Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

Brazil-Argentina

ব্রাজিল ও আর্জেন্টিনার বাতিলকৃত ম্যাচের সিদ্ধান্ত দিয়েছে ফিফা

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গেল বছর সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সেখানে মাঠের রোমাঞ্চকর লড়াইকে টেক্কা দেয় মাঠের বাইরের ঘটনা। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে ম্যাচ স্থগিত হয়ে যায়। এবার স্থগিত হওয়া সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেদিন খেলা গড়ানোর পাঁচ মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। এখন ম্যাচটি নিয়ে নতুন বার্তা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা এসব তথ্য জানিয়েছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার এই মহারণ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে-তা জানায়নি তারা। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই সিদ্ধান্তে ব্যাপারে আপিলের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে।

তিনি লিখেছেন, ‘এএফএর প্রেসিডেন্ট হিসেবে, আমি সব প্রয়োজনীয় চেষ্টা করার ও ব্রাজিলের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচের বিষয়ে ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিচ্ছি। জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শহিদ আফ্রিদি

পিএসএল-কে বিদায় জানালেন শহিদ আফ্রিদি

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমর্থকদের জন্য এই বছরই শেষবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে নামবেন বলে জানিয়েছিলেন আগেই। কিন্তু সেটাও শেষ করতে পারলেন না। মাঝপথেই পিএসএল-কে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পিঠের ব্যথার জন্য তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এই স্পিনার।

একটি ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, “আমি ভালভাবে শেষ করতে চেয়েছিলাম। গত ১৫-১৬ বছর ধরে পিঠের ব্যথা আমাকে ভোগাচ্ছে। সেটা নিয়েই আমি খেলছিলাম। কিন্তু এবার আর পারা যাচ্ছে না। এখন আমার হাঁটু ও পায়ে মারাত্মক ব্যথা হচ্ছে। আমি ব্যথা সামলে খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু আর ব্যথা সহ্য করতে পারছি না। পিএসএল-কে বিদায় জানাচ্ছি।”

পিএসএল-এ এই মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন আফ্রিদি। তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি। এর আগে মুলতান সুলতান, করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়েও পিএসএল খেলেছেন তিনি।
পিএসএল ক্যারিয়ারে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে মোট ৪৫৯ রান ও ৪৭টি উইকেট নিয়েছেন আফ্রিদি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাথায় আঘাত; শ্রীলঙ্কা সিরিজ শেষ স্মিথের

মাথায় আঘাত; শ্রীলঙ্কা সিরিজ শেষ স্মিথের

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাথায় আঘাত লাগায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দুই ম্যাচ শেষে ২-০ তে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে এগিয়ে স্বাগতিকরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসের শেষ ওভারে মাহিষ ঠিকশানার একটি ছয় বাঁচাতে গিয়ে দুর্দান্ত ডাইভ দেন স্মিথ। বল ফেরত পাঠালেও বাউন্ডারির বাইরে পড়ে যান তিনি এবং তার মাথা মাটিতে পড়েছিল। মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখে মেডিক্যাল স্টাফরা দ্রুত তাকে সহায়তায় এগিয়ে যান। অবশ্য স্মিথ একাই দাঁড়ান এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করে মাঠের বাইরে যান। ইনিংসের শেষ দুই বল ও সুপার ওভারে ফিল্ডিং করেননি। দুঃখজনকভাবে তৃতীয় আম্পায়ার সেটাকে ছক্কা দেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে স্মিথকে। এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা। তবে ক্যানবেরা ও মেলবোর্নের শেষ তিন ম্যাচে থাকবেন না তিনি। এই পর্যায়ে তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে না বলে বোর্ড নিশ্চিত করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র বার্সার

এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র বার্সার

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লা লিগায় রবিবার রাতে আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

এদিন ম্যাচের ৭৪ সেকেন্ডেই পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। তবে ৪০ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতা ফেরান সার্জি দারদার। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় রাউল ডি থমাস গোলে লিড নেয় এস্পানিওল। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ হয়। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে বার্সাকে উল্লাসে ভাসান ডি ইয়ং।

এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এলিমিনেটরে টস জিতে ফিল্ডিং নিয়েছে খুলনা।

এই ম্যাচে যে দল হারবে তারা এই আসর থেকে ছিটকে যাবে। আর জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
warner1

আইপিএল: দিল্লিতে খেলবেন ওয়ার্নার

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

এবারের আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে, গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অজি তারকা। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি। ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Harshal-Patel

নিলামে অবিক্রীত থাকা সেই বলারের এবার দাম ১০ কোটি ৭৫ লাখে

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইপিএলের মেগা অকশনে অবিশ্বাস্য দাম উঠল ভারতীয় তারকা হার্শেল প্যাটেল। ১০ কোটি ৭৫ লাখে তাকে কিনে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এ ভারতীয় পেসার।

অথচ একটা সময় আইপিএল নিলামে কোনো দলই পেতেন না হার্শেল। এমনকি আরসিবি তাকে নিয়েও ছেড়ে দিয়েছিল ২০১৮ সালে।

২০ লাখ রুপির ভিত্তিমূল্যে তাকে সেবার কিনেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে অবশ্য অবিক্রীতই ছিলেন তিনি।

সেখান থেকে গত মৌসুমে আরসিবির প্রধান বোলার হয়ে ওঠেন এ ভারতীয় পেসার। তারই প্রতিদান পেলেন এবাবের আসরের নিলামে।

এ বিষয়ে পরে এক সংবাদ সম্মেলনে হার্শেল বলেছিলেন, কোনো দল তাকে না নেওয়ায় তিনি খুবই অপমানিত বোধ করেছিলেন। তার পর থেকে মন দিয়েছিলেন তার ব্যাটিংয়ে। বোলার হিসাবে সুযোগ না পাওয়ায় চেয়েছিলেন অলরাউন্ডার হতে।

গত বছরের ৯ এপ্রিল আইপিএলের প্রথম পর্বে বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৭ রানে ৫ উইকেট তুলে নেন প্যাটেল। এটিই ছিল আইপিএলের ইতিহাসে তার সেরা বোলিং ফিগার এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৫ উইকেট সংগ্রহকারী প্রথম বোলার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shakib

আইপিএলে অবিক্রীত সাকিব

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

তবে ভক্তরা আপাতত হতাশই হলো। অবিক্রীত রয়ে গেলেন সাকিব। কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি আপাতত। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

ধারণা করা হচ্ছিল, সাকিবকে ফের কিনে নেবে কলকাতা। বাংলা ভাষাভাষির হওয়ায় দলটিতে তার গ্রহণযোগ্যতা অনেক। তা ছাড়া প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে বেঙ্গালুরুও সাকিবকে নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু তেমন কিছুই ঘটল না।

সাকিবের মতো অবিক্রীত থেকেছেন অসি ব্যাটার স্টিভ স্মিথ, ভারতীয় অভিজ্ঞ তারকা সুরেশ রায়না ও প্রোটিয়া তারকা ডেভিড মিলার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উইল জ্যাকসের বড় রানে প্লে অফে চট্টগ্রাম

উইল জ্যাকসের বড় রানে প্লে অফে চট্টগ্রাম

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এ জয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে তারা।

চট্টগ্রাম ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ওঠে এসে প্লে অফে জায়গা করে নিল।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সিলেট। জবাবে চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায়।

সিলেট বড় সংগ্রহ করলেও চট্টগ্রামের ইংলিশ ওপেনার উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে এই রান পাড় করে ফেলে চট্টগ্রাম। উইল জ্যাকস ৫৭ বল খেলে ৯২ রান করে অপরাজিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন শহীদ আফ্রিদি

দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন শহীদ আফ্রিদি

স্টক নিউজ বিডি February 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শহীদ আফ্রিদিকে সবাই বল ও ব্যাট হাতে ঝড় তুলতে দেখে অভ্যস্ত। তবে এবার নতুন রূপে দেখা গেল তাকে। শেফের পোশাকে ভিন্ন পরিচয়ে হাজির হলেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে রাঁধুনীর পোশাক পরে টমেটো কাটতে দেখা গেছে তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন আফ্রিদি। রেস্তোরাঁর নাম রাখা হয়েছে লালা দরবার। পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে তাতে।

আফ্রিদি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, নতুন উদ্যোগের বিষয়ে সবকিছু গুছিয়ে এনেছেন। খুব শিগগির রেস্তোরাঁর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
ওহ লালা (Ooh Lala) নামে শহীদ আফ্রিদির স্কিনকেয়ার ব্রান্ড আছে। হোপ নট আউট (Hope Not Out) নামে তার একটি পোশাকের ব্রান্ডও আছে। এবার রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য