Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউক্রেন

Ukraine President

ইউক্রেনের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যেই নাগরিকদের আতঙ্কিত না হয়ে ‘নিশ্চিন্তে ঘুমানোর’ আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনেস্কি এক টেলিভিশন ভাষণে এবং প্রতিরক্ষামন্ত্রী অলেক্সাই রেজিনকভ পার্লামেন্টে ভাষণে এই আহ্বান জানান।

টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টাকে বাধা দিতে আমরা যথেষ্ট ক্ষমতাবান।’

জেলেনেস্কি বলেন, ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডার কয়েকজন কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেয়ার মানে এই নয় যে ’অনিবার্য সংঘাতের’ মুখোমুখি হচ্ছে দেশটি।

তিনি বলেন, জটিল কূটনীতিক চালের অংশ হিসেবে তাদের সরিয়ে নেয়া হয়েছে।

টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সাথে একত্রে একই দল হিসেবে কাজ করছি।’

অপরদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সাই রেজিনকভ দেশটির পার্লামেন্টে এক ভাষণে নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে ‘নিশ্চিন্তে ঘুমানোর’ আহ্বান জানান।

পার্লামেন্টে তিনি বলেন, ‘আজ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এটি বিশ্বাস করার কোনো কারণ নেই যে রাশিয়া শিগগিরই আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, রুশ সৈন্যরা সীমান্তে যুদ্ধ সমাবেশের মাধ্যমে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিতে নেই।

রেজিনকভ বলেন, ‘উদ্বিগ্ন হবেন না, নিশ্চিন্তে ঘুমান। আপনাদের ব্যাগ গোছানোর প্রয়োজন নেই।’

এর আগে সোমবার এক সাক্ষাতকারে রেজিনকভ রুশ আগ্রাসনের জেরে ভবিষ্যতে সম্ভাব্য ‘ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ সৃষ্টি হওয়ার আশঙ্কা করেন।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে।

একইসাথে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে আসছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সতর্কতা জানিয়ে আসছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লিজ ট্রস

ইউক্রেনে রুশপন্থী সরকার বসাতে রাশিয়া ষড়যন্ত্র করছে: যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাতে চায় রাশিয়া-এমন দাবি পশ্চিমাদের। এ নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। এবার মস্কোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। তারা বলছে, কিয়েভে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ষড়যন্ত্র করছে মস্কো। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে ক্রেমলিন। দেশটিতে সামরিক অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে মস্কো। তবে এ কথা বিশ্বাস করতে নারাজ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ নিয়ে উত্তেজনা প্রশমনে দফায় দফায় চলছে আলোচনা। এমন পরিস্থিতির মধ্যেই ক্রেমলিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনল যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কিয়েভে সম্ভাব্য রুশপন্থী সরকারের প্রধান হিসেবে ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরাইয়েভকে বিবেচনা করছে রাশিয়া। এ-সংক্রান্ত তথ্য যুক্তরাজ্যের কাছে আছে বলে দাবি করা হয়েছে। তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি যুক্তরাজ্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়া সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করার পরিপ্রেক্ষিতে তার দেশ আত্মরক্ষার জন্য ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমপিদের বলেছেন, ব্রিটিশ সেনাদের একটি ছোট দলকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়ার সেনাদের আক্রমণের কাজে লাগানো হতে পারে- এ উদ্বেগের ‘যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে’।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, রাশিয়ার ‘ক্রমবর্ধমান হুমকিজনক আচরণের আলোকে’ সুরক্ষার জন্য যুক্তরাজ্য ইউক্রেনকে বাড়তি সহায়তা দেবে। মন্ত্রী জানান, সাঁজোয়া যান ধ্বংসে সক্ষম হালকা অস্ত্রের প্রথম চালানটি সোমবার ইউক্রেনে পাঠানো হয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এর ধরন নির্দিষ্ট করে বলেননি।

বেন ওয়ালেস এমপিদের বলেন, ‘ইউক্রেনের তার সীমানা রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে এবং এই নতুন সহায়তা এর সক্ষমতা আরো বাড়াবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমর্থন হচ্ছে স্বল্প-পরিসরের এবং একান্তই প্রতিরক্ষামূলক সক্ষমতার জন্য। এগুলো কৌশলগত অস্ত্র বা রাশিয়ার জন্য কোনও হুমকি নয়। নিতান্ত আত্মরক্ষায় ব্যবহার করার জন্য।

সূত্র: বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউক্রেন বিষয়ে এ সপ্তাহের শেষের দিকে পুতিনের সাথে কথা বলবেন ম্যাক্রোঁ

ইউক্রেনকে নিয়ে ম্যাকরনকে ফোন করে হুঁশিয়ারি দিলেন পুতিন

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

মঙ্গলবার ম্যাকরনের সঙ্গে এই ফোনালাপ করেন পুতিন।

তিনি বলেন, পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার জন্য হুমকি সৃষ্টিকারী সমরাস্ত্র মোতায়েন বন্ধ করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে- বলে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।

রাশিয়া বহুবার বলেছে, ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়। এ কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া-ইউক্রেন সীমান্তকে ‘চরম উত্তেজনাপূর্ণ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স, সিজিটিএন, এপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Biden_Sholtz

বাইডেন-শলৎজের প্রথম ফোনালাপেই গুরুত্ব পায় ইউক্রেন

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। চ্যান্সেলর হওয়ার পর শলৎজের সঙ্গে এটিই বাইডেনের প্রথম কথোপকথন।

বাইডেন-শলৎজের প্রথম ফোনালাপেই গুরুত্ব পায় ইউক্রেন সীমান্ত উত্তেজনার বিষয়টি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ইউরোপসহ অন্য ইউক্রেন মিত্রদেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইউক্রেনে হামলা চালালে রাশিয়া বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

এমন পরিস্থিতিতে শলৎজের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ওলাফকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। রাশিয়ার সামরিক পদক্ষেপসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে আমেরিকা। এর আগে প্রেসিডেন্ট বাইডেন ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলেছেন। এছাড়া গত মঙ্গলবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ সময় পুতিনকে তিনি বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সূত্র: রয়টার্স, এএফপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউক্রেন নিয়ে পুতিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেন নিয়ে পুতিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হিরোশিমা-নাগাসাকির বিভীষিকা আজও বিদ্যমান। আণবিক দানবের গ্রাসে যে সভ্যতা মুহূর্তে লোপ পেতে পারে তা স্পষ্ট। এহেন পরিস্থিতিতে ইউক্রেনকে কেন্দ্র করে আবারো সংঘাতের পথে হাঁটছে দুই মহাশক্তি রাশিয়া ও আমেরিকা। এবার উদ্বেগ আরো বাড়িয়ে ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে পুতিনের সাথে ভার্চুয়াল বৈঠকে বসেন বাইডেন। প্রায় ঘণ্টা দুয়েকের কথোপকথনে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন। কূটনৈতিক সৌজন্যের আড়ালে আলপচারিতায় দুই দেশের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে বলে সূত্রের খবর।

রুশ প্রেসিডেন্টকে বাইডেন স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনে মস্কো আগ্রাসন না থামালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আমেরিকা। অবশ্য মার্কিন হুঁশিয়ারিতে বিশেষ বিচলিত হননি পুতিন বলেই ক্রেমলিন সূত্রে খবর।

বলে রাখা ভালো, ইউক্রেন সরকারের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই তাদের উপরে হামলা চালিয়ে গোটা দেশ দখল করে নেবে মস্কো। আর রুশ ফৌজ ইউক্রেনে প্রবেশ করলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ করবে, নাকি শুধু আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকবে, তা স্পষ্ট হয়নি বাইডেনের কথাতেও।

বৈঠকের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, পরিস্থিতি বুঝে কড়া পদক্ষেপ করবে আমেরিকা। রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে তিনি বলেন, ২০১৪ সালে আমরা যা করিনি এবার তা করতে আমরা প্রস্তুত। আমেরিকার উদ্বেগের বিষয়ে পুতিনকে স্পষ্ট জানিয়েছেন প্রসিডেন্ট বাইডেন।

মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সুলিভান আরো বলেন, রাশিয়া যদি গ্যাস পাইপলাইন প্রকল্প চালু রাখতে চায় তাহলে তারা ইউক্রেনে হামলা চালাবে না। উল্লেখ্য, রুশ অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে পেট্রোপণ্য রফতানির উপর। ইউরোপে গ্যাস জোগান দিয়ে বিশাল অঙ্কের বিদেশী মুদ্রা আয় করে মস্কো। সেই দুর্বল জায়গায় এবার চাপ দিয়েছে ওয়াশিংটন।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কিরইয়োল বুদানভ জানান, ইউক্রেন সীমান্তে প্রায় ৯২ হাজার সেনা মজুত করেছে রাশিয়া। মার্কিন পত্রিকা ‘মিলিটারি টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে বুদানভের দাবি, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হামলা চালাতে পারে মস্কো। শুরুতে রুশ যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পোস্টগুলিতে হামলা চালাবে। তারপর আসবে রুশ পদাতিক বাহিনী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া।

সূত্র : সংবাদ প্রতিদিন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য