Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

করোনাভাইরাস

পশ্চিমবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে করোনা

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাকাল গোটা পশ্চিমবঙ্গ। কলকাতাসহ বিভিন্ন জায়গা থেকে একের পর এক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে।

এই আতঙ্কের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনা। এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর এলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপালে ৬০ ও ৬১ বছরের দুই করোনা রোগীর মৃত্যু হলো।

এই খবর সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ কলকাতাসহ গোটা রাজ্যবাসীর। তাহলে কী আবার রাজ্যবাসীকে মাস্ক পরতে হবে?।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যে দুজন ব্যক্তি হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। গত রোববার (৩০ জুলাই) তার মৃত্যু হয়।

অপরজন দেওয়ানদিঘী থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তারও হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

যদিও এই দুজনেই কোমর্বিডিটি সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত্যু সনদে কোভিডের উল্লেখও রয়েছে। তবে কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

কোভিড রোগের সংখ্যা বেড়ে গেলেও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। শতাধিকের বেশি কোভিড বেড, আইসিইউ, সিসিইউসহ সব ব্যবস্থাই তৈরি রাখা আছে। এছারাও হাসপাতালে নিজস্ব দুটো অক্সিজেন প্ল্যান্ট থাকায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হতে। এই সময় জ্বর, সর্দি-কাশি হয়। একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জ্বর, সর্দি-কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হল বাংলাদেশ

স্টক নিউজ বিডি September 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ ছিল। অবশেষে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এই তথ্য জানিয়েছেন। আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর আগে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করে, বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসার ক্ষেত্রে পূর্ণাঙ্গা ভ্যাকসিন সনদ দেখিয়ে ও দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। পর্যটন শিল্পে কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের পর্যটন শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা, সংকট থেকে উত্তরণের উপায় ও ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পর্যটন বাজারে সুবিধা অর্জনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ইতোমধ্যে একটি ‘ট্যুরিজম রিকভারি প্ল্যান’ নিয়েছে। এই পরিকল্পনায় উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০টি গাইডলাইন প্রস্তুত করে সেই অনুযায়ী কাজ করছে। যার ফলে ইতোমধ্যে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাল্টা জবাবে চীনের ২৬ ফ্লাইট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চারটি চীনা এয়ারলাইনসের যুক্তরাষ্ট্র থেকে চীনমুখী ২৬টি ফ্লাইট স্থগিত করেছে মার্কিন প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ ইস্যুতে চীনে মার্কিন এয়ারলাইনসের কিছু ফ্লাইট স্থগিত হওয়ার জবাবে এই ব্যবস্থা নিলো যুক্তরাষ্ট্র।

এই সিদ্ধান্তের ফলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট স্থগিত হচ্ছে। এর মধ্যে ১৯টি ফ্লাইট লস অ্যাঞ্জেলস থেকে এবং সাতটি নিউইয়র্ক থেকে ছাড়ার কথা ছিল।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চীনে করোনার কারণে আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস এবং ইউনাইটেড এয়ারলাইনসের মোট ২৬টি ফ্লাইট স্থগিত হওয়ার কথা জানায় মার্কিন পরিবহন বিভাগ।

তারা জানিয়েছে, গত ৭ আগস্ট থেকে চীনা কর্তৃপক্ষ তাদের নীতি সংশোধন করেছে। এর ফলে চীনগামী ফ্লাইটগুলোতে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার যদি মোট যাত্রীর সংখ্যার চার শতাংশে পৌঁছায়, তবে একটি ফ্লাইট স্থগিত এবং যদি আট শতাংশে পৌঁছায় তবে দুটি ফ্লাইট স্থগিত করা হবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের নীতিতে এয়ারলাইনগুলোর ওপর ‘অযৌক্তিক দোষ’ চাপানো হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত ভ্রমণকারীরা চীনে নামার পরে পজিটিভ শনাক্ত হচ্ছেন।

মহামারির শুরু থেকেই আকাশ পরিবহন সেবা নিয়ে বিতর্কে জড়িয়েছে বেইজিং ও ওয়াশিংটন। ২০২১ সালের আগস্টে বেইজিং ইউনাইটেড এয়ারলাইনসের চারটি ফ্লাইটে যাত্রী ধারণক্ষমতায় ৪০ শতাংশ সীমা আরোপের পর চীনা এয়ারলাইনগুলোতেও একই ধরনের সীমা আরোপ করেছিল ওয়াশিংটন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একজনের করোনা শনাক্ত, পুরো জেলা লকডাউন

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের হেবেই প্রদেশের একটি জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কারণ সেখানে মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে দুইবার রাজধানী বেইজিংয়ের কাছের এলাকায় করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। শুক্রবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেবেই প্রদেশের জিয়াংহে নামের জেলাটি এরই মধ্যে তিন লাখ ৮৪ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশনা জারি করেছে। তাছাড়া অপ্রয়োজনীয় ব্যবসা ও পরিবহন ব্যবস্থাও স্থগিত করা হয়েছে। নাগরিকরা শুধু প্রয়োজনীয় ওষুধ ও করোনা টেস্ট করাতে বাইরে যেতে পারবে।

জেলাটি বেইজিং থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ও বাসিন্দারা প্রায়ই কাজের জন্য শহরটিতে যাতায়াত করে। এর আগে আটজনের করোনা শনাক্তের পর পার্শ্ববর্তী ঝুওঝুতে লকডাউন দেওয়া হয়।

করোনা সম্পর্কিত এমন লকডাউনের কারণে বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণে অনেক বেশি সতর্ক। বিশেষ করে রাজধানী বেইজিংয়ে যাতে করোনা না ছড়াতে পারে। গত দুই মাস ধরে বেইজিংয়ে দৈনিক ১০ জনেরও কম মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

ভাইরাসটি নিয়ন্ত্রণে চীনের রাজনৈতিক কেন্দ্রটিতে কঠোর বিধিনিষেধ বজায় রাখা হচ্ছে। বাসিন্দাদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতি তিন দিন পরপর করোনা টেস্ট করতে হয়। তাছাড়া যে এলাকায় করোনা রোগী রয়েছে সেখান থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩১৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩১৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ ও চার হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনাভাইরাস

একদিনে ১০২০ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৯ হাজার

স্টক নিউজ বিডি August 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৭৮৩ জনে। নতুন করে ৫ লাখ ৯ হাজার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১২৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬ লাখ ৯০ হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ৯২ জন।

সোমবার (১৫ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬১১ জনের এবং মারা গেছেন ২৩৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৩৫ হাজার ১ জন।

একদিনে জাপানের পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত ৬ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৮৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৪ লাখ ৭৫ হাজার ১৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৯৪৪ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৫ জন সংক্রমিত এবং ১০ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৩৪৩ জন।

একদিনে ব্রাজিলে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৬ লাখ ৮১ হাজার ৫৫০ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৫৩ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৬৪৪ জনে।

ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬ হাজার ৩৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৪৪১ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬৪ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮ হাজার ৯৮২ জন এবং মারা গেছেন ৫৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৯৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ১২৫ জন।

বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত ১৯ হাজার ৪৫৫ এবং মারা গেছেন ৭৮ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১৫ হাজার ৬৬৭ জন এবং মারা গেছেন ৩১ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ১ লাখ ১৯ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৫৭ জন; মেক্সিকোতে সংক্রমিত ৯ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৫৩ জন; ভারতে সংক্রমিত ১৪ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৩২ জন; ফিলপাইনে সংক্রমিত ৪ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৪৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২২৬ জন। দৈনিক শনাক্তের হার চার দশমিক ৩২ শতাংশ। এ নিয়ে মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

বাংলাদেশকে আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বাংলাদেশকে ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের জন্য অনুদান দেওয়া টিকার দ্বিতীয় চালান।

সোমবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বলা হয়, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র অনুদান দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া করোনা মোকাবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় মৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার ফিরোজা বেগম (৯২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সরুতন নেসা (৯০)। এছাড়া উপসর্গ নিয়ে নওগাঁ জেলার রানীনগর উপজেলার আব্দুল গোফুর (৬০) মারা যান।

তিনি আরও বলেন, বর্তমানে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে বুধবার নতুন কোনো রোগী ভর্তি হননি। বর্তমানে ১১ রোগী ভর্তি আছেন।

বুধবার রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৬.৭ দশমিক ৫৭ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নভেম্বরের পর টিকার প্রথম-দ্বিতীয় ডোজ বন্ধ ঘোষণা

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। এই সময়ের পর থেকে কেউ চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে। যারা এখনো এই দুই ডোজ গ্রহণ করেন নি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

সচিবের দেয়া তথ্য মতে, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

এর আগে ৭৫ লাখ বুস্টার ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করে সরকার। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় স্বাস্থ্য বিভাগ। দিবসটিতে সকাল ৯টা থেকে সারাদিনে বুস্টার ডোজ নেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন, যা লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিশ্বে একদিনে ৭২৮ জনের প্রাণ গেল করোনায়

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৬ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, ইসরায়েল, জাপান ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২ হাজার।

আজ সোমবার (২৫ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২ হাজার ৯৬৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯৭৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য