Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্রতারণা

চীনা অ্যাপে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা

স্টক নিউজ বিডি November 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘরে বসে টাকা আয়সহ নানা প্রতারণার অভিযোগে এক চীনা নাগরিকসহ চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগ। রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থানায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া চক্রের প্রধান চীনা নাগরিকের নাম ঝ্যাং জি ঝাহ্যাং (৬০)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সহজে ফোন দেওয়ার নামে ফাঁদ পাততেন তারা। এ ফাঁদে পা দিয়ে কেউ এ চীনা অ্যাপ ডাউনলোড করলেই বিপদে পড়েতেন। অ্যাপ ডাউনলোড করার পরেই মোবাইলের ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ সব তথ্য চক্রের হাতে যেত। এরপর চক্রের সদস্যরা সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন। প্রথমে সরাসরি ভুক্তভোগীকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন তারা। তাকে না পেলে বাবা-মাসহ পরিবার, আত্মীয় স্বজন ও পরিচিতজনদের নম্বরে আপত্তিকর বিভিন্ন ছবি তৈরি করে পাঠানো হতো। একইভাবে মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে ঘরে বসে দিনে ৮০০ থেকে ২ হাজার টাকা আয়ের সুযোগ দেওয়া হতো। এমন এসএমএস পাঠিয়ে বিভিন্নজনকে প্রলুদ্ধ করা হতো। আর এ প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা।

গোয়েন্দা প্রধান বলেন, অভিযানের সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন সিমে ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসে এসব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকারও বেশি পাচার করেছে। সে হিসেবে গত দুই বছরে অন্তত ২০০ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত এ চক্রের হাতে অন্তত দেড় হাজার মানুষ প্রতারিত হয়েছে।

এ চক্রের প্রতারণার শিকার হয়ে ভারতে অনেক মানুষ মারা গেছে। অ্যাপটি চীনা নাগরিকদের তৈরি। এটির সার্ভার সিঙ্গাপুরে। আর কল সেন্টার বাংলাদেশ ও পাকিস্তানে রয়েছে। পাকিস্তানি নম্বর দিয়ে বাংলাদেশিদের কল করা হয়। আর বাংলাদেশি নম্বর ব্যবহার করে ভারতীয়দের কল করা হতো।

চক্রটি অল্প টাকা দিয়ে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এভাবে তারা এক ভুক্তভোগীর কাছ থেকেই ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে পাঠানোর হুমকি দিত। চক্রের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে চক্রের আরও অনেকে জড়িত। তারা আত্মগোপন করেছে। অভিযান চলমান আছে।

বিবিসির অনুসন্ধানের বরাত দিয়ে হারুন বলেন, পাশের দেশে এসব অ্যাপস থেকে ঋণ নিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়ে ৬০ জনেরও বেশি আত্মহত্যা করেছেন। বাংলাদেশে কেউ আত্মহত্যা করেছে কি না সেই তথ্য পাওয়া যায় নি। এ চক্রের হাতে কেউ প্রতারিত হলে ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দিয়েছেন ডিবি প্রধান।

তিনি বলেন, ভুক্তভোগীরা মামলা করলে ডিবির সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সব সম্পত্তিই বৈধ, সুকেশের থেকে কিছু উপহার পেয়েছি: জ্যাকুলিন

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০০ কোটি রুপির প্রতারণার মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বেশ কয়েকবার। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে বিপাকে পড়েছেন এ নায়িকা।

প্রতারণার ওই মামলায় বৃহস্পতিবার (২৫) আবারও ডাক পড়েছে বলিউডের এ অভিনেত্রীর। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। খবর ইন্ডিয়া টিভি।

গণমাধ্যমে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, বাজেয়াপ্ত সম্পত্তি বৈধভাবেই আয় করেছেন অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাকে কেউ ফাঁসিয়েছে, তিনি নির্দোষ।

এদিকে, জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন ইডিকে জানিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৭ কোটি দুই লাখ রুপি বৈধভাবে আয় করা অর্থ। তার যা যা আছে, সবই বৈধপথে আয় করা।

তিনি বলেন, ‘সুকেশের সঙ্গে দেখা-সাক্ষাতের আগে থেকে আমার এ সম্পত্তি ছিল। সুকেশের থেকে যা পেয়েছি, তা সবই উপহার।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হোয়াটসঅ্যাপে প্রেমের ফাঁদ, ডেকে নিয়ে চাঁদা দাবি তরুণীর

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাম শেখ বাদল (৪৩)। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সানজিদা মিতু আনিসা নামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। এরপর মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে বাদলকে চট্টগ্রামের হালিশহরের রূপসা বেকারির সামনে আসতে বলেন মিতু।

মিতুর কথা মতো মোটরসাইকেলে করে রূপসা বেকারির সামনে যান বাদল। আর সেখান থেকে মিতু বাদলকে তার বাসায় নিয়ে যান। তখন পর্যন্ত বাদল জানতে পারেননি তিনি কি বিপদে পড়তে যাচ্ছেন।

যখন মিতু বাদলকে বাসায় নিয়ে যান, তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন জাহানারা, ফাহিম এবং মারুফ। তাদের সহায়তার বাদলকে আটকে রেখে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মিতু।

প্রতারণা বুঝতে পেরে বিকাশে তিন হাজার টাকা এনে দেন বাদল। পরে বাদলের কাছে আরও টাকা দাবি করা হয়। এর মধ্যে তিনি বাসা থেকে ৪০ হাজার টাকা এনে দেওয়ার কথা বলেন। ফলে তার মোটরসাইকেলটি আটকে রেখে তাকে বাসায় পাঠানো হয়।

ছাড়া পেয়ে বিষয়টি হালিশহর থানাকে জানান বাদল। এরপর বুধবার (২৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে চার ‘প্রতারককে’ গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন সানজিদা মিতু আনিসা (২০), জাহানারা (৩২), ফাহিম (২৩) এবং মারুফ (২৬)। এ ঘটনায় মামলা করেছেন শেখ বাদল।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির বলেন, সানজিদা মিতু একজন প্রতারক দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত লোকজনকে প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আটকে রেখে চাঁদা দাবি করেন তিনি। শেখ বাদল নামের এক ব্যক্তিকেও একই কায়দা প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় আটকে রাখা হয় তার মোটরসাইকেলটি।

খবর পেয়ে ওই চারজনকে পুলিশ গ্রেফতার করে বলে জানান ওসি। তাদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য