Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ডোনাল্ড-ট্রাম্প

আত্মসমর্পণের ঘোষণা দিলেন ট্রাম্প

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ও ১০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প লেখেন, গ্রেফতার হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টায় যাচ্ছি। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন ট্রাম্প।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প এরই মধ্যে সে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। এছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে জনমত জরিপে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা জালিয়াতি চেষ্টার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

২০২১ সালের ২ জানুয়ারি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

এদিকে জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি অ্যাটর্নি উইলিসের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েই তার বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করা হচ্ছে। উইলিস মূলত জো বাইডেন প্রশাসনের মনোনীতি অ্যাটর্নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছেই

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আইনি ঝামেলা দিন দিন যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে যেন তার জনপ্রিয়তাও বাড়ছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তিনি এখন সবচেয়ে জনপ্রিয়। অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে তিনি অনেক এগিয়ে। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হবার পর যেন তার অবস্থান আরো শক্তিশালী হয়েছে। জনপ্রিয়তা কমার বদলে তা আরও বাড়ছে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গত চার মাসে তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন। নিউইয়র্কে একটি অর্থ সংক্রান্ত অপরাধ, ফেডারেল আদালতের গোপনীয় দলিলপত্র নিজের কাছে রাখা এবং এর তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়া মঙ্গলবার রাতে তিনি ফেডারেল কোর্টে অভিযুক্ত হয়েছেন আরেকটি মামলায়। এতে অভিযোগ করা হয়েছে যে, তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন।

ট্রাম্প আরও একটি মামলায় অভিযুক্ত হতে পারেন। সেটি হলো জর্জিয়ায়। এখানে অভিযাগ, ২০২০ সালের নির্বাচনে তার পরাজয়কে উল্টে দিতে তিনি রাজ্য কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এত কিছুর ভেতর দিয়েও কিন্তু ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থামেনি। বরং তাতে আরো গতিসঞ্চার হয়েছে।

গত ৩১ জুলাই একাধিক জনমত জরিপের এক গড় থেকে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চেয়ে ৩৭ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে আছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হবার জন্য ১৪ জন লড়াই করছেন। কিন্তু তাদের কারো পক্ষেই ৬ শতাংশ জনসমর্থনও নেই।

এদের মধ্যে অর্ধেকেরও বেশি প্রার্থী এক শতাংশ সমর্থনও পাননি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও এই চিত্রটা ছিল ভিন্ন। তখন ট্রাম্প ও ডেসান্টিসের মধ্যে জনসমর্থনের পার্থক্য ছিল মাত্র দুই শতাংশ (যথাক্রমে ৪১ শতাংশ এবং ৩৯ শতাংশ)।

কিন্তু তারপর থেকে ফ্লোরিডার গভর্নরের সমর্থন ক্রমাগত নিচের দিকে নেমেছে। ট্রাম্পের পক্ষে সমর্থন এখনো পাথরের মতো শক্ত। এতটুক আঁচড় লাগেনি তাতে। এপ্রিল মাসের প্রথম দিকে ট্রাম্প যখন প্রথমবারের মতো অভিযুক্ত হলেন, তারপর থেকে বস্তুত তার পক্ষে সমর্থন বেড়েছে। যদিও ট্রাম্পই হলেন ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

প্রথমবার গ্রেফতার হওয়া ও আদালতে হাজিরা দেওয়ার পর থেকে ট্রাম্পই পরিণত হয়েছেন রিপাবলিকান ভোটারদের প্রথম পছন্দে। তার বিরুদ্ধে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা মনে করেন রিপাবলিকান ভোটাররা।

ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের মধ্যে যে একাত্মতাবোধ তা ভাঙা কঠিন হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে ইপসসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্লিফোর্ড ইয়ং। রিপাবলিকান ভোটারদের ৪০ থেকে ৪৫ শতাংশই ট্রাম্প সমর্থক এবং ইয়ং বলছেন, তারা ট্রাম্পের চোখ দিয়েই দুনিয়াকে দেখে।

তাদের বিশ্বাস ট্রাম্পের প্রতি অন্যায় করা হচ্ছে, তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গোপন দলিলপত্র নিজের কাছে রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা তা নিয়ে বিবিসি কিছু রিপাবলিকান ভোটারের সাথে কথা বলেছে এবং একই রকম মতামত পেয়েছে।

আরিজোনার ৬১ বছর বয়সী ট্রাম্প সমর্থক রন সোলেন বলেন, এটা হচ্ছে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন করতে না দেওয়ার এক নির্লজ্জ চেষ্টা। বাইডেনসহ অন্যরাও তাদের কাছে গোপন দলিলপত্র রেখেছেন বলে ধরা পড়েছে। সেদিক থেকে দেখলে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখের দিন।

এমনকি লুক গর্ডনের মত ট্রাম্প সমর্থক নন এমন রিপাবলিকানও এসব অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন।তিনি বলেন, এ ধরনের দাবির বৈধতা নিয়ে সন্দেহ করছেন না বা ট্রাম্পকে সমর্থন করছেন না। কিন্তু এসব মামলা-তদন্তের পেছনের উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ রয়েছে বলে তার ধারণা।
সিবিএস নিউজের জুন মাসের এক জনমত জরিপে দেখা যায়- রিপাবলিকানদের ভোট দিতে পারেন এমন ৭৬ শতাংশ ভোটার বলছেন, গোপন দলিলপত্রের মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ভোটারদের ৩৮ শতাংশ মনে করেন ট্রাম্প মেয়াদ শেষ হওয়ার পর পারমাণবিক বা সামরিক দলিলপত্র রেখে দিলে তা জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। আর দলীয় বৃত্তের বাইরে মার্কিন জনগণের মধ্যে এমন ধারণা পোষণ করেন ৮০ শতাংশ লোক।

রিপাবলিকান ভোটারদের ৬১ শতাংশ বলছেন, ট্রাম্প অভিযুক্ত হওয়ার পরও তার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গী বদলায়নি। ১৪ শতাংশ বলেছেন, তারা এখন ট্রাম্পকে আরো বেশি ইতিবাচকভাবে দেখছেন।

আসলে এটা হচ্ছে যেন দুটি আমেরিকা বা দুটি জগৎ। একদল ট্রাম্পের আচরণকে আইনবহির্ভূত মনে করছেন, আরেক দল ট্রাম্পকে তাদেরই প্রতিনিধি মনে করেন এবং তাদের মতে ঠিক এ কারণেই তার ওপর এত আক্রমণ হচ্ছে।

ট্রাম্প তৃতীয় বা চতুর্থ মামলায় অভিযুক্ত হলেও রিপাবলিকান প্রার্থিতার প্রতিযোগিতায় তেমন কোন প্রভাব পড়বে বলে এখনো মনে হচ্ছে না। মার্চ মাসে সিএনএনএর এক জরিপে দেখা যায়, রিপাবলিকানদের মধ্যে ৮৪ শতাংশই মনে করেন যে, জো বাইডেন আইনসিদ্ধভাবে ২০২০ সালের নির্বাচন জেতেননি। তাই ওই নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার অভিযোগ রিপাবলিকানদের মধ্যে তেমন কোন আলোড়ন সৃষ্টি করবে না।

এটা ট্রাম্পের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের জন্য গুরুতর সমস্যার কারণ। ওই প্রার্থীরা এসব মামলার জন্য সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করতেও চাইছেন না। তারা সচেতন যে, এতে তাদের নিজেদের সমর্থকরা বিগড়ে যেতে পারে। আবার একারণেই কেন ভোটাররা ট্রাম্পের পরিবর্তে অন্যদের বেছে নেবেন সে যুক্তি তুলে ধরতেও সমস্যায় পড়ছেন তারা।

আগামী বছর হয়তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে যে, এসব মামলার বিচার ও দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনার ফলে রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্পের পক্ষে সমর্থনে কোনো পরিবর্তন হয় কি না। ২০১৪ সালের প্রথমার্ধে ট্রাম্পকে একদিকে প্রচারাভিযানের সময়সূচি এবং আরেকদিকে আদালতে হাজিরা দেওয়া এই দুটি দিকই সামাল দিতে হবে।

এদিকে ট্রাম্প বলেছেন, তিনি দোষী সাব্যস্ত হলেও বা দণ্ডিত হলেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়াবেন না। এমনটা হলে মার্কিন রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হবে। ইয়ংএর মতে, তখন এটাই হবে দেখার বিষয় যে ট্রাম্পের জনমত জরিপে এগিয়ে থাকা আর ইলেক্টাবিলিটি অর্থাৎ ভোট পাবার উপযুক্ত হওয়া এই দুই সূচকে কোন পরিবর্তন হয় কি না।

আপাতত যা দেখা যাচ্ছে তা হলো ট্রাম্প জনসমর্থনের দিক থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কাছাকাছিই আছেন। সম্প্রতি ইকোনমিস্ট-ইউগভের জরিপে দেখা যায়, বাইডেন ৪৪ শতাংশ থেকে ৪০ শতাংশ ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। আর মর্নিং কনসাল্টের আরেক জরিপে বাইডেন এগিয়ে আছেন ৪৩ শতাংশ থেকে ৪১ শতাংশ অর্থাৎ মাত্র দুই পয়েন্ট ব্যবধানে। এতে আভাস পাওয়া যায় যে, ২০২৪ সালের নির্বাচনে আগের দুবারের মতোই জয়পরাজয় নির্ধারিত হবে খুব সামান্য ব্যবধানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জার্মান নাগরিক আটক ইরানে

ইরানে একজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওই ব্যক্তিকে দূতাবাস থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়টি।

আফগানিস্তানে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ২০০

কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর দেশটিতে বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ’র কাছাকাছি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাশিয়ার জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে যেসব রাশিয়ার পণ্য নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তা আমদানি করছে দেশটি, যার মূল্য কয়েকশ কোটি ডলার।

ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এফবিআই বিচারকদের জানিয়েছে যে, ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে।

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

রাশিয়া থেকে মেক্সিকোর আমদানি বেড়েছে ২০ শতাংশ

ইউক্রেনে হামলার পর রাশিয়ার সঙ্গে বিশ্বের বহু দেশের বাণিজ্য কমেছে। কারণ এরই মধ্যে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। তারপরও বেশ কিছু দেশ এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বার্ষিকভিত্তিতে রাশিয়া থেকে পণ্য আমদানি ২০ শতাংশ বেড়েছে মেক্সিকোর। ব্যাংক অব মেক্সিকো এ তথ্য প্রকাশ করেছে।

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

শপথ নিলেন ভারতের ৪৯তম প্রধান বিচারপতি উদয় উমেশ

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সংসার চালাতে জমানো টাকা খরচ করছেন জার্মানরা

ইউরোপের বাকি দেশগুলোর মতো জার্মানিতেও হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তুলনামূলক নিম্নআয়ের মানুষদের। স্থানীয় অর্থনীতি বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, জার্মানির অধিকাংশ মানুষই জীবনযাপনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। যা মজুরি বা বেতন পান তা দিয়ে সংসার চলছে না আর।

ইথিওপিয়ায় শিশুদের খেলার ময়দানে বিমান হামলা, নিহত ৭

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের একটি খেলার ময়দানে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মকর্তারা। তবে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ান সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ট্রাম্পের বাড়িতে ৭০০ পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো বাসভবনে এফবিআই’র অভিযান নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে বেশ কিছু গোপন নথি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এর আগে গত জানুয়ারি মাসে ফ্লোরিডার ওই একই বাড়ি থেকে সাত শতাধিক পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করেছিল দেশটির ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষ।

গত ১০ মে ট্রাম্পের অ্যাটর্নি ইভান করকোরানের কাছে একটি চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আর্কাইভিস্ট ডেবরা স্টিডেল ওয়াল। গত সোমবার (২৩ আগস্ট) রাতে চিঠিটি প্রকাশ করেছেন রক্ষণশীল সাংবাদিক জন সলোমন, যাকে ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল রেকর্ড অ্যাক্সেস করার অনুমতি দিয়েছিলেন। মঙ্গলবার চিঠিটির একটি কপি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে যে ১৫ বাক্স ভর্তি ‘গোপন উপকরণ’ উদ্ধার করেছিল ন্যাশনাল আর্কাইভস ও রেকর্ডস প্রশাসন (এনএআরএ), তার মধ্যে বেশ কয়েকটিতে ‘টপ সিক্রেট’ লেখা ছিল।

ওয়ালের চিঠিতে বলা হয়েছে, বাক্সে থাকা উপকরণগুলোর মধ্যে গোপনীয় চিহ্নযুক্ত ১০০টিরও বেশি নথি ছিল, যার পৃষ্ঠার সংখ্যা সাত শতাধিক। এর মধ্যে বিশেষ অ্যাক্সেস প্রোগ্রামসহ (এসএপি) কয়েকটি নথি ছিল সর্বোচ্চ গোপনীয় মাত্রার।

ওই চিঠিতে ট্রাম্পের রাষ্ট্রীয় গোপন নথি হস্তগত করা এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের সেগুলো পর্যালোচনা বিলম্বিত করার চেষ্টা সম্পর্কেও উল্লেখ রয়েছে। এতে দেখা যায়, আর্কাইভের উপকরণগুলো এফবিআই ও গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনা আটকাতে বারবার চেষ্টা করেছে ট্রাম্পের আইনি দল।

ডোনাল্ড ট্রাম্প এনএআরএ’র কাছে ওই ১৫টি বাক্স ফিরিয়ে দিলেও মার্কিন বিচার বিভাগের সন্দেহ, তার কাছে আরও গোপন রাষ্ট্রীয় নথি থাকতে পারে।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়ার সময় অবৈধভাবে অসংখ্য রাষ্ট্রীয় গোপন নথি সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে গত ৮ আগস্ট ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে অভিযান চালায় এফবিআই। এসময় সেখান থেকে আরও ২০টি বাক্স জব্দ করা হয়, যার মধ্যে অন্তত ১১ সেট রাষ্ট্রীয় গোপন নথি ছিল।

এরপর গত সোমবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। তার বাড়ি থেকে এফবিআই যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য