Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

মতিয়া চৌধুরী

বিএনপির জন্মই হত্যা-খুন আর ষড়যন্ত্রের মধ্যদিয়ে : মতিয়া চৌধুরী

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির জন্মই হলো হত্যা-খুন এবং ষড়যন্ত্রের মধ্যদিয়ে। তারা ( বিএনপি) এ কথা অস্বীকার করতে পারবে না। তারাই ১৫ আগস্ট ও ৩ নভেম্বরর সঙ্গে জড়িত ছিল, তারা তো অস্বীকার করে না। যখন তারা বলে ‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’। এ কথায় তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় গলায় বলে স্বীকার করে।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার হুমকি এবং কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিজভী

আইন-শৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন: রিজভী

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরাসরি নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের ঢেউয়ে দিনে ভোট করতে ভয় পায়। ২০১৮ সালে রাতের বেলা ভোট করেছেন। ২০১৪ সালে ভোট কেন্দ্রে কোন লোক যায়নি। তাই জুলম-নির্যাতন, হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে হয়। এই কারণে বলছি আইন-শৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে। দেখবো আপনার বীর পুরুষেরা কয়জন রাস্তায় থাকে রক্ষা করার জন্য।

আজ শনিবার (৪ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব নারীদের সেলাই মেশিন ও পুরুষদের নগদ অর্থ ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, টুশ করে নাকি সাবেক প্রধানমন্ত্রীকে ফেলে দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেশের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ক্ষমতার জোড় দেখিয়ে যে কথাবার্তা বলেন, তাতে মানুষ হাসে। আপনি স্বচ্ছ নির্বাচন দেন আমরা যদি ক্ষমতায় আসি আপনাকে টুশ করে ফেলে দিবো না।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

‘পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পাবে বিশ্বব্যাংক ও সকল বিরোধী দলের নেতাকর্মীরা’

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বিশ্বব্যাংককে দাওয়াত দেওয়া হবে। এছাড়া সকল বিরোধী দলের নেতাকর্মীরাও দাওয়াত পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই ধারাবাহিকতায় বিএনপি নেতারাও দাওয়াত পাবেন জানিয়ে তিনি বলেছেন, ‘দলটির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন। তবে তিনি আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় এ সম্পর্কে বিধি জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন উনি তো (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। তারপরও বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে (দাওয়াত) দেবো।’

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল বিশ্বব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে আসুক আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা-সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির সমলোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপির কিছু নেতা আবোলতাবোল বকছেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কারণ পদ্মা সেতু, মেট্রোরেলকে তারা সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‍্যাপিড ট্রানজিড তারা জীবনে দেখেও নাই, করেও নাই। শেখ হাসিনা করছে, এজন্য তাদের বুকে ব্যথা। এই ব্যথার জ্বালায় জ্বলছে। এসব কথার মূল্য নেই, তারা হিংসায় এসব উদ্ভট কথা বলছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ড. মোশাররফ

মূল্যস্ফীতি একদিকে, অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে: মোশাররফ

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে বাংলাদেশে নজিরবিহীন মূল্যস্ফীতি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্যে দিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনে চাল থেকে শুরু করে সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। নজিরবিহীন মূল্যস্ফীতি ঘটেছে। মূল্যস্ফীতি একদিকে, অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে! এটা কীসের জন্য? এই দু:শাসনের জন্য।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান ক্ষমতাসীনরা যেহেতু গায়ের জোরে ক্ষমতায় আছে, সিন্ডিকেট করে সরকারে আছে আর ব্যবসা-বাণিজ্যও আওয়ামী লীগের সিন্ডিকেটের হাতে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই আওয়ামী লীগ সরকার এটা কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ এই সরকারে প্রতি বিক্ষুব্ধ। এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। এ কারণে জনগণ শিগগির এই সরকারের পতন চায়।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের বিনির্মাণের ইতিহাসকে আজ বিকৃত করে মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমাদের ছেলে-মেয়েদের স্কুলের পাঠ্য বইয়ে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে।

খন্দকার মোশাররফ বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর গণতন্ত্র না থাকলে কোনো দেশে মানবাধিকার থাকে না। আমাদের দেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, নির্যাতন এবং খুন- এসব গত ১২ বছর ধরে যেভাবে চলেছে, এমন উদাহরণ পৃথিবীতে কোথাও নেই।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের নির্বাচন ছিল। ১৫২ আসনে কোনো প্রার্থী ছিল না। সুতরাং জনগণের ভোটের প্রয়োজন হয়নি। তারপরে ২০১৮ সালে নির্বাচনে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। আবার নতুন করে তারা ষড়যন্ত্র করছে। এভাবে আরেকটা পদ্ধতি তারা করেছে, সেটা আমরা বুঝতে পারছি। এবার ইভিএম যন্ত্রের মধ্যে চিফ ঢুকিয়ে দিয়ে আরেকটা কারচুপির চিন্তা-ভাবনা করছে।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ বক্তব্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অনিশ্চয়তা : অর্থমন্ত্রী

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অনিশ্চয়তা। বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান এটা বিবেচনায় নিয়েই এবারের বাজেট হবে। দেশের অর্থনীতি আরও কীভাবে গতিশীল করা যায়, সেগুলো বাজেটে গুরুত্ব দেওয়া হবে।

বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করে যাচ্ছি এসময়ে আমাদের দেশের মানুষকে যতটা পারি সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেবো না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুল কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মতিয়া চৌধুরী

মন্ত্রী হিসেবে কখনো অতিরিক্ত বরাদ্দ নেইনি : মতিয়া চৌধুরী

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমি মন্ত্রী হিসেবেও কখনো অতিরিক্ত বরাদ্দ নেইনি। আমি যা পেয়েছি, তা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের মাঝে বণ্টনের চেষ্টা করেছি।

আজ বুধবার সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার মেধা ক্রমানুসারে তৃতীয় শ্রেণি এবং চতুর্থ শ্রেণির প্রথম দশ জন শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি ও বৈদ্যুতিক ফ্যান, এসএসসি ও সমমানের টেস্ট পরীক্ষায় মেধা ক্রমানুসারে প্রথম দশ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসি আহসান হাবিব

গোপন কক্ষের ‘ডাকাতই’ ইভিএমের বড় চ্যালেঞ্জ : আহসান হাবিব

স্টক নিউজ বিডি May 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‌‘ইভিএমে চ্যালেঞ্জ একটাই, প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষে একজন করে ডাকাত ও সন্ত্রাসী দাঁড়িয়ে থাকেন আর ভোটাররা এলেই বলেন- ‘আপনার ভোট হয়ে গেছে, চলে যান’। দিস ইজ দ্যা চ্যালেঞ্জ। ইভিএমে এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। তবে এবার কুমিল্লা সিটি করপোরেশন ভোটে ডাকাত, সন্ত্রাসীদের কারচুপি করা আর সম্ভব নয়।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি আহসান হাবীব খান বলেন, ‘কুমিল্লা সিটি ভোটে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের এলাউ করা হবে। নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্বলতা নেই, কোনো চাপও নেই। আমরা টোটাল স্বাধীন। স্বাধীনভাবে কাজ করব।’
আস্থা অর্জনের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সব প্রার্থীকে নিয়ে কাজ করতে। আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে প্রিজাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে। প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কয়জন রয়েছেন। যার ভোট তিনি তেবেন, যাকে খুশি তাকে দেবেন। আন্তরিকতার কোনো অভাব থাকবে না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এলডিপি

জিয়াউর রহমানের কবরে এলডিপির শ্রদ্ধা

স্টক নিউজ বিডি May 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছে আব্বাসী-সেলিমের নেতৃত্বাধীন এলডিপি।

সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ২০ দলীয় জোটে থাকা এ দলটি। পরে নেতারা সাংবাদিকদের বলেন, জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

দলটির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, জিয়াউর রহমানের কারণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে উন্নত করেছেন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ স্বমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্থ করতে তাকে শহীদ করেছে।

‘তবুও জিয়াউর রহমান চিরজাগরুক’ উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার আদর্শই বাঙালীকে পথ দেখায়। আগামী দিনে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তার রাজনৈতিক আদর্শের কোনও বিকল্প নাই।

সকাল সোয়া ১১ টার দিকে শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানায় এলডিপির নেতারা। বিএনপির আনুষ্ঠানিক শ্রদ্ধাজ্ঞাপনের পরই এলডিপির নেতারা সেখানে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন টিটু, এম এ বাশার, চাষী এনামুল হক, একেএম মহিউদ্দিন, রাশেদুল হক, এস এম বেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমাদের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে: ফখরুল

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা কোনো নির্বাচিত সরকার নয়। এরা কোনো নির্বাচনে জয় লাভ করতে পারেনি। শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্ন আধিপত্যবাদী, পরাশক্তিকে কাজে লাগিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমাদের সমস্ত স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে। ৬ শতাধিক নেতা-কর্মীকে গুম করেছে। ৩৫ লাখের বেশি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি বলেন, আমরা কোথাও চাকরি পাই না। আমাদের ছেলে-মেয়েরা পাস করে যায় কিন্তু তাদের চাকরি দেওয়া হয় না। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে; ১০ টাকা কেজি চাল খাওয়াবে; বিনা পয়সায় সার দেবে। যেখানে যাবে শুধু পয়সা। পুলিশ কনস্টেবলের চাকরি পেতে হলে ২০ লাখ টাকা কমপক্ষে লাগে, তাও পাবেন না যদি আওয়ামী লীগ না হন। এ দেশকে তারা লুটপাটের রাজত্ব বানিয়েছে।

তিনি বলেছেন, এটা একটা মাফিয়ার দেশে পরিণত হয়েছে। জনগণের ভোটে নির্বাচত নয় এই সরকার, আজকে জোর করে ক্ষমতা দখল করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যখন চুরি-চামারির কথা বলি, গায়ে লাগে তাদের। গায়ে লাগার কিছু নাই, চুরি করলে মাথা নিচু করে থাকতে হবে। সময় আসছে, যখন তাদের মাথা নিচু করে এ দেশ থেকে চলে যেতে হবে।শনিবার দুপুরে ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, প্রত্যেকটি চোরের-ডাকাতের বিচার হবে এ দেশে। তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে। প্রশাসনকে দলীয়করণ করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।

তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে মুক্ত করে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে, সেই কমিশনের পরিচালনায় সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য