Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

messi wife

মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী!

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রান্সের প্যারিসে মানিয়ে নিতে পারছেন না লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো! তাই স্ত্রীর কথা বিবেচনায় নিয়েই নাকি তার বার্সেলোনায় ফিরতে চাওয়ার জল্পনা।

ভেনেজুয়েলাভিত্তিক সংবাদ মাধ্যম এল ন্যাসিওনালের খবর, রোকুজ্জো-মেসির সন্তানেরাও নাকি প্যারিসের আলো-বাতাসের সঙ্গে অতটা খাপ খাওয়াতে পারছে না। তাই মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী। ওই প্রতিবেদনের বরাতে আরও জানা যাচ্ছে, বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ও রাইট ব্যাক দানি আলভেসও নাকি মেসিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নজর দিচ্ছেন। যদিও এতে মত নেই মেসির বাবা জর্জ মেসির।

মেসির বাবা মনে করেন, বার্সেলোনার সভাপতি আগেরবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। নইলে এখনো কাতালান ক্লাবটিতেই থাকতে পারতেন তার ছেলে। তাহলে লেখা হতো না এত বড় ও দুঃসহ গল্পও! অবশ্য মেসিকে ফিরিয়ে নিতে হলে বড় ধরনের অর্থই খসাতে হবে বার্সাকে। কেননা ২০২৩ সাল নাগাদ যে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

গত বছরের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচদিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। প্যারিসের ক্লাবটি তাকে বছরে বেতন দেবে প্রায় ৪১ মিলিয়ন ইউরো করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফিফার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেলো আজেন্টাইন তারকা লামেলা

ফিফার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেলো আজেন্টাইন তারকা লামেলা

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জয়ী হিসেবে লামেলার নাম ঘোষণা করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার এরিক। তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে। অবিশ্বাস্য ভঙ্গিমায় তার করা এক গোলের সুবাদে ফিফার এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন।

সেরার পুরস্কারটি জিততে লামেলা পেছনে ফেলেছেন চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক ও পোর্তোর ফরোয়ার্ড মেহদি তারেমির দুর্দান্ত দুটি গোলকে। গত মার্চে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরার স্বীকৃতি পাওয়া গোলটি করেন লামেলা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে বাম পা ডান পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লামেলা।

২০২০ সালের বর্ষসেরা গোলের পুরস্কারও জিতেছিলেন টটেনহ্যামেরই একজন- দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং-মিন। আর্জেন্টাইন মিডফিল্ডারের নৈপুণ্যে পুরস্কারটি লন্ডনের ক্লাবটিতেই রইল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া

মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত নভেম্বরে মর্যাদার ব্যালন ডি’অর জিতলেও ফিফা বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতে নিয়েছেন রবার্ট লেভানদোস্কি। তবে মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস। মেয়েদের ব্যালন ডি’অরজয়ী অ্যালেক্সিয়া জিতেছেন মেয়েদের ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ও।

গত বছর বার্সার নারী দলের হয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছিলেন স্প্যানিশ নারী মিডফিল্ডার অ্যালেক্সিয়া। কাতালানদের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তাই বর্ষসেরা পুরস্কার তার হাতেই উঠেছে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অ্যালেক্সিয়ার নাম ঘোষণা করা হয়েছে।

অ্যালেক্সিয়া গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে গোল করেছেন ২৭টি। সতীর্থদের দিয়েও করিয়েছেন আরো ১৯টি। বার্সেলোনার হয়ে জিতেছেন মেয়েদের লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি, সালাহকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

মেসি, সালাহকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবারো ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সোমবার দিবাগত রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবারও এই পুরস্কারটি লেভানদোস্কির হাতেই উঠেছিল।

লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে দেওয়া হয়েছে এই পুরস্কার।

‘দ্য বেস্ট’-এ লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসিরই। গোলমেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও। ৪৪ ম্যাচে গোল ৫১টি, অ্যাসিস্ট আটটি। ম্যাচসেরার পুরস্কার ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মৌসুমে গড়া জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি, অ্যাসিস্ট চারটি।

এই সময়ে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে। ৫৭ ম্যাচে গোল ৪৩টি, অ্যাসিস্ট ১৭, সফল ড্রিবল ১৭৬, ম্যাচসেরা ৩৩, গোলের বড় সুযোগ তৈরি ৩৪ আর ‘কি পাস’ ছিল ১৫০টি।

মোহাম্মদ সালাহ নির্ধারিত সময়ে কোনো শিরোপা জেতেননি। তবে লিভারপুলকে লিগে তিন নম্বরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল

১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অ্যাতলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে সৌদি আরবে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।

কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে ফাইনালে আধিপত্য ছিল রিয়ালেরই। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। ম্যাচের ৩৮তম মিনিটে রিয়ালের পক্ষে গোল করেন লুকা মদ্রিচ।

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল বিলবাও। কিন্তু সেটি রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মাতে কার্লো আনচেলত্তির দল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, যা বলছেন প্যাট কামিন্স

অধিনায়ক হিসেবে এই সাফল্যে খুব ভাল লাগছে: প্যাট কামিন্স

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে অতি কষ্টে হারের হাত থেকে রক্ষা পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু পঞ্চম টেস্টে আশা জাগিয়েও ব্যর্থ। অজি বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলো জো রুটরা। পঞ্চম টেস্টে কাঙ্ক্ষিত জয় পকেটে পুরে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতে নিল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত বোলিং করে মার্ক উড ৬টি উইকেট তুলে নিয়ে অজিবাহিনীর দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দিয়েছিলেন। মাত্র ১৫৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। তাই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে নতুন করে জয়ের আশায় বুক বেঁধেছিল ইংল্যান্ড। সেই আশা আরও একটু চওড়া হয় দুই ওপেনার জ্যাক ক্রলি ও ররি বার্নসের ৬৮ রানের পার্টনারশিপে। কিন্তু তারপরই ইংলিশ ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে ইংল্যান্ডের টেস্ট জয়ের স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দেন ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, স্কট বোলান্ডরা। তিনটি করে উইকেট তুলে নেন তারা। সেই ৬৮ রানের পর মাত্র ২২ ওভারেই সব শেষ। ১২৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। হোবার্টে শুরু হয় ব্রিটিশ বধের সেলিব্রেশন।

সিরিজের প্রথম থেকেই অজি পেসের সামনে অসহায় দেখিয়েছে ইংলিশ ব্যাটারদের। শেষ টেস্টেও আগুনে বোলিং করলেন মিচেল স্টার্করা। ১৪৬ রানে পঞ্চম টেস্ট জয়ের পর অধিনায়ক কামিন্স বলছিলেন, সত্যিই যেন স্বপ্ন দেখছি। দারুণ লাগছে। পাঁচ ম্যাচ শেষে অনেক ভাল কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। সেই সঙ্গে ৪-০ জয়। অধিনায়ক হিসেবে এই সাফল্যে খুব ভাল লাগছে।

তিনি বলেন, এই সিরিজে ১৫ জন ব্যাটারকে খেলানো হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে হয়েছে। তাই নিঃসন্দেহে জয়টা আমাদের কাছে অনেক বড় সাফল্য।

ক্যামেরন গ্রিনের প্রশংসাও শোনা গেল কামিন্সের গলায়। হোবার্টে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেওয়ার পাশাপাশি মূল্যবান সময়ে ২৩ রানও করেন তিনি। কামিন্সের কথায়, ব্যাটে-বলে দারুণ খেলেছে ক্যাম গ্রিন। বোলান্ডও অসাধারণ। আর আশা করি পুরানো সৈনিকরা এভাবেই খেলা চালিয়ে যাবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাস্টন ভিলায় অভিষেকেই আলো ছড়ালেন কৌতিনহো

অ্যাস্টন ভিলায় অভিষেকেই আলো ছড়ালেন কৌতিনহো

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অ্যাস্টন ভিলায় অভিষেকেই আলো ছড়ালেন বার্সেলোনার জার্সিতে অনুজ্জ্বল ফিলিপে কৌতিনহো। এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিল ভিলা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রি-কিকে আলেক্স তেলেস ছোট পাস দেন ব্রুনো ফের্নান্দেসকে।
বিরতির পর ৬৭তম মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

৭৭তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। যেখানে অবদান আছে কৌতিনহোর। তার পাসে বল একজনের পা ছুঁয়ে পাওয়ার পর ডান পায়ের শটে গোলটি করেন জ্যাকব রামজি। ৮২তম মিনিটে সমতায় ফেরা গোলে র্যামজি অবদান রাখেন। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনহো।

লিগে ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আগের সপ্তম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের মুখোমুখি বিলবাও

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের মুখোমুখি বিলবাও

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ৩৮তম ফাইনালে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। দুর্দান্ত পারফর্ম করেন বেনজামা-ভিনিসিয়াসরা। দ্বিতীয় সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে আসে অ্যাথলেটিক বিলবাও। লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস-ইয়েরে আলভারেজ।

কিং ফাহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিলবাওকে হারিয়ে ১২তম শিরোপা ঘরে তুলতে চায় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ শিরোপায় চুমু দিতে মরিয়া বিলবাও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ: রোনালদো

জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ: রোনালদো

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী মাসেই পর্তুগিজ মহাতারকা ৩৭ বছর পূর্ণ করবেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর ১৪ গোল করেছেন। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের প্রশ্ন, কত বছর বয়সে থামবেন সিআর সেভেন? এবার পর্তুগিজ তারকা নিজেই বিষয়টি খোলাসা করে বললেন।

‘ইএসপিএন ব্রাজিল’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘস্থায়িত্ব শীর্ষস্থানের ফুটবলে ভালো করা চালিয়ে যাওয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, সেটা দেখাতে পেরে আমি খুবই খুশি। শারীরিক দিক থেকে নিজেকে ৩০ বছরের মনে হয় আমার। আমি নিজের শরীর ও মনের খুব যত্ন নিই। ৩৩ বছরে এসে শিখেছি, আপনি চাইলে আপনার শরীর সেটিতে সায় দেবে, কিন্তু মূল যুদ্ধটা মনের সঙ্গে।’

সিআর সেভেন আরও বলেন, ‘যখন অনেক কিছুর মধ্য দিয়ে যাবেন, তখন শীর্ষ মানে থাকার লক্ষ্যে স্থির থাকাটাই কঠিন কাজ। আর গত কয়েক বছরে সেটিই করছি। আমি এখন এমন মানসিকতা নিয়েই কাজ করছি, সেখানেই মনোযোগ দিচ্ছি।’

নিজের ক্যারিয়ার নিয়ে রোনালদো বলেন, ‘আমি জানি, আমার শরীর ভালোমতোই এটা সামাল দেবে কারণ, আমি শরীরকে শ্রদ্ধা করি এবং শরীর কী বলছে, সেটার গুরুত্ব দেই। জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ। যখন আপনি মাটিতে পড়ে যাবেন, তখন আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। আমি খুশি, আমি এখানে থাকতে চাই এবং দেখতে চাই কী হয়। আমি দেখতে চাই, আমি ৪০, ৪১ বা ৪২ বছরেও খেলতে পারি কি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন দিনের লক্ষ্য হলো মুহূর্তটা উপভোগ করা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এখন থেকে আইপিএলের টাইটেল স্পনসর টাটা

এখন থেকে আইপিএলের টাইটেল স্পনসর টাটা

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভিভোর পরিবর্তে টাটার হাতে আইপিএলের সম্প্রচার সত্ত্ব তুলে দিয়েছে বোর্ড ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেন, ‘ভিভোকে বাদ দেওয়া হয়েছে এবং টাইটেল স্পনসর হবে টাটা।’

প্যাটেল আরও জানান, স্পনসরের এই আবেদন অনুমোদন দিয়েছে গভর্নিং বডি। আগামী দুই মৌসুমের জন্য (২০২২ ও ২০২৩) আইপিএলের টাইটেল স্পনসর সত্ত্ব পেল টাটা গ্রুপ।

আগের টাইটেল স্পনসর চাইনিজ স্মার্টফোন নির্মাতা ভিভোর সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিল চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটি লুফে নেয় ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানটি। আইপিএলের স্পনসর হিসেবে এগিয়ে আসায় টাটা গ্রুপকে স্বাগত জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ কিনে নিয়েছিল ভিভো। তবে ২০২০ সালে চাইনিজ কোম্পানিটির পরিবর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ পায় ড্রিম ইলেভেন।

২০২১ সালে ফের টাইটেল স্পনসরের দায়িত্ব ফিরে পায় ভিভো। চুক্তি অনুযায়ী, সে বছরই আইপিএলের সঙ্গে ভিভোর সম্পর্ক শেষ হওয়ার কথা। কিন্তু করোনা মহামারির কারণে মাঝে এক বছর বিরতি যাওয়ার কারণে চুক্তির বাইরে বাড়তি এক বছর স্পনসরশিপের দায়িত্বে থাকার সুযোগ পাওয়ার কথা ছিল ভিভোর।

অর্থাৎ, এই বছরও ভিভোর স্পনসরশিপ থাকার কথা। কিন্তু ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের কারণেই আগামী আসরের টাইটেল স্পনসরে পরিবর্তন আনল আইপিএল কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য