Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে হয়েছিল ৯৪ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৪৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭০ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৪৫ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

আইপিও ফান্ড ব্যবহারের অনুমতি পেয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিও ফান্ড ব্যবহারের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৪৭ লাখ ২৫ হাজার ৪২৪ টাকা জমি কিনতে ব্যয় করবে।

কোম্পানিটি বিএসিইসির চিঠিতে উল্লেখিত শর্ত পূরণে আইপিও ফান্ড ব্যবহার করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ জুলাই

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৫৩পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

দর বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ৭.২৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনালী পেপার, প্রভাতি ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, রেকিট বেনকিজার, ফনিক্স ফিন্যান্স ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

অস্বাভাবিক দর বাড়ার কোনো তথ্য নেই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের

স্টক নিউজ বিডি December 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৫ ডিসেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। গত ১ মাসে শেয়ারটির দর বিরতীহীনভাবে বেড়েছে।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

৩০মিনিটেয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স হল্টেড

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৩০মিনিট পর্যন্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬ লাখ ৩০ হাজার ১৮৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

দর বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি আজ ৯১ বারে ৮ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৬ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি আজ ৩৮ বারে ১৪ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি আজ ৯৮১ বারে ৬৪ লাখ ৩৭ হাজার ৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৭৫ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিডের ৮.১০ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৮৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৭৪ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৫.৫৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.২২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৬৯ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
holded 1

বিক্রেতা উধাও ৪ কোম্পানির শেয়ারে

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪৯ মিনিট পর্যন্ত একমি পেস্টিসাইডসের স্ক্রিনে ৯৫ লাখ ৯৪ হাজার ৮৪২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৬৮২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ওয়ান ব্যাংক ও তুংহাই নিটিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রে তা নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য