Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ-ফুটবল

যে অতৃপ্তি নিয়ে লিগ কমিটির দায়িত্ব ছাড়ছেন সালাম মুর্শেদী

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আনুষ্ঠানিক পদত্যাগ বলতে যা বুঝায় সেটা এখনো করেননি আবদুস সালাম মুর্শেদী। তবে শনিবার থেকে তিনি যে আর প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান পদে নেই সেটা পরিষ্কার করেই বলে দিয়েছেন। এখন গুরুত্বপূর্ণ এই কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা ঠিক করবে বাফুফের নির্বাহী কমিটি।

পেশাদার লিগ কমিটির সবশেষ সভাটি শনিবার করে ফেলেছেন বাফুফের দ্বিতীয় প্রভাবশালী এই ব্যক্তি। তিনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেও বহাল আছেন রেফারিজ ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদে।

দীর্ঘ ১৩ বছরে ১২ পেশাদার লিগ আয়োজন করে হঠাৎ করে কেন দায়িত্ব ছাড়ছেন সালাম মুর্শেদী। এর পেছনে কি শুধুই তার ব্যস্থতা? নাকি নেপথ্যে আরো কোন ঘটনা আছে? সালাম মুর্শেদী বলেছেন,‘অন্য কোন কারণ নেই। ফুটবলে বেশি সময় দিতে পারবো না বলেই দায়িত্বটা ধরে রাখতে চাচ্ছি না।’

পেশাদার লিগ কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিংয়েই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাফুফে ভবন থেকে বের হয়ে যাওয়ার পর আবদুস সালাম মুর্শেদী জাগো নিউজকে দায়িত্ব ছাড়ার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তবে তিনি বারবারই বলেছেন, ‘আমরা দায়িত্ব ছাড়ার পেছনে অন্য কোন কারণ নেই। আমি আগের মতো সময় দিতে পারবো না বলেই আর থাকতে চাই না।’

দেশের পেশাদার লিগ নামেই পেশাদার। এখনো পেশাদার লিগের আসল উদ্দেশ্য সফল হয়নি। তারপরও আবদুস সালাম মুর্শেদী দীর্ঘ দিনের দায়িত্ব পালনে কিছু তৃপ্তির কথাও বললেন, ‘আমাদের পেশাদার লিগটা পুরোপুরি পেশাদারিত্বে না আসলেও আমি একটা জয়গায় দাঁড় করিয়ে দিয়ে গেলাম। একটা কাঠামো তৈরি করে দিয়ে যেতে পেরেছি। এখন এখান থেকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি, যে দায়িত্ব পালন করুক তাকে অনেক সময় দিতে হবে। চেক তো যেখানে সেখানে বসে সই করা যায়; কিন্তু ফুটবল চালাতে সময় দিতে হয়।’

দীর্ঘদিন দায়িত্ব পালনে নিজের যতটুকু সফলতা তার পুরো কৃতিত্ব সালাম মুর্শেদী দিচ্ছেন ক্লাবগুলোকে, ‘হেফাজতের সমস্যা বলেন, করোনা ভাইরাস মহামারি বলেন কিংবা অর্থনৈতিক মন্দা- সবকিছুর মধ্যেই ক্লাবগুলো লিগ আয়োজনে সহযোগিতা করেছে। ক্লাবগুলোর সহযোগিতা নিয়েই আমি ১২টি প্রিমিয়ার লিগ আয়োজন করতে পেরেছি।’

দীর্ঘ সময় সফলভাবে দায়িত্ব পালনের সময় সভাপতি কাজী মো. সালাউদ্দিনের পূর্ণ সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে সালাম মুর্শেদী বলেছেন, ‘তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন, বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। আমি তার কাছেও কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার অন্যান্য সহকর্মীদের প্রতিও।’

নিজের ব্যবসা প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেছেন, ‘আপনি জানেন, এনভয় গ্রুপ বড় একটা প্রতিষ্ঠান। এখানে দায়িত্ব পালনে অনেক সময় দিতে হয়। রাত ৯টা-১০টার আগে কখনো অফিস থেকে বের হতে পারি না। ব্যবসা সামাল দিয়ে এখন আর লিগ কমিটিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না।’

সালাম মুর্শেদী আরেকটি ব্যস্ততার কথা বলেছেন রাজনৈতিক, ‘সামনে আমাদের সম্মেলন। নির্বাচনের সময়ই ঘনিয়ে আসছে। এখন এলাকায় বেশি বেশি সময় দিতে হবে। সপ্তাহে ৪ দিন আমাকে এলাকাতেই থাকতে হয়। সামনে আরো বেশি সময় দিতে হবে। ব্যবসার পর রাজনীতি- দুটি সামাল দিয়ে আর সময় বের করতে পারবো না। তবে এটা ঠিক, আমি সবার আগে ফুটবলকেই গুরুত্ব দিয়ে থাকি। কারণ, ফুটবলই আমাকে এ পর্যন্ত এনেছে।’

এতদিন লিগ কমিটির দায়িত্ব পালনের পরও কোন অতৃপ্তি নিয়ে কি যাচ্ছেন? সালাম মুর্শেদীর জবাব, ‘ভালোর শেষ নেই। যতটুকু করেছি তারচেয়ে আরো ভালো করা যেতো। আমার ওপর সবার যে প্রত্যাশা ছিল তা হয়তো পুরোপুরি পূরণ করতে পারিনি। চলে যাওয়ার সময় আমার অতৃপ্তির জায়গা হচ্ছে, ক্লাবগুলোকে পুরোপুরি পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে না পারা। একটি ক্লাব ছাড়া আরো কোন ক্লাবের নিজস্ব ভেন্যু নেই। আমার স্বপ্ন ছিল প্রত্যেক ক্লাবের নিজস্ব ভেন্যু হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার যে ধারণা সেটা হবে। ক্লাবগুলো নিজস্ব ভেন্যুর গেটমানি পাবে। আমি এটা করে যেতে পারলাম না। এটাই আমার অতৃপ্তি।’

আবদুস সালাম মুর্শেদীকে অনেকেই চিনেন মোহামেডানের সালাম হিসেবে। যদিও ক্লাবের কার্যক্রমে এখন তার সে রকম সম্পৃক্তা নেই। বাফুফের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি মোহামেডানে সময় দেবেন বলে জানা গেছে। এ বিষয়ে খোলাখুলি কিছু বলেননি সালাম মুর্শেদী, ‘কমিটিতে থাকি বা না থাকি আমি মোহামেডানের লোক। কাজ করলে যে কোন জায়গা থেকেই করা যায়। ক্লাব আমাকে ডাকলে অবশ্যই যাবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিং যে সময়কে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে, এর মধ্যে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি।

১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল ব্রাজিলিয়ানরা। এখনও তাদের সেই একই পয়েন্ট। ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়েও সেই একই পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েও ছিল তাদের একই পয়েন্ট।

শীর্ষ তিনটি স্থানের মত সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের জায়গাতেই। একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য