Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

ওমিক্রন

বিশ্বের ৫৭ দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

স্টক নিউজ বিডি February 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে এটি ওমিক্রনের মূল স্টেনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরা ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ. ৩।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভ গিসএইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভার্সন হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।

তবে ব্যাপক সংক্রমণের সঙ্গে জড়িত বিএ.২ ভ্যারিয়েন্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।

৫৭টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ স্টেন শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও বলেছে, কিছু দেশে সাব ভ্যারিয়েন্ট এখন সংগৃহীত সমস্ত ওমিক্রন সিকোয়েন্সের অর্ধেকের বেশী।

বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক। কোভিড নিয়ে ডব্লিউএইচওর অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সাব-ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য খুবই সীমিত। কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণে যে তথ্য নির্দেশ করে এতে দেখা যায় বিএ.১ এর তুলনায় বিএ.২ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেয়র আতিক ও তার পরিবার আবারও করোনায় আক্রান্ত

মেয়র আতিক ও তার পরিবার আবারও করোনায় আক্রান্ত

স্টক নিউজ বিডি February 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার পরিবার আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর মঙ্গলবার পরীক্ষা করা হলে তাদের ফল পজিটিভ আসে।

মেয়র আতিকের বাসার সবাই অর্থাৎ মেয়র, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম, মেয়ে বুশরা ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসিসির জনসংযোগ শাখা।

মেয়রের পরিবার চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় রয়েছেন। প্রয়োজনে মেয়র হাসপাতালে ভর্তি হবেন।

২০২০ সালের ১২ অক্টোবর মেয়র আতিক সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shahjahan khan

করোনায় আক্রান্ত শাজাহান খান

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ডা. ইকরামুল হোসেন জানান, গত দুদিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে।

অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
justin trodo

করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করোনা শনাক্ত হয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আজ সকালে আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আমি ভাল বোধ করছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা ও বুস্টার নিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খুশকি রোধে ঘরোয়া প্রক্রিয়া

খুশকি রোধে ঘরোয়া প্রক্রিয়া

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খুশকি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মাথার স্ক্যাল্পের মৃত কোষগুলো ঝরে যায়। এগুলোই হলো খুশকি। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকার ফলে খুশকি হয়। শীতকালে আর্দ্রতার কারণে চামড়া শুকিয়ে যায়, পুরনো চামড়া উঠে নতুন চামড়া তৈরি হতে থাকে। আর এ মৃত চামড়া বা কোষগুলোকে আমরা খুশকি হিসেবে দেখতে পাই। শীতকালে পানি পানের প্রবণতা একদম কমে যায়। ফলে মাথার ত্বকে খুশকি হতে পারে। অন্য সময়ের তুলনায় শীতকালে খুশকির পরিমাণ বেড়ে যায়।

খুশকিরোধে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি শীতকালীন ফলের রসও খেতে হবে বেশি বেশি। মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। এতে যদি প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন হয়, তবে তাই করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এবং শ্যাম্পু শেষে যেহেতু চুল শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই কন্ডিশনার বা সিরাম ব্যবহার করতে হবে। বাজারের চলতি প্রোডাক্টের চেয়ে ঘরোয়া উপায়ে তৈরি প্রাকৃতিক সমাধানে খুশকি দূর হবে ও চুল থাকবে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

♦ কয়েকটা নিমপাতা গুঁড়া করে নিন। অলিভ অয়েলের সঙ্গে নিমের গুঁড়া মিশিয়ে মাথায় মাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে এটা ব্যবহার করুন। উপকার পাবেন।

♦ পিয়াজের রস ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহারে দ্রুত উপকার পাবেন।

♦ পাঁচ চামচ পাতিলেবুর রস এবং সঙ্গে একটুখানি অরেঞ্জ পিল পাউডার মিশিয়ে ভালো করে ব্লে­ন্ড করে মাথার স্ক্যাল্পে লাগান। তারপর সেটা আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটা কিন্তু দারুণ কাজের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

৪০ বছর হলেই বুস্টার ডোজ পাবে

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রোববার থেকে বয়স ৪০ হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ গ্রহণে বয়সসীমা কমানো হয়েছে। ৫০ বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ দেয়া হচ্ছিল। সেটা কমিয়ে ৪০ করা হলো। আজ থেকে এটার কাজ চলবে।
‘১২ বছর বয়সী দেশের সব নাগরিককে টিকা দেয়া হবে। জনসনের টিকা ভাসমান লোকদের দেয়া হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডালিম খেলে যে উপকার হয়

ডালিম খেলে যে উপকার হয়

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডালিমের রসে ফ্রুক্টোজ থাকলেও এটি অন্য ফলের মতো রক্তে চিনির মাত্রা বাড়ায় না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে চিনির মাত্রা ঠিক রাখতে ডালিমের ভূমিকা অনন্য।
এর বাইরেও ডালিমের চমৎকার সব উপকারিতা রয়েছে। যেমন-

মানবদেহ থেকে মুক্ত ক্ষতিকর সব উপাদান কমিয়ে ক্যানসারের ঝুঁকি কমায় ডালিমের রস। যেসব মুক্ত উপাদান নানান রকম রোগ সৃষ্টি করে।

ডালিমে থাকা ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে দারুণভাবে।

ডালিমে থাকে ডায়াটারি ফাইবার । দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ফাইবার থাকায় এটি আমাদের হজমশক্তি বাড়ায়, পাশাপাশি অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক রাখে।

ডালিমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

জ্বর হলে ডালিমের রস চিবিয়ে খাওয়া যেতে পারে।

এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে সহজেই।

আয়রন, ক্যালসিয়াম, শর্করা, ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে। যা দেহে রক্ত চলাচল সচল রাখে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন। অথবা এক গ্লাস ডালিমের রস খান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ব্রোকলি

রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ব্রোকলি

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্রোকলি বা সবুজ ফুলকপি হলো একটি কপিজাতীয় সবজি। শীতকালীন সবজি হিসেবে ব্রোকলি বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে।

ব্রোকলিতে পুষ্টি উপাদান হিসেবে থাকে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। ব্রোকলি খেতে অত্যন্ত উপাদেয়, সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি। ব্রোকলি শুধু একটা সবজি হিসেবে নয়, এটার স্বাস্থ্য উপকারিতা অনেক।

এ সবজিতে প্রাপ্ত ভিটামিন-মিনারেল চোখের রোগ, রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ব্রোকলি কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর করে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
corona

বাজারে প্রচলিত কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওমিক্রনের পর করোনার আরও ভয়ংকর ধরন হিসেবে হানা দিতে পারে নিওকোভ। আর এ ভাইরাসে সংক্রমিত প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন চীনের বিজ্ঞানীরা। উহানে এক গবেষণায় এ রূপের সন্ধান মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে নিওকোভ ভাইরাসটি পাওয়া গেছে। তবে মানুষের জন্য এটি কতটা ক্ষতিকর তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, মানুষের সংক্রামক রোগের ৭৫ ভাগই ছড়ায় বিশেষ করে বন্য প্রাণী থেকে। এর বেশিরভাগই নতুন ভাইরাস থেকে সৃষ্ট।

চীনের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, নিওকোভ ওমিক্রন থেকে অনেক বেশি শক্তিশালী। এটি শ্বাসযন্ত্রকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। এমনকি এতে সংক্রমিত প্রতি তিনজনে একজনের মৃত্যুও হতে পারে।

উহানের একটি ওয়েবসাইটে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা দাবি করছেন, বাজারে প্রচলিত কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না।

এছাড়া রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ভাইরাস নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীর এ ধরনটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হজমে সমস্যা হলে যা করবেন

হজমে সমস্যা হলে যা করবেন

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিমন্ত্রণে নানা রকমের উপাদেয় খাবার খেতে তো ভালোই লাগে! কিন্তু হজম ঠিকমতো না হলেই মন-মেজাজ খারাপ হয়। বেশি ভারী ও তেল-মসলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে।

বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন-

  • খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে, ধীরে-সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন। তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার ঠিকমতো হজম হয় না। তা ছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়।
  • খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়। খাওয়া শেষে আবার একটু সময় পর পানি পান করবেন।
  • একেকজনের একেক ধরনের খাবার হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স (Lactose Inltolerance) আছে, তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না। অনেকের মিষ্টিজাতীয় দ্রব্যে (যেমন : ফলের রস বা জুস, চকলেট ইত্যাদি) সমস্যা হয়। কারও সমস্যা হয় রুটি, যব বা ডালজাতীয় খাবারে। কার কোনটাতে সমস্যা, সেটা তিনিই ভালো ধরতে পারবেন। তাই বদহজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ-এ জাতীয় কথা ঢালাওভাবে বলা যায় না।
  • ধূমপান, চুইংগাম চিবোনো ও স্ট্র দিয়ে জুসজাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে। তাই এ ধরনের অভ্যাস বর্জন করুন।
  • পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারও। তাই এগুলো খেতে হবে হিসাব করে।
  • কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে। তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন।

ডা. আলমগীর মতি
লেখক : হারবাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হারবাল গ্রুপ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

  • যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য