Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষা

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর প্রতি বিষয়ে তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই। পরীক্ষার্থীরা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতিটি বিষয় স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

এর আগে, গত ১৮ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়; চলে ৫ জানুয়ারি পর্যন্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন পাঠ্যক্রমে যা নেই তা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।

মন্ত্রী আরও বলেন, নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিন্তু এ বইয়ে যা নেই তা নিয়ে প্রচারণা যারা চালাচ্ছে তারা চিহ্নিত। তারা নতুন এ শিক্ষাক্রমকে বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ভাবতে শিখবে এবং চিন্তা করতে শিখবে। শিক্ষার্থীদের এ বিকাশ সাধিত হলে, তাদের ‘মগজধোলাই’ পদ্ধতি আর চলবে না। এজন্যই তারা এর বিপক্ষে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব অসঙ্গতি আছে সেগুলো সংশোধন করা হচ্ছে।

ডা. দিপু মনি বলেন, ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবো। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। ভুল সংশোধন করা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, “নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।”

শিক্ষামন্ত্রী আরো বলেন, “২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NTRCA’র দুর্নীতি এখন মহাদুর্গতি

NTRCA’র হয়রানি দুর্নীতি এখন মহাদুর্গতি

স্টক নিউজ বিডি November 7, 2022

নিজস্ব প্রতিনিধিঃ NTRCA বেসরকারী স্কুল-কলেজে শিক্ষক নিয়োগদানকারী সরকারী কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও দীর্ঘ নিয়োগজট কাটিয়ে যোগ্য শিক্ষক নিয়োগে ২০০৫ সালে বিএনপি-জামাত সরকার এটি গঠন করেন। ২০০৫ সালেই প্রথম পরীক্ষাটি হয়। তাতে লক্ষ লক্ষ প্রতিযোগী থেকে সকল বিষয়ে (মাত্র ০৬% পাশের হারে) স্বল্পসংখ্যক যোগ্য শিক্ষক প্যানেলভুক্ত হয়। তাদের নিয়োগবিধি প্রণয়নে কিছু সময়ক্ষেপণ হয়। এমতাবস্থায় ক্ষমতার পট পরিবর্তনে নিয়োগদান সম্ভব হয়নি। এরপর ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার প্যানেলভুক্তদের নিয়োগদান ছাড়াই পরীক্ষা নিতে থাকেন এবং ৪টি প্যানেলজট তৈরী করেন। এ সুযোগে এনটিআরসিএ’র অসাধু কর্মকর্তারা মোটাঅংকে ঘুষ-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার ভুয়া সনদ দিয়ে পূর্ববিধিতেই নিয়োগদান করেন। এতে বৈধ সনদধারীরা বঞ্চিত হন এবং প্যানেলজট বাড়তে থাকে। আর NTRCA’র ড্রাইভার থেকে চেয়ারম্যান পর্যন্ত প্রায় সবাই রাতারাতি কোটিপতি হন। এসংক্রান্ত বহু খবর প্রকাশিত হয়েছে। এরপর আওয়ামীলীগ সরকারও একইভাবে ১৬টি প্যানেলজট করেছেন। ইতোমধ্যে ১–১৬ নিবন্ধনধারীদের শুরুদিকের প্রায় সবারই চাকুরির বয়স ৩০বছর পার হয়েছে। তাদের নিয়ে আরো জটলা বেধেছে। ফলে গত তিনটি গণবিজ্ঞপ্তিতে এসকল বয়স্ক সনদধারীরা বঞ্চিত হয়েছেন। তারা এখন প্যানেলভিত্তিক নিয়োগের জন্য দীর্ঘ ৫মাসের অধিককাল তথা ১৫৫দিন যাবৎ ঢাকা শাহবাগে আমরণ অনশন করছেন। সেখানে এক ভয়াবহ অমানবিক ও দুর্র্গতিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে অনশনরত সনদধারীরা সরকার বাদে প্রায় সবারই সমর্থন পেয়েছেন। দেশের শিক্ষিত-সচেতন নাগরিক ও ছাত্রসমাজ সকলেই তাদের ন্যায্য দাবিতে একমত। কারণ, তারা সবাই জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। এদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ¯œাতক ও ¯œাতকোত্তর সম্পন্ন করেছেন। সরকারের বিধিবদ্ধ নিয়মেই পরীক্ষায় লক্ষ লক্ষ সম-যোগ্যতাসম্পন্ন প্রতিযোগীকে হারিয়ে উত্তীর্ণ ও প্যানেলভুক্ত হয়েছেন। তাদের তালিকা ও যোগ্যতা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তারা প্রচলিত দুই বা তিন লাখ মুক্তিযোদ্ধার মতো বিতর্কিত বা বিদেশি তালিকাভুক্ত নয়। যেমন, বাংলাদেশে ৩০লাখ শহীদ ও ২লাখ সম্ভ্রমহারা মা-বোনের চেয়ে মুক্তিযোদ্ধা সংখ্যা কম; যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। অথচ সরকার তাদেরকে ভাতাসহ তাদের সন্তান ও নাতি-নাতনিদের কোটাসুবিধা দিচ্ছেন। NTRCA’র মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের পে-স্কেলসহ নানা সুবিধা দিচ্ছেন। আর প্যানেলভুক্ত অনশনরতদের প্রতি ভ্রæক্ষেপও করছেন না। তাদের অন্যায়ভাবে অধিকার বঞ্চিত করছেন। কিন্তু কেন? তারা কি দুর্বল, নাকি ভেসে আসা কচুরিপানা? কখনোই নয়। তাদেরই ভাই-বোন ও আতœীয়-স্বজনেরা এদেশের প্রশাসনসহ সকল দপ্তরে নিয়োজিত। অথচ সরকার তাদের প্রতি উদাসীন।

সরকারের উচিত, NTRCA’র অসাধু কর্মকর্তাদের পক্ষ না নিয়ে অনশনরত সনদধারীদের দ্রæত প্যানেলভিত্তিক নিয়োগদান করা। তা না হলে, অনশনকারীদের সংখ্যা ক্রমেই বাড়বে। তখন সরকার মহাবিপাকে পড়বেন। অনশনকারী প্রায় ত্রিশ হাজার তালিকাভুক্ত হয়েছে। তাদের অনশন ও নেতৃত্বদানে একটিই লক্ষ্য, বৈধভাবে নিয়োগলাভ। তারা সুশিক্ষিত, সচেতন ও যোগ্য নাগরিক; তাই তাদের আন্দোলনের ধরণ উন্নত। কিন্তু দীর্ঘ ৫মাসে ফলাফল শুন্য। এখন তারা বাধ্য হবেন, অনশনকে বিস্ফোরণে রূপ দিতে। বড় আকারে কমিটি করে নিয়োগপ্রত্যাশী তালিকাভুক্ত ৩০হাজার সনদধারী প্রত্যেকে ২/৩জনকে অনশনে উপস্থিতি নিশ্চিত করলে, লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে। তাতে শাহবাগের পরিবেশ বিপর্যয় ঘটবে। সরকারও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হবেন। কারণ, অনশনকারীদের পরিবারের সদস্যরাই সরকারের প্রশাসনে নিয়োজিত। তখন সরকার দাবি মানতে বাধ্য হবেন।

উল্লেখ্য যে, বর্তমানে প্রায় ৯০(নব্বই) হাজার শিক্ষকপদ খালি আছে। সরকার ইচ্ছে করলে, অন্তত অনশনরত ৩০হাজার শিক্ষককে নিয়োগ দিতে পারেন। এতে আসন্ন নির্বাচনে সরকারের জন্যও ইতিবাচক হবে। তা না হলে, বিরোধী রাজনৈতিক মহল ফায়দা নিতে পারেন; যা সরকারের জন্য মহাদুর্গতির কারণ হবে।

অতএব মানবতার মা স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আবেদন, দীর্ঘদিন যাবৎ অনশনরত নিয়োগপ্রত্যাশী সনদধারীদের দুর্দশা দুর করে NTRCA’র দুর্নীতি তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এইচএসসি পরীক্ষার

কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

স্টক নিউজ বিডি November 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বি এম টি এর বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা -১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোডঃ ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

বলা হয়, স্থগিত করা বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।

উল্লেখ্য, আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামীকাল রোববার থেকে সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা মোট এক হাজার ৫২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্র অংশ নেবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি)এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট অভিভাবকদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যদিকে,পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবার্য কারণে কোনও পরীক্ষার্থীকে নির্ধারিত সময় পার হওয়ার পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া
হবে।

সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে ৩ নভেম্বর বৃহষ্পতিবার থেকে ১৪ ডিসেম্বর বুধবার পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। কাগজের সংকট নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে।

আজ শনিবার (২৯ অক্টোবর) রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০২১ ও বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের কাছে বিস্ময়কর। আমাদের অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকের সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞানভিত্তিক সমাজ তৈরির যে প্রচেষ্টা সেখানেও উন্নতি করেছি।

তিনি বলেন, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তখনো বর্তমান সরকার বই থেকে দূরে যাওয়ার কথা বলেনি। ঠিক তেমনি বইয়ের চাহিদার কারণে প্রকাশনা শিল্প গত কয়েক বছরে উন্নত ও আধুনিক হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের শিক্ষা পরিবারের সদস্য। তাদের এই আয়োজনে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো: আরিফ হোসেন ছোটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহসভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাজহারুল ইসলাম ও সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পুস্তক বাঁধাই মালিক সমিতি, নয়াবাজার পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পুরান ঢাকা কালি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ও ঘড়ি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সাধারণ সভায় উপস্থিত হয়ে প্রথমে এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীমূলক বইমেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ছোটনসহ কর্মকর্তাগণ শিক্ষামন্ত্রীকে নিয়ে মেলা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ‘প্রকশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।

বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালকরা, দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখাসমূহের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনা তদন্তে হল প্রশাসনের কমিটি গঠন

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শহীদ হবিবুর রহমান হল প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে হল প্রশাসনের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হল প্রশাসনের পক্ষ থেকে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক গৌতম দত্তকে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার।’

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্নত জাতের কলা উদ্ভাবন

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের গবেষকরা উন্নত জাতের কলা উদ্ভাবন করেছে। বিভাগের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে এই কলার জাত উদ্ভাবন করা হয়।

মঙ্গলবার বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই কলা চাষ সম্প্রসারণের জন্য আমন্ত্রিত চাষিদের মধ্যে এর চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর শাহেদ জামান। বিভাগের সভাপতি প্রফেসর তানজিমা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টিসমৃদ্ধ খাবার সংস্থানের জন্য নতুন নতুন জাতের শস্য ও ফলমুল উদ্ভাবন একান্ত প্রয়োজন। সেই লক্ষে দেশের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে একদল উদ্ভাবনী গবেষক ও প্রয়োজনীয় গবেষণাগার। কৃতি গবেষকদের সাফল্যের স্বাক্ষর উন্নত জাতের এই কলা উদ্ভাবন। আগামী দিনে এই কলা এতদঞ্চলের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে উন্নত জাতের কলা উদ্ভাবন করেছে তা অন্যদেরও উদ্ভাবনী গবেষণায় অনুপ্রাণিত করবে। আগামীতেও এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ তথা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর তানজিমা ইয়াসমিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা গবেষণায় নিরন্তর রত রয়েছেন। তাঁদের গবেষণায় সাফল্যের সর্বশেষ স্বাক্ষর এই উন্নত জাতের কলা উদ্ভাবন। এই কলা উচ্চফলনশীল হওয়ায় তা মানুষের পুষ্টি চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি জানান, বিভাগের গবেষণাগারগুলিতে চলমান গবেষণা থেকে অচিরেই ইতিবাচক ফল পাওয়া যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এইচএসসি পরীক্ষায় অনিয়মে সম্পৃক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোন অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন এইচএসসি পরীক্ষা সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে যেন সম্পন্ন হয়, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রশ্নফাঁসের এখন আর কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসে চেষ্টা করে কিংবা গুজব ছড়ায়, তাদেরকে বলছি সেইরকম কিছু ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক এসময় উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য