Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সংবাদ সম্মেলন

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্টক নিউজ বিডি August 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) বিকেল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি এখন বিদায় নিতে প্রস্তুত

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, তিনি দলের দায়িত্ব ছাড়তে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লন্ডনে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

সেখানে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দলের নেতৃত্বে কোনো চমক কিংবা পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে।

জবাবে ক্ষমতাসীন দলটির প্রধান শেখ হাসিনা বলেন, “(কাউন্সিলে) একজন কাউন্সিলরও যদি বলে আমাকে চায় না, তাহলে আমি কোনোদিনই থাকব না।”

তিনি বলেন, “যেদিন থেকে আমাকে আমার অবর্তমানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল, তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি। এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব সাধারণত কাউন্সলররা ঠিক করে নির্বাচিত করে এবং কান্সিলরদের সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। “

টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা বলেন, “আমরা তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল- জাতির পিতা দেশকে স্বাধীন করে, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে দিয়ে, বাংলাদেশকে আর্থসামজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে, স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই দিয়েছে।

“এরপর এই দেশে কি ঘটেছে? হত্যা-ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি। ক্ষমতা ছিল বন্দিখানায়, গণতন্ত্র ছিল না। তার পরিবর্তে ছিল মাশাল’ল বা মিলিটারি শাসন এবং সেখানে কার্ফ্যু, যাকে কার্ফ্যু গণতন্ত্র বলতে পারি। অনেক চড়াই-উৎরাই পার হয়ে আমরা গণতন্ত্র উদ্ধার করি এবং আমরা একটানা তিনবার, অর্থাৎ ২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এর মাঝে অনেক চড়াই-উৎরাই- খুন-খারাবি, অংগ্নিসংযোগ থেকে শুরু অগ্নি সন্ত্রাস, নানাকিছু ঘটেছে।”

তিনি বলেন, “তারপরও আমরা ক্ষমতায় একটানা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশে উন্নীতি হয়েছি। আমার একটা লক্ষ্য ছিল ২০২০ এ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এই সুবর্ণজয়ন্তীতেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রীর সম্প্রতি করা যুক্তরাজ্য সফর ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সম্মেলনে অংশ নেওয়ার ওপর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।

১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

‘মহলটি বলছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটি একেবারেই সত্য নয়। আমরা এরই মধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল তা জনগণের সামনে তুলে ধরেছি। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে।’

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মুল্যবোধ এগুলো অবিচ্ছেদ অংশ। ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

এর আগে সংবাদ সম্মেলন থেকে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ অভিযানের পতাকা নেন নারী পর্বতারোহী নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই সপ্তাহ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন। বিকাল চারটায় এ সম্মেলন হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগ অংশ নেন।

এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
PM-shak-hasina

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

স্টক নিউজ বিডি October 4, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত তার নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য