Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শচীন

শচীন ও মাইকেল ক্লার্কে টপকে নতুন রেকর্ড জো রুটের

শচীন ও মাইকেল ক্লার্কে টপকে নতুন রেকর্ড জো রুটের

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকে গেলেন জো রুট। এক বছরে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন শচীন। এবার কিংবদন্তি ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই রেকর্ড করেন রুট। এই বছর দুর্ধর্ষ ফর্মে আছেন ইংলিশ ব্যাটসম্যান। ছয়টি শতরান করেছেন তিনি। তারমধ্যে রয়েছে দুইটি দ্বিশতরান। এদিন আরও একটি অনন্য নজির গড়লেন।

শুধু শচীন নয়, রুট ভাঙেন মাইকেল ক্লার্কের রেকর্ডও। টেস্টে এক বছরে রানের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। এর আগে মাইকেল ভনের রেকর্ড ভেঙে টেস্টে একবছরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। ২০০২ সালে ১৪৮১ রান করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
sami tendunkar

আমি শামি এবং ভারতীয় টিমের পাশে দাঁড়াচ্ছি: শচীন

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রবিবার (২৪ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে বাজে পারফরমেন্সে হেরেছে ভারত। ভারত প্রথমে ব্যাটিং করে তাও ১৫১ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তানের সামনে। তবে এ ম্যাচে ভারতের বিশ্বনন্দিত ফার্স্ট বোলিং একেবারেই খারাপ ছিল। এমনকী স্পিনাররাও যে কিছু করতে পেরেছেন, তাও নয়।

তবে দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেই সোশ্যাল মিডিয়ার একাংশের গালমন্দের শিকার হয়েছেন ভারতের ক্রিকেট তারকা মোহাম্মদ শামি। আর তার পাশে দাঁড়িয়ে এবার সরব হয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর। খবর হিন্দুস্তান টাইমস বাংলার

বাস্তবতা হলো, মোহাম্মদ শামি পাকিস্তানের বিরুদ্ধে কোনোভাবেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। ৩.৫ ওভার বল করে ৪৩ রান করেছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রান দিয়েছেন। কিন্তু রবিবারের পাকিস্তান-ভারত ম্যাচে ভারতের পুরো দলই ব্যর্থ হয়েছে। একা শামি নন। তা সত্ত্বেও শামিকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হচ্ছে। তাকে ম্যাচের পর পাকিস্তানে চলে যেতে বলার পাশপাশি, তিনি এমন পারফর্ম করতে কত টাকা নিয়েছেন, সে ব্যাপারেও প্রশ্ন করতে ছাড়েননি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। এমন পরিস্থিতিতে শামির পাশে দাঁড়িয়ে টুইট করেছেন শচীন।

টুইটে শচীন লিখেছেন, আমরা যখন ভারতীয় টিমকে সমর্থন করি, তখন কিন্তু আমরা ভারতীয় টিমের হয়ে যারা প্রতিনিধিত্ব করছে, সবাইকে সমর্থন করি। মোহাম্মদ শামি কমিটেড, বিশ্বমানের বোলার। অন্যান্য ক্রীড়াবিদদের মতো, ওরও খারাপ দিন যেতে পারে। আমি শামি এবং ভারতীয় টিমের পাশে দাঁড়াচ্ছি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য