Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লোকসান

Singer bangladesh

আয় বাড়লেও লোকসানে সিঙ্গার বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 9, 2022

শেয়ারবাজার ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৩ কোটি টাকা মুনাফা হলেও চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান হয়েছে সাড়ে ৮ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির পণ্য বিক্রি থেকে আয় বেড়েছে ১২.০৮ শতাংশ। কিন্তু উৎপাদন ও সুদবাবদ ব্যয় বাড়ায় তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসানে পড়েছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লোকসানের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, প্রতিযোগিতামূলক ও সংবেদনশীল বাজারে অবস্থান সুসংহত করার কৌশল হিসেবে পণ্যমূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও বিক্রয়মূল্য সম্পূর্ণভাবে সমন্বয় করা সম্ভব হয়নি। তবে অ্যাপ্লায়েন্সেস মার্কেটে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে সিঙ্গার তার অবস্থানকে আরও সুসংহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিঙ্গার বাংলাদেশ শক্তিশালী ব্র্যান্ড হিসেবে আরও সুসংহত করতে দৃঢপ্রতিজ্ঞ।

চলতি তৃতীয় প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ পণ্য বিক্রি করে মুনাফা হয়েছে ৫১৭ কোটি ৭০ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪৫৮ কোটি ৯৬ লাখ টাকা। বৈশ্বিক পর্যায়ে কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে সিঙ্গারের উৎপাদন ব্যয় ছিল মোট টার্নওভারের ৭৪.০৭ শতাংশ, যা চলতি তৃতীয় প্রান্তিকে প্রায় ৮০ শতাংশে উন্নীত হয়েছে। উৎপাদন ব্যয় সমন্বয়ের পর চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৪৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম।

চলতি তৃতীয় প্রান্তিকে সিঙ্গারের পরিচালন ব্যয় কিছুটা বেড়েছে। বিপরীতে অন্যান্য আয় সামান্য কমেছে। চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন আয় দাঁড়িয়েছে ১৮ কোটি ৭২ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩৩ কোটি ১৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির পরিচালন আয় ৪৩.০৫ শতাংশ কমেছে। এদিকে কোম্পানির সুদবাবদ ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি তৃতীয় প্রান্তিকে সিঙ্গারের সুদবাবদ ব্যয় হয় ১৬ কোটি ১৩ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১১ কোটি টাকা। সুদ ব্যয় ও মুনাফায় কর্মীর হিস্যা সমন্বয়ের পর করপূর্ববর্তী মুনাফা দাঁড়ায় ২ কোটি ৪৬ লাখ টাকা। আর কর পরিশোধের পর সিঙ্গার লোকসানে পড়ে, যার পরিমাণ দাঁড়ায় সাড়ে ৮ কোটি টাকা। যেখানে কোম্পানিটি আগের বছরের একই সময়ে ১২ কোটি ৭২ লাখ টাকা নিট মুনাফায় ছিল।

এদিকে তৃতীয় প্রান্তিকে লোকসানের পরও চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) নিট মুনাফায় রয়েছে। যদিও এর পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় অনেক কম। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির নিট মুনাফা হয় ১৪ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৯ কোটি ৪৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৭৫.০৫ শতাংশ। যদিও চলতি বছরের ৯ মাসে কোম্পানির বিক্রি থেকে আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। তবে এ সময় উৎপাদন, পরিচালন ও সুদবাবদ ব্যয় বাড়ায় মুনাফা সংকুচিত হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির লোকসানের পরিমাণ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪৩ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ২৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুনাফা থেকে বড় লোকসানে প্রিমিয়ার লিজিং

মুনাফা থেকে বড় লোকসানে প্রিমিয়ার লিজিং

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড মুনাফা থেকে বড় লোকসানে পড়েছে । চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসের অনিরিক্ষিত আর্থিক প্রতিবদনে এই চিত্র দেখা গেছে।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, মুনাফার পরিবর্তে চলতি বছরের তিন প্রান্তিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৩ পয়সা। যেখানে ২০২০ সালের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৬ টাকা ৪৪ পয়সা শেয়ার প্রতি লোকসান হয়েছে কোম্পানিটির।

এর মধ্যে জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ পয়সা ছিল। অর্থাৎ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় লোকসান বেড়েছে ১ টাকা ৪৬ পয়সা। তাতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৮১ পয়সা।

এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ বলছেন, বকেয়া পাওনা পরিশোধ ও করোনার কারণে ব্যবসা কম হয়েছে, পাশাপাশি প্রভিশন এডজাস্টমেন্ট হয়েছে। এ দুই কারণে কোম্পানির লোকসান হয়েছে। আশা করি দ্রুত এগুলো কাটিয়ে উঠতে পারব।

দ্বিতীয় প্রান্তিক

দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে প্রিমিয়াম লিজিংয়ের শেয়ার লোকসান হয়েছে ১ টাকা ৩২ পয়সা। যেখানে আগের বছরে শেয়ার প্রতি লোকসান ছিল ৮ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ টাকা ২৪ পয়সা।

প্রথম প্রান্তিক

২০২০ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ পয়সা। ২০২১ সালের একই সময়ে সেই কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ মুনাফায় থাকা কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হল ১ টাকা ৭৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ICB-Islamic-Bank-Limited

তৃতীয় প্রান্তিক: লোকসানে আইসিবি ইসলামিক ব্যাংক

স্টক নিউজ বিডি October 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।

এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (ইপিএস) ১৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ১৮ টাকা ১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য