Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে কী হয়?

শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে কী হয়?

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খনিজ। শরীরের বিভিন্ন অঙ্গসমূহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে খনিজ ও ভিটামিন। আর এ কারণেই সঠিক ও সুষম খাবার খাওয়া অত্যন্ত জরুরি।

ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন রোগ ও শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। আর দীর্ঘমেয়াদি এটির ঘাটতির কারণে দাঁতের পরিবর্তন, মস্তিষ্কে পরিবর্তন, অস্টিওপোরোসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

এ ছাড়া ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাইপোক্যালসেমিয়া হয়ে থাকে, যা ক্যালসিয়ামের ঘাটতি রোগ নামেও পরিচিত। এটি সাধারণত রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে ঘটে থাকে।

প্রথমে ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যার চিকিৎসা না নিলে বা ক্যালসিয়ামের ঘাটতি অনবরত হতে থাকলে সেটি জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তাই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার নিতে হবে। আসুন জেনে নিই ক্যালসিয়ামের ঘাটতিতে কী হয়—

১. পেশির সমস্যা
ক্যালসিয়ামের ঘাটতির কারণে পেশির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। পেশিতে ব্যথা, খিঁচুনি এবং নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা, হাত-বাহু-পা এবং পায়ের পাশাপাশি মুখের চারপাশে অসারতা এবং ঝাঁকুনি সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে এসব সমস্যার প্রতিকার নেওয়া না হলে খিঁচুনি, অ্যারিথমিয়াস— এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

২. চরম ক্লান্তি
শরীরে ক্যালসিয়াম কমে গেলে তা চরম ক্লান্তি সৃষ্টি করতে পারে। আর এর ফলে শরীরে শক্তির অভাব, অলসতা ও অনিদ্রা দেখা দিতে পারে। এ ছাড়া ক্যালসিয়ামের ঘাটতির ফলে মাথা ঘোরা ও মস্তিষ্কের কুয়াশা সমস্যা হতে পারে।

৩. নখ, ত্বক ও চুলের সমস্যা
শরীরে দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকলে তা থেকে ত্বক শুষ্ক ও শুকনো, নখ ভঙ্গুর হয়ে যাওয়া, চুল মোটা হয়ে যাওয়া, অ্যালোপেসিয়া বা যার কারণে চুল প্যাঁচে পড়ে যায়, একজিমা বা ত্বকের প্রদাহ, যা চুলকানি সমস্যা সৃষ্টি করতে পারে।

৪. অস্টিওপেনিয়া ও অস্টিওপরোসিস
হাড়গুলো ক্যালসিয়াম ভালোভাবে সঞ্চয় করে, তবে শক্তিশালী থাকার জন্য তাদের উচ্চমাত্রার ক্যালসিয়াম প্রয়োজন। আর যখন শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম থাকে, তখন শরীর হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করে তাদের ভঙ্গুর এবং আঘাত প্রবণ করে তোলে। আর এটি নিয়মিত হতে থাকলে তা থেকে অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিস হতে পারে। আর এর ফলে হাড়গুলো পাতলা হয়ে যায় এবং ফ্র্যাকচারের ঝুঁকিতে পড়ে। সেই সঙ্গে ব্যথা ও ভঙ্গিতে সমস্যা হয়।

৫. দাঁতের সমস্যা
শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে দাঁতের সমস্যা হতে পারে। আর এটির ফলে দাঁতের ক্ষয়, ভঙ্গুর হয়ে যাওয়া, মাড়িতে বিরক্ত করা, দাঁতের শিকড় দুর্বল করে দেওয়ার মতো সমস্যা দেখা দেয়। এ ছাড়া শিশুদের ক্যালসিয়ামের ঘাটতি হলে তা দাঁতের বিকাশকে ব্যাহত করতে পারে।

৬. বিষণ্নতা
শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতাশাসহ বিভিন্ন মেজাজের সমস্যা দেখা দিতে পারে। আর এর কারণে অনেকের মাঝে বিষণ্নতা দেখা দিতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

জেনে নিন শীতকালে হার্ট অ্যাটাক বাড়ার কারণ কি?

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

আফ্রিকানের ভ্যারিয়েন্ট মোকাবিলায় আমরা সতর্ক বললেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বেশি এগ্রেসিভ হলেও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী তার বার্তায় নিশ্চিত করেন।

ভ্যারিয়েন্টটি নিয়ে অধিক আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আফ্রিকান নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভাইরাসটি খুবই এগ্রেসিভ। সে কারণে আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে।

সব এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে সব জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হচ্ছে।

সুইজারল্যান্ড সফরকালে বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Heart-Attack

জেনে নিন শীতকালে হার্ট অ্যাটাক বাড়ার কারণ কি?

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে অনেক কম বয়সী লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে হৃদ্‌রোগ। যাদের বয়স চল্লিশের ঘরে, তাদের তো বটেই, এমনকি, যাদের বয়স কুড়ি কিংবা তিরিশের ঘরে, তারাও হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন। হার্ট অ্যাটাকের উপসর্গ গুরুত্ব না দেয়া বা জীবনযাপনে অনিয়ম যেমন কারণ হতে পারে, তেমনই আবহাওয়ার বদলও হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হতে পারে।

শীতকাল এমনিতে অনেকেরই প্রিয় মৌসুম। বিশেষ করে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে কয়েক দিনের শীতের জন্য। কিন্তু এই সময়ে নানা রকম রোগ-ব্যাধি বেড়ে যায়। জ্বর-সর্দি-কাশি যেমন বাড়ে, তেমনই বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কাও।

কেন এমন হয়?

যদিও খুব নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তা-ও অনেকেই মনে করেন, হঠাৎ তাপমাত্রায় হেরফের হলে, তা প্রভাব ফেলে হৃদ্‌যন্ত্রের ওপরেও। বহু সমীক্ষায় দেখা গেছে শীতের মরসুমে হার্ট অ্যাটাক ছাড়াও হার্টের অন্যান্য সমস্যা এবং স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অনেকেই। শীতে আমাদের শরীরে স্নায়ুব্যবস্থার ‘সিমপ্যাথেটিক অ্যাক্টিভেশন’ বেড়ে যায়। তাই রক্তনালী সঙ্কুচিত হওয়ার প্রবণতা বাড়ে। একে বলে ‘ভ্যাসোকনস্ট্রিকশন’। এমন হলে শরীরে রক্তচাপ বেড়ে যায়। তাই সারা শরীরে রক্ত সরবারহ করতে আমাদের হৃদ্‌যন্ত্র দ্বিগুণ জোরে কাজ করা শুরু করে। বাইরের তাপমাত্রা অনেকটা কমলে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে অসুবিধা হয়। তাতে হাইপোথার্মিয়া হতে পারে যাকে হৃদ্‌যন্ত্রের রক্তনালীর ক্ষতি হয়। যাদের এমনিতেই কোনো রকম হৃদ্‌রোগ রয়েছে, তাদের শরীর এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হিমশিম খায়।

তার ওপর শীতে শরীরের অক্সিজেনের প্রয়োজন বেড়়ে যায়। ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য এমনিতেই রক্তনালী সরু হয়ে যায়। তাই হৃদ্‌যন্ত্রে কম পরিমাণে অক্সিজেন পৌঁছয়। এতেই হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

শীতের আরো কিছু কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। ঠান্ডা পড়লে সকলেই একটু বেশি ঘরকুণো হয়ে যান। হাঁটাচলা বা শরীরচর্চা করার ইচ্ছা কমে যায়। তার ওপর খাদ্যাভ্যাসেও বদল আসে। এমন খাবার খাওয়া বেশি হয়ে যায় যা শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাস্থ্যের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় নানা দিক থেকেই।

কী করণীয়

১। পর্যাপ্ত শীতবস্ত্র পরুন। শরীরে গরম থাকে যাতে সে দিকে খেয়াল রাখুন।

২। কোনো কোমর্বিডিটি থাকলে, সেই দিকে বিশেষ নজর দিন।

৩। খাওয়াদাওয়া বিশেষ নজর দিন।

৪। শারীরিক পরিশ্রম কমাবেন না।

৫। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আপনার কী কী ধরনের ঝুঁকি হতে পারে, সে বিষয়ে সচেতন থাকুন।

সূত্র : আনন্দবাজার

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লকডাউনে রেখেছে অস্ট্রিয়া

টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রেখেছে অস্ট্রিয়া

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রেখেছে অস্ট্রিয়া।

দেশটিতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

অস্ট্রিয়ার চ্যাঞ্চেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ এ বিষয়ে বলেন, আমরা টিকার ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউনে রাখার বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। এটি এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে।

লকডাউনে থাকা ব্যক্তিরা শুধুমাত্র জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে পারবেন। যেমন কাজ ও খাবার কেনার প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন।

অস্ট্রিয়ার ৬৫ শতাংশেরও বেশি মানুষ করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। যেটি পূর্ব ইউরোপে টিকা গ্রহণের সবচেয়ে কম গড়ের একটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নড়াইলে কিডনি রোগীদের সেবা দিতে কাজ করবে মাশরাফী ও জেএমআই

নড়াইলে কিডনি রোগীদের সেবা দিতে কাজ করবে মাশরাফী ও জেএমআই

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নড়াইলে কিডনি রোগীদের সেবা দিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে কাজ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই গ্রুপ। এজন্য জাপানি প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে নড়াইলে স্থাপন করা হবে একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার। যেখানে কম খরচে উন্নত প্রযুক্তির ডায়ালাইসিস সেবা পাবেন নড়াইলবাসী।

শনিবার (১৩ নভেম্বর) এ উপলক্ষে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের (এনইএফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। জেএমআই গ্রুপের পক্ষে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও পরিচালনায় জাপানি যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা দেবে জেএমআই। আর ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জায়গা, অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক-নার্সদের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার ব্যবস্থা করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

চুক্তি সই অনুষ্ঠানে মাশরাফী বিন মোর্ত্তজা জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে নড়াইল। আশপাশের বিভিন্ন জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও, নড়াইলে কোন সুবিধা নেই। ফলে অনেকেই কিডনি ডায়ালাইসিসের খরচ মেটানোর সামর্থ্য থাকলেও, যাতায়াত জটিলতায় সেবা নিতে পারেন না। জেএমআইয়ের সঙ্গে চুক্তির আওতায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হলে নড়াইলবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এই প্রতিষ্ঠানে উৎপাদিত মাস্ক, গ্লোভসসহ বিভিন্ন পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। করোনার মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে করোনার মতো সূক্ষ্ণ ভাইরাসপ্রতিরোধী কেএন৯৫ মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

মো. আবদুর রাজ্জাক আরও বলে, “কিডনি রোগীদের সেবায় সারা দেশে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে জেএমআই গ্রুপের। এ উদ্যোগের আওতায় রাজধানীর হলি ফ্যামিলিতে একটি ডায়ালাইসিস সেন্টার চালু রয়েছে। চুক্তি সই হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল-এর সঙ্গেও। এরই ধারাবাহিকতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে আজ (শনিবার) চুক্তিবদ্ধ হলো জেএমআই।”

চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ ও মো. তানভীর হোসাইন এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……..

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shashkosto

কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে?

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে? কী করেই বা এই সমস্যার হাত থেকে বাঁচবেন?

শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।

• বাতাসে আর্দ্রতার পরিমাণ এই সময়ে অনেকটা কমে যায়। বাড়ে ধুলার পরিমাণ। সেগুলোই ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায়।

• বাতাসে ফুলের রেণুও এই সময় প্রচুর পরিমাণে ওড়ে। ফুসফুসে ঢুকে সেগুলোও অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। শ্বাসকষ্ট বাড়ে।

• শীতকালে বায়ুদূষণের পরিমাণও অনেক বেড়ে যায়। এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ।

কী করে এই সমস্যা থেকে বাঁচবেন?

• বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা রয়েছে, তারা এই সময়ে মাস্ক ব্যবহার করলে সমস্যা কিছুটা কমতে পারে।

• তবে শুধু বাড়ির বাইরে নয়, ঘরের ভেতরও পরিষ্কার রাখা উচিত এই সময়। না হলে ঘরের ধুলাও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

• ঘরের ধুলার মধ্যে বড় অংশই হলো শুষ্ক ত্বকের গুঁড়ো। শীতকালে নিয়মিত ময়শ্চারাইজার মাখলে ত্বকের শুষ্কতা কমবে। ফলে ধুলার পরিমাণও কিছুটা কমবে। শ্বাসকষ্টও বাড়বে না।

• শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা যদি শীতে ধূমপান করেন, তাদের ফুসফুসের উপর চাপ পড়ে। তাই ধূমপানের অভ্যাস এই সময়ে ছাড়তে হবেই।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dry-skin

শীতে ত্বকের রুক্ষতা প্রতিরোধে কী করবেন?

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রকৃতিতে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু হয়েছে। তবে সেই সঙ্গে শুরু হয়ে ত্বকের রুক্ষতাও। শীত যতই এগিয়ে আসে ত্বকের রুক্ষতা ততই বাড়তে থাকে। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে ত্বকের শুষ্কতা অনেকটা কমে।

এ সময়ে ত্বকের যত্ন নিতে কী কী করবেন?

১. ত্বক আর্দ্র রাখার চেষ্টা করা সবচেয়ে জরুরি। তাই দিনে তিন বার করে ময়শ্চারাইজার ব্যবহারের চেষ্টা করুন।

২. রোদ অনেক সময়ে বেশি ক্ষতি করে। বাইরে বেরোনোর আগে কোনও ভাবেই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।

৩. এখন আর তেমন গরম নেই। তাই আগের মতো যখন তখন গলা শুকিয়ে যাচ্ছে না। তাই বলে পানি কম খাওয়া যাবে না। পর্যাপ্ত পানি পান করতে হবে।

৪. শীতে পা ফাটার সমস্যা থাকলে, এখন থেকেই মোজা পরুন। তাহলে পা ফাটার আশঙ্কা কমবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

১২-১৭ বয়সি শিক্ষার্থীদের টিকা আজ থেকে কার্যক্রম শুরু হচ্ছে

স্টক নিউজ বিডি November 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজ। সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম দিন উদ্বোধনের পর দিন থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন একটি কক্ষে ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা এই টিকা কেন্দ্রে টিকা নেবে।

শিশুদের টিকা দেওয়ার জন্য প্রথমে ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। ফলে আজ থেকে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হলো— হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।

১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tetul pani

যে ‘ম্যাজিক’ পানি পান করলে ওজন কমে

স্টক নিউজ বিডি October 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বর্তমান প্রজন্মের অনেকেই নিজেদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। বিশেষ করে ওজন নিয়ে। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রচুর কসরতও করেন তারা। সকালে ট্রেডমিলে হাঁটা, সারা দিন নামমাত্র খাওয়া। কিন্তু এগুলিই সব নয়। ওজন কেমন হবে, তার অনেকটিই নির্ভর করে শরীরের বিপাক হারের উপর। বিপাক হার কমলে ওজন বাড়ে। কিন্তু এমন কিছু ‘ম্যাজিক’ পানীয় আছে, যা আপনার বিপাক হার বাড়িয়ে অতিরিক্ত ওজন ঝরিয়ে দেবে।

• আদা, লেবু এবং মধুতেই লুকিয়ে আছে বিপাক হার বাড়ানোর মন্ত্র। একটি পাত্রে এক লিটার পানি নিয়ে তাতে মেশাতে হবে হাফ চা-চামচ লেবুর রস, কুচি করে কাটা লেবুর খোসা, কুচোনো আদা এবং অল্প গোলমরিচ। মিশ্রণটি কিছু ক্ষণ ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে পান করুন।

• এই পানীয়টি তৈরি করতে এক লিটার পরিমাণ পানিতে জিরা, গোলমরিচ, দারচিনি মেশান। মিশ্রণটা পাঁচ-সাত মিনিট ফুটিয়ে নিন। এর পরে ছেঁকে নিয়ে তাতে লেবু আর মধু যোগ করে পান করুন।

• এক কাপ পরিমাণ পানিতে মিশিয়ে নিন পুদিনা পাতা। তার পরে ভাল করে ফুটিয়ে নিন। তাতে গ্রিন টি মিশিয়ে তিন মিনিট রেখে দিন। সেই জল পান করুন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

করোনা মোকাবেলায় সরকারের সার্বক্ষণিক সঙ্গী জেএমআই গ্রুপ: ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক

স্টক নিউজ বিডি October 28, 2021

টানা ৫ বারের মতো ৩০% নগদ লভ্যাংশ দিচ্ছে জেএমআই সিরিঞ্জ

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই সার্বক্ষনিক সরকারের পাশে আছে জেএমআই গ্রুপ। করোনা মোকাবিলায় কার্যক্রমের শুরু থেকেই শিল্প গ্রুপটির বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে ভাইরাসপ্রতিরোধি মাস্ক, গ্লোভসসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবারহ করেছে। এমনকি চলমান কোভিড-১৯ প্রতারোধি গণটিকাদান কর্মসূচিতেও দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অটো-ডিজেবল সিরিঞ্জ সরবারহ করেছে জেএমআই।

বুধবার বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এর আগে তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত শিল্প গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের বোর্ড সভায় অংশগ্রহন করেন।

মো. অবদুর রাজ্জাক জানান, জেএমই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নয়, এই শিল্পগ্রুপের অধীনে রয়েছে ২০টিরও বেশি উৎপাদনমুখী শিল্প-কারখানা। এসব কারখানায় সাড় সাত হাজারের বেশি কর্মী নিয়োজিত আছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক,থাইল্যান্ড এবং চীনের সরাসরি বিদেশি বিনিয়োগ আছে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের ৩৬টি দেশে। করোনর সময় যখন সারাদেশ খারাপ সময় পার করেছে, তখনও একদিনের জন্য বন্ধ হয়নি জেএমআই গ্রুপের শিল্প-কারখানা। চাকুরিচ্যতে করা হয়নি কোন শ্রমিককে।

এক প্রশ্নের জবাবে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, করোনার টিকা দিতে লাগে এডি সিরিঞ্জ। বর্তমানে এই পণ্যের বিশ্বব্যাপী তীব্র সংকট চলছে। কোথাও মিললে পরিবহন খরচ অনেক বেশি। এজন্য অনেক উন্নত দেশেও টিকাদান কার্যকম ব্যাহত হচ্ছে। অথচ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আমাদের কারগরি সক্ষমতা রয়েছে এডি সিরিঞ্জ উৎপাদনে। তাই সিরিঞ্জ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত সরকার। আমাদের সরবারহ করা সিরিঞ্জ দিয়ে এখন পর্যন্ত সারাদেশে সুষ্ঠভাবে এগিয়ে চলছে গণটিকাদান কার্যক্রম। বর্তমানে মাসে দুই কোটি পিস এডি সিরিঞ্জ সরবারহ করছি আমরা। “

মো. আবদুর রাজ্জাক বলেন, ‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‌‌‌‌‌”গত ২৮ সেপ্টেম্বর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ প্রতিরোধী টিকিদান কর্মসূচিতেও সরকারের পাশে সার্বক্ষণিক উপস্থিতি আমাদের। প্রথম ডোজ দেওয়ার সময় মাত্র ৪৮ ঘন্টার মধ্য়ে দেশের ৬৪ জেলায় নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় সিরিঞ্জ পৌঁছে দিয়েছি আমরা। ২৮ অক্টোবরের দ্বিতীয় ডোজ টিকাদানের জন্য় এক কোটি সিরিঞ্জ সরবারহ করেছি।”

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক আরও জানান, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌”এডি সিরিঞ্জ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে আমাদের সক্ষমতা থাকায় সরকার ও দেশ তিনভাবে উপকৃত হচ্ছে। প্রথমত আমাদের শিল্প-কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের, দ্বিতীয়ত আমদানি বিকল্প পণ্য উৎপাদন হওয়ায় করোনার মতো মহামারির সময়ও নির্ভার থেকে বিদেশি মুদ্রা সাশ্রয় করেছে সরকার এবং তৃতীয়ত সরকারের হতের নাগালে পণ্য পৌঁছে দিচ্ছি আমরা।”

এদিকে বুধবার বিকেলে অনুষ্ঠিত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড-এর পরিচালনা বোর্ড সভায় টানা পঞ্চম বছরের মতো বিনিয়োগকারীদের জন্য় ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৬-১৭ অর্থবছর থেকে প্রতিবছর ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে জেএমআই সিরিঞ্জ।

বুধবার সভায় প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। এসময় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা শূন্য পয়সা। আগের অর্থবছরে যা ছিলো ৪ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মুল্য ( এনএভিপিএস ) ছিলো ১২২ টাকা ৭০ পয়সা।

ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আব্দুল হক, এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং সচিব মোহাম্মাদ তারেক হোসেন খান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য