Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রোনালদো

গোল না করেও জয়ের নায়ক রোনালদো

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি লিগে গোল না করেও আল নাসেরের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।

কিং সাউদ স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। রোনালদোর পাসে গোল করেন আব্দুর রহমান গারিব।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পায় নাসের। তবে বল লক্ষ্যে রাখতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল তাউওন। পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে আল নাসের।

আর ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। আব্দুল্লাহ মাদুকে দিয়ে জয় সূচক গোলটিও করান সিআর সেভেন।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লিভারপুলকে হারিয়ে জয় দেখলো টেন হাগের ইউনাইটেড, রোনালদো

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুঞ্জনটা শোনা গিয়েছিল আগেই। সেটাই সত্য হলো। লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো সাইডবেঞ্চে রেখে দল সাজালেন এরিক টেন হাগ। রাখলেন না অধিনায়ক হ্যারি মাগুয়েরকেও।

তার এই সিদ্ধান্ত যেন হাতে হাতে ফল দিলো। ব্রাইটন আর ব্রেন্টফোর্ডের কাছে টানা দুই হারে মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড হারালো বর্তমান রানার্সআপ লিভারপুলকে। টেন হাগের অধীনে এটিই ইউনাইটেডের প্রথম জয়।

ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। জেডন স্যানচো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

গত মৌসুমে দুই দেখায় ৫-০ আর ৪-০ গোলে লিভারপুলের কাছে হেরেছিল ইউনাইটেড। স্বভাবতই এই ম্যাচে ফেবারিট ছিল লিভারপুল। তারা বল দখল আর শটে এগিয়েও ছিল। কিন্তু টেন হাগের হিসেবি পরিকল্পনার সঙ্গে পেরে উঠেনি অলরেডরা।

শুরু থেকে আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। দশম মিনিটেই গোল পেতে পারতো তারা। ব্রুনো ফের্নান্দেসের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন অ‍্যান্থনি এলাঙ্গা, যা বাধা পায় পোস্টে।

বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ছয় মিনিট পরেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে এলাঙ্গার পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড স্যানচো।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও গোল খেয়ে বসে লিভারপুল। ৫৩তম মিনিটে ব্যবধান ২-০ করেন র‌্যাশফোর্ড। ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।

৮১তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন সালাহ। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের কর্নারে জোরালো শট নেন ফাবিও কারবাইয়ো, গোলরক্ষক ডি গিয়া ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে নিচু হেডে জাল খুঁজে নেন সালাহ।

তবে ইউনাইটেড আর সুযোগ দেয়নি লিভারপুলকে। ৮৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে রোনালদোকে নামান টেন হাগ। অল্প সময়ে কিছু করে দেখাতে না পারলেও বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন পর্তুগিজ যুবরাজ।

হাইভোল্টেজ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৯ থেকে ১৪ নম্বরে উঠে গেছে ইউনাইটেড। এখনও জয়ের দেখা না পাওয়া লিভারপুল ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ronaldo

রোনালদোকে দল থেকে বাদ দিতে বললেন ইউনাইটেড কিংবদন্তি

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে নিজেদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচের দুইটিই হেরে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে রয়েছে তারা। গত ত্রিশ বছরে একবারের জন্যও টেবিলের শেষে নামতে হয়নি তাদের।

তৃতীয় ম্যাচে ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হারের পর এবার তাদের খেলতে হবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি।

ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার পার করা রুনির মতে, এখন দলে বাড়তি উদ্যম ও ইতিবাচক শক্তির প্রয়োজন রয়েছে। যা তারুণ্যের মাঝে পাওয়া যেতে পারে। তাই ইউনাইটেডের কোচ এরিক টেন হাগকে ৩৭ বছরের রোনালদোকে বাইরে রেখে দল সাজানোর পরামর্শ দিয়েছেন রুনি।

সানডে টাইমসে নিজের কলামে রুনি লিখেছেন, ‘আমি টেন হাগের জায়গায় হলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলাতাম না, আমি মার্কাস র‍্যাশফোর্ডকে খেলাতাম না। আমার মূল লক্ষ্য থাকতো মাঠে উজ্জীবনী শক্তি নিশ্চিত করা।’

তিনি আরও লিখেছেন, ‘ইউনাইটেড একজন স্ট্রাইকার দলে নিতে পারেনি। যে কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপরেই নির্ভর করতে হয়েছে তাদের। যদিও সে বেশিদিন দলের সঙ্গে অনুশীলন করেনি। রোনালদোকে দেখে মনে হয়েছে ম্যাচ ফিট হওয়ার জন্য তার সময় লাগবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
-Messi-and-Ronaldo

মেসি না রোনালদো? দ্বিধায় পড়ে গেলেন এমবাপে

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শৈশবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মেনে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন কাইলিয়ান এমবাপে। আর এখন তিনি প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে খেলছেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সতীর্থ হিসেবে। চলতি মৌসুমে ক্লাব বদলের সুযোগ থাকলেও মেসির সঙ্গেই থেকে গেছেন এ ফরাসি তরুণ।

তাই একদিকে যখন শৈশবের নায়ক ও অন্যদিকে বর্তমান সতীর্থ, তখন এমবাপের পক্ষে যেকোনো একজনকে বেছে নেওয়া অগ্নিপরীক্ষার মতোই। যে পরীক্ষায় উত্তর না দেওয়াই অধিক শ্রেয় মনে করলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এ উদীয়মান তারকা।

মেসি-রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে এমবাপে উত্তর দেন, ‘প্রতি বছর আমি ভাবতাম, এবার ব্যালন ডি অর কে জিতবে? মেসি নাকি রোনালদো? আমি কার দিকে যাবো? বিষয়টা এমন যেনো বাবা-মায়ের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রজন্মের জন্য ব্যালন ডি অর মানেই মেসি ও রোনালদোর মধ্যে লড়াই। ব্যালনের ব্যাপারে স্মৃতি হাতড়ে রোনালদিনহোর (২০০৫ সালের ব্যালন জয়ী) কথাও কিছুটা মনে করতে পারি। সত্যি বলতে এই লোভী দুজন সবকিছু নিজের করে নিয়েছে (হাসি)।’

এমবাপের শেষ কথা, ‘মেসি-রোনালদোর লড়াইটা দুর্দান্ত। পুরস্কার বিতরণের দিন তাদেরকে পাশাপাশি বসতে দেখা মজার অভিজ্ঞতা। দুজন একটু পরপর দেখার চেষ্টা করে অন্যজন কতটা হতাশ বা রেগে আছে। কারণ তারা আগেই জানে কে জিতেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

হতাশায় ম্যানইউ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন রোনালদো!

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গত মৌসুমের শুরুতে দলবদলের বাজারে হইচই ফেলে জুভেন্টাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুটা দারুণভাবে করলেও, পুরো মৌসুম একেবারেই পরিকল্পনামাফিক কাটেনি ম্যানইউর। লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে রেড ডেভিলসরা।

ছয় নম্বরে থেকে শেষ করায় আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও খেলা হবে না ইউনাইটেডের। ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপা লিগে খেলবেন, এটা অনেকের কাছেই কল্পনাতীত। এ কারণে স্বাভাবিকভাবেই রোনালদোর ভবিষ্যত ঘিরে বহুদিন ধরেই চলছে জল্পনা।

রেড ডেভিলদের খারাপ মৌসুমেও কিন্তু রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স একেবারেই খারাপ নয়। লিগের তৃতীয় সর্বোচ্চ ১৮টি গোল করেছিলেন তিনি। এ কারণে স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন তার ভবিষ্যৎ ম্যানইউতে নয়।

যদিও সাম্প্রতিক সময়ে রোনালদো এই জল্পনা থামানোর চেষ্টা করে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি ইউনাইটেডে থেকে দলের উন্নতি ঘটাতে আগ্রহী এবং দলের সঙ্গে ট্রফিও জিততে চান।

এ মৌসুমেই ম্যানইউতে নবজাগরণ ঘটানোর জন্য ডাচ কোচ এরিক টেন হাগকে দায়িত্ব দিয়ে আনা হয়েছে। এরপর থেকে অনেকে দল ছাড়লেও দলে নতুন কোনও খেলোয়াড় যোগ দেননি।

আয়াক্সের অ্যান্টনি ও টিম্বার, বার্সালোনার ফ্রাঙ্কি ডি জং, ব্রেন্টফোর্ডে খেলা ক্রিশ্চিয়ান এরিকসনের সঙ্গে রেড ডেভিলসদের নাম জড়ালেও, কোনো খেলোয়াড়ের সঙ্গেই কথাবার্তা তেমন পাকাপাকির দিকে এগোয়নি।

এসব কারণে নাকি এখন খুব বিরক্ত ও হতাশ রোনালদো। দলের উন্নতি ঘটাতে নিঃসন্দেহে নতুন খেলোয়াড় লাগবে। তা না হওয়ার কারণে স্প্যানিশ পত্রিকা এএস এবং পর্তুগালের কয়েকটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী হতাশায় বিরক্ত হয়ে রোনালদো ম্যানইউ’ই ছাড়ার চিন্তা করছেন।

পর্তুগিজ তারকার বয়স ৩৭ হলেও, তার পারফরম্যান্সে যে বয়সের এতটুকুও প্রভাব পড়েনি, এর প্রমাণ আগেই মিলেছে। এ কারণে তাই স্বাভাবিকভাবেই তাকে দলে নিতে চাওয়ার লোকের অভাব হবে না। শোনা যাচ্ছে ইতালি এবং পর্তুগালের বেশ কিছু ক্লাব ‘সিআরসেভেন’কে দলে নিতে ইচ্ছুক। এমনকি জুভেন্টাসেও ফিরতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

গোলখরায় ভুগছেন রোনালদো

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে শতবার সুখকর স্মৃতিতে ডুবেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল ক্ষুধায় মগ্ন থাকা রোনালদো নিয়মিত গোল করে প্রতিপক্ষকে করেছেন তছনছ। মাঠে নামলেই রোনালদোর নামের পাশে লেখা থাকতো গোল। কিন্তু সেই রোনালদোই কিনা ২০১০ সালের পর ক্লাব ফুটবলে আরো একবার গোলখরায় ভুগছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ পাঁচ ম্যাচেই পাননি গোলের দেখা। তার ওপর এফএ কাপের চতুর্থ রাউন্ডে মিডলসব্রুর বিপক্ষে পেনাল্টি মিস করে বনে যান খলনায়ক, বাদ পড়ে যায় ম্যানইউ। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষেও পারেননি গোল করতে। ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে সুযোগও পেয়েছিলেন গোল করার কিন্তু ৭৮ মিনিটে তার নেওয়া হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর আর তেমন সুযোগ না বানানোয় ২০১০ সালের পর আবারও টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন তিনি। পয়েন্ট তালিকার তলানীতে থাকা বার্নলির বিপক্ষে জিততে পারেনি তার দল, করেছে ১-১ গোলে ড্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ: রোনালদো

জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ: রোনালদো

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী মাসেই পর্তুগিজ মহাতারকা ৩৭ বছর পূর্ণ করবেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর ১৪ গোল করেছেন। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের প্রশ্ন, কত বছর বয়সে থামবেন সিআর সেভেন? এবার পর্তুগিজ তারকা নিজেই বিষয়টি খোলাসা করে বললেন।

‘ইএসপিএন ব্রাজিল’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘস্থায়িত্ব শীর্ষস্থানের ফুটবলে ভালো করা চালিয়ে যাওয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, সেটা দেখাতে পেরে আমি খুবই খুশি। শারীরিক দিক থেকে নিজেকে ৩০ বছরের মনে হয় আমার। আমি নিজের শরীর ও মনের খুব যত্ন নিই। ৩৩ বছরে এসে শিখেছি, আপনি চাইলে আপনার শরীর সেটিতে সায় দেবে, কিন্তু মূল যুদ্ধটা মনের সঙ্গে।’

সিআর সেভেন আরও বলেন, ‘যখন অনেক কিছুর মধ্য দিয়ে যাবেন, তখন শীর্ষ মানে থাকার লক্ষ্যে স্থির থাকাটাই কঠিন কাজ। আর গত কয়েক বছরে সেটিই করছি। আমি এখন এমন মানসিকতা নিয়েই কাজ করছি, সেখানেই মনোযোগ দিচ্ছি।’

নিজের ক্যারিয়ার নিয়ে রোনালদো বলেন, ‘আমি জানি, আমার শরীর ভালোমতোই এটা সামাল দেবে কারণ, আমি শরীরকে শ্রদ্ধা করি এবং শরীর কী বলছে, সেটার গুরুত্ব দেই। জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ। যখন আপনি মাটিতে পড়ে যাবেন, তখন আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। আমি খুশি, আমি এখানে থাকতে চাই এবং দেখতে চাই কী হয়। আমি দেখতে চাই, আমি ৪০, ৪১ বা ৪২ বছরেও খেলতে পারি কি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন দিনের লক্ষ্য হলো মুহূর্তটা উপভোগ করা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রোনালদোর সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আগের ড্রতে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের নতুন প্রতিপক্ষ হিসেবে এবার এসেছে আরবি সালজবার্গের নাম। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।

প্রথমে যে ড্র হয় সেখান থেকে ঠিক আছে শুধু চেলসি এবং লিলে’র ম্যাচ। এছাড়া নতুন ড্রয়ে বেনফিকার মুখোমুখি হবে আয়াক্স, ভিলারিয়ালের বিপক্ষে নামবে জুভেন্টাস। মোহাম্মদ সালাহদের লিভারপুল খেলবে ইন্টার মিলানের সঙ্গে। স্পোর্টিং সিপির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

দেখে নেয়া যাক ড্র’তে শেষ ষোলয় কে কার প্রতিপক্ষ-

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-রিয়াল মাদ্রিদ

আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখ

স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-আয়াক্স

চেলসি-লিলে

অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ভিয়ারিয়াল-জুভেন্টাস

ইন্টারমিলান-লিভারপুল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য