Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

টিকা নিতে রাজি না হওয়ায় মার্কিন বিমান বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিতে রাজি না হওয়ায় মার্কিন বিমান বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এ তথ্য জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করার জন্য এই বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা নেয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্বপালনকারী সদস্যদের বরখাস্ত করা হলো।

গত আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সমস্ত সদস্যের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেন এবং এ পর্যন্ত বেশিরভাগ সেনাসদস্য অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক বলেন, বরখাস্ত হওয়া যেসব সেনা সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করেছিলেন তাদেরকে এর ব্যাখ্যা দেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তাদের কেউ এই সুযোগ গ্রহণ করেনি।

তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, বরখাস্ত হওয়া সেনাদের কেউ মেডিকেল, প্রশাসনিক অথবা ধর্মীয় দায়মুক্তি চায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেনে নিন অতিরিক্ত পালং শাক খেলে কি কি ক্ষতি হয়

জেনে নিন অতিরিক্ত পালং শাক খেলে কি কি ক্ষতি হয়

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীত আসতেই বাজারে উঠতে শুরু করেছে পালং শাক। ভিটামিন এ, সি থেকে শুরু করে নানা ধরনের খনিজ থাকে এই শাকে। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই শাক। স্বাদে এমনকি পুষ্টিতেও অনন্য পালং শাক। যেহেতু এই শাক শীতেই পাওয়া যায়, তাই অনেকে অতিরিক্ত খেয়ে থাকেন।

দেখা যায়, প্রতিদিনের খাদ্য তালিকায় এই শাকের বিভিন্ন পদ পাতে রাখেন। তবে অতিরিক্ত পালং শাক খাওয়া কারো কারো জন্য বিপজ্জনক হতে পারে। শাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যা অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। এই শাকে থাকা ভিটামিন ‘কে’ রক্ত পাতলাকারী ওষুধের ক্ষেত্রে পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায়-

পালং শাকে থাকে অক্সালেট, যা অতিরিক্ত গ্রহণের ফলে কডনিতে পাথর তৈরি হতে পারে। প্রস্রাবে অক্সালেটের পরিমাণ বৃদ্ধির ফলে এই পাথরগুলো তৈরি হয়। কিডনিতে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট পাথর। ১০০ গ্রাম পালং শাকে ৯৭০ মিলিগ্রাম অক্সালেট থাকে। ফুটন্ত পালং শাকে অক্সালেটের ঘনত্ব কিছুটা কমতে পারে। তাই অতিরিক্ত পালং শাকও খাওয়া উচিত নয়। বিশেষ করে আপনার যদি কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই পালং শাক খান।

ওষুধের কার্যকারিতা নষ্ট করে-

পালং শাকে থাকে উচ্চ মাত্রার ভিটামিন ‘কে’। যা রক্ত পাতলাকারী ওষুধের কার্যকারিতা কমায়। স্ট্রোক প্রতিরোধে রক্ত পাতলাকারী ওষুধ দেওয়া হয়। তাই এমন রোগীদের ক্ষেত্রে পালং শাক খাওয়া কমাতে হবে। আধা কাপ রান্না করা পালং শাকে ৪৪৪ মিলিগ্রাম ভিটামিন ‘কে’ থাকে। এক কাপ কাঁচা পালং শাকে ১৪৫ মিলিগ্রাম পুষ্টি থাকে। রান্না করা পালং শাকে ভিটামিন কে এর মাত্রা বেশি থাকে কারণ তাপ পুষ্টির শোষণ বাড়ায়।

খনিজ শোষণে বাঁধা দেয়-

কিছু গবেষণায় দেখা গেছে, অক্সালেট-সমৃদ্ধ খাবার গ্রহণ খনিজ শোষণকে বাঁধা দিতে পারে। অক্সালেট একটি অ্যান্টিনিউট্রিয়েন্ট। পালং শাকের অক্সালেট ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের শোষণে বাধা সৃষ্টি করে। এতে অক্সালেট ও ক্যালসিয়াম উভয়ই থাকে। ফলে প্রচুর পরিমাণে পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণকে ব্যাহত করতে পারে। পালং শাকের অক্সালেটগুলো আয়রনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে ও স্ফটিক গঠন করে এর শোষণকে বাধা দেয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fruits

শীতে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে পাঁচ খাবার

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের সিজনাল সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা দেয়। তাই এ সময়ে শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। মশাবাহিত রোগ আটকাতে যেমন জল বা ময়লা না জমানো গুরুত্বপূর্ণ তেমনই প্রাত্যহিক জীবনে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা দরকার।

প্রতিদিনের খাবারে এই খাবারগুলো রাখলে ভাইরাসের বিরুদ্ধে সহজেই গড়ে উঠবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। সেগুলো হলো-

ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল: ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল ডায়েটে রাখা আবশ্যিক। রক্তে শ্বেতকণিকার পরিমাণ বাড়িয়ে অনাক্রম্যতা বাড়ায় ভিটামিন সি। প্রতিদিন অন্তত একটি করে টকজাতীয় ফল খেলে ভাল। যেমন কমলালেবু, মুসাম্বি, নাসপাতি। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে।
টকদই: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টকদইয়ের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিয়মিত টকদই খেলে ভালো ঘুম ও হজমশক্তিও বৃদ্ধি পায়।

হলুদ: হলুদের ওষধিগুণ অনেক। শুধু তাই নয়, এটি খুব সহজলভ্যও বটে। পেট ঠাণ্ডা রাখে হলুদ। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে হলুদ।

রসুন: হলুদের মতোই প্রায় প্রত্যেক রান্নাঘরেই রসুন সহজলভ্য। রসুন ছাড়া অনেক পদই রান্না করা সম্ভব নয়। এই রসুনেরই অনেক গুণ রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে রসুনের। ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে রসুনের ভূমিকা অপরিহার্য।

আদা: শরীর গরম রাখতে চায়ের সঙ্গে অনেকেই আদার রস মিশিয়ে পান করেন। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আদা খুবই কার্যকর। ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করে আদা। বমি বমি ভাব কমায় ও ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করে।

সূত্র: জি-নিউজ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Ban women team

ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশের দুইজন নারী ক্রিকেটার

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে আক্রান্ত দুইজন বাংলাদেশ দলের নারী ক্রিকেটার। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনে আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার সুস্থ আছে। তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটৌকল অনুযায়ী তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হজমে সমস্যা হলে যা করবেন

এসিডিটির সমস্যা দূর করে যেসব খাবার

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পেটে গ্যাস জমলে অর্থাৎ এসিডিটির সমস্যায় ভুগছেন না এমন মানুষ পাওয়া আজ কঠিন-ই বটে! ছোট-বড় সব বয়সের মানুষের মাঝেই এই সমস্যাটি এখন প্রকট। অনিয়মিত খাবার গ্রহণ ও উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণেই তাদেরকে এ সমস্যায় পড়তে হচ্ছে। তবে কিছু ঘরোয় উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস, বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়। পেট থেকে গ্যাস দূর করে এমন কিছু খাবারের নাম জেনে নিন-

×শসা: শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।

×দই: দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।

×পেঁপে: পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

×কমলা: কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

×কলা: কলা খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার স্যালুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত দুটো কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার।

×আদা: আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

করোনা টিকার বুস্টার ডোজ ছাড়া ওমিক্রন ঠেকানো সম্ভব না: যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা টিকার প্রথম দুই ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। তবে, টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। শুক্রবার (১০ ডিসেম্বর) এ সতর্কতা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ান’র।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার বরাতে খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে টিকা কম কার্যকর। তবে, অনেকে টিকা নেওয়া ফলে করোনা আক্রান্তের ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। মূলত নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতেই তারা এ পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে। তবে টিকার তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে মাত্রা ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সক্ষম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
coronavirus

করোনায় বিশ্বে একদিনে আরো ৮ হাজার মানুষের মৃত্যু

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে একদিনে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো আট হাজার ১৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৮৬ হাজার ৫২৮ জন।

এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ছয় লাখেরও বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন। সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৮৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি দুই লাখ ৭০ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে আট লাখ ১২ হাজার ২০৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৩ হাজার ৭৫৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭২৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৬৭ জনের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
badam

কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম? কোনটিতে বেশি পুষ্টি

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে পানিতে ভিজিয়ে এক মুঠো কাঁচা বাদাম খেয়ে থাকেন। চিনাবাদাম সহজলভ্য হওয়ায় কমবেশি অনেকেই এই বাদাম খান। কিন্তু চিনাবাদাম ভাজা খেলে কি একই পুষ্টিগুণ থাকে?

গবেষণা বলছে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান, তাদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা, ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে।

কাঁচা বাদামে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান থাকে। এ সব মিলে কাজের ক্ষমতাও বাড়ে। রোজ যদি অল্প পরিমাণে কাঁচা বাদাম খাওয়া যায়, তা হলে কর্মক্ষমতা এক বারে অনেকটা বেড়ে যেতে পারে।

গবেষকদের মতে ভাজা বাদাম খেলেও উপকারিতা থাকে। ভাজা বাদামে ভালো কোলেস্টেরল থাকে। সেই সঙ্গে প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে।ৎ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত: ডব্লিউএইচও

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিদ্যমান করোনা টিকাগুলো নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা। এমন এক সময় ওই কর্মকর্তার এই মন্তব্য আসলো যখন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের প্রথম ল্যাব পরীক্ষায় দেখা গেছে, ফাইজারের টিকা নতুন ধরনে পুরোপুরি কার্যকর নয়, আংশিক কার্যকর।

গবেষকরা বলছেন, তারা বিদ্যমান টিকায় নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ‘খুব বড় তফাৎ’ দেখতে পেয়েছেন। তবে ডব্লিউএইচওর ডা. মাইক রায়ান বলেছেন, ওমিক্রনে এমন কোনো নজির পাওয়া যায়নি যা অন্যান্য ধরন থেকে টিকাকে বেশি ফাঁকি দিতে পারে। খবর বিবিসি অনলাইনের।

ডব্লিউএইচওর জরুরি বিভাগের পরিচালক রায়ান বলেন, আমাদের খুব কার্যকর টিকা আছে যেগুলো এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবগুলো ধরনে আক্রান্ত ব্যক্তিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া থেকে রক্ষার প্রমাণ রেখেছে। তাই এটা প্রত্যাশা না করার কোনো কারণ নেই যে এগুলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে তথ্য থেকে দেখা গেছে ওমিক্রন ধরন মানুষকে ডেল্টা বা অন্যান্য ধরনের চেয়ে বেশি অসুস্থ করে তুলে না। যদি কিছু হয়ও তবে তা হলো, ওমিক্রনে রোগীরা কম গুরুতর অসুস্থ হয় তাকে নির্দেশ করে।

এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন এক গবেষণায় দেখা গেছে, ফাইজার/বায়োএনটেকের করোনা টিকা কোভিডের আসল ধরন থেকে ওমিক্রনে ৪০ বার পর্যন্ত কম কার্যকর হতে পারে। তবে গবেষণাটি এখনো কোনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেল্থ রিসার্চ ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট প্রফেসর অ্যালেক্স সাইগাল। তিনি বলেছেন, ফাইজারের টিকার অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ায় ওমিক্রনের সক্ষমতা ‘অসম্পূর্ণ’। ১২ জনের রক্তের পরীক্ষার ভিত্তিতে পাওয়া ফলাফল ওমিক্রনে আমি যা ‘প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো’।

তিনি বলেন, আগে সংক্রমিত হয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং টিকা নেওয়া আছে এমন ব্যক্তিরা ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা পেতে পারেন। আর এটি নির্দেশ করে, বুস্টার ডোজ সম্ভবত খুবই উপকারী হবে।

বিজ্ঞানীদের বিশ্বাস, আগে করোনায় আক্রান্ত হয়েছেন এবং পরে টিকার দুই ডোজ বা বুস্টার ডোজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং সম্ভবত গুরুতর অসুস্থতা থেকে মানুষকে রক্ষা করবে।

সামনের দিনগুলোতে ফাইজারের টিকা ওমিক্রনের বিরুদ্ধে কতটুকু কার্যকর সেই ব্যাপারে আরও তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে বলে আশা। তবে মর্ডানা, জনসন অ্যান্ড জনসনসহ অন্যান্য টিকা নতুন এই ধরনের বিরুদ্ধে কতটুকু কার্যকর সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

জ্যামিতিক হারে বাড়ছে ওমিক্রন!

স্টক নিউজ বিডি December 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দু’দিনে আগেই ওমিক্রনের সংক্রমণ-তালিকায় ছিল ১২টি দেশের নাম। বৃহস্পতিবার প্রকাশিত নতুন তালিকায় জানানো হয়েছে, অন্তত ৩০টি দেশে ঢুকে পড়েছে করোনাভাইরাসের নতুন বিপজ্জনক স্ট্রেনটি। এর মধ্যে রয়েছে ভারতের নামও। আমেরিকায় গতকাল প্রথম ওমিক্রন ধরা পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ‘ডমিন্যান্ট’ বা মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে।

দক্ষিণ আফ্রিকা ওমিক্রন স্ট্রেনের বিষয়ে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে রিপোর্ট করেছিল ২৪ নভেম্বর। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে, তার বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিল স্ট্রেনটি। ইসিডিসি বৃহস্পতিবার তাদের বৈঠকে দাবি করেছে, আফ্রিকা মহাদেশের বোতসোয়ানায় প্রথম ওমিক্রন চিহ্নিত হয়েছিল ১১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা স্পষ্ট করে জানাতে পারেনি, তাদের দেশে কবে প্রথম ধরা পড়ে স্ট্রেনটি। নভেম্বরের শুরু থেকে তারা রোগীদের মধ্যে ভিন্ন উপসর্গ লক্ষ্য করে। করোনা পরীক্ষাতেও ভাইরাসের এস-জিনের অনুপস্থিতি চোখে পড়ে ওই দেশের বিজ্ঞানীদের। তার পরে অনুসন্ধান চালিয়ে জানা যায়, নতুন স্ট্রেন। এখনো স্ট্রেনটির সংক্রমণ ও মারণ ক্ষমতা নিয়ে বেশিটাই অজানা। তবে ভাইরাসটির ম্যাথামেটিকাল মডেলিং দেখে ইসিডিসি-র বিজ্ঞানীরা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে গোটা ইউরোপের অর্ধেক করোনা সংক্রমণের জন্যই দায়ী হবে ওমিক্রন। যত দ্রুত এটি ছড়াবে, তত তাড়াতাড়ি ডেল্টাকে সরিয়ে এটিই মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে।

ইসিডিসি-র ডিরেক্টর অ্যান্ড্রিয়া অ্যামন বলেন, ‘এখনো অনেক কিছু অজানা। ফলে পরিস্থিতি যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। সংক্রমণের গতি যতটুকু কমানো সম্ভব, সে চেষ্টা করা হচ্ছে। টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। বুস্টার ডোজ দেয়ার কাজও চালু রাখা হচ্ছে। সেই সাথে চিকিৎসা পদ্ধতির বাইরে যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলো মাথায় রাখা প্রয়োজন। যেমন, পারস্পরিক দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক পরা, ঘরের মধ্যে হাওয়া চলাচল ঠিক রাখা ইত্যাদি।’ পর্যটনেও নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ইউরোপ। অফিসগুলোকে বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দেয়া হচ্ছে।

আমেরিকার ক্যালিফর্নিয়ায় বৃহস্পতিবার প্রথম ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়েছে। দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক পর্যটকের শরীরে স্ট্রেনটি মিলেছে। সংক্রমিত ব্যক্তির বয়স ৫০-এর নিচে। আমেরিকার ফেরার দিন কয়েক পর থেকে উপসর্গ দেখা দেয়। ২৮ নভেম্বর করোনা পরীক্ষা করান তিনি। পরের দিন পজেটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সংক্রমিত ব্যক্তির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তার পরও তিনি আক্রান্ত হয়েছেন। তবে খুব বেশি বাড়াবাড়ি হয়নি তার। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সেরে উঠছেন ওই ব্যক্তি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য