Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

দক্ষিণ আফ্রিকা

রুশোর ব্যাটে সমতায় প্রোটিয়ারা

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাইলি রুশোর ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৬ রান এবং চমৎকার বোলিং পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি–টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো ৫৮ রানে। বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।

বাঁহাতি ব্যাটসম্যান রুশো এই সিরিজ দিয়ে ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরেন। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেন। পরের ম্যাচেই খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৫৫ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে রিজা হেনড্রিকস সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৩ উইকেটে ২০৭ রান করতে বড় অবদান রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩২ বলে ৫৩ রান আসে হেনড্রিকসের ব্যাটে, রুশোর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৩ রানের জুটি।

জবাবে স্বাগতিক ইংল্যান্ড উড়ন্ত সূচনা করলেও ছন্দ হারায়। তাবরাইজ শামসি প্রোটিয়াদের বোলিং আক্রমণে ছিলেন এগিয়ে। চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অ্যান্ডাইল ফেলুকোয়ায়োও সমান সংখ্যক উইকেট নেন।

চতুর্থ ওভারে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (২৯) গুরুত্বপূর্ণ উইকেট নেন ফেলুকোয়ায়ো। বাটলারের পর আর কোনো ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফেলুকোয়ায়ো ও লুঙ্গি এনগিডি টেল এন্ডার গুটিয়ে দেন। ১৬.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

তিন ম্যাচের সিরিজ নির্ধারণ হবে শেষ টি-টোয়েন্টিতে। আগামী ৩১ জুলাই সাউদাম্পটনের রোজ বোলে হবে ম্যাচটি।

গত ২৭ জুলাই প্রথম ম্যাচে বাজে ফিল্ডিংয়ে ইংল্যান্ডকে ২৩৪ রান দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত থ্রি লায়নদের কাছে তারা হেরে যায় ৪১ রানে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে বিপদে বাংলাদেশ দল। ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনের দেখানো পথেই সাজঘরে ওপেনার লিটন দাস। তার বিদায়ে ১১.৩ ওভারে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।

৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। রাবাদার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

৫.৩ ওভারে ২৪ রানে নাঈম, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ১৪ রান খরচ করে বাংলাদেশ দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা।

অষ্টম ওভারের শেষ বলে আনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৯ বলে ৩ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়ক রিয়াদ আউট হওয়ার পরের বলেই আউট হন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। ১১.৩ ওভারে দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ওপেনার লিটন দাস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
wi vs sa

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুপার টুয়েলভের ম্যাচে মঙ্গলবার (২৬ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ যাত্রা শুরুটা করেছে হোঁচট খেয়ে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন ৫৫ রানের লজ্জায় ডুবেছে

ক্যারিবীয় দানবরা। নিজেদের ফিরে পাওয়ার মিশনে গেইল, পোলার্ডরা আজ জয় তুলে নিতে মরিয়া হয়ে আছে। অন্যদিকে তাদের দক্ষিণ আফ্রিকাও ছাড় দিতে নারজ। তবে সুপার টুয়েলভের শুরুটা ভালো হয়নি
প্রোটিয়াদের।

বিশ্বকাপে প্রথম ম্যাচেই তারা হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেমিফাইনাল দৌঁড়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে তাই আজ ক্যারিবীয়দের বিপক্ষে জ্বলে উঠতে হবে ডি ককদের।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য