Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফের সঙ্গে সাজগোজের চুক্তি

স্টক নিউজ বিডি September 19, 2022

[ঢাকা, সেপ্টেম্বর ১৯, ২০২২] কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফের সেবা গ্রহণ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং বৃহত্তম বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ লিমিটেড। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বীমা সুরক্ষার আওতায় থাকবেন।

সম্প্রতি এ নিয়ে সাজগোজ লিমিটেড ও মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অফ এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার নাফিস ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রায়হান চৌধুরী; সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি, হেড অফ হিউম্যান রিসোর্স হাসিবা বিনতে হান্নান।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “প্রতিষ্ঠানের উন্নতির পেছনে প্রতিটি কর্মীর অসামান্য অবদান রয়েছে। কর্মীরা এই জেনে অনুপ্রাণিত বোধ করবেন যে প্রতিষ্ঠান তাদের জন্য বীমা সুরক্ষার ব্যবস্থা করে জীবনের বহু অনিশ্চয়তা থেকে তাদেরকে রক্ষার উদ্যোগ নিয়েছে। সাজগোজকে আমাদের করপোরেট ক্লায়েন্ট পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাই।”

সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “আমাদের ব্যবসা ও ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন কর্মীরা। আমরা নিশ্চিত করতে চাই, কর্মীরা যেন এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে মনে করেন। আমাদের প্রয়োজনের সাথে মেটলাইফের পলিসি এবং সুযোগ-সুবিধাগুলো মিলে গেছে। তাই আমরা মেটলাইফকে আমাদের কর্মীদের বীমা সুরক্ষা প্রদানের জন্য নির্বাচিত করেছি।”

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সাজগোজ লিমিটেড সুপরিচিত প্রসাধনী ব্র্যান্ডগুলোর নির্ভেজাল পণ্য সরবরাহ করে যাচ্ছে এবং এর ভোক্তা-বান্ধব এবং যথাসময়ে সেবাদান বৈশিষ্টের অধিকারী একটি সর্বজনীন মাল্টি-ব্র্যান্ডেড বিক্রেতা হিসেবে সুনাম অর্জন করেছে।  

অন্যদিকে বাংলাদেশে আটশো’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সুজির নিমকি তৈরির রেসিপি

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিমকি খেতে কে না পছন্দ করেন! অবসর সময়ে চায়ের সঙ্গে হাতে কয়েকটি মচমচে নিমকি থাকলে কিন্তু মন্দ হয় না। বেশিরভাগ নিমকিই তৈরি করা হয় ময়দা দিয়ে। তবে চাইলে সুজি দিয়েও তৈরি করা যায় মচমচে নিমকি। এটি খেতেও বেশ সুস্বাদু। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. সুজি ১ কাপ
২. ময়দা আধা কাপ
৩. লবণ স্বাদমতো
৪. চিনি ১ টেবিল চামচ
৫. বেকিং পাউডার আধা চা চামচ
৬. তেল ৪ টেবিল চামচ
৭. পানি পরিমাণমতো ও
৮. তেল ভাজার জন্য।

পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে মেখে রুটির ডো তৈরি করে ঢেকে রাখুন ২০মিনিট। এরপর হাতে সামান্য তেল নিয়ে সুজির ডো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও মেখে ঢেকে রাখুন ২০মিনিট।

এবার সুজির ডো নিয়ে বড় পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। এই ডো দিয়ে বড় ৪টি রুটি হবে। এবার পানির বোতলের মুখ দিয়ে বড় রুটি থেকে নিমকি কেটে নিন।

একটা রুটি কেটে নিমকি বানিয়ে ভেজে চুলা অব করে দিতে হবে। আবার একটি রুটি কেটে নিমকি বানিয়ে চুলা জ্বালিয়ে ভেজে নিতে হবে।

এভাবে ৪টি রুটি চারবারে কেটে ভেজে নিন। একবারে সবগুলো বানিয়ে ভাজতে গেলে সবগুলো লেগে যাবে আবার ফুলবেও না।

গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে সুজির নিমকি। কাচের বয়ামে বে
কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই নিমকি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যে ৮ কারণে সারাদিন ক্লান্ত লাগে

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরীরের ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক ঘুম জরুরি। মানসিক ও শারীরিকেভাবে সুস্থ থাকতে দৈনিক ৬-৮ ঘণ্টার গভীর ঘুমের বিকল্প নেই।

তবে অনেকেই হয়তো সময়মতো ঘুমান না, ফলে সারাদিন শরীরে ক্লান্তির অনুভূতি ছাপ ফেলে। এর পাশাপাশি আরও ৮ কারণ আছে যা আপনাকে সব সময় ক্লান্ত বোধ করাতে পারে। জেনে নিন কী কী-

পর্যাপ্ত পানি পান না করা

পানি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন গবেষণার তথ্য অনুসারে, ডিহাইড্রেশন ক্লান্তবোধ আরও হন তবে আপনি ক্লান্ত বোধ করবেন।

এর কারণ হলো শরীর পানিশূন্য হয়ে পড়লে রক্তের প্রবাহ কমে যায়। ফলে শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছানোর গতি কমে যায়।

আয়রনের ঘাটতি হলে

আয়রনের ঘাটতি আপনাকে শুধু ক্লান্তই করে না, বিরক্তও করে। শরীরে আয়রনের ঘাটতি হলে পেশি ও কোষগুলোতে কম অক্সিজেন পৌঁছায়ণ।

কম আয়রন গ্রহণের ফলে রক্তাল্পতাও হতে পারে। আয়রনের ঘাটতি পূরণ করতে কিডনি বিন, ডিম, সবুজ শাকসবজি, বাদাম ও টফু পাতে রাখুন নিয়মিত।

সকালের নাস্তা এড়িয়ে যাওয়া

ব্যস্ততার খাতিরে অনেকেই সকালে নাস্তা না করেই বেড়িয়ে পড়েন কাছে। অথচ সকালের নাস্তা শরীরকে দেয় অ্যানার্জি। আবার সকালে পুষ্টিকর খাবার খেলে মেটাবলিজম রেটও বাড়ে।

যারা সকালের নাস্তা এড়িয়ে যান তারাই বেশি ক্লান্তবোধ করেন। সকালের নাস্তা অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভালো ফ্যাটের সমন্বয়ে তৈরি হতে হবে।

ক্লান্ত হওয়ায় ওয়ার্কআউট না করা

অনেকেই শরীরচর্চা করতে পছন্দ করেন না, আবার সময়ও পান না কেউ কেউ। তবে জানলে অবাক হবেন, শরীরচর্চা সুখী হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়, যা আপনাকে আরও উদ্যমী করবে ও দিনের ক্লান্তি দূর করবে।

কঠোর পরিশ্রম ও মানসিক চাপে থাকা

উদ্বিগ্নতা ও কর্মক্ষেত্রে অতিরিক্ত ঘণ্টা ব্যয় করাও কিন্তু সব সময় ক্লান্তি বোধ করাতে পারে। জীবনের অন্যান্য দিকগুলোকে উপেক্ষা করে কখনো হাসিখুশি থাকা যায় না।

মানসিক চাপ ক্লান্তির মাত্রা বাড়াতে পারে। মনে রাখবেন, মানসিক চাপ সবচেয়ে বড় নীরব ঘাতক।

ঘুমানোর আগে মদ্যপান করা

কেউ কেউ ঘুমানোর আগে মদ্যপান করেন। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস অ্যাড্রেনালাইন সিস্টেমে আকস্মিক ঢেউ তৈরি করে, যা ঘুমের মধ্যে হস্তক্ষেপ করে।

ফলে কখনো গভীর ঘুম হয় না। এ কারণে রাতে বারবার ঘুম ভাঙতে পারে। যা পরের দিন আপনার ক্লান্তি বাড়ানোর জন্য দায়ী।

স্মার্টফোন বা চ্যাটিংয়ে আসক্তি

অত্যধিক স্ক্রিন টাইম শরীরের সিস্টেমকে ট্র্যাক বন্ধ করে দেয় ও ঘুমে বাধা দেয়। ফলে সারাদিন আপনি ক্লান্তবোধ করেন।

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ

কফিপ্রেমী অনেকেই আছেন, যারা সকাল থেকে রাতে ঘুমানো অব্দি বেশ কয়েক কাপ এই বিশেষ পানীয় পান করে। ক্লান্তিবোধ করলেই বেশিরভাগ মানুষ কফির মগে চুমুক দেন।

কফি আপনাকে জাগ্রত রাখে কিন্তু আপনার সিস্টেমে খুব বেশি ক্যাফেইনের প্রয়োজন নেই। এটি আপনার ঘুমের পাশাপাশি জেগে ওঠার সময়কে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সঙ্গী অনলাইনে প্রতারণা করছেন কি না বুঝবেন যেভাবে

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বর্তমানে সবাই অনলাইনে ব্যস্ত থাকেন। কেউ হয়তো দরকারি কাজ করেন আবার কেউ মেতে থাকেন চ্যাটিং বা খোশগল্পে। প্রযুক্তি যেমন ভারোবাসা গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন, ঠিক একইভাবে প্রতারণাকেও সাহায্য করে।

অনেক নারী-পুরুষ আছেন যারা সঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারও সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ে তুলছেন। এমন প্রতারকরা সঙ্গীকে লুকিয়েই এ ধরনের অপকর্ম করেন।

আপনার স্বামী/স্ত্রীর প্রতি যদি অনলাইনে প্রতারণার সন্দেহ হয় তাহলে মিলিয়ে নিন কয়েকটি লক্ষণ, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সত্যিই কি তিনি অনলাইনে প্রতারণা করছেন কি না-

সব সময় ফোনে নজর রাখা

এটি অনলাইন প্রতারণার প্রাথমিক লক্ষণগুলোর একটি। আপনি যদি লক্ষ্য করেন আপনার স্বামী বা স্ত্রী সর্বদা অনলাইনে থাকেন, তাহলে জানার চেষ্টা করুন তিনি আসলে কী করছেন।

ফোনে সব সময় নজর রাখার কারণ কোনো দরকারি কাজও হতে পারে, তাই সঙ্গীর কাছ থেকে আসল কথাটা জানার চেষ্টা করুন।

ফোন সব জায়গায় নিয়ে যায়

আপনার সঙ্গী কী ঘরে থাকালীনও যেখানেই যায় যেমন-রান্নাঘর, বাথরুম কিংবা বিভিন্ন জায়গায় সঙ্গে ফোন নিয়ে যান? এর কারণ হতে পারে তিনি হয়তো আপনার ভয়ে কোথায় ফোনটি রাখছেন না।

হয়তো তিনি কিছু লুকাতে চাচ্ছেন বলেই এমনটি করছেন। আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন কল কিংবা কাজের জন্যও কিন্তু অনেকেই ফোন সব জায়গাতেই নিয়ে যান।

ফোন পাসওয়ার্ড সুরক্ষিত

বর্তমানে সবার স্মার্টফোনগুলোই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে। যদিও বেশিরভাগ দম্পতিই তাদের একে অন্যের ফোনের পাসওয়ার্ড জানেন।

তবে হঠাৎ করেই কিংবা প্রথম থেকেই যদি আপনার সঙ্গী তার ফোনের পাসওয়ার্ড আপনাকে না জানাতে চান তাহলে বুঝবেন কোনো সমস্যা আছে। এই লক্ষণও কিন্তু আপনার স্বামীর অনলাইনে প্রতারণার ইঙ্গিত হতে পারে।

ফোনের দিকে তাকিয়ে হাসে

অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন, জোকসসহ বিভিন্ন ভিডিও ক্লিপ দেখে কমবেশি আমরা সবাই হাসি। তবে হঠাৎ করেই ফোন হাতে নিয়ে সেদিকে মগ্ন হয়ে তাকিয়ে যদি আপনার সঙ্গী হাসেন তাহলে সতর্ক হয়ে যান।

এর পেছনে অন্যান্য কারণও থাকতে পারে, তবে অনলাইনে কারও সঙ্গে চ্যাটিংয়ের ফাঁকেও কিন্তু তিনি হাসতে পারেন। তাই সতর্ক থাকুন।

একটি নামই প্রতিবার পপ আপ হয়

বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদমের অগ্রগতির কারণে যার সঙ্গে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্ট করা হয় সেই নামটিই প্রথমে থাকে।

যদি সঙ্গীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে আপনার অ্যাক্সেস থাকে তাহলে এই বিষয়ে খেয়াল রাখুন। আর অবশ্যই এসব লক্ষণ দেখলেই সঙ্গীকে প্রতারক বলে ভেবে নেবেন না। তার আগে অবশ্যই সবকিছু খুঁজে বের করুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুরুষের গোপন ৮ বিষয় কখনো টের পান না নারীরা

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনেক নারীই মনে করেন তারা বোধ হয় পুরুষ সঙ্গী সম্পর্কে সবকিছু জানেন! তবে শুধু নারী নয় বরং পুরুষদের মন বোঝাও বেশ কষ্টকর।

এমন অনেক বিষয়ই আছে যা পুরুষরা মনে মনে ঠিকই অনুভব করেন কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না।

এমনকি তার স্ত্রী বা গার্লফ্রেন্ডও এসব বিষয় সম্পর্কে কখনো টের পান না। চলুন তবে জেনে নেওয়া যাক পুরুষের গোপন ৮ বিষয় সম্পর্কে

সব পুরুষই যৌনতা পছন্দ করেন! তবে তারা একঘেয়ে কিছু পছন্দ করে না। তাই শারীরিক সম্পর্কে একঘেয়েমিতা কাটানোর দায়িত্ব নারীর উপরও কিছুটা হলে বর্তায়।

পুরুষরা যখন কোনো নারী প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তখন রোমান্টিকতাও এড়িয়ে চলেন তার সঙ্গে। তাই ছোটখাটো বিষয় নিয়ে হলেও পুরুষ সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ঝামেলা করবেন না। এতে আপনার প্রতি আকর্ষণ হারাতে পারে পুরুষ সঙ্গীটি।

রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা দেখতে পছন্দ করেন না পুরুষরা। কান্না, দুঃখের গল্প ও ভবিষ্যদ্বাণীযোগ্য সমাপ্তি হয় এমন সিনেমায় তাদের আগ্রহ কম।

অনেক নারীই নিজের ঠান্ডা হাত-পা গরম করার জন্য পুরুদের পায়ে বা হাতের উপর রাখেন। এই অভ্যাসটিও কিন্তু পুরুষরা পছন্দ করেন না।

যদিও বা বিষয়টি নিয়ে তারা কোনো অভিযোগ জানান না, তবে সমীক্ষা বলছে, সঙ্গীর এই আচরণ পছন্দ করেন না বেশিরভাগ পুরুষই।

অনেক পুরুষই সঙ্গীকে খুশি করতে মিথ্যা কথা বলেন। তারা কাউকে খুশি করতে চাইলে ওই ব্যক্তি সম্পর্কে ভালো ভালো কথা আওড়ান।

আপনার সব প্রত্যাশা যদি পুরুষসঙ্গীকে ঘিরে হয় তাহলে সতর্ক হন। কারণ পুরুষরা সারাদিন অনেক কিছু সামলান তার উপরে আপনি যদি নিজের মনমতো প্রত্যাশা করেন তাহলে আপনার আশাভঙ্গ হতে পারে।

আর পুরুষরা এমন মনোভাব পছন্দও করেন না। আপনার জোর করার কারণে হয়তো তিনি সেটি করবেন তবে ধীরে ধীরে তিনি আপনার থেকে দূরেও সরে যেতে পারেন।

যেদিন আপনাকে দেখেছিল সেদিনই পুরুষ সঙ্গী আপনার ও হাসির প্রেমে পড়েছিলেন, এমন কিছু উক্তি আপনাকে খুশি করতে মিথ্যা বলতেই পারেন অনেকেই। খুব কম পুরুষই আছেন, যারা মনের সব কথা মুখে বলতে পারেন।

অনেক পুরুষই মাঝে মধ্যে তাদের সঙ্গীর বোন বা সেরা বন্ধুকে আকর্ষণীয় বলে মনে করেন। তবে এ কথা তারা মুখেও যেমন কখনো স্বীকার করেন না ঠিক তেমনই ওই নারীও টের পান বিষয়টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কাঁচকলার কাবাব তৈরি করবেন যেভাবে

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কাবাব খেতে কে না পছন্দ করেন! সব সময়ই তো গরু মাংসের কাবাব খাওয়া হয়, এবার না হয় কাঁচকলার কাবাবের স্বাদ নিন। অবাক হচ্ছেন নিশ্চয়ই! খুবই সুস্বাদু ও মুখোরোচক এই কাবাব একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ

১. কাঁচা কলা ২টি
২. ছোলার ডাল ১ কাপ
৩. কাবাব মসলা ১ চা চামচ
৪. চাট মসলা গুঁড়া আধা চা চামচ
৫. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৭. পেঁয়াজ কুচি ৩-৪ টেবিল চামচ
৮. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো
৯. ডিম ২টি
১০. ব্রেডক্রাম পরিমাণমতো
১১. লবণ পরিমাণমতো ও
১২. তেল ভাজার জন্য।

পদ্ধতি

প্রথমে কাঁচকলা ভালো করে ধুয়ে খোসাসহ ২ টুকরো করে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে খোসাসেই ব্লেন্ড করে নিন।

অন্যদিকে ৪-৫ ঘণ্টা ভেজানো ছোলার ডাল সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করা ছোলার ডাল ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। তারপর অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, সব গুঁড়া-বাটা মসলা ও লবণ পরিমাণমতো দিয়ে সবকিছু মেখে নিন।

এবার এতে ব্লেন্ড করা কাঁচকলা ও ছোলার ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর কাবাবের আকৃতি করে নিয়ে ডিমে ডুবিয়ে ও ব্রেডক্রামে গড়িয়ে ১০-১৫ মিনিট ফিজের নরমালে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুন মজার কাঁচকলার কাবাব। পোলাও, বিরিয়ানিরি দারুন মানিয়ে যাবে এই কাবাব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৪৫ বছরেও যেভাবে আকর্ষণীয় ফিগার ধরে রেখেছেন মল্লিকা

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এক সময়ে বলিউড কাঁপিয়েছেন মল্লিকা শেরাওয়াত। যদিও অনেকদিনই তিনি বলিউড ছেড়েছেন। তবে তার ভক্তসংখ্যা এখনো নেহাত কম নয়। তার বয়স এখন ৪৫ এর কোঠায়। তবে তাকে দেখলে মনে হবে বয়স শুধু একটি সংখ্যা মাত্র। আজও তিনি টোনড ফিগার ধরে রেখেছেন অতীতের ন্যায়। তাকে দেখলে যে কেউই তরুণী ভেবে ভুল করবেন! তবে একো বছরেও কীভাবে তিনি ধরে রেখেছেন আকর্ষণীয় ফিগার? চলুন জেনে নেওয়া যাক-

অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে তিনি যোগাসন করে আসছেন। এ বিষয়ে তিনি সচেতনতাও ছড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তিনি শরীরচর্চার ভিডিও প্রকাশ করেন। যা দেখে অনেকে উৎসাহিত হন।

এক সাক্ষাৎকারে তিনি জানান, বিগত ৬-৭ বছর ধরে তিনি আয়াঙ্গার যোগ করছেন। এই যোগ ভিন্ন ভিন্ন শারীরিক গঠনকে গুরুত্ব দেয়। এমনকি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এই যোগ। অনেকটা ধ্যানের মতো করেই করতে হয় এটি। এতে চাপমুক্তি ঘটে, শরীরে তৈরি হয় পজিটিভ এনার্জি। মানসিক শান্তি মেলে।

এই যোগাভ্যাস তাকে যখন তখন খাওয়ার তীব্র প্রবণতাও কমে। তিনি নাকি মিষ্টি খেতে খুব ভালবাসেন, তবে এই যোগ শুরু করার পর থেকে নিজের ওপর নিয়ন্ত্রণ এসেছে তার। ভালো ঘুমের জন্য যোগাভ্যাস দারুন কাজ করে বলে জানান তিনি।

ফিটনেস ধরে রাখতে ব্যায়াম অত্যন্ত জরুরি বলে জানান মল্লিকা। তিনি বলেন, ‘ব্যায়ামের কোনো বয়স নেই, যে কোনোদিন শুরু করতে পারেন।’ শরীরচর্চার পাশাপাশি মল্লিকা বরাবরই নিরামিষাশী। বিগত ১০ বছরের বেশি সময় ধরে তিনি দুধ ও এ জাতীয় খাবার থেকে দূরে থাকেন। প্রতিদিন ঘরের খাবার খান। যা তার ফিটনেসের মূলমন্ত্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাল চা

প্রতিদিন সকালে এক কাপ লাল চা

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হালকা লিকার চা দিয়ে দিন শুরু করে আরাম পাওয়া যায় বেশ। কিন্তু এই পানীয় কি শরীরের জন্য ভাল? না কি প্রতিদিন চা পান করলে ক্ষতি হতে পারে শরীরের?

চা খাওয়া নিয়ে নানাজনের নানা মত থাকে। কেউ বলেন, চা খেলে ক্ষতি হবে। কেউ বা বলেন বিশেষভাবে চা খেতে হবে।

কিন্তু প্রতিদিন সকালে যদি এক কাপ লাল চা, তাতে শর্করা না মিশিয়ে পান করলে কী লাভ হতে পারে?
১. সকাল যদি শুরু করা যায় এক কাপ চা দিয়ে, তবে শরীর আর্দ্র থাকবে। সারাদিন অনেক খাটনিও গায়ে লাগবে না।
২. নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এই পানীয়তে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাই সাহায্য করে লাল চা।
৩. খালি পেটে চা খেলে আরও একটি উপকার হয় শরীরের। খাদ্যানালীতে জমে থাকা সব ধরনের ব্যাক্টেরিয়া দূর হয়।
৪. হার্টের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য বেশ কার্যকর এই পানীয়। সকালে এক কাপ লাল চা নানাভাবে যত্ন নেয় হৃদযন্ত্রের।
৫. বর্ষায় গলাব্যথা, সর্দি অনেকের লেগেই থাকে। সকালে এক কাপ গরম চা গলায় আরাম দেবে।
৬. বৃষ্টিভেজা সকালে কাজ করার ইচ্ছাও কম থাকে। কিন্তু সকালে এক কাপ চা সতেজ করে শরীর-মন। এতে কাজের ক্ষেত্রে সাহায্য হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিমপাতা

বর্ষাকালে নিমপাতার ব্যবহার

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বর্ষাকালে ত্বক এবং চুল প্রাণহীন পড়ে। এছাড়া পেটের গণ্ডগোল, ত্বকে সংক্রমণ, চুলে খুশকিসহ নানা রকম সমস্যা লেগেই থাকে বর্ষাকালে। এসব সমস্যা দূর করতে দারুণ সহায়ক হতে পারে নিমপাতা।

ত্বক : র‌্যাশ বা কোনও রকম ছোটখাটো সংক্রমণ কমাতে নিমপাতা ফুটিয়ে সেই পানিতে গোসল করুন। ব্রণর সমস্যা দূর করতে নিমপাতা এবং চন্দন একসঙ্গে বেটে মুখে লাগাতে পারেন। বর্ষায় আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঘাম বেশি হয়। ত্বক থেকে তেলও বেশি বেরোয়। ফলে গোসলের পানিতে কয়েকটা নিমপাতা ফেলে গোসল করলে উপকার পাবেন। নিমপাতার অ্যান্টি-ব্যাকটিরিয়াল গুণ ত্বকের সব রকম সমস্যা দূর করতে সাহায্য করে। নিমপাতা ফোটানো পানি একটা কাঁচের বোতলে করে ফ্রিজে রেখে সেটা টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। আবার সেই পানির বরফ জমিয়ে সকালে উঠে বরফও ঘষতে পারেন মুখে। এতে ব্রণর সমস্যা অনেকটাই কমবে।

চুল : আবহাওয়া বদলালে মাথার পিএইচ মাত্রায়ও হেরফের হয়। বর্ষায় চুল পড়া, মাথার তালু শুকিয়ে যাওয়া, খুশকির মতো সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রেও নিমপাতা উপকারী। নিমপাতা বেটে মাথায় মাস্কের মতো লাগাতে পারেন। কিংবা নিমপাতা ফুটিয়ে সেই পানি দিয়ে চুলও ধুতে পারেন।

স্বাস্থ্য : নিম-বেগুন বা নিমপাতা দিয়ে তৈরি কোনও খাবার খেলে পেটের সমস্যা কম হবে। পেটও পরিষ্কার থাকবে। নিমপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এই পাতার রস নিয়মিত খেলে রক্তচাপ এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

দাঁত : মুখের দুর্গন্ধ দূর করতে বা দাঁত জীবাণুমুক্ত রাখতে নিমের জুড়ি মেলা ভার। অনেক টুথপেস্ট এবং মাউথওয়াশেই তাই প্রধান উপকরণ নিম। অনেকেরই অভিযোগ বর্ষায় দাঁতের শিরশিরানি বেড়ে যায়। দাঁতের এমন সমস্যা নিরাময়ে উপকারী নিমপাতা। নিমডাল চিবাতে পারলেও দাঁতের পক্ষে ভাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মিষ্টি কুমড়া

ওজন কমাতে মিষ্টি কুমড়া

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গুণের বাহারে মিষ্টি কুমড়া অন্য যেকোনও সবজির থেকে আলাদা। ত্বক-চুলের উন্নতি থেকে হজমশক্তি বাড়ানো, একাধিক উপকারিতা রয়েছে কুমড়ার।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: কুমড়া ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবারও। এই ভিটামিন ও খনিজ লবণগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাছাড়া কুমড়াতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট।

২. হজমশক্তি বাড়াতে: কুমড়াতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার হজম ভাল করতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত উপযোগী।

৩. ত্বক ভাল রাখতে: কুমড়াতে মেলে বিটা-ক্যারোটিন নামক উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে নরম রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতেও সহায়তা করে কুমড়া।

৪. ওজন কমাতে: কুমড়া যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এই সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকছেন তাদের জন্য কুমড়া বেশ উপযোগী হতে পারে।

৫. চোখ ভাল রাখতে: কুমড়াতে যে বিটা-ক্যারোটিন পাওয়া যায়, তা চোখের জন্য খুবই উপযোগী। বিশেষ করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে কুমড়া দারুণ উপকারী বন্ধু হতে পারে।

তবে মনে রাখবেন, সকলের শরীর সমান নয়। কাজেই সব খাবার সবার সহ্য হবে এমন নয়। কোনও সবজি খেয়ে যদি শরীরে কোনও ধরনের সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার কোনও কিছুই অত্যধিক খাওয়া ভাল নয়। তাই ভারসাম্য বজায় রেখে খান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য