Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ

যুদ্ধের ময়দানে অদৃশ্য হতে পারবে ইসরায়েলি

যুদ্ধের ময়দানে অদৃশ্য হতে পারবে ইসরায়েলি সেনারা (ভিডিও)

স্টক নিউজ বিডি July 31, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: যুদ্ধের ময়দানে অদৃশ্য হতে পারবে ইসরায়েলি সেনারা। কেননা সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে তারা।

এমনিতেই অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরাইল অনন্য। এবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পোলারিস সলিউশনস’ যৌথভাবে নতুন নকশার ক্যামফ্লেজ নেট তৈরি করেছে।

এই ক্যামফ্লেজ নেট সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে। নেটটির নাম কিট ৩০০ শিট। এই ক্যামোফ্ল্যাজ নেট মাইক্রো ফাইবার, ধাতু ও পলিমারের সমন্বয়ে গঠিত, ‘থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ’ বা ‘টিভিসি’ নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

তাদের দাবি, এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলোতেও ধরা পড়বে না সেনারা। এই ক্যামোফ্ল্যাজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন, তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না।

দূর থেকে দূরবীণ নিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যের উপস্থিতি। এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে। এই ক্যামফ্লেজ নেটটির ওজন মাত্র ৫০০ গ্রামের মতো।

ওজন কম হওয়ায় নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা। তবে ওজনে হালকা এই নেটটি ২২৬ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়। ক্যামফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার একপাশ জঙ্গলে এবং অন্যপাশ মরুভূমিতে ব্যবহার করা যাবে।

এ ব্যাপারে পোলারিস সলিউশন জানিয়েছে, ক্যামোফ্ল্যাজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরণের একটি উপাদান আনার পরিকল্পনা নিয়ে এই ‘টিভিসি’ তৈরিতে সক্ষম হয় তারা। মূলত গত ৫০ বছরে ক্যামোফ্লেজ নেটের খুব বেশি পরিবর্তন ঘটেনি বলেই এই বিষয়টি নিয়ে কাজে নামে তারা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

1 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য