Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

স্টক নিউজ বিডি June 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও তা রয়েছে ৭ লাখের ওপরেই।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৪৫ হাজার ৪৬৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৯৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৪০৮ জনে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
corona

করোনা শনাক্তের হার বেড়েছে চট্টগ্রামে

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ৮ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫৫৫ জন।

সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে এক হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এদিন কারও মৃত্যু হয়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
coronavirus

দেশে এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে এসব তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

বুলেটিনে জানানো হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে। সাত দিনে ২ লাখ ৩ হাজার ১২২টি পরীক্ষা হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন। এর আগের সপ্তাহের তুলনায় গত ৭ দিনে দেশে প্রায় সাড়ে ১০ হাজার রোগী বেশি শনাক্ত হয়েছে।

আরও জানানো হয়, গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত ৫৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

ভারতে গত ৩ দিনে করোনায় আক্রান্ত পৌনে ৮ লাখ

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মহামারি করোনা দিনে দিনে ভয়াবহ হয়ে উঠেছে ভারতে। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত তিন দিনে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭৮ হাজার। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ১৩৬ জনের।

বুধবার গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮২ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। মঙ্গলবার একই সময় ২ লাখ ৩৮ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। সোমবার একদিনে ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
jhonson

যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হলে স্বেচ্ছায় সঙ্গনিরোধের আইন

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে সংক্রমিত হলে স্বেচ্ছায় সঙ্গনিরোধের বাধ্যতামূলক আইন নিয়ে নতুন পরিকল্পনা করছেন।

গতকাল রোববার টেলিগ্রাফের খবরে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হলে স্বেচ্ছায় সঙ্গনিরোধে যাওয়ার জন্য কোনো আইনি বাধ্যবাধকতা না রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার।

বরিস জনসন করোনাভাইরাস নিয়ে জরুরি আইন স্থায়ীভাবে প্রত্যাহার করতে চান। তিনি আরও বলেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকবে। তবে জরিমানা বা আইনগত শাস্তিমূলক ব্যবস্থাকে কম গুরুত্ব দেওয়া হবে।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে আরও বলা হয়, বসন্তকালের শুরুর দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪ হাজারের বেশি, মৃত্যু ৬ জনের

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জনের। এ সময়ের মধ্যে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো ছয়জনের।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৪১ দিন পর দেশে এক দিনে আবার করোনা শনাক্ত চার হাজার ছাড়াল। এর আগে গত বুধবার সকাল ৮টা থেকে গত বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় তিন হাজার ৩৫৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩.০৩ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার নিবন্ধন লাগবে না

শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার নিবন্ধন লাগবে না

স্টক নিউজ বিডি January 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিং-এ মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা নিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সবাই এক সাথে সশরীরে ক্লাস করতে পারবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ শিক্ষার্থীকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। প্রথম ডোজ দেওয়ার বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ শিক্ষার্থী।

দেশের ৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে বলে জানান মন্ত্রী।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে নতুন রেকর্ড

স্টক নিউজ বিডি April 26, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। দৈনিক শনাক্ত ও মৃত্যুতে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১২৩ এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩।সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তানটাইমস।

দেশটির সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হলো- মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও রোববার রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। মৃত্যু হয়েছে ৫৭ জনের।

ভারতে পাঁচ দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর ছয় দিন ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় যতসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, তা আগে কখনো হয়নি। তা ছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে একটি বিশ্ব রেকর্ডও হয়েছে। বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত রোগী আগে কখনো শনাক্ত হয়নি।

ভারতে কয়েক দিন ধরেই করোনা রোগী শনাক্তে বিশ্ব রেকর্ড হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য