Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

টি-টোয়েন্টি

নিউজিল্যান্ডের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই ওয়ার্নার-মার্শ

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে। আগামী ১১ থেকে ২০ ফেব্রুয়ারি সিরিজটি মাঠে গড়াবে। ম্যাচগুলো সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে গড়াবে।

অজি দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া অ্যাশেজে সিরিজ সেরা হওয়া ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন মইসেস হেনরিকেস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মেইসেস হেনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mustafizur

অনিশ্চিত মুস্তাফিজের শেষ টি-টোয়েন্টি

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত পেসার মুস্তাফিজুর রহমান।

কাল পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় ওভার বল করার সময় হঠাৎ ব্যাথা অনুভব করেন ফিজ।

তৃতীয় ওভারে এক বল করার পর মাঠ ছাড়েন মুস্তাফিজ। তার আগে নর্দার্ন গ্যালারি থেকে উঁচু দেয়াল টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক। মাঠে প্রবেশ করেই দৌঁড়ে দিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে মুস্তাফিজের পা ছোঁয়ার চেষ্টা করেন ওই দর্শক।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেমিফাইনালে নামার আগে কী করছেন বাবর আজম?

সেমিফাইনালে নামার আগে কী করছেন বাবর আজম?

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের মতো একটি দলের অধিনায়ক। তার নেতৃত্বে যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জিতেছে দাপট দেখিয়ে। যার মূল কারিগরদের একজন তিনি। সেই বাবর আজম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে কী করছেন তা নিয়ে ভক্তদের কৌতূহল থাকটাই স্বাভাবিক।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান পাকিস্তানের এ ওপেনিং ব্যাটারের। ২৬৪ রান করেছেন পাঁচ ম্যাচে। সর্বোচ্চ ৭০। করেছেন চারটি ফিফটি। ফুরফুরে মেজাজেই থাকবেন বিষয়টি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়।

ভক্তদের কথা ভেবেই ‘হয়তো’ বিষয়টি নিজেই টুইটে জানিয়ে দিলেন— কী করছেন বাবর আজম।

নিজের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাবর লিখেছেন, কখনও কখনও সবচেয়ে উৎপাদনশীল কাজ, যা আপনি করতে পারেন তা হলো—বিশ্রাম নেওয়া।

১১ নভেম্বর পাকিস্তান দুবাইতে রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

এ ম্যাচের আগে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তানের এ অধিনায়ক বলেন, আমরা টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছি। এই ধারাবাহিক ছন্দটাই সেমিফাইনালে ধরে রাখতে চাই এবং এরপর সম্ভব হলে তা ফাইনালেও ধরে রাখব।

কীভাবে এমন সাফল্য পাকিস্তানের হাতে ধরা দিল তার ব্যাখ্যা দিতে গিয়ে বাবর জানান, দল নির্বাচনে তার ইচ্ছা গুরুত্ব পাওয়াতেই আজ বিশ্বকাপে পাকিস্তান এ জায়গায়।

বাবর আজম বলেন, আমি দলে কিছু খেলোয়াড়কে চেয়েছিলাম। তাদের দলে পাওয়ার পর থেকেই আমরা ভালো ফল পেতে শুরু করি। আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি, এটিই সবচেয়ে বড় কথা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশের সামনে কেন মাথা তুলে দাঁড়াতেই পারেনি শক্তিশালী অস্ট্রেলিয়া

স্টক নিউজ বিডি August 11, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: বিশ্বকাপকে সামনে রেখে সাবকন্টিনেন্টের কন্ডিশনের ধারণা নিতেই বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। বলা যায় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেই এসেছিল অজিরা। ভারতে হবার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে ভেন্যু সরে গিয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে।

কথা যখন দিয়েই দেয়া হয়েছে তখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসে অজিরা। এসেও বড় বিপদ! বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি শক্তিশালী অস্ট্রেলিয়া।

যদিও তাদের দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ কয়েকজন তারকা খেলোয়াড়। তেমনটা বাংলাদেশ দলেও ছিলেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসেরা।

শেষ পর্যন্ত অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ হারায় টিম টাইগার। বাংলাদেশের আবহাওয়া আর মিরপুরের স্পিন-ট্র্যাকের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণটাই এমন দুর্দশার কারণ।

অজিদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতলেও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপকে সামনে রেখে এমন স্লো উইকেট বানিয়ে প্রস্তুতি কতটা হয়েছে?

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, বিশ্বকাপের প্রস্তুতি নয় বরং সিরিজটা জেতার জন্যই খেলেছে বাংলাদেশ। এর জন্য যা করার দরকার ছিল তাই করা হয়েছে।

‘অস্ট্রেলিয়ার সঙ্গে স্লো এবং লো পিচে খেলা ও সিরিজ জেতাকে নেতিবাচক চোখে দেখার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, তাদের হারাতে যেমন কন্ডিশন দরকার ছিল, তেমনটাই আমরা তৈরি করেছি।

বিশ্বকাপের প্রস্তুতির উদ্দেশ্য এই সিরিজে ছিল না উল্লেখ করে নান্নু বলেছেন, “আমরা সিরিজ বাই সিরিজ চিন্তা করেছি। বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজ, টিম অস্ট্রেলিয়াকে নিয়েই ভেবেছি। আমরা এখনই মানে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি বলে ভাবিনি। এ সিরিজকে কোনোভাবেই বিশ্বকাপ প্রস্তুতির অংশ মনে করি না।

অজিরা সিরিজ শেষ করে দেশে ফেরার দিনেই বাংলাদেশ সফরের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করে । কিউইরা এই সফরে পাঠাবে না মূল দলে কোনও সদস্যকে। নান্নু বলছেন, এই সিরিজটাও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন না তিনি।

“একইভাবে নিউজিল্যান্ডের সাথে সিরিজের আগেও আমরা ঠিক একই চিন্তায় এগোব। তারপর যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসবে, তখন আমরা নিজেদের রণকৌশল ঠিক করব।”

চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে মিঠুন!

স্টক নিউজ বিডি August 1, 2021

স্টক নিউজ বিডি ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং ব্যাটসম্যান নিয়ে দুর্ভাবনায় পড়েছে বাংলাদেশ।

সেটিই স্বাভাবিক। এ সফরে সেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। ওপেনিংয়ে সফল ব্যাটসম্যান লিটন দাসও নেই। টপঅর্ডারের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও খেলছেন না।

তবে ওপেনিংয়ে কারা মিচেল স্টার্কের মতো পেসারকে মোকাবিলা করবেন? সৌম্য সরকারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। প্রথম টি-টোয়েন্টিতে এই স্টাইলিশ ওপেনারের খেলা অনিশ্চয়তায় পড়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেই চোখ পড়ার কথা। ওয়ানডাউনে খেলা এই অলরাউন্ডারকে দিয়ে ওপেনিংয়ে ভরসা করতে পারে যে কোনো দলের কোচ।

তবু সমস্যা রয়েই যাচ্ছে। ওপেনিংয়ে সাকিবের সঙ্গে জুটি বাঁধবে কে? নাঈম শেখ! কিন্তু এ ক্ষেত্রে হেড কোচ রাসেল ডমিঙ্গোর প্রথম পছন্দ মোহাম্মদ মিঠুনকে।

চূড়ান্ত না হলেও আগামী ৩ আগস্টে প্রথম ম্যাচে ওপেনিংয়ে মিঠুনকেও দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিলেন ডমিঙ্গো।

রোববার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডমিঙ্গো বলেন, ‘আমরা ওপেনার নিয়ে দীর্ঘ সময় ভেবেছি। সাকিব ওপেনিং স্পটের ভাবনায় আছে। মিঠুন দলে ফিরেছে। জানি সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই ফরম্যাটে সে ওপেনারের কাজও করতে পারবে। কোনো ওপেনার ইনজুরিতে পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে। এখন পর্যন্ত কোনো ওপেনার ইনজুরিতে পড়েনি। তবে কিছু হলে আমাদের কভার করার উপায় আছে।’

তবে ৩ তারিখের আগেই সৌম্য ও মোস্তাফিজসহ সবাই চোট কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী ডমিঙ্গো।

টাইগারদের প্রোটিয়া কোচ বলেন, ‘দলে বড় কোনো চোটের শঙ্কা নেই। জিম্বাবুয়েতে সৌম্য যে চোটে পড়েছিল তার অনেকটাই কভার করেছে সে। আমি আশাবাদী সে এর মধ্যেই সুস্থ হয়ে উঠবে।’

প্রসঙ্গত, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজটি মাঠে গড়াবে আগামী ৩ আগস্ট থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য