Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

Shakib-Al-Hasan

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

স্টক নিউজ বিডি February 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এদিকে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের জন্যই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিশ্চিতভাবেই ওয়ানডে খেলবে সাকিব। তবে টেস্ট খেলার ব্যাপারে এখনো বোর্ডকে কোনোকিছুই জানাননি তিনি। তবে এরপর শ্রীলঙ্কার সফরে দুই টেস্টের যে সম্ভাব্য সূচি আছে আগামী ৩ মে থেকে ২৫ মে। এই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন টাইগার অলরাউন্ডার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, যা বলছেন প্যাট কামিন্স

কোচের বিরুদ্ধে বিদ্রোহ, যা বলছেন প্যাট কামিন্স

স্টক নিউজ বিডি February 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থেকে জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর থেকে সাবেকদের তোপের মুখে পড়েছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সাবেকদের অভিযোগ, কামিন্সের নেতৃত্বে দলের সিনিয়র ক্রিকেটারদের বিদ্রোহের কারণেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ল্যাঙ্গার।

বুধবার কামিন্স জানান, ল্যাঙ্গারের কঠোরতা মেনে নিয়েছিল খেলোয়াড়রা। এটা মূল ব্যাপার নয়। খেলোয়াড়দের আরও উন্নতিতে দলের কোচিংয়ে এখন নতুন ধারা প্রয়োজন। এটাই বোর্ডকে জানিয়েছেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এরপর পরিবর্তনের পথে হেঁটেছে। যদিও সিদ্ধান্তটা যথেষ্ট সাহসী। কারণ দল সাফল্য পাচ্ছিল।

কামিন্স আরও বলেন, ল্যাঙ্গারের কঠোর কোচিং পদ্ধতি দলে ভালো সংস্কৃতি গড়ে তুলেছে। অস্ট্রেলিয়া দলকে অনেক ভালো কিছু দিয়েছেন তিনি। তার অধীনে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সবার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পদত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

পদত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমরা কিছুক্ষণ আগে তার পদত্যাগের ইমেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স । বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

গোলখরায় ভুগছেন রোনালদো

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে শতবার সুখকর স্মৃতিতে ডুবেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল ক্ষুধায় মগ্ন থাকা রোনালদো নিয়মিত গোল করে প্রতিপক্ষকে করেছেন তছনছ। মাঠে নামলেই রোনালদোর নামের পাশে লেখা থাকতো গোল। কিন্তু সেই রোনালদোই কিনা ২০১০ সালের পর ক্লাব ফুটবলে আরো একবার গোলখরায় ভুগছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ পাঁচ ম্যাচেই পাননি গোলের দেখা। তার ওপর এফএ কাপের চতুর্থ রাউন্ডে মিডলসব্রুর বিপক্ষে পেনাল্টি মিস করে বনে যান খলনায়ক, বাদ পড়ে যায় ম্যানইউ। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষেও পারেননি গোল করতে। ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে সুযোগও পেয়েছিলেন গোল করার কিন্তু ৭৮ মিনিটে তার নেওয়া হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর আর তেমন সুযোগ না বানানোয় ২০১০ সালের পর আবারও টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন তিনি। পয়েন্ট তালিকার তলানীতে থাকা বার্নলির বিপক্ষে জিততে পারেনি তার দল, করেছে ১-১ গোলে ড্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শ্বশুরবাড়ির এলাকায় গিয়েও শ্বশুরবাড়ি যেতে পারছেন না মঈন আলী

শ্বশুরবাড়ির এলাকায় গিয়েও শ্বশুরবাড়ি যেতে পারছেন না মঈন আলী

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তাঁর বিয়ে হয়েছে সেই ২০০৮ সালে। ফিরোজা হোসেনের সঙ্গে জীবনের ‘জুটি’ ৬ বছর পেরিয়ে যাওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মঈন আলীর। সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এই ইংলিশ ক্রিকেটারের ঘর আলো করে আসা ছেলে আবুবকরের বয়সও এখন ৮। মেয়ে হাদিয়ার বয়স ৪।

সংসার জীবন শুরুর ১৪ বছর পর সন্তানদের নিয়ে নানার শহর সিলেটে প্রথমবার এসেছেন ইংলিশ অলরাউন্ডার। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে এখন সেখানে অবস্থান করলেও জৈব সুরক্ষা বলয়ের কঠিন শৃঙ্খলের কারণে অবশ্য পরিবার থেকে বিচ্ছিন্নই হয়ে থাকতে হচ্ছে তাঁকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nasir tamima

নাসির-তামিমার অব্যাহতির বিষয়ে আদেশ আজ

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিন জনের বিচারিক আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের আদেশ আজ বুধবার। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

চার্জগঠন হলে আসামিরা বিচারের মুখোমুখি হবেন। আর অভিযোগ গঠন করার মতো কিছু না পেলে নাসির-তামিমা অব্যাহতি পাবেন।

এর আগে গত ২৪ জানুয়ারি চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রাখেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিউজিল্যান্ডের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অজিদের। কিন্তু সেটা আর হলো না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে চার দিনের সফরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। সফরকারীদের জন্য আবশ্যিক কোয়ারেন্টিনের নিয়মটা কিছুটা শিথিল করা হবে, এই আশাতেই মূলত অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সফরের সূচি নির্ধারিত হয়েছিল।

সেটা আর হয়নি, কোয়ারেন্টাইনের নিয়মটা রয়েছে বহাল তবিয়তে। যে কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই বোর্ডের যৌথ সম্মতিতে এখন নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দুর্ঘটনাবশত বাজে ভাবে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষ

দুর্ঘটনাবশত বাজে ভাবে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষ

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাজটা ইচ্ছা করে করেননি তিনি। প্রেমিকাকে ধন্যবাদ জানাতে ইনস্টাগ্রামে দুর্ঘটনাবশত নিজের নগ্ন ছবি পোস্ট করে ফেলেন আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা।

আন্তর্জাতিক বিরতি শেষে আর্জেন্টিনা থেকে ক্লাব আতালান্তায় ফিরেছেন মুসো। ইতালির বারগামো শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে প্রেমিকা আনা আরিয়াওদুকে নিয়ে বাস করেন তিনি। মুসো ফেরার পর তাকে স্বাগত জানান তার প্রেমিকা। বাহারি বেলুন দিয়ে সাজান বেডরুম। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে প্রিয়তমাকে ধন্যবাদ জানান আর্জেন্টাইন গোলরক্ষক। তবে বিপত্তি বাঁধায় একটি আয়না।

প্রতিবিম্বে দেখা যায় ছবি তোলার সময় পুরোপুরি নগ্ন ছিলেন মুসো। ছবি পোস্ট করার পর ব্যাপারটা নজরে আসে তার। ততক্ষণে ভাইরাল হয়ে যায় পোস্ট। দ্রুতই সেটি মুছে ফেলে টি শার্ট ও ট্রাইজার পরা অবস্থায় নতুন ছবি পোস্ট করেন মুসো। ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে লিখেন, ‘এটা হলো সংশোধিত ছবি।’ তার প্রেমিকাও ছবিটি শেয়ার করে কমেন্ট জুড়ে দেন, ‘সৌভাগ্যবশত আমি তোমাকে অনেক ভালোবাসি।’

২৭ বছর বয়সী মুসোর আর্জেন্টিনা দলে অভিষেক ২০১৯ সালে। এখন পর্যন্ত মাত্র ২ ম্যাচে গোল পোস্ট সামলানোর সুযোগ পেয়েছেন তিনি। ২০২১-২২ মৌসুমে তিনি যোগ দিয়েছেন সিরি আ’র ক্লাব আতালান্তায়। তাদের হয়ে সব প্রতিযোগিতায় এ পর্যন্ত ২৭ ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাঠে ধূমপান করার অপরাধে শাস্তি পেলেন শেহজাদ

মাঠে ধূমপান করার অপরাধে শাস্তি পেলেন শেহজাদ

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।

মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি। সেইসঙ্গে শেহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শেহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। তবে এ ধরনের অপরাধে একজন ক্রিকেটারের সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা এবং রেকর্ডে এক বা দুই পয়েন্ট ডিমেরিট যোগ করা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শেহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়।

কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শেহজাদ।

তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সঙ্গে গল্পরত মোহাম্মদ শেহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
U19_CWC_England_Vs_India

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাইনালে আজ মুখোমুখি ভারত, ইংল্যান্ড

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৮৮ সালের প্রথম শিরোপা জয়ের পর এই আসরে ফাইনাল নিশ্চিত করে। তাদের প্রতিপক্ষ ভারত এই পরিসংখ্যানে অনেক পথ এগিয়ে। আইসিসি যুব বিশ্বকাপের শেষ ১৩ আসরে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। তিন আসরে ছিল রানার্সআপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য