Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আজকের খবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি August 27, 2026

বিশেষ প্রতিবেদন: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের কৃতি সন্তান ও অদম্য মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম। মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে স্বপ্নের মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়া যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনই তাঁর পাশে দাঁড়িয়েছেন মানবিক ও শিক্ষানুরাগী নেত্রী, নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

ফাতেমার উচ্চশিক্ষার স্বপ্নের কথা জানতে পেরে তাঁর ভর্তি ব্যয় মেটাতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তাঁর প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমা খানমকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই অনুদানের অর্থ মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে ফাতেমার চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

ফাতেমার পরিবার ও স্থানীয়দের মতে, একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়—এই মানবিক দৃষ্টিভঙ্গিরই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। নিজ নির্বাচনী এলাকার মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, ফাতেমা খানমের মতো অদম্য মেধাবীদের পাশে দাঁড়ানো শুধু একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণ নয়; এটি একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো তৈরি করা।

ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও অর্থের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। ফলে আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন আর বাধাগ্রস্ত হবে না—এমন প্রত্যাশা তৈরি হয়েছে ফাতেমা ও তাঁর পরিবারের মধ্যে।

ফাতেমা খানমকে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোর-০১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

একই সঙ্গে মানবিক উদ্যোগের মাধ্যমে একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ফাতেমার এই সাফল্য এখন শুধু তাঁর পরিবারের নয়, পুরো বাগাতিপাড়ার গর্ব। প্রতিকূলতার মধ্যেও মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি যে একজন শিক্ষার্থীকে বহুদূর এগিয়ে নিতে পারে—ফাতেমা খানম তারই উজ্জ্বল উদাহরণ।

স্বপ্ন দেখার অধিকার সবার। আর সেই স্বপ্ন বাস্তবায়নে সমাজ ও রাষ্ট্র পাশে দাঁড়ালে একজন ফাতেমা একদিন বহু মানুষের জীবন বাঁচানো চিকিৎসক হয়ে উঠতে পারেন—এটাই এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রত্যাশা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি August 26, 2026

ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬: বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। 

আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া।

ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এই নতুন ঋণসুবিধা ব্র্যাক ব্যাংক ও আইএফসির মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে। এই তহবিলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক মাঝারি মেয়াদে ইউএস ডলারের জোগান পাবে। ফলে, আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের আরও বেশি সহায়তা দিতে সক্ষম হবে ব্যাংকটি।

এক বছর মেয়াদে ডিজাইনকৃত এই ঋণসুবিধাটি দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর মেয়াদে ব্যবহার করা যাবে। এই তহবিলের অন্তত ৫০ শতাংশ বা এর সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতের জন্য বরাদ্দ করা হবে এবং ন্যূনতম ২৫ শতাংশ দেওয়া হবে কৃষি খাতের এমএসএমইতে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি খাতে ঋণের যে বড় ঘাটতি রয়েছে, তা দূর করা সম্ভব হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি এই সুবিধাটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রার তহবিল পাওয়ার সুযোগও আরও সহজ করে তুলবে।

আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্ল্যাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর অধীনে এই বিনিয়োগটি করা হচ্ছে, যা উদীয়মান বাজারগুলোতে সুবিধাবঞ্চিত ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ সহজতর করা।

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে অর্থায়নের পথিকৃৎ হিসেবে দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং মডেলের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করে আসছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের পাশাপাশি সুনির্দিষ্ট বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার অর্থায়নের মাধ্যমে এমএসএমই ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে। 

এই অর্থায়নের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আইএফসির এই বিনিয়োগ ব্র্যাক ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন কাঠামো এবং এমএসএমই ব্যাংকিংয়ে আমাদের দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন। এই ঋণসুবিধাটি বাংলাদেশের অর্থনীতি সচল রাখা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উদ্যোগ এবং কৃষি খাতের এমএসএমইদের অর্থায়ন করার ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি আন্তর্জাতিক বাণিজ্য ও উৎপাদনশীল বিনিয়োগের সাথে যুক্ত উদ্যোক্তাদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়ন পাওয়ার সুবিধাও আরও জোরদার করবে।”

আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, “বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এমএসএমই খাত। নারী-নেতৃত্বাধীন এবং কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর মাধ্যমে এই সুবিধাটি আরও বেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগ করতে, ব্যবসার পরিধি বাড়াতে এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। এই খাতগুলোর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বেসরকারি খাতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি জোরদার করতে ব্র্যাক ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।”

এই অর্থায়ন সুবিধাটি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে শীর্ষস্থানীয় অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংকের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি, বাণিজ্যের প্রসার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের সমর্থনে বৈশ্বিক মূলধন জোগাড় করার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না: মোশাররফ

স্টক নিউজ বিডি August 26, 2026

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না।”

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবর হোসেন, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, ওয়ার্ল্ড বিএনপি নেতা জালাল কিবরিয়া ও ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কর্মী ছাঁটাই নিয়ে ডিএসইর আনুষ্ঠানিক ব্যাখ্যা: ‘আইন মেনেই সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া’

স্টক নিউজ বিডি August 3, 2026

স্টক নিউজ বিডি: সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি.-এর কয়েকজন কর্মচারীর চাকরির অবসান (Termination) নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসইর দাবি, সম্পূর্ণ প্রক্রিয়াটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুসরণ করে আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

ডিএসই জানায়, কর্মী নিয়োগের মতো প্রয়োজনের ভিত্তিতে চাকরির অবসানও একটি স্বাভাবিক ও আইনসম্মত ব্যবস্থাপনা-প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বাস্তবতা, সাংগঠনিক পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে চলমান দীর্ঘমেয়াদি সাংগঠনিক রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে কিছু পদ পুনর্বিন্যাস করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোট ৩৫০ জন কর্মীর মধ্যে ১৭ জনের চাকরির অবসান ঘটানো হয়েছে, যা মোট জনবলের ৫ শতাংশেরও কম।

ডিএসই আরও জানায়, সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তিগত বিবেচনা বা বৈষম্য করা হয়নি। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রয়োজন, কার্যকারিতা এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ অনুযায়ী নোটিশ অথবা নোটিশের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদান করে চাকরির অবসান ঘটানো হয়েছে। একই সঙ্গে বিদায়ী কর্মীদের মানবিক বিবেচনায় আইনে নির্ধারিত চার মাসের পরিবর্তে মোট ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মীদের চাকরির মেয়াদ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অব্যবহৃত ছুটির নগদায়নসহ অন্যান্য সব আইনগত পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে ডিএসই। প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে কর্মীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে দ্রুত প্রাপ্য অর্থ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডিএসই আরও জানায়, পুরো প্রক্রিয়ায় বিদায়ী কর্মীদের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং তাদের যথাযথ অভিজ্ঞতা সনদ (Experience Certificate) প্রদানসহ প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হবে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, চাকরির অবসানের পর কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে অসম্পূর্ণ তথ্য বা প্রেক্ষাপট ছাড়া বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। ডিএসই মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্য যাচাই করে মন্তব্য করার আহ্বান জানিয়েছে।

বিবৃতির শেষাংশে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানায়, তারা আইনের শাসন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও একটি দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান হিসেবে আইন ও পেশাদার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রিপাবলিক ইন্স্যুরেন্সের মুনাফা ও ইপিএসে প্রবৃদ্ধি, নিট সম্পদ মূল্যও বেড়েছে

স্টক নিউজ বিডি July 30, 2026

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক ফলাফলে কোম্পানিটি মুনাফা, শেয়ারপ্রতি আয় (EPS) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV)-এ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৫ কোটি ৮৬ লাখ টাকা। এর ফলে কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে ১.০৯ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.০৭ টাকা। এটি কোম্পানির আয় বৃদ্ধির ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আর্থিক অবস্থানেও উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৯.৭৭ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯.৭০ টাকা। অর্থাৎ শেয়ারহোল্ডারদের সম্পদের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

এছাড়া কোম্পানির রিটেইনড আর্নিংস বা সঞ্চিত মুনাফা বেড়ে ৪ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকা হয়েছে, যা বছরের শুরুতে ছিল ৪ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা। পাশাপাশি রিজার্ভ ফর এক্সেপশনাল লসেস-এও নতুন সংযোজন করা হয়েছে, যা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় কোম্পানির আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কোম্পানির মোট শেয়ারহোল্ডারদের ইকুইটি বেড়ে ১০৮ কোটি ১৮ লাখ টাকা অতিক্রম করেছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বাজার বিশ্লেষকদের মতে, মুনাফা, ইপিএস, নিট সম্পদ মূল্য এবং রিজার্ভ বৃদ্ধির ধারাবাহিকতা রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। এসব সূচকের উন্নতি ভবিষ্যতে কোম্পানির প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করতে পারে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

স্টক নিউজ বিডি July 30, 2026

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার সমাপনী, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও কর্মসূচিটির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি-এর রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

স্টক নিউজ বিডি July 30, 2026

তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন আদিল চৌধুরী। তার আগে যিনি এমডি ছিলেন—মো. তৌহিদুল আলম খান, তিনিও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

ন্যাশনাল ব্যাংকে আসার আগে আদিল চৌধুরী ‘ব্যাংক এশিয়া’র প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

আদিল চৌধুরী এমন সময় পদত্যাগ করলেন, যখন ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান ও আমানত প্রত্যাহারের চাপে আছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে নির্মীয়মান ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।

ন্যাশনাল ব্যাংক ২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান গুনছে। উচ্চ খেলাপি ঋণ ও বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে তাদের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারায়। এখন ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় যুক্ত হয়েছে মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি July 30, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৩০ জুন, ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।

আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাঁকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদানের পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানান তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

স্টক নিউজ বিডি July 30, 2026

জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেছেন, ‘আমি দেখছি যে কিছুই বদলায়নি।’

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্য ভবন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া এই আয়োজনে তথ্য অধিদপ্তরের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়; উদ্বোধন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর। আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আক্ষেপ করে মির্জা ফখরুল নানা প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আক্ষেপে বলছি এ জন্য, আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে।’

প্রশাসনের পুরোনো সংস্কৃতি বহাল রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের মন–মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যথায় জুলাইয়ের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না।

হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় পরিবর্তন দেখছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, তিনি আশাবাদী এ কারণে যে তিনি পরিবর্তন দেখছেন একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি সবাই মিলে সামনে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তোবা পরিবর্তনটা হবে। সে জন্য সবাই মিলে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া দরকার।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাস মূলত পরিবর্তনের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান—প্রতিটি পরিবর্তনের জন্যই মানুষকে প্রাণ দিতে হয়েছে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জুলাই গণ-অভ্যুত্থান প্রথমে একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল। পরে তা রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। সে অভ্যুত্থানে বহু তরুণ প্রাণ হারিয়েছেন। অসংখ্য পরিবার সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে। এই আত্মত্যাগের মূল্য তখনই সার্থক হবে, যখন রাষ্ট্র ও সমাজে প্রকৃত পরিবর্তন প্রতিষ্ঠিত হবে।

রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের কিছু উদ্যোগ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সেই প্রচেষ্টাকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

মির্জা ফখরুল একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণবান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে মানুষের আত্মত্যাগ বৃথা যাবে না। কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ নেবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামে বিরোধীদলের নেতা-কর্মীরা কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ–অভ্যুত্থান সংঘটিত হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের কৌশল ও ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন সর্বজনীন রূপ পায়। শেষ পর্যন্ত স্বৈরাচার পতনের পথ তৈরি হয়।

মুক্তিযুদ্ধকে যেমন কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রকল্পে পরিণত করা উচিত নয়, তেমনি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকেও কোনো স্বার্থান্বেষী উদ্যোগের অংশ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থান একই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। ভবিষ্যতের বাংলাদেশে রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এ চেতনাই পথনির্দেশক হওয়া উচিত।

জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়ায় ২০২৪ সালের জুলাইয়ে আবার মানুষকে রক্ত দিতে হয়েছে। জুলাইয়ের চেতনার উৎস মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই নিহিত। রাষ্ট্রে অন্যায়, নিপীড়ন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি সেখান থেকেই এসেছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়সংগত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে গণমাধ্যমের একটি অংশ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে তিনি শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ, শহীদ পরিবারের জন্য সম্মানজনক সহায়তা এবং হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করে ৩৬ দিনে সৃষ্টি হয়নি; এর পেছনে ছিল দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়ন, গুম, হত্যা ও রাজনৈতিক নিপীড়নের ইতিহাস, যা ভুলে গেলে আন্দোলনের প্রকৃত প্রেক্ষাপট আড়াল হয়ে যাবে। জুলাই ও মুক্তিযুদ্ধ পরস্পরবিরোধী নয়, বরং তা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মুক্তচিন্তার বাংলাদেশের আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। তাই জুলাইয়ের চেতনাকে বিকৃত বা দুর্বল করার সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণেরা নিজেদের সহযোদ্ধাদের নিহত হতে দেখেও পিছু হটেননি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষাই তাঁদের সেই সাহস জুগিয়েছিল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ভবন প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ধরে তোলা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে; পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০২৪ সালের ৬ আগস্টের কয়েকটি জাতীয় দৈনিকের প্রথম পাতা। এতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর আছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টক নিউজ বিডি July 29, 2026

এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর বুধবার এ তথ্য জানিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমন্বিত ভিত্তিতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৮৩ টাকা। আর শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস দাঁড়িয়েছে ০.৪৭৯ টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল মাত্র ০.০০৩ টাকা।

ব্যাংকটির সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ১৭.৪৬ টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৬.৭৪ টাকা এবং ২০২৫ সালের ৩০ জুন ছিল ১৬.৬৭ টাকা। একই সময়ে মোট নিট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১,৪৪৬.৮০ কোটি টাকা, যা ২০২৫ সালের শেষে ছিল ১,৩৮৭.১৩ কোটি টাকা।

অন্যদিকে, সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮.০৬৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮.৩৮৪ টাকা।

ব্যাংকটির ব্যাখ্যা অনুযায়ী, সংরক্ষিত মুনাফা (Retained Earnings) ও সংবিধিবদ্ধ রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়েছে। পাশাপাশি পরিচালন আয় বৃদ্ধি এবং কর সংক্রান্ত প্রভিশন কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সুদ পরিশোধ ও আয়কর পরিশোধ বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কিছুটা কমেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য