Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ক্ষেপণাস্ত্র পরীক্ষা

khepon astro

সপ্তম দফায় উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মাসে সপ্তম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, নতুন এই পরীক্ষা ২০১৭ সালের পর দেশটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে এই পরীক্ষা করা হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বাহিনীর প্রধানদের কমিটি জয়েন্ট চিফস অব স্টাফ।

জাপানের মন্ত্রিসভার চিফ সেক্রেটারি হিরোকাজু মাতসুনো এক টেলিভিশন ভাষণে জানান, নিক্ষিপ্ত রকেটটি দুই হাজার কিলোমিটার উঁচু দিয়ে ৩০ মিনিটে উড়ে আট শ’ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও একই ধরণের উচ্চতা ও দূরত্বের হিসাব জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্ত তথ্য অনুসারে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি দীর্ঘপাল্লার ইন্টারমেডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক কার্নেজ এনডওম্যান্ট ফর ইন্টারন্যাশনাল পিসের কর্মরত নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা এক টুইট বার্তায় বলেন, ‘২০১৭ সালের নভেম্বরের পর এটিই বৃহত্তম মিসাইল পরীক্ষা।’

জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।

জাতিসঙ্ঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পরমাণু অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও পূর্ব এশিয়ার দেশটি প্রায়ই এই নিষেধাজ্ঞা ভেঙে আসছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর জন্য এবং এর অস্ত্রভাণ্ডার আধুনিকায়নের জন্য অঙ্গীকার করেছেন।

পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া নতুন এই পরীক্ষা এমন সময় করলো যখন প্রতিবেশী চীনের বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার প্রস্তুতি চলছে। অপরদিকে উত্তর কোরিয়ার সাবেক নেতা ও বর্তমান নেতার বাবা কিম জং ইলের ৮০তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং।

জানুয়ারিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে দেশটিতে নতুন আরো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছিলো। কিন্তু গত বছর জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর থেকেই তা স্থবির হয়ে পড়ে।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়া সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করার পরিপ্রেক্ষিতে তার দেশ আত্মরক্ষার জন্য ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমপিদের বলেছেন, ব্রিটিশ সেনাদের একটি ছোট দলকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়ার সেনাদের আক্রমণের কাজে লাগানো হতে পারে- এ উদ্বেগের ‘যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে’।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, রাশিয়ার ‘ক্রমবর্ধমান হুমকিজনক আচরণের আলোকে’ সুরক্ষার জন্য যুক্তরাজ্য ইউক্রেনকে বাড়তি সহায়তা দেবে। মন্ত্রী জানান, সাঁজোয়া যান ধ্বংসে সক্ষম হালকা অস্ত্রের প্রথম চালানটি সোমবার ইউক্রেনে পাঠানো হয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এর ধরন নির্দিষ্ট করে বলেননি।

বেন ওয়ালেস এমপিদের বলেন, ‘ইউক্রেনের তার সীমানা রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে এবং এই নতুন সহায়তা এর সক্ষমতা আরো বাড়াবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমর্থন হচ্ছে স্বল্প-পরিসরের এবং একান্তই প্রতিরক্ষামূলক সক্ষমতার জন্য। এগুলো কৌশলগত অস্ত্র বা রাশিয়ার জন্য কোনও হুমকি নয়। নিতান্ত আত্মরক্ষায় ব্যবহার করার জন্য।

সূত্র: বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উত্তর কোরিয়ার ২ সপ্তাহে ৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়ার ২ সপ্তাহে ৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। সর্বশেষ আজ সোমবার দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এই দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের একটি বিমানবন্দর থেকে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটি যে অস্ত্র কর্মসূচির পরিধি বাড়াচ্ছে, সেই ইঙ্গিতই দেওয়া হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাপানের মন্ত্রিসভা–বিষয়ক মুখ্যসচিব হিরোকাজু মাতসুনো। তিনি বলেন, উত্তর কোরিয়ার এ পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকির।

এদিকে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে, সেগুলোর মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো নিক্ষেপের পর নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া গত শুক্রবার যে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে, সেগুলো ট্রেন থেকে নিক্ষেপ করা যায়।

আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র দুটি সুনান বিমানঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়েছে। এই দুটি ৩৮০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। আর ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৪২ কিলোমিটার উঁচু দিয়ে উড়ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উত্তর কোরিয়ার ২ সপ্তাহে ৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত হয়, যেটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার একটি এলাকা থেকে পূর্ব উপকূলের সাগরের দিকে ছোড়া হয়েছে।

বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ওই অঞ্চল অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে পড়ছে অভিযোগ করে এর নিন্দা করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) জরুরি বৈঠক করে এ উৎক্ষেপণে ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে। যখন আঞ্চলিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হল বলে মন্তব্য করেছে তারা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস এক বিবৃতিতে বলেছে, “এনএসসির সদস্যরা উত্তর কোরিয়ার প্রতি কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশায় দ্রুত সাড়া দিয়ে ফের আলোচনা ও সহযোগিতায় সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে।”

এর আগে গত বুধবার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সেটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে তারা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত বছরের শেষ দিনে দেওয়া এক ভাষণে আন্তর্জাতিক ও কোরীয় উপদ্বীপের অস্থিতিশীল সামরিক পরিস্থিতির মুখে জাতীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করার ডাক দিয়েছিলেন। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা তার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে থাকার মধ্যেই দেশটি এসব পরীক্ষা চালাল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যদি ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্বাভাবিক গতিপথ অনুসরণ করে তবে তাহলে এটি ৭০০ কিলোমিটারেরও কম দূরত্বে উড়ে যাবে, উত্তর কোরিয়া সম্প্রতি স্বল্প-পাল্লার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এটি তার মতোই হবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য