গণতন্ত্রের পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার নিয়ে, নির্বাচন কমিশন নতুন করে গঠন করার মধ্যে দিয়ে যে নির্বাচন হবে সেখানে সবার মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করা হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি। এখন আন্দোলনের একটা পর্যায়ে চলেও এসেছে। ইতোমধ্যে বিএনপির সাথে আমাদের অনানুষ্ঠানিক কথাও হয়েছে। কিন্তু আমরা অনানুষ্ঠানিক পর্যায়েই শুরু করেছি।

আলোচনার বিষয়ে মান্না বলেন, একটা আন্দোলন গড়ে তোলবার জন্য যেগুলো করা দরকার, এর সবাই বিস্তারিত না হলেও একদম মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একযুগেও বেশি সময় ধরে আমাদের অভিজ্ঞতা বলছে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু, ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এরই ভিত্তিতে এই সরকার চলে যাওয়ার পরে পরবর্তী নির্বাচন না পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন ( তাকে যে নামেই ডাকি), এই দাবির ভিত্তিতে আমরা বিজয় পর্যন্ত লড়াই করব। এটাই আলোচনার ভিত্তি ছিলো।

বৃহত্তর আন্দোলন গড়ে তোলার একটা পদক্ষেপ হিসেবে মঙ্গলবারের এই বৈঠক বলেও জানান মাহমুদুর রহমান মান্না।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পারভেজ খান ইমরান

কুসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করছেন ইমরান: বাহাউদ্দিন নাছিম

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজাল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা সিটি করপোরেশন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের বৈঠকে।

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ২৬ মে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান, তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের যুগ্ম-সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিনশেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও তাই হতে যাচ্ছে।’

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আফজাল খানের পরিবারের ঐতিহ্য ও দলের জন্য তাদের অবদানের কথা তুলে ধরে নাছিম বলেন, ‘তারা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান তার প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে।’

আগামী ২৬ মে নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে নাছিম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্তকারী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

গত ১৭ মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খান ইমরান।

মাসুদ পারভেজ খান ইমরান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও দলের প্রবীণ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের ছেলে।

এর চেয়েও বড় তথ্য, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সঙ্গে তার বোন সীমার সম্পর্ক দা-কুমড়ো। রিফাত কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিনের অনুসারী।

স্বতন্ত্র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাসুদ পারভেজ খান ইমরান সমকালকে বলেছিলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী না। স্বতন্ত্র পদে নির্বাচনে মাঠে থাকবো। আমার অনেক নেতাকর্মী, অনুসারী ও সাধারণ জনগণ চাচ্ছে আমি নির্বাচনে থাকি। তাদের অনুরোধে নির্বাচন করতে হচ্ছে।’

তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মধ্যেও বিভক্তি দেখা দেয়। পরে সঙ্কট সমাধানে কেন্দ্রকে উদ্যোগ নিতে হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

বিএনপির অনেক কথার সত্যতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির অনেক কথার সত্যতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে বহুদলীয় রাজনীতি সু-প্রতিষ্ঠিত। এখানে রাজনৈতিক অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা ভাঙচুর করে। যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানুষের জানমাল অনিশ্চয়তার দিকে ঠেলে দেন, তখনই শুধু সেখানে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ করে।’

তিনি বলেন, ‘তারা মিটিং করছেন, তারা মানববন্ধন করছেন, তারা রাজনৈতিকভাবে যেগুলো করণীয় সেগুলো করছেন। আমরা মনেকরি, তাদের যেগুলো করার অধিকার সেগুলো তারা করছেন। সেখানে আমাদের কিছু বলার নেই। একটি দল রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে, এটিও আমাদের কাম্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেখুন এগুলো হলো রাজনৈতিক কৌশল, অনেকে এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শামসুজ্জামান দুদু

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : শামসুজ্জামান দুদু

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএন‌পি’র ভাইস চেয়ারম‌্যান ও ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি মনে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, তাহলে এটা ভুল চিন্তা করবে। আওয়ামী লীগের কর্মী সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে কী সঙ সাজার জন্য? এটা যদি কেউ ভাবে তাহলে ভুল ভাববে।

তিনি ব‌লে‌ছেন, এই সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাই সভ্য, গণতন্ত্র, নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন করা সম্ভব না। তাই আগামীতে রাস্তার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সাম‌নে সাংবিধানিক অধিকার ফোরা‌মের উদ্যোগে ‘সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও নি‌রপেক্ষ নির্বাচ‌নের দা‌বি‌’তে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, বাংলাদেশের যে সঙ্কট, সেই সঙ্কট সমাধান হতে পারে বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। এই দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, তা মীমাংসা হতে পারে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটা মাত্র পথ, ১৯৭১ এ মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতার, গণতন্ত্রের জন্য পতাকা উড়িয়েছিলেন সেই জায়গায় ফিরে যাওয়া। এর বাইরে আর কোনো পথ নেই।

তিনি বলেন, আমরা শুধু যে নির্বাচনে যাব না এই পর্যায়ে থাকবো এটা ভাবা ঠিক হবে না। আমরা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল, স্বৈরাচারবিরোধী আন্দোলনের দল। এই দল অন্যায়ের সাথে কখনো আপস করে না। অনেকেই ১৯৮৬ সালের নির্বাচনে গিয়েছিল। তাতে বিএনপি’র কিছু যায় আসে নাই। বিএনপি এরশাদের সাথে আপোষ করে নাই।

এই সরকারের আমলে এমন কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নাই যে ২০০ থেকে ৩০০ গুণ দাম বাড়ে নাই মন্তব্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বেগম খালেদা জিয়ার আমলে তেলের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা লিটার, চাউলের দাম ছিল সর্বোচ্চ ১৬ টাকা। আর এখন তেলের দাম ২০০ টাকা তাও পাওয়া যায় না। চাউলের দাম কত তা আপনারা তো জানেন। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হলে খালেদা জিয়া সরকার দরকার। এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না।

সাবেক ছাত্র নেতা সু‌রে‌ঞ্জেন ঘোষের সভাপতিত্বে ও ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য