Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বন্যা

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানির তোড়ে অনেক সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের পশ্চিমের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, নেপালের উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নালি প্রদেশে বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি মানুষ নিখোঁজের খবর এসেছে দেশটির নিম্নাঞ্চলের কালিকট জেলা থেকে। ভারী বর্ষণের সতর্কতার পর এই জেলা থেকে হাজার হাজার মানুষকে গত সপ্তাহে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে ওই অঞ্চলে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছে। এদিকে, জাতিসংঘের একাধিক দাতব্য সংস্থা বলেছে, পশ্চিম নেপালের যেসব এলাকা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Pakistan_cricket

ভারতের বিপক্ষে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পরে খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

নিজেদের দেশে চলমান বন্যার প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান।

গত বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে। জুন থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় এরই মধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।

গ্রাম্য অঞ্চলে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তায় বসবাস শুরু করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। সবমিলিয়ে দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জার্মান নাগরিক আটক ইরানে

ইরানে একজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওই ব্যক্তিকে দূতাবাস থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়টি।

আফগানিস্তানে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ২০০

কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর দেশটিতে বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ’র কাছাকাছি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাশিয়ার জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে যেসব রাশিয়ার পণ্য নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তা আমদানি করছে দেশটি, যার মূল্য কয়েকশ কোটি ডলার।

ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এফবিআই বিচারকদের জানিয়েছে যে, ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে।

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

রাশিয়া থেকে মেক্সিকোর আমদানি বেড়েছে ২০ শতাংশ

ইউক্রেনে হামলার পর রাশিয়ার সঙ্গে বিশ্বের বহু দেশের বাণিজ্য কমেছে। কারণ এরই মধ্যে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। তারপরও বেশ কিছু দেশ এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বার্ষিকভিত্তিতে রাশিয়া থেকে পণ্য আমদানি ২০ শতাংশ বেড়েছে মেক্সিকোর। ব্যাংক অব মেক্সিকো এ তথ্য প্রকাশ করেছে।

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

শপথ নিলেন ভারতের ৪৯তম প্রধান বিচারপতি উদয় উমেশ

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সংসার চালাতে জমানো টাকা খরচ করছেন জার্মানরা

ইউরোপের বাকি দেশগুলোর মতো জার্মানিতেও হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তুলনামূলক নিম্নআয়ের মানুষদের। স্থানীয় অর্থনীতি বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, জার্মানির অধিকাংশ মানুষই জীবনযাপনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। যা মজুরি বা বেতন পান তা দিয়ে সংসার চলছে না আর।

ইথিওপিয়ায় শিশুদের খেলার ময়দানে বিমান হামলা, নিহত ৭

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের একটি খেলার ময়দানে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মকর্তারা। তবে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ান সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়িয়েছে

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে খাইবার পাখতুন প্রদেশের সরকার সোয়াতে জরুরি অবস্থা জরি করেছে। কারণ অব্যাহত ভারি বৃষ্টির কারণে এলাকাটিতে বন্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানায়, সোয়াত, দির ও চিত্রালের পাহাড়ি এলাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উদ্ধার করতে প্রাদেশিক কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছে।

কেপি ত্রাণ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোয়াতের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি অবস্থা ৩০ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

কেপির মুখ্যমন্ত্রী মাহমুদ খান ক্ষতিগ্রস্তদের জন্য মুদি, রান্না করা খাবার ও অন্যান্য আইটেমগুলো সময়মত সরবরাহের পাশাপাশি এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (পিডিএমএ) নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোয়াতের মাট্টা, সুখরা ও লালকোতে যোগাযোগ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাকিস্তানজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০০ ছাড়িয়েছে। বন্যার সংকট মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। ২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই মুহুর্তে, সিন্ধু নদীর পানি উপচে সিন্ধু রাজ্য প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের বর্তমান কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার সার-বীজ সহায়তা

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে কয়েকধাপে বিনামূল্যে প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার জন কৃষক। শনিবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে পাঁচ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চারটি জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষকের প্রায় পাঁচ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগামী শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য