Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ১১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৯৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ সোমবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের অর্ধ বার্ষিকের (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অর্ধ বার্ষিকে (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫ টাকা ০৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্টের বোর্ড সভা ৬ মার্চ

স্টক নিউজ বিডি February 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

দর কমার শীর্ষে আরামিট সিমেন্ট

স্টক নিউজ বিডি February 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে আরামিট সিমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৩৪ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.১৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শমরিতা হাসপাতাল । কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫.৪৪ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তমিজউদ্দিন টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, স্ট্যান্ডার্ড সিরামিক, স্টাইলক্রাফট, ইয়াকিন পলিমার, ইস্টার্ন কেবলস এবং ওয়াটা কেমিক্যাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

সাপ্তাহিক দর কমার শীর্ষে আরামিট সিমেন্ট

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে দর কমেছে আরামিট সিমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭০ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

দর কমার শীর্ষে আরামিট সিমেন্ট

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে আরামিট সিমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৩ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৪ লাখ ৬০ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৮৮ বারে ২১ লাখ ৫২ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ৪১ লাখ ৫৯ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জিবিবি পাওয়ারের ১০.৯০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০.২৩ শতাংশ, জাহিনটেক্সের ৯.৩০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.২৮ শতাংশ, শাশা ডেনিমসের ৮.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৪৭ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর ৮.৩২ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

আরামিট সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর

স্টক নিউজ বিডি October 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য