Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সিটি ব্যাংক

city-bank

শেয়ার বেচবে সিটি ব্যাংকের পরিচালক

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের পরিচালক রাজিবুল হক চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ১২ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১২ লাখ শেয়ার বেচবে রাজিবুল হক।

রাজিবুল হক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

স্টক নিউজ বিডি August 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৯ দশমিক ৫৮ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়।

মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ আগস্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংকের এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক হোসনে আরা আজিজ ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উক্ত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক। বৃহস্পতিবার (২৮ জুলাই) সিটি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

চলতি বছরের ২য় প্রান্তিকে (জানুয়ারি-জুন) পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ০৪ পয়সা। গতবছর একই সময়ে ছিল ২ টাকা ১৬ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, এই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২১৭.২২ কোটি টাকা। এটা গত বছরের একই সময়ে ছিল ২৩০.৭৩ কোটি টাকা।

ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সাম্প্রতিক ব্যাংকের কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিত বর্ণনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সে সকল প্রশ্নের যথার্থ ব্যাখ্যা ও উত্তর প্রদান করেন।

উল্লেখ্য যে, ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলি মিলে এই সম্মিলিত বা কনসোলিডেটেড মুনাফার বিপরীতে শুধু ব্যাংকটির (সোলো বেসিস) কর পরবর্তী মুনাফা গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এই বছর ১০ কোটি টাকা বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসের যা ছিল ১৯৫.৮ কোটি টাকা, তা এ বছর প্রথম ছয় মাসে দাঁড়িয়েছে ২০৬.১ কোটি টাকায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

বিকালে সিটি ব্যাংকের বোর্ড সভা

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আজ ২১ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৩ পয়সা আয় করেছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৮৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৭১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

অফিসার পদে সিটি ব্যাংকে চাকরি

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দিবে দি সিটি ব্যাংক লিমিটেড। আগ্রহীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

শাখার নাম: মার্চেন্ট বিজনেস-কার্ডস

পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, সিলেট।

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের বোর্ড সভা ২১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য