Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষা

rabi

রাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মানবণ্টন প্রকাশ

স্টক নিউজ বিডি May 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট তথা মানবিক বিভাগ ও ‘বি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষার মানবণ্টন প্রকাশিত হয়েছে। সেখানে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৮০টি প্রশ্ন থাকবে। বৃহস্পতিবার প্রোভিসি প্রফেসর ড. সুলতান-উল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ সেশনের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। বহুনির্বাচনি প্রতিটি প্রশ্নের মান হবে ১ দশমিক ২৫।

‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন হবে। যেখানে বাংলা ৩৫, ইংরেজি ৩৫ ও সাধারণ জ্ঞান ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বর নির্ধারিত থাকবে। তবে সংগীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্র্যাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

এদিকে ‘বি’ ইউনিটে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হওয়া প্রশ্নের ধরন হবে— বাংলা ১০, ইংরেজি ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, হিসাববিজ্ঞান ২৫, আইসিটি ১৫ মিলে মোট ১০০ নম্বর।

অন্যদিকে ‘বি’ ইউনিটে অবাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নের ধরন হবে— বাংলা ২০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ২৫, আইসিটি ২৫ মিলে মোট ১০০ নম্বর হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এ ভর্তির ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়া বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫ নম্বর এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর এবং অবাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের ৩০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে।

প্রসঙ্গত, ‘বি’ ইউনিটে বাণিজ্য ও অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। ৪ শিফটে হওয়া অনুষ্ঠিত ১৮ হাজার ভর্তিচ্ছু মিলে ৭২ হাজার শিক্ষার্থী ‘বি’ ইউনিটে পরীক্ষায় বসার সুযোগ পাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২২ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

২২ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। দেশের ইতিহাসে এবারই একবারে সর্বোচ্চ ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিন ধাপের পরীক্ষার প্রথম ধাপে আজ ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্র থাকবে মোবাইল নেটওয়ার্কের বাইরে। এ ছাড়া কেন্দ্রে বসানো হয়েছে জ্যামার। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আবেদনকারীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আগামী ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে। পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্র হলে নিয়ে আসতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া হয়েছে।
৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। এতে প্রার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

গতকাল সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষক। তাই বর্তমান সরকার মানসম্মত শিক্ষক নিয়োগের প্রতি গুরুত্বারোপ করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকা কলেজ

রমনার ডিসি, এডিসির প্রত্যাহার চান ঢাকা কলেজের শিক্ষার্থীরা

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ডিএমপির রমনা বিভাগের ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসির প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি জানান। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সুজয় বালা ও মাসুম বিল্লাহ।

তারা সোমবার ও মঙ্গলবারের ঘটনার বিবরণ দিয়ে তারা বলেন, নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও হকাররা শিক্ষার্থীদের নামে গুজব ছড়িয়ে একযোগে হামলা চালায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদ ও নিউমার্কেট থানার ওসি স.ম. কাইয়ুম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করেই ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হন।

তারা বলেন, পুলিশের উপস্থিতিতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও হকাররা সোমবার রাতে ঢাকা কলেজ ক্যাম্পাসে হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গেলে পুলিশ বিনা উসকানিতে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। সেদিন রাত ৩টায় শিক্ষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসে।

মঙ্গলবার সকাল ১০টায় ঘটনার তদন্ত ও বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে প্রতিবাদ জানায়। তখনও নিউমার্কেটের ব্যবসায়ীরা বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ফের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এমনকি শিক্ষকরা প্রধান ফটকে গেলে তাদেরও লাঞ্ছিত ও হামলা করে আহত করা হয়। তখন শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ফের পুলিশ নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়। ক্যাম্পাসের ভেতরে এলোপাতাড়ি গুলি ও টিয়ারশেল ছোড়ে।

শিক্ষার্থীদের দাবি, হামলার প্রধান ইন্ধনদাতা ও পরিকল্পনাকারী হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী অ্যাডভোকেট মকবুল হোসেন, ফরমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন আলমগীর, মিজান, টিপুসহ আরও অনেকে।

১০ দফা জানিয়ে তারা বলেন, হামলার উস্কানিদাতা, ইন্ধনদাতা ও হামলাকারীদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব দায়ভার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।

হকারদের হামলায় নিহত পথচারী নাহিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে হবে। একইসঙ্গে তাদের আইনের আওতায় আনতে হবে।

এ ছাড়া দায়িত্বরত পুলিশের ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি স্থাপন করা, মার্কেটে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আচরণ বিধি প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন, ফুটপাত দখলমুক্ত, অবৈধ কার পার্কিং উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধ করা, ক্রেতা হয়রানি, নারীদের যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; চন্দ্রিমা সুপার মার্কেট ও নিউ সুপার মার্কেটে ঢাকা কলেজের সম্পদ লিজ বাতিল করে ফিরিয়ে দেওয়া।

এসব দাবি অনতিবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পুলিশ টিয়ারসেল ছোড়ে ছাত্রদেরকে কোন সাহসে

পুলিশ টিয়ারসেল ছোড়ে ছাত্রদেরকে কোন সাহসে

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউমার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ হলেও ৩ ঘণ্টা পর দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পরে শিক্ষার্থীরা সরে যান। ঘটনাস্থলে এখন ব্যবসায়ী ও পুলিশ রয়েছে।

সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বেলা পৌনে একটার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের দুটি সাঁজোয়া যান ঢুকেছে। পুলিশ নীলক্ষেত মোড় থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এরপর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেলা ১টা ২৫ মিনিটের দিকে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে পুলিশ। এর আগে পর্যন্ত কোনো পুলিশকে সংঘর্ষস্থলে দেখা যায়নি।

এদিকে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত মানছেন না শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন এর প্রতিবাদে।

এ বেপারে এক শিক্ষার্থী বলেন, হল বন্ধ হলে নিউ মার্কেট এর সব দোকান পাট ও বন্ধ করে দিতে হবে। কোন যুক্তি কি বিচার করছে এরা?? অশিক্ষিতরা অসভ্যতামি করবে আর শিক্ষিতরা ঘরে বসে বসে নাটক দেখবে?? পুলিশ টিয়ারসেল ছোড়ে ছাত্রদেরকে কোন সাহসে বা অধিকারে? গতরাতে ভাইদের উপর হামলাকারীদের যথাযথ বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। ছাত্রসমাজ রাস্তায় নামলে এর ফলাফল কখনোই ভালো হয়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকা কলেজের ছাত্রদের পাশে ইডেনের কলেজের ছাত্রীরা

ঢাকা কলেজের ছাত্রদের পাশে ইডেন কলেজের ছাত্রীরা

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে চলমান সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ইডেন কলেজের ছাত্রীরা। মঙ্গলবার দুপুরে ইডেন কলেজ থেকে বের হয়ে নিউমার্কেটের দুই নম্বর গেট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে এসে অবস্থান নেন তারা।

তাদের বক্তব্য, নিউমার্কটের ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা চালাতে পারে না। তারা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করে। ইডেনের ছাত্রীদেরও তারা হয়রানি করে। বিভিন্ন সময় তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ ছাত্রীদের।

নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনও চলছে। থেমে থেমে হামলা হচ্ছে। কখনও ব্যবসায়ীরা হামলা করছেন, কখনও শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউমার্কেটের এই ঘটনায় ধানমন্ডি-২ থেকে নীলক্ষেত পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট সব বন্ধ। গাড়ি চলাচল নেই একেবারেই। থেমে থেমে হামলা হচ্ছে। নিউমার্কেটের দিকে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাত থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করছেন তারা।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dhaka-collage

সংঘর্ষের সূত্রপাত খাবারের দোকান থেকে

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউমার্কেটে একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর তর্কের জের ধরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষের সূত্রপাত বলে পুলিশ, শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাতে দাবি করেছিলেন, নিউমার্কেটে তর্কের জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘নিউমার্কেটের ৪ নম্বর গেইটের কাছে একটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত। ওই খাবারের দোকানের লোকজনের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে এসে হামলা চালায়।’

সাখাওয়াত হোসেন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘চতুর্থ বর্ষ আর মাস্টার্সের তিনজন শিক্ষার্থী রাতে খেতে যায়। দাম যা আসছে তার চেয়ে একটু কম দিতে চেয়েছিল তারা। এসময় ঝগড়ার এক পর্যায়ে দোকানে থাকা ধারালো ছুরি নিয়ে শিক্ষার্থীদের গুরুতর জখম করে দোকানিরা। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গিয়ে ভাংচুর চালায়। এরপর ব্যবসায়ী ও পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দেয়।’

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহও বলেছেন, নিউমার্কেট এলাকায় একটি খাবারের দোকানে দাম দেওয়া নেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

সোমবার মধ্যরাতের ওই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে আবারও দুই পক্ষ সংঘতে জড়ায়।

ঘটনার শুরু হয় রাত ১২টার দিকে। প্রায় আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া চলে। শেষ পর্যন্ত রাত আড়াইটার দিকে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অনিবার্য কারনে মঙ্গলবার ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অনিবার্য কারনে মঙ্গলবার ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কলেজের সব শিক্ষককে এ দিন সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার দিবাগত রাতে কলেজটির অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হল। এছাড়া শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, ছবি: সমকাল
সোমবার মধ্যরাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রায় তিন ঘণ্টার এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এরপর রাত ১টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষের সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাঙালি নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। এই শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে আবারও টিএসসিতে গিয়ে শেষ হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে, যেখানে সবার অংশগ্রহণের সুযোগ ছিল না।

আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয়ও স্থান পেয়েছে এবারের শোভাযাত্রায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

ইউনেস্কো ঘোষিত ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে- ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে পুরো এলাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোজা ও ঈদের ২৪ দিন ছুটি

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে রোজা ও ঈদের এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে এসময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। খোলা থাকবে আবাসিক হল। এছাড়া বন্ধের শিডিউলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলাচল করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৮ মে

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৮ মে

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ৮ মে থেকে শুরুর পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের কারণে মে মাসে ভর্তি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মেডিকেলের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে চায় না অধিদপ্তর। আগামী ২২ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এমবিবিএস এর ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে রমজান মাসে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলে ভর্তিচ্ছু এবং অভিভাবকদের এক জেলা থেকে আরেক জেলায় চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হবে। এই অবস্থায় রোজার ঈদের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আগামী ৮ মে থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। ঈদের ছুটি শেষে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল, ২০২২

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য