Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শাবিপ্রবি

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাংকিং ও মেডিকেল সেবা বন্ধ

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাংকিং ও মেডিকেল সেবা বন্ধ

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাংকিং ও মেডিকেল সহায়তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ জানান।

আন্দোলতরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ৬টি মোবাইল ব্যাংকিং নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা মেডিকেল সেবাও পাচ্ছেন না।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যে মেডিকেল টিম অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিয়েছেন তারা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে শিক্ষার্থীরা

শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে শিক্ষার্থীরা

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরণ অনশনের পরও উপাচার্য পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ আরও বলেন, শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবো। আর আজ থেকে পুলিশ ছাড়া আর কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না।

১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলবে। চলমান সংকট নিয়ে আরও আলোচনা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচেনায় আসতেও আহ্বান জানান।

কাল শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবন ধলেশ্বরীতে এ বৈঠক শুরু হয়। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে চলে এ বৈঠক।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সব সমস্যার সমাধান আলোচনা। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও আরও আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আজ শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আমি তাদের কথা শুনেছি। শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করতে চেয়েছি, তারা আলোচনা করতে রাজিও হয়েছিল। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে তারা আলোচনা করতে আর চায়নি।

ডা. দীপু মনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আবার আলোচনার উদ্যোগ নেওয়া হবে। আমি এই মুহূর্তে অসুস্থতার কারণে শাবিতে যেতে পারছি না। শিক্ষার্থীরা যদি আলোচনায় রাজি থাকে, তাহলে সেখানে আমি আমার প্রতিনিধি পাঠাব।

শিক্ষার্থীদের এ আন্দোলনে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি-না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের অনশনে অসুস্থ হওয়া এবং শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা- কোনোটিই কাম্য নয় আমাদের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাফনের কাপড় পরে মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে এবার কাফনের কাপড় পরে ক্যম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে থেকে কাফনের কাপড় পরে মৌন মিছিল বের করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিকী লাশ কাঁধে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে একই স্থানে এসে প্রতিকী লাশ সামনে রেখে শিক্ষার্থীরা কয়েক মিনিট সেখানে অবস্থান করেন।

এদিকে অনশনকারী শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অনশনস্থলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাজমুল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ছয়জন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আমরা এক দফা দাবিতে এখানে আন্দোলনে এসেছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। আমাদের আন্দোলনের অংশ হিসেবেই আজকের এই মৌন কাফন মিছিল। শিক্ষার্থীরাই স্বাস্থ্যবিধি মেনে মিছিলে এবং আন্দোলনে অংশ নিচ্ছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে শিক্ষার্থীরা

শাবিপ্রবি শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আজ

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে দেখা করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যরাতে বিমানযোগে তারা ঢাকায় পৌঁছেছেন। শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন।

প্রতিনিধি দলে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

জানতে চাইলে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস বলেন, আমরা এখন ঢাকায় আছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি। আলোচনা কখন হবে এমন প্রশ্নে তিনি বলেন, কখন হবে তা এখনো সঠিক বলতে পারছি না।

এর আগে, বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ঢাকায় আলোচনায় বসার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনা করার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তাব দেন। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে আলোচনা করতে সম্মত হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইনে আলোচনায় বসার প্রস্তাব দেন।

এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের সামনে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাংকিং ও মেডিকেল সেবা বন্ধ

কোনোভাবেই ক্যাম্পাস ও হল ত্যাগ করবো না শাবিপ্রবি শিক্ষার্থীরা

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে প্রতিবাদী বিক্ষোভ মিছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে হলে ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছেন তারা।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে পুনরায় আন্দোলন শুরু করেন তারা। এছাড়াও ভেতর থেকে হল বন্ধ করে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত মানেন না এবং কোনোভাবেই ক্যাম্পাস ও হল ত্যাগ করবেন না।

সকাল থেকেই পুরো ক্যাম্পাসে স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের। ‘যেই ভিসি গ্রেনেড ছোড়ে, সেই ভিসির পদত্যাগ চাই’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি ছোড়ে, সেই ভিসির পদত্যাগ চাই’, ‘শিক্ষার্থীর ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ স্লোগান দিতে থাকেন তারা।

গতকাল রবিবার (১৬ জানুয়ারি) উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যাবহার করে। এতে শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন। এরপর রাত ১১টার পর পুলিশ ক্যাম্পাস ত্যাগ করে। এর পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ নিজ বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য