Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

angelo-mathews

২২ গজে ফেরার অনুমতি পেল ম্যাথুজ

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কান বোর্ডের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো, নিজের পারিশ্রমিক প্রায় ৫০ হাজার ডলার কমে যাওয়া ও সিনিয়র ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষুব্ধ ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এ অভিমানে স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি। এবার তার অভিমানের বরফ গলেছে।

ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, ফেরার ইচ্ছা জানিয়ে বোর্ডের কাছে মেইল করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার এই প্রসঙ্গে একটি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বৈঠক শেষে তারা জানায়, আসন্ন সূচিতে তাকে দলে দেখা যাবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ: রোনালদো

পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩৬ বছর বয়স যে শুধুই সংখ্যা। তা আবারও প্রমাণ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দেখা পেলেন হ্যাটট্রিকের। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর দুর্দান্ত নৈপুণ্যে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে।

স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে জোড়া গোলের পর শেষ দিকে আরেকটি গোল করেন রোনালদো। একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও পালিনিয়া।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পর্তুগাল। এর সুফল দলটি পায় প্রথম ১৭ মিনিটের মধ্যে তিন গোল করে। অষ্টম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। সেবাস্তিন থিল স্বাগতিকদের বের্নার্দো সিলভাকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দলটি। দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। এবার ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস। ফের পেনাল্টি থেকে বল জালে পাঠান রোনালদো। কিন্তু তিনি শট নেওয়ার আগেই পেপে ডি-বক্সে ঢুকে যাওয়ায় গোল দেননি রেফারি। আবারও শট নেন রোনালদো। ঠিক দিকেই ঝাঁপ দেন মরিস, কিন্তু বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি। এরপর ১৭তম মিনিটে সিলভার থ্রু বল ধরে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ফের্নান্দেস। ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির আগে ফের গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু এবার তার শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এদিকে ৬৮তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস। এর কিছুক্ষণ পরে অবশ্য ফের্নান্দেসের কর্নার থেকে চমৎকার হেডে জাল খুঁজে নেন জোয়াও পালিনিয়া।

৮৭তম মিনিটে আর রোনালদোকে ঠেকিয়ে রাখতে পারেনি লুক্সেমবার্গ। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। দেশের হয়ে তার দশম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার এটি ১১৫তম গোল।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bd football

ডু ওর ডাই লড়াইয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ ডু ওর ডাই লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে তিন বছর আগের স্মৃতি ফিরে এসেছে মালদ্বীপে। ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ দল। কিন্তু ওই বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হিমালয়ের দেশটির কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল-সবুজের দলটি।

মালেতে এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের সামনে এরকম সমীকরণ। ফাইনালে উঠতে হলে আজ নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে আগামীকাল যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আজ আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। কালও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল কাল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

দলের প্রধান কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kkr

সাকিবে কাছে হেরে যাওয়ায় আক্রমণের শিকার ড্যান ক্রিশ্চিয়ানের স্ত্রী

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি আইপিএলে এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়-পরাজয়ের ভাগ্য অস্ট্রেলীয় অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানের ওপর ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি।

শেষ ওভার প্রয়োজন ছিল ৭ রানের। ব্যাঙ্গালুরুর ম্যাচভাগ্য ঝুলছিল ক্রিশ্চিয়ানের হাতে। অন্যদিকে কেকেআরের ম্যাচভাগ্য ঝুলছিল সাকিবের ব্যাটে।

সেই চ্যালেঞ্জে জয় পেলেন সাকিব, হারলেন ড্যান ক্রিশ্চিয়ান। ক্রিশ্চিয়ানের ওভারের প্রথম বলটিই বাউন্ডারি হাঁকিয়ে জয় অনেকটা নিশ্চিত করেন সাকিব।

চতুর্থ বলটি ঠুকে দিয়ে অধিনায়ক মরগানের সঙ্গে দৌড়ে জয়ের বন্দরে পৌঁছে যান সাকিব। দল হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নেয় কোহলির ব্যাঙ্গালুরু।

আর এই হারের জন্য দলের অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানকেই দায়ী করছেন আরসিবি সমর্থকরা। তবে সমর্থকদের কেউ কেউ বিষয়টিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ছেড়েছেন।

উগ্র সমর্থকদের রোষানলের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন ক্রিশ্চিয়ান। এমনকি বাদ পড়েননি ক্রিশ্চিয়ানের স্ত্রী ডিনা অ্যাটসালাসও। তার ইনস্টাগ্রাম পোস্টেও আজেবাজে মন্তব্য করছেন আক্রমণ করছেন উগ্র সমর্থকরা।

এসব দেখে মুখে কুলুপ এঁটে থাকতে পারেননি ক্রিশ্চিয়ান। ইনস্টাগ্রামে এক বার্তায় এসব ব্যক্তিগত আক্রমণ থেকে নিস্তার চেয়েছেন তিনি।

ক্রিশ্চিয়ান লিখেছেন, ‘আমার স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে চোখ বুলিয়ে দেখুন। হ্যাঁ, সোমবার রাতে আমি ভালো ক্রিকেট উপহার দিতে পারিনি। কিন্তু এটা খেলা। যাই হোক, অনুগ্রহ করে এসব আক্রমণ থেকে আমার স্ত্রীকে ছেড়ে দিন।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Rajkot: Bangladesh captain Mahmudullah addresses a press conference ahead of the second T20I match against India at the Saurashtra Cricket Association Stadium in Gujarat's Rajkot on Nov 6, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না মাহমুদউল্লাহ

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে খেলবেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কাঁধের ব্যথা বড় হয়ে দেখা না দিলেও ব্যাক পেইন তথা পিঠের ব্যথা পোড়াচ্ছে মাহমুদউল্লাহকে। তাই আজকের ম্যাচেও বিশ্রামে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

গতকাল আবুধাবিতে অনুশীলনের পর এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলের সঙ্গে থাকা এ নির্বাচক সোমবার ইনজুরির চিন্তা নিয়ে বলেছেন, ‘খুব বেশি চিন্তা নেই। রিয়াদের হালকা ব্যাক পেইন আছে। সামনে যখন আমাদের টুর্নামেন্ট শুরু হবে তখন খুব একটা বিশ্রামের সুযোগ নেই।’

‘আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে। যার জন্য আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের (আজ) ম্যাচেও বিশ্রাম দেয়া হবে। যেহেতু আমাদের পরীক্ষিত প্লেয়ার ওকে একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো। সেটাই করছি আমরা।’ বলেন হাবিবুল বাশার সুমন।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shakib

কলকাতার জয়ের নায়ক সাকিব

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের ব্যাটে জয় নিশ্চিত হয় কলকাতার। এই জয়ে আইপিএলের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো সাকিবরা।

সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর দারুণ সূচনার পর শেষ দিকে কিছুটা খেই হারায় কলকাতা। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে যান সাকিব। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এদিকে বল হাতে উইকেট না পেলেও সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। অন্যদিকে মাত্র ৬ বল খেলে ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ২ বল হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় পায় কলকাতা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
germany

সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট কাটলো জার্মানি

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জার্মানি।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সোমবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় পায়।

একের পর এক আক্রমণেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না জার্মানি। বাঁধা হয়ে ছিল পোস্টও। সেই দলই বিরতির পর গোল উৎসবে মাতল। অন্য ম্যাচের ফলও এলো পক্ষে।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন টমাস মুলার।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brazil shsthomontri

টিকা না নেওয়ায় খেলার মাঠে খেলা দেখতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সবসময় উদ্ভট তথ্য দিয়েই আলোচনায় থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসেনারো। করোনা ভাইরাস মহামারিকে তিনি কখনোই বিশ্বাস করেননি। তাই করোনার টিকা গ্রহণেও তার অনীহা।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, তবে এবার টিকা না নেওয়ার ফল কী তা হাড়ে হাড়ে টের পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক বলসেনারো। এমনকি করোনায় আক্রান্ত হলেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি তিনি।

চলতি সপ্তাহ থেকে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া শুরু হয়েছে। তবে শর্ত এই যে, দর্শকদের অবশ্যই টিকা নিতে হবে এবং প্রমাণ হিসেবে সনদ দেখাতে হবে।

১০ অক্টোবর রবিবার ব্রাজিলের ক্লাব সান্তোসকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। টিকা না নেওয়ায় প্রেসিডেন্টকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি পেলে-নেইমারদের সাবেক এই ক্লাব। এদিকে স্টেডিয়ামে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বলসেনারো।

তিনি দাবি করেন, ‘আমি শুধু একটা ম্যাচই দেখতে চেয়েছিলাম, সেজন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি আছে!’ এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন আমাকে সঙ্গে টিকার কার্ড নিয়ে ঘুরতে হবে, টিকা কি পাসপোর্ট?’ এর আগে মাস্ক না পরার দায়ে জরিমানা গুনতে হয়েছিল বলসেনারোকে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্যারাগুয়ের মাঠে আধিপত্য দেখিয়েও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে আর কোনো ভুল নয়। গুনে গুনে তিন গোল দিয়ে শক্ত প্রতিপক্ষ উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

আজ সোমবার বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে কলম্বিয়ার বারাংকিইয়ায় গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

আর্জেন্টিনার জয়ের ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করনে লিওনেল মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। আর দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লাউতারো মার্টিনেজ।

২০১২ সালের পর এই প্রথম উরুগুয়ের জালে তিনবার বল পাঠাতে পারল আর্জেন্টিনা।

এদিন ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখে আর্জেন্টিনা ২৩টি শট নেয়। এর মধ্যে ১০টি ছিল অনটার্গেট শট। তাতে গোল আসে তিনটিতে। বিপরীতে ১০ শট নিয়ে উরুগুয়ের ছয়টি ছিল অনটার্গেট।

অবশ্য উরুগুয়ের দুটি আক্রমণে গোল খেয়ে যেতে পারত আর্জেন্টিনা। কিন্তু কোনো অঘটন হয়নি। দারুণ দুটি সেভে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ নিয়ে ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা।

দিনের আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। টেবিলের ১ নম্বরে আছে নেইমাররা। ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ইকুয়েডর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ৪ নম্বরে আছে উরুগুয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Junaid siddiki

টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন জুনায়েদ সিদ্দিকী

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন টি-টেন লিগে দল পেলেন জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদকে দলে ভিড়িয়েছে টি-টেন আসরের সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে জুনায়েদের দল পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন জুনায়েদ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সবমিলিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক অঙ্গনে জুনায়েদের রান ১৫৯, গড় ২৩, স্ট্রাইকরেট ১৪৭।

২টা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন জুনায়েদ, ২০০৭ আর ২০০৯ সালে। প্রথমবারে অভিষেক ম্যাচে নেমেই প্রায় ১৪৫ স্ট্রাইকরেটে খেলেছিলেন ৭১ রানের দারুণ একটা ইনিংস, যেটা এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস হয়ে আছে। ২০০৯ এর বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন ২টা, মোট রান ৫৪ হলেও চোখ কপালে তুলে দিচ্ছে স্ট্রাইকরেট, যা ২০০।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বরে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মারাঠা অ্যারাবিয়ান্স দলে জুনায়েদ ছাড়াও আরো আছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজদের মতো টি-টোয়েন্টির তারকারা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য