Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অগ্নিকাণ্ড

হরতাল-অবরোধে ২৫ দিনে সারাদেশে ৬৮৬টি সহিংসতা

স্টক নিউজ বিডি November 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৫ দিনে সারাদেশে ৬৮৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩১০টি ভাঙচুর এবং ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর দলটি লাগাতার হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করে। তারা সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কর্মসূচি বাস্তবায়নে নাশকতা ও হিংসাত্মক কার্যক্রম চালায়। দেশের সাধারণ নাগরিকদের ওপর পৈশাচিক ও ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত হয়। দেশব্যাপী অবরোধ ও হরতালে গত ২৯ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৭৫টি যানবাহন ভাঙচুর, ২৪টি স্থাপনা ভাঙচুর ও ১১টি অন্যান্যসহ মোট ৩১০টি ভাঙচুরের ঘটনা এবং ২৯০টি যানবাহন, ১৭টি স্থাপনা ও ৬৯টি অন্যান্যসহ মোট ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

এছাড়া অবরোধ চলাকালে ৩১ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে ২৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এরমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন, টাঙ্গাইল ও জামালপুরে ৩টি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরে ১টি, ময়মনসিংহে ২টি, গাজীপুরে ১টি, নেত্রকোনায় ১টি এবং নওগাঁয় ১টিসহ ৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে ১টি, নোয়াখালীতে ২টি, সিলেটে ১টি, পাবনায় ১টি, দিনাজপুরে ১টি ও গাজীপুরে ৩টিসহ রেললাইনে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে রেললাইন কেটে ফেলার চেষ্টার ৩টি এবং গাইবান্ধায় রেললাইনের ফিস প্লেট খোলার চেষ্টার ঘটনা ঘটে। পাবনায় ট্রেনে পেট্রোল ও ডিজেল ভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া, নারায়ণগঞ্জে রেললাইনের ওপরে অতিরিক্ত ৩ ফুট লম্বা ও ৩ ইঞ্চি চওড়া পাত সংযোজন করে নাশকতার চেষ্টা করা হয়।

গত ২৮ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কুমিল্লা জেলায় অবরোধ ও হরতালের সময় পিকেটিং ও অগ্নিসংযোগকালে ছয়টি ঘটনায় হাতেনাতে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

আরও জানায়, পুলিশকে বিতর্কিত করার লক্ষ্যে নাশকতাকারীরা উদ্দেশ্যমূলকভাবে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়, যা জনগণের কাছে এখন স্পষ্ট।

ভাঙচুর ও নাশকতামূলক হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে পুলিশ হেডকোয়ার্টার হরতাল-অবরোধে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুড়ে গেছে ডাটা সেন্টার, ঢাকায় ইন্টারনেটে ধীরগতি

স্টক নিউজ বিডি October 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। গ্রামীণফোনের নম্বর থেকে অন্য অপারেটরের নম্বরে কল করতে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। এছাড়া সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর অধিকাংশ এলাকায় ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে গেছে।

ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘খাজা টাওয়ারের ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার রয়েছে। টাওয়ারে আগুনের কারণে অন্তত ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আরও অনেক সেবাদাতার সেবা বন্ধের মুখে।’

ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী হিমেল বলেন, আগুন লাগার পরপরই কাস্টমারদের ফোন পাচ্ছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম খাজা টাওয়ারে আগুন লেগেছে। খাজা টাওয়ারে ঢাকার ৯০ শতাংশ ইন্টারনেট সংযোগের ডাটা সার্ভার। সেখানে আগুনের কারণে সবার সার্ভিস বন্ধ হয়ে গেছে।

এদিকে, গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুকে পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, মহাখালীতে খাজা টাওয়ারে আগুনের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন নম্বর থেকে অন্য অপারেটরে ভয়েস কল দিতে সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য অপারেটরটি দুঃখ প্রকাশ করেছে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, আগুনে খাজা টাওয়ারে থাকা এনআরবি নামে একটি ডাটা সেন্টার পুড়ে গেছে। কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) শাটডাউন করেছে। এতে শুধু ঢাকা নয়, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি হচ্ছে। ঢাকা কোলা নামের আরেকটি ডাটা সেন্টার ঝুঁকির মুখে রয়েছে। ওটা পুড়ে গেলে বড় ধরনের ক্ষতি হবে।

তিনি আরও জানান, খাজা সেন্টারে লেভেল থ্রি, ম্যাক্স হাব, আমরা নেটওয়ার্ক, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজিও পুড়ে গেছে। ফলে আমরা এরই মধ্যে ৭০-৮০ শতাংশ ব্যান্ডউইথ হারিয়েছি। কবে নাগাদ ইন্টারনেটের এ গতি ফিরবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভারতে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডে নিহত ১০

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (২৬ আগস্ট) ভোরে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর এনডিটিভির।

মাদুরাই জেলা কালেক্টর সঙ্গীতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বগিটিতে আগুন লাগে। এতে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রেল এবং দমকলকর্মীদের প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ও বগিটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। এর যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনৌ থেকে। তারা ১৭ আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ থেকে যাত্রা শুরু করেন। রোববার তাদের চেন্নাই পৌছানোর কথা ছিল।

ভারতের দক্ষিণ রেলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘পার্টি করার উদ্দেশ্যে ভাড়া করা বগিটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।’

এরই মধ্যে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীমাউইতে ভয়াবহ দাবানল, এখনো নিখোঁজ ৮৫০

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নজিরবিহীন দাবানলে পুড়ে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ। সেখানকার মেয়র জানিয়েছেন, এ ঘটনায় এখনো ৮৫০ জন নিখোঁজ রয়েছেন।

ফেসবুকে পোস্ট করা নিয়মিত আপডেটে মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন বলেন, আনুষ্ঠানিকভাবে ৮৫০ জন নিখোঁজ রয়েছেন বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১৪ জন। তাদের মধ্য এখন পর্যন্ত ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ভয়াবহ দাবানলটির সূত্রপাত হয়েছিল গত ৮ আগস্ট। পরে সেটি হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি। এতে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।

মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলেছেন, এই দাবানলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর ও শত শত কোটি ডলার লাগবে। গভর্নর গ্রিন বলেছেন, এটিই সম্ভবত হাওয়াই দ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এ প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
agun

রামপুরায় পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল ৭টা ১৫ মিনিটে উলুন পাওয়ার হাউজে আগুন লাগার খবর পাই আমরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য