Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

তামিম

তামিম ইকবাল

আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল: তামিম

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শুরুটা খুব খারাপ ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১২.২ ওভার কাটিয়ে দেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটির ৪১ রানে জয়ের অবদান ছিল মাত্র ১০। তামিম খেলছিলেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে।

সহজাত ব্যাটিংয়ে তামিম এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেটি করতে পারেননি। মধ্যাহ্ন বিরতির একটু আগে আলজেরি জোসেফের বলে টাইমিং গড়বড় করে কভার পয়েন্টে ক্যাচ হন তামিম। ৬৭ বলে গড়া তার ৪৬ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার।

তবে হাফসেঞ্চুরি মিস নয়, তামিম আক্ষেপে পুড়ছেন ইনিংসটা বড় করতে না পারায়। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয় টেস্টে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বড় করতে পারিনি।’

জোসেফের বলটি কিছুটা লাফিয়ে উঠাতেই বিভ্রান্ত হন তামিম। তবে নিজের আউটে কোনো অজুহাত দিতে চান না তিনি। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আজকে বলটা হয়তোবা আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। কিন্তু আমি এমন একজন যে এখানে এসে বলবনা এ কারণে হয়নি ও কারণে হয়নি। আমার কাছে মনে হয় এমন শুরু পেয়ে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে টেনে নেওয়া উচিত ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’

তামিমের আউটের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস হাফসেঞ্চুরি করলেও ক্যারিবীয় বোলারদের তোপে শেষ পর্যন্ত ২৩৪ রানের বেশি এগোতে পারেনি সফরকারীরা।

তামিম মনে করছেন, আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল দলের। তার কথা, ‘উইকেটটা উঁচু নিচু ছিল। কিন্তু আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ রান করতাম তাহলে ভালো স্কোর হত। কারণ খানিক উইকেট উঁচু নিচু ছিল।’

বাংলাদেশকে অলআউট করে দিয়ে প্রথম দিনে মারকুটে ব্যাটিংয়ে এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চারের ওপর রানরেটে বিনা উইকেটে তুলেছে ৬৭।

তামিম মনে করছেন, দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, ‘কালকে সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে খুব বেশি সুইং নেই। যেটা লাস্ট টেস্টে ছিল, এই টেস্টে খুব বেশি সুইং নাই। উইকেট সে কারণে খুব গুরুত্বপূর্ণ হবে। রানটা আটকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া যায়।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম ইকবাল

তামিমের জন্য রান অপেক্ষা করছে: সিডন্স

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শুরুতে পাওয়া জীবনটাকে সম্মান করেছেন তামিম ইকবাল। তিন বছরের বেশি সময় পরে টেস্টে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দশম সেঞ্চুরির ইনিংসটাকে ১৩৩ রানে নিয়ে যাওয়ার পরে হাতের মাংসপেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়েছেন। টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করছেন, চতুর্থ দিন ব্যাটিংয়ে ফিরবেন তামিম। আরও রান পাবেন।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজি কোচ বলেন, ‘তামিম এবং জয় দারুণ ব্যাটিং করেছে। জয়ের জন্য ইনিংস ওপেন করে খুব খুব এই গরম কন্ডিশনে ব্যাট করা সহজ ছিল না। গতকাল ভালো শুরু করে আজও ভালো জুটি দিয়েছে। আশা করছি, তামিম কাল সুস্থ হয়ে ফিরবে। ইনজুরি নিয়ে সে উঠে যাওয়ায় আমি কিছুটা হতাশ। ওর জন্য রান অপেক্ষা করছে।’

দল ব্যাট হাতে ভালো করলেও মুমিনুল হক রান পাননি। রান খরায় থাকা অধিনায়কে নিয়ে চিন্তিত নন কোচ সিডন্স। বরং দলীয় ব্যাটিং ভালো হওয়ায় খুশি তিনি। তার মতে, ব্যাটাররা ডিসিপ্লিন ব্যাটিং করেছে। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। উইকেট, কন্ডিশন যেমনই হোক এই ডিসিপ্লিন ধরে রেখে ব্যাটিং করে যেতে হবে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে। এখনও লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ৭৯ রানে। সাবেক টাইগার হেড কোচের মতে, প্রথম ইনিংসের রানটা অনায়াসে ৫০০ হওয়া উচিত। লিটন-মুশির ইনিংস বড় হলে, তামিম ক্রিজে ফিরলে, সাকিব ভরসা দিলে সেটা সম্ভব।

সিডন্স বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য ভালো। উদ্বিগ্ন হলে চলবে না। লিটন ভালো খেলছে। ওপরে তামিম-সাকিব আছে। গরমে সে অসুস্থ হয়ে পড়েছে। ওর কিছু খাওয়-দাওয়া দরকার। বিশ্রাম দরকার। আশা করছি সে খেলতে পারবে। ভালো লিড পেলে শেষ দিন ওদের অলআউট করে জয় তুলে নেওয়া সম্ভব।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম, মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে ঢাকার সংগ্রহ ১৮১

তামিম, মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে ঢাকার সংগ্রহ ১৮১

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনেই নিজের সেরা ব্যাটিংটা করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। অপরাজিত ইনিংসে মাত্র ৪১ বলে করেছেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ২ ৪টি ছক্কার মার। তামিমের ব্যাট থেকে এসেছে ৪৫ রানের কার্যকরী ইনিংস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেঞ্চুরির আগে মাশরাফি কী বলেছিলেন তামিমকে?

সেঞ্চুরির আগে মাশরাফি কী বলেছিলেন তামিমকে?

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২৪ ঘণ্টা আগে আন্তর্জাতিক টি-টো টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতির ঘোষণা দেওয়া তামিম যেন বদলে যান রাতের ব্যবধানে। ৬৪ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। ৪টি ছক্কার সঙ্গে ১৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তামিমের এই অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটে জয় পেয়েছে মিনিস্টার ঢাকা। সিলেটের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ বল আগেই জয় তুলে নেয় তামিমের দল।

শুক্রবার রাতে তামিমের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পর এমনটা নিজেই জানিয়েছেন মাশরাফি। দলের মিটিংয়ে মাশরাফি বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরী। কাল তামিমকে বলেছিলাম- ‘তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই একশ মার, তোর ঐ সামর্থ্য আছে, কাল আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ কাল রাতেই বলেছি। আলহামদুলিল্লাহ আজ ও একশ মেরেছে।’’
ঢাকায় চার ম্যাচের তিনটিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল মাহমুদুল্লাহ-মাশরাফিরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। চট্টগ্রাম পর্বের প্রথম দিনে সিলেটের মুখোমুখি হয় তারা। লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে ভর করে ১৭৬ রানের টার্গেট দিয়েছিল সিলেট। রান তাড়া করতে নেমে তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে বিশাল জয় পায় ঢাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

বিপিএলে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার জয়

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে দুর্দান্ত শতক হাঁকালেন তামিম ইকবাল। এবারের আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় পৌঁছে যান শত রানের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত অপরাজিত ৬৪ বলে ১১১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স। তিনি ৬৫ বলে ১১৬ রান করেন। তবে তামিম ইকবালের সেঞ্চুরির কাছে হার মানতে হয় সিমন্সের সিলেটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Tamim-Iqbal

আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

স্টক নিউজ বিডি January 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা নিজেই জানান তিনি।

তামিম বলেন, গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, ছয় মাস পর দল তাকে প্রয়োজন মনে করলে এবং তিনি ফিট থাকলে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন। তবে এর মধ্যে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম চাইলেই তো হবে না : পাপন

তামিম চাইলেই তো হবে না : পাপন

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল শুক্রবার বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এ কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনো বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক (তামিম) চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি, যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’

বিসিবি সভাপতি জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। তার ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি ৪ নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’

জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই ফিরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tamim iqbal

নিউজিল্যান্ড সফরেও যাবে না তামিম!

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু নেপালে খেলতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পান তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তা সেরে উঠার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে উল্টো ব্যাথা বাড়তে থাকে।

পরে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল পাকিস্তান সিরিজে থাকছেন না তিনি। চোট বেশি পাওয়ার কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকা নিয়ে জেগেছে শঙ্কা।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। ’

এদিকে, গতকাল (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের মারা শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন আহমেদ।

তাসকিনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে। ’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য