Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

কাভানি

কাভানিকে দলে ভেড়াতে মরিয়া লা লিগার চার বড় ক্লাব

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ এডিনসন কাভানির। নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই তিনি। ৩৫ বছর বয়সী উরুগুয়ে স্ট্রাইকারের তাই নতুন ক্লাব খুঁজতে হচ্ছে। শোনা গিয়েছিল, আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স নয়তো পর্তুগালের বেনফিকায় যাবেন তিনি।

কিন্তু মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে উরুগুয়ের জার্সিতে জোড়া গোল করে কাভানি বুঝিয়ে দিয়েছেন ইউরোপের শীর্ষ পর্যায়ে দেওয়ার মতো আরও অনেক কিছু আছে তার। সেজন্য লা লিগার চার বড় ক্লাব তাকে দলে নিতে লড়াইয়ে নেমেছে।

তাকে দলে নিতে চায় স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। লুইস সুয়ারেজকে বিদায় বলেছে ক্লাবটি। একজন নতুন স্ট্রাইকার দরকার তাদের। কাভানির সঙ্গে চুক্তি করতে আগ্রহী সেভিয়া। ম্যানইউ থেকে দলটি ধারে অ্যান্তোনিও মার্শিয়ালকে এনেছিল। কিন্তু ফ্রান্স স্ট্রাইকার ব্যর্থ হওয়ায় তাকে ফেরত পাঠিয়েছে ক্লাবটি।

এর বাইরে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা ভিয়ারিয়াল কাভানিকে দলে নিতে আগ্রহী। তিনি ভিয়ারিয়াল কোচ উনাই এমেরির অধীনে পিএসজির জার্সিতে মাঠ মাতিয়েছেন। উনাই-এর সঙ্গে সম্পর্কও ভালো। এর বাইরে রিয়াল সোসিয়েদাদ কাভানির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।

ক্যারিয়ারের সেরা সময়ে ইতালির ক্লাব নাপোলি ও ফ্রান্সের পিএসজিতে খেলেছেন তিনি। সিরি আ’তে ১৪১ ও লিগ ওয়ানে ২০০ গোল করেছেন। স্বাদ নিয়েছেন প্রিমিয়ার লিগের। এবার কি বুড়ো বয়সে লা লিগার স্বাদ পাবেন কাভানি? চুক্তি না হওয়া পর্যন্ত আগামী মৌসুমে তিনি কোথায় খেলবেন নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আর্জেন্টিনা

ইতালিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি June 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা।

‌‘লা ফিনালিসিমা’ নামের এ ম্যাচটি সাধারণত হয় লাতিন আমেরিকার সেরা দলের সঙ্গে ইউরোপের সেরা দলের। এর আগে দুবার হওয়া এ প্রতিযােগিতায় একবার ইউরোপের জয় হয়, আরেকবার লাতিন আমেরিকার। ১৯৮৫ সালে প্রথম লা ফিনালিসিমমায় জয় পেয়েছিল ফ্রান্স।

সবশেষ ১৯৯৩ সালে ফাইনালিসিমা ম্যাচ হয়েছিল। সেবার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন হলো দলটি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩২ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।

ফিনালিসিমায় অপ্রতিরোধ্য লিওনেল মেসি। ইতালির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। তিনি ইউরোপীয় ডিফেন্ডারদের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। দুটি গোল তিনি বানিয়ে দিয়েছেন।

ফিনালিসিমায় প্রথম ও শেষ গোলটি বানিয়ে দেন মেসি। বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়েই যায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল।

এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আর্জেন্টিনা

আর্জেন্টিনা ও ইতালির সম্ভাব্য একাদশ

স্টক নিউজ বিডি June 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফুটবলের সেরা দুই অঞ্চল ইউরোপ ও দক্ষিণ আমেরিকা। ফুটবলের অতীত ইতিহাস সমৃদ্ধ দক্ষিণ আমেরিকা মহাদেশের। ইতিহাসের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। গত বছর ওই আসরে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্য দিকে ফুটবল ক্ষমতা এখন ইউরোপের হাতে। গত দুই দশকে সব কটা বিশ্বকাপ যেমন জিতেছে ইউরোপের দল। বিশ্বকাপে বেশি দলও অংশ নেয় ইউরোপ থেকে। ফুটবলে অর্থ পেশি শক্তিশালী ইউরোপের। ওই ইউরোপের প্রতিযোগিতা ইউরো আন্তর্জাতিক ফুটবলে যোগ করেছে নতুন মাত্রা। গত বছর অনুষ্ঠিত ইউরোর চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।

বুধবার রাতে (১২.৪৬ মি.) দুর্দান্ত এক দল হাতে নিয়েও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারা ইতালি মুখোমুখি হবে আর্জেন্টিনার। ম্যারাডোনার স্মরণে আয়োজিত ওই মহারণের নাম দেওয়া হয়েছে ফিনালিসিমা। অর্থাৎ ফুটবলের সেরা দুই মহাদেশের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী এক ম্যাচে।

অনেকটা ‘মিনি বিশ্বকাপ’ তমকা পাওয়া ম্যাচে আর্জেন্টিনার ভার থাকবে লিওনেল মেসির কাঁধে। শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে ইতালি। টানা দু’বার বিশ্বকাপে জায়গা না পেলেও ইতালি ফুটবলের এলিট দল। লিওনেল মেসি থাকায় ওই দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা।

লিও’র সঙ্গে আক্রমণে থাকার সম্ভাবনা বেশি ডি মারিয়া এবং লউতারো মার্টিনেজের। এই আর্জেন্টিনা গেল দু’বছরে অনেকটা বদলে গেছে। কারণ মিডফিল্ড ও রক্ষণ জমাট হয়েছে দলটির। অন্য দিকে ইতালির আছে ইনসাইনি-বার্নারদেশির মতো ফরোয়ার্ড। জর্জিনহো-ভেরাত্তির মতো মিডফিল্ডার এবং কিয়েল্লিনি-বনুচ্চির মতো রক্ষণ। ম্যাচটা ইতালির জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে কিয়েল্লিনির শেষ ম্যাচ হওয়ায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, ওটামেন্ডি, আকুইনা, ডি পল, গুইদো রদ্রিগেজ, লো চেলসো, মেসি, লউতারো মার্টিনেজ, ডি মারিয়া।

ইতালির সম্ভাব্য একাদশ: জিয়ানলুইজি দোন্নুরুমা, ডি লরেঞ্জো, বনুচ্চি, কিয়েল্লিনি, এমারসন, বেরেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, বার্নারদেশি, স্কামাক্কা, ইনসাইনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আনহেল ডি মারিয়া

নতুনদের সুযোগ দিতে বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া!

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের নায়ক আনহেল ডি মারিয়া এবার জাতীয় দলকে বিদায় বলতে যাচ্ছেন। আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ অভিযান।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই চলাকালে বেশ কয়েকবার জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে’র সঙ্গে এক আলাপচারিতায় তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভার্চুয়াল সেই সাক্ষাৎকারে ডি মারিয়া তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের পরই (অবসরের) সময় হয়ে যাবে। অনেক ছেলেরা জাতীয় দলে এসেছে, তারা ধীরে ধীরে গড়ে উঠছে। আমি যখনই (জাতীয় দলের ক্যাম্পে) যাই তখনই দেখি তারা একটু একটু করে উন্নতি করছে।’

‘তারা জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাই আমার এরপরও (জাতীয় দলে খেলা) চালিয়ে যাওয়া কিছুটা হয়ত স্বার্থপর মনে হতে পারে। আমি অনেক বছর খেলেছি, যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই সরে যাব।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাদিও মানে

লিভারপুল ছাড়ছেন সাদিও মানে

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে আর লিভারপুলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ডকে দলে নিতে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখই এগিয়ে আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

গত ছয় বছর মার্সিসাইড দলটিতে থাকার পর ৩০ বছর বয়সী মানে এখন নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগে তিনি ভবিষ্যত প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। যদিও শনিবারের ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পর এ সম্পর্কে গণমাধ্যমে নিশ্চিত করে কিছু জানাননি মানে। কিন্তু গোলডটকম’এর একটি সূত্র মানের অ্যানফিল্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসাথে তারা জানিয়েছেন বায়ার্নই হতে পারে তার সম্ভাব্য পরবর্তী গন্তব্য।

মানের সাথে অপর তিন তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর লিভারপুলের চুক্তি এ বছরই শেষ হয়ে যাচ্ছে। সকলের সাথেই ক্লাবের নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। খেলোয়াড়দের প্রতিনিধি বিওন বেজেমারের সাথে রেডসের সম্পর্ক বেশ ভাল।

মৌসুমের শেষে মানের ভবিষ্যত নিয়ে আলোচনার পরিকল্পনার কথা ইতোমধ্যেই জানা গেছে। যদিও এর মধ্যেই বায়ার্নের আগ্রহের বিষয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। জার্মান ক্লাবটির স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিজের সাথে বেজেমারের আলোচনার বিষয়টি অবশ্য অ্যানফিল্ড খুব একটা ভাল চোখে দেখেনি।

গণমাধ্যমের এই ধরনের রিপোর্টে লিভারপুলের হতাশার খবর জানা গেছে। মানের ফর্ম বিবেচনায় লিভারপুল কোনোভাবেই তাকে ছাড়তে চাইবে না। কোচ জার্গেন ক্লপও এ ব্যাপারে বেশ আগ্রহী বলেই জানা গেছে।

এই মুহূর্তে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের থেকে মানেকে কোন ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। লিভারপুলের একটি সূত্র জানিয়েছে ৩০ মিলিয়ন ইউরোতে মানেকে তারা নিতে চায় বলে বলে ধারণা করা হচ্ছে। তবে মানেকে ছাড়তে হলে সেই জায়গায় নতুন খেলোয়াড় আনার জন্য অপেক্ষা করবে লিভারপুল। পোর্তো থেকে লুইস দিয়াজকে জানুয়ারিতে দলে আনার আগ পর্যন্ত মানেই ছিল ফরোয়ার্ড লাইনে লিভারপুলের অন্যতম ভরসা।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মানে ২২টি গোল করেছেন। আফ্রিকান নেশন্স কাপ থেকে ফেরার পর বিশেষ করে মানের পারফরমেন্সের উন্নতি হয়েছে। তার সুবাদেই সেনেগাল এবার প্রথমবারের মত আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

মানের যাওয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও আরেক তারকা সালাহ আরো এক বছর লিভারপুলে থাকার ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে অ্যানফিল্ডে আসার পর মানে নিজেকে দারুনভাবে প্রমাণ করেছেন। রেডদের হয়ে ২৬৮ ম্যাচে মানে করেছেন ১২০ গোল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি বেনজেমা

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই: মেসি

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য বলে মত প্রকাশ করেছেন লিওনেল মেসি। গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এ নিয়ে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার মেসি রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জিতেছেন।

আর্জেন্টাইন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, কোনো সন্দেহ নেই। এটা খুবই স্পষ্ট যে বেনজেমা এ বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছে। তার বছর শেষ হয়েছে চ্যাম্পিয়ন লিগ জেতার মধ্য দিয়ে।

সম্প্রতি লিভারপুলকে হারিয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। ফাইনালে গোলের দেখা না পেলেও নক আউট রাউন্ডে পরপর হ্যাটট্রিক করেছেন বেনজেমা। মেসি বলেন, ‘বেনজেমা প্রত্যেক ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
chelsea

ভারতে আসছে চেলসিসহ পাঁচ ইংলিশ ক্লাব

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ভারতে খেলতে আসছে ইংলিশ ক্লাব চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই দল অক্টোবরে ভারতে চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে কলকাতায় হবে দু’টি খেলা। বাকি দু’টি ম্যাচের একটি হবে ভুবনেশ্বরে অন্যটি জামশেদপুরে।

কলকাতার দু’টি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। সেই দিন সাউদাম্পটনের বিপক্ষে খেলবে চেলসি। সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে সেই ম্যাচ।

কলকাতায় পরের ম্যাচ হবে ১৬ অক্টোবর। সেখানে চেলসি মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। সেই ম্যাচ হবে রাত ১০টা থেকে। ভারতের চারটি ম্যাচই ইংলিশ প্রিমিয়ার লিগের দলের বিপক্ষে।

ভুবনেশ্বরের ম্যাচটি হবে ২৩ অক্টোবর। বিকাল পাঁচটা থেকে শুরু হবে সেই ম্যাচ। এই ম্যাচটি নরউইকের বিপক্ষে খেলবে চেলসি। জামশেদপুরে চেলসি মুখোমুখি হবে নিউক্যাশেলের বিপক্ষে। ৩০ অক্টোবরের সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে তিন নম্বরে থেকে খেলা শেষ করে চেলসি। পাঁচবারের ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী চেলসির ভারতীয় সমর্থকদের সুযোগ আসছে দেশের মাঠে প্রিয় দলের খেলা দেখার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
থিবো কর্তোয়া

থিবো কর্তোয়া: কিং অব এলিয়েন

স্টক নিউজ বিডি May 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সামর্থ্যের শতভাগ সব সময় দেওয়া যায় না। চাপের মুখে কাজটা আরও কঠিন। কিন্তু সেই চাপ জয় করে যখন কেউ শতভাগও ছাড়িয়ে যান তুলনা টানার জন্য তাকে অতিমানব বলা হয়।

থিবো কর্তোয়া চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে যা করেছেন তা এলিয়েন তকমাকেও হার মানায়। তিনি যেন কেবল অতিমানব নন কিং অব এলিয়েন। অতিমানবদেরও নেতা। মানুষের মধ্যে নেতা, রাজা থাকলে এলিয়েনদের কেন নয়!

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে লিভারপুল। বলের দখল থেকে গোলে শট নেওয়া সব ছিল অল রেডসদের পক্ষে। তবে রিয়াল মাদ্রিদের ছিলেন একজন থিবো কর্তোয়া। যিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে এনে দিয়েছেন রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

ম্যাচে রিয়াল মাদ্রিদ তিনটি সুযোগ তৈরি করেছে। তার মধ্যে একটি শট জালে জড়িয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বাকি কাজটা করেছেন থিবো তার দুই হাতে। ম্যাচে তিনি নয়টি দুর্দান্ত সেভ করেছেন। যার মধ্যে অন্তত তিন-চারটি গোল হয়ে গেলে থিবোর দোষ দেওয়া যেত না।

কিন্তু থিবো কোন শটই জালে যেতে দেননি। ফিরিয়েছেন মোহামেদ সালাহর তিনটি শট, সাদিও মানের দুই শট এবং অরনাল্ডের দুর্দান্ত দুটি ক্রস। ম্যাচের নায়ক যে বেলজিয়াম তারকা তা আর বলার অপেক্ষা রাখে না।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তার শিষ্য থিবো কর্তোয়াকে নিয়ে বলেছেন, ‘অসাধারণ। দুর্দান্ত খেলেছে সে। আমি এটা এখনও বিশ্বাস করতে পারছি না।’ থিবো যে অবিশ্বাস্য কিছু করেছেন তা বোঝাতে আর কোন শব্দর প্রয়োজন হয় না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লিভারপুল কোচ জার্গেন ক্লপে

কয়েক দিনের ব্যবধানে দুটি ফাইনাল আমাদের বিপক্ষে গেছে: লিভারপুল কোচ

স্টক নিউজ বিডি May 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ‌ লিভারপুল কোচ জার্গেন ক্লপ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো খেলে ১-০ গোলে হারে মোটেও খুশি হতে পারছেন না। লিভারপুল ভালো খেলায় বাহবা পাচ্ছে। তবে ক্লপের মুখে আক্ষেপ দল পারফেক্ট ম্যাচ খেলতে না পারায়।

ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘ড্রেসিংরুমে কেউ মৌসুমটাকে অসাধারণ ভাবতে পারছে না। এটা সামলে উঠতে হয়তো আমাদের আরও কয়েক ঘণ্টা লাগবে। অল্প সময়ের ব্যবধানে দুটি ফাইনাল (ইপিএল, ইউসিএল) আমাদের বিপক্ষে গেছে। আমরা ভালো খেলেছি, পারফেক্ট খেলিনি। এমন ডিপ ফরমেশনে (রক্ষণাত্মক) খেলা প্রতিপক্ষের বিপক্ষে পারফেক্ট ম্যাচ খেলা যায়ও না।’

মৌসুমে কোয়াড্রপল (চার শিরোপা) জয়ের সুযোগ ছিল ক্লপের লিভারপুলের। দুটি শিরোপা জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রেডসদের। খুশি কী করে হন ক্লপ, ‘আমরা গোলে অনেকগুলো শট নিয়েছি। কিন্তু কোনটাই পরিষ্কার শট ছিল না। কর্তোয়া দুটি ভালো দুর্দান্ত সেভ দিয়েছে।’

আগামী মৌসুমে আবার রেডসদের ফাইনালে দেখা যাবে বলেও সাহসী মন্তব্য করেছেন জার্মান কোচ ক্লপ, ‘ফাইনাল খেলাও বড় সাফল্য। যদিও এমন ভালো আমরা চাইনি। আমি আত্মবিশ্বাসী, আবার আমরা ফাইনালে আসবো। ছেলেরা খুবই লড়াকু। আগামী ফাইনাল কোথায়? ইস্তাম্বুল? আমাদের জন্য হোটেল বুক দিয়ে রাখুন!’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

স্টক নিউজ বিডি May 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতল রিয়াল মাদ্রিদ। এতে ইউরোপ মহাদেশে রিয়াল মাদ্রিদ যে রাজা তা আরও একবার প্রমাণ পেল বিশ্ব।

ম্যাচ জুড়ে আক্রমণের বন্যা বইয়ে দেওয়া লিভারপুলকে এক ঝলকের বুদ্ধিদীপ্ত আঘাতেই পরাস্ত করল আনচেলত্তির শিষ্যরা। জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

সমর্থকদের মাঠের বাইরের ঝামেলায় ৩৮ মিনিট দেরিতে শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। প্যারিসে ম্যাচটিতে প্রথমার্ধে লিভারপুলের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল। তবে দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন থিবো কোর্তোয়া।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় মোহামেদ সালাহর ক্লোজ রেঞ্জ শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ফেরান রিয়াল গোলরক্ষক। ২১ মিনিটে সাদিও মানে তো গোলই পেয়ে যাচ্ছিলেন প্রায়, এবারও কোর্তোয়ায় বেঁচে যায় রিয়াল। তার হাতে সরানো বল গিয়ে লাগে পোস্টে।

৪২ মিনিটে সতীর্থের বাড়ানো থ্রো বল একদম এলিসনের সামনে পেয়ে গিয়েছিলেন বেনজেমা। দুই তিনবার লিভারপুল গোলরক্ষককে কাটিয়ে শট নেওয়ার জায়গা পাননি, পড়ে যাওয়ার সময় আলতো করে বল ঠেলে দেন ভালভার্দের দিকে।

ভালভার্দেও ঠিকমতো শট নিতে পারেননি, বল গড়িয়ে আবার চলে যায় বেনজেমার পায়ে। এবার আর ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড, জড়িয়ে দেন জালে।

কিন্তু অফসাইডের কারণে গোলটি পায়নি রিয়াল। ‘ভার’-এ সিদ্ধান্তটি নিতে অনেক সময় লেগেছে রেফারির। শেষ পর্যন্ত গোলটি বাতিল করেন তিনি। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে লিভারপুল। রিয়ালের ত্রাতা ছিলেন সেই কোর্তোয়া । ৫৪ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের শট ঝাঁপিয়ে পড়ে এক হাতে বের করে দেন রিয়াল গোলরক্ষক। এর কিছুক্ষণ পরই খেলার ধারার বিপরীতে গোল তুলে নেয় আনচেলত্তির দল।

৫৮ মিনিটে ভালভার্দের পাস বক্সের মাঝে বেনজেমাকে পার করে খুঁজে পায় ভিনিসিয়ুস জুনিয়রকে। আলতো ছোঁয়ায় সেটি জাল ঠেলে দেন ব্রাজিলিয়ান তারকা। ১-০ তে এগিয়ে যায় রিয়াল।

গোল শোধে মরিয়া লিভারপুল আক্রমণের পর আক্রমণ করতে থাকে। ৬৪ মিনিটে সালাহর বাঁ পায়ের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে ফেরান কোর্তোয়া । ৮২ মিনিটে বল পায়ে নিয়ে গিয়ে কোর্তোয়া কে একা পেয়ে গিয়েছিলেন মিসরীয় ফরোয়ার্ড।

এবারও রক্ষা করেন রিয়াল গোলরক্ষক। সালাহর ডান পায়ের শট চোখের পলকে এক হাতে কোনোমতে বাইরে বের করে দেন কোর্তোয়া । আরও একবার নিশ্চিত বিপদ থেকে বাঁচে রিয়াল।

শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি লিভারপুল। প্রতিশোধও নেওয়া হয়নি তাদের। ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে শিরোপা উৎসবে মাতে রিয়াল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য