Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কৃষিবিদ ফিড

কৃষিবিদ ফিড

কৃষিবিদ ফিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে এসমই প্লাটফর্মে লেনদেনের অনুমোদন পাওয়া কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। গত বছরও একই সময়ে ইপিএস হয়েছিল ৭৩ পয়সা ছিল। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ০৭ পয়সা ছিল।

কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কৃষিবিদ ফিড

কৃষিবিদ ফিডের শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের কোয়ালিফাইয়েড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৮ অক্টোবর কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, নির্দিষ্ট সময়ে কিউআইও’র জন্য বরাদ্দ শেয়ারের বিপরীতে ২৫ গুণের বেশি আবেদন জমা পড়েছে।

গত ১০ অক্টোবর কৃষিবিদ ফিডের কিউআইও এর আবেদন ও চাঁদার টাকা জমা নেওয়া শুরু হয়, যা ১৪ অক্টোবর পর্যন্ত চলে। কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি ২২ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়ে ৫৫৯ কোটি টাকার আবেদন। যা মোট অ্যামাউন্টের ২৫ দশমিক ৪২ শতাংশ।

কৃষিবিদ ফিডের নিলামে ৫১৩টি যোগ্য বিনিয়োগকারী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৪২টি প্রতিষ্ঠান ও ১৭১ জন ব্যক্তি বিনিয়োগকারী আছেন।

প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ১০৯টি করেছে স্টক ডিলাররা। সমসংখ্যক বিড জমা পড়েছে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের। মিউচুয়াল ফান্ডগুলো ৩৬টি বিড করেছে। মার্চেন্ট ব্যাংকের বিড জমা পড়েছে ২৭টি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ১৭টি, বীমা কোম্পানির ১৫টি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ১২টি, ব্যাংকের ১১টি। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজাররা জমা দিয়েছে ৫টি প্রস্তাব। আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ১টি প্রস্তাব জমা পড়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডিএসই ও সিএসইর সাথে কৃষিবিদ ফিডের চুক্তি

ডিএসই ও সিএসইর সাথে কৃষিবিদ ফিডের চুক্তি

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (QIO) এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে রোববার (১০ অক্টোবর) একটি চুক্তি সই করেছে।

আলোচিত চুক্তির আওতায় নির্দিষ্ট মূল্য পদ্ধতির অধীনে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা কৃষিবিদ ফিডের শেয়ার কেনার জন্য প্রস্তাব জমা দিতে পারবেন। রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় এই প্রস্তাব জমা নেওয়া শুরু হয়েছে, যা ১৪ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত চলবে।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই’র প্রধান কার্যালয়ে ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগের প্রধান রবিউল ইসলাম, চট্টগাম স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এবং কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আলী আফজাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভুঁইয়া, কৃষিবিদ ফিডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম খান, কোম্পানির ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, কোয়ালিফায়েড ইনভেস্ট অফারের মাধ্যমে কৃষিবিদ ফিড পুঁজিবাজার থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ নতুন কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি কেনা, ব্যাংক ঋণ পরিশোধ, ডিজিটাল জেনারেটর ও ডেলিভারি ভ্যান কেনায় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কৃষিবিদ ফিড লিমিটেড পোল্ট্রি ফিড, ডেয়ারি ফিড ও ফিশ ফিড তথা মুরগির খাদ্য, গরু এবং মাছের খাদ্য উৎপাদন করে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য