Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কোম্পানি খবর

মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ জুলাই ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ৯৩ টাকা ৪০ পয়সা। ৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে বিআইএফসির শেয়ার দর গত ৫ জুলাই ছিল ৬ টাকা ৪০ পয়সা। ৩ আগস্ট শেয়ারটির দর ১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লংকাবাংলা সিকিউরিটিজের সাথে রূপালী ইনভেস্টমেন্টের চুক্তি সই

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের (আরআইএল) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তিটি সই হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তিটির উদ্দেশ্য নিরবিচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা। আরআইএলের সিইও এ কে এম জাকির হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও পরিচালক খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আরআইএল-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা সাজ্জাদুল হক প্রমুখ।

এ চুক্তি দু’পক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পাশাপাশি তা রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের ট্রেড এক্সপ্রেস (এলবিএসএলের অনলাইন শেয়ার লেনদেন প্লাটফর্র্ম) ব্যবহার করে শেয়ার লেনদেনের সুবিধা দেবে। যা শেয়ারবাজারে ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রমজান মাসে ৩০০ কোটি টাকার নতুন তহবিল পাবে শেয়ারবাজার

শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি-বিএমবিএ’র বৈঠক

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । সভায় বর্তমান বাজার পরিস্থিতি ও বাজার মধ্যস্থতাকারীদের ভূমিকার উপর আলোচনা করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিএমবিএ’র প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং এমএসআই বিভাগের ঊর্ধ্বতন কমকর্তাসহ বিএমবিএ’র সভাপতি সায়েদুর রাহমান ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এসময় শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিএমবিএ’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানসহ নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:-

বিগত সময়ে শেয়ার বিক্রির ফলে অনেক বিনিয়োগকারীর হিসাব (Account)-এ অলস তহবিল পড়ে আছে, যারা বর্তমানে নিষ্ক্রিয় (Inactive) অবস্থায় রয়েছে। এসব বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরনের মাধ্যমে শেয়ারবাজারে পুনরায় বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। যা বাজারে চাহিদা ও তারল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করতে সহায়ক হবে।

মার্চেন্ট ব্যাংকগুলোর ক্লায়েন্ট সাইজ অনেক বড়। তাদের মধ্যে অনেক ইন-অ্যাকটিভ অ্যাকউন্ট আছে যাদের সঙ্গে কার্যকর যোগাযোগসহ উদ্বুদ্ধকরণের মাধ্যমে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজারের কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যা বাজারে চাহিদা ও তারল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করতে সহায়ক হবে।

বিগত সময়ে কিছু সংখ্যক মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার নিজস্ব পোর্টফোলিও হিসাব থেকে কিছুটা বিক্রয় চাপ ছিল। ফলে তাদের হিসাবে বর্তমানে কিছুটা বিনিয়োগ যোগ্য তহবিল রয়েছে তা থেকে প্রত্যেক মার্চেন্ট ব্যাংকারদের নিজস্ব পোর্টফোলিওতে অন্ততপক্ষে ১০% নতুন বিনিয়োগ শেয়ারবাজারে আনতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। যা বাজারে চাহিদা ও তারল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করতে সহায়ক হবে।

দেশের শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীর তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা অনেক কম। এ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়নে মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজারগণ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে দায়িত্ব প্রদান করতে হবে এবং বিনিয়োগকারীকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে বাজারে আনতে হবে, যা বাজারের বিনিয়োগ বাড়াতে এবং একইসাথে বাজারের স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এস.এস স্টিল

এসএস স্টিল স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ আগস্ট, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩ আগস্ট, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
delta life

ডেল্টা লাইফের প্রশাসক নিয়ে আপিলের শুনানি: ৭ আগস্ট

স্টক নিউজ বিডি July 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আপিলের শুনানির চূড়ান্ত দিন আগামী ৭ আগস্ট নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত দিন পর্যন্ত ওই প্রশাসকের স্বপদে থাকতে আপাতত কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক জেয়াদুর রহমান।

আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আইডিআর’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক সম্মানী ধরা হয় ৪ লাখ টাকা।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষ রিট দায়ের করে। সে রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেন।বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়। কয়েক দফা পিছিয়ে এই শুনানির চূড়ান্ত দিন ঘোষণা করা হলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
National_Life

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ২৮ জুলাই, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৩১ জুলাই, রোববার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Intraco-Refueling

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের লেনদেন চালু কাল

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৮ জুলাই, বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mutual-Fund

ভিআইপিবি এসইবিএল ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে যাদের কাছে এই ফান্ডের ইউনিট ছিল তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Marico-

ম্যারিকো বাংলাদেশের ২২তম এজিএম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা এজিএমে ২শ শতাংশের চূড়ান্ত নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ২০ টাকার) নিশ্চিত ও অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের সভাপতি সৌগত গুপ্তা। এই সময় উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল; স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে নিরীক্ষা কমিটির সভাপতি পারভিন মাহমুদ; মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যান জাকির হোসেন খান; অ-নির্বাহী পরিচালক পবন আগারওয়াল প্রমুখ।

এ সময় ম্যারিকো’র পরিচালনা বোর্ডের নতুন দুই জন পরিচালক নির্বাচিত হয়। এরা হলেন নতুন ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর, এবং নতুন স্বতন্ত্র পরিচালক শিলা রহমান। সেই সঙ্গে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপালের অ-নির্বাহী/মনোনীত পরিচালক হিসেবে নির্বাচিত হয়।

এবাবের সভার মূল এজেন্ডা ছিল- ২০২১-২২ সালের অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন ও পরিচালনা বোর্ড-এর রিপোর্ট অনুমোদন; ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা; নির্বাচনের মাধ্যমে পরিচালক নিয়োগ; এবং নিরীক্ষক নিয়োগ এবং আন্তঃকোম্পানি লেনদেনের অনুমোদন প্রদান।

ম্যারিকো’র বার্ষিক সাধারণ সভায় ২শ শতাংশের চূড়ান্ত নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ২০ টাকার) নিশ্চিত ও অনুমোদিত হয়েছে। এর আগে চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬শ শতাংশের (শেয়ার প্রতি ৬০ টাকা) তিনটি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা ও প্রদান করা হয়, যা ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত বছরের মোট নগদ লভ্যাংশ ৮০০ শতাংশে (শেয়ার প্রতি ৮০ টাকা) নিয়ে এসেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের সভাপতি সৌগত গুপ্তা বলেন, “আমাদের কর-পরবর্তী মুনাফার পরিমাণ ৩৫৫ কোটি টাকা, আর আয় ১৩শ ০৩ কোটি টাকা। ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১২.৮২ টাকা।”

তিনি কোভিড-১৯ পরবর্তী প্রভাব ও সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা সামাল দেওয়া বাংলাদেশ সরকার, শিল্প সহযোগী এবং ম্যারিকোর সদস্যদের অভিনন্দন জানান। গত অর্থ-বছরে প্রতিষ্ঠানটি জাতীয় কোষাগারে কর, ভ্যাট এবং শুল্ক বাবদ ৪১৫ কোটি টাকা প্রদান করেছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সমর্থনের পাশাপাশি ম্যারিকো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ২.২৮ কোটি আর্থিক সহায়তা প্রদান করেছে গত বছর। এ বছর নিট লাভের ১ শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি ইউএনডিপি ও সরকারের সাথে স্বপ্ন প্রকল্পে কাজ অব্যাহত রেখেছে এবং এই প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সহায়তা প্রদান করেছে। সেই সঙ্গে ব্র্যাক, সাজিদা ফাউন্ডেশন, ইউসিইপি এবং ঘাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যারিকো হ্যান্ড-স্যানিটাইজার ও হাইজিন পণ্য অনুদান দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
usmania glass

উসমানিয়া গ্লাসের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির বোর্ড সভা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার জন্য বিসিআইসি থেকে ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০টাকা টাকার ঋণ শেয়ার মূলধনে রূপান্তর করার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য