Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ

চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

চরম আকারের বির্পযয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে বিপদে বাংলাদেশ দল। ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনের দেখানো পথেই সাজঘরে ওপেনার লিটন দাস। তার বিদায়ে ১১.৩ ওভারে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।

৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। রাবাদার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

৫.৩ ওভারে ২৪ রানে নাঈম, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ১৪ রান খরচ করে বাংলাদেশ দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা।

অষ্টম ওভারের শেষ বলে আনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৯ বলে ৩ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়ক রিয়াদ আউট হওয়ার পরের বলেই আউট হন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। ১১.৩ ওভারে দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ওপেনার লিটন দাস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেষ দিকে সাইফউদ্দিন, সাকিব ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের আর টিকতে পারেনি মরুরাজ্যের দেশটির ব্যাটাররা।

বাংলাদেশের কাছে হার মানল ওমান। ২৬ রানে জিতল বাংলাদেশ।

ওমানের আল আমেরাতে মঙ্গলবারের ম্যাচে সৌম্য সরকারকে বসিয়ে ওপেনিংয়ে নাঈম শেখকে নামাল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আর নির্বাচকদের পরিকল্পনার সুবিচার করলেন নাঈম। তার ৫০ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

আর ১৫৪ রানের তাড়ায় দুর্দান্ত ব্যাটং করে বাংলাদেশকে চাপে রেখেছিল ওমানের ব্যাটাররা।১৬ ওভার শেষে ৫ উইকেটে ১০৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা।

হারের শঙ্কায় মুখ কালো হয়ে যায় গ্যালারির বাংলাদেশি সমর্থকদের। কিন্তু পরের ওভারেই বাংলাদেশের আকাশে জমা কালো মেঘে দূর করে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এক ওভারেই নেন দুটি উইকেট। ১৭তম ওভারে সাকিবের ৪র্থ ও ৫ম ডেলিভারিতে আউট হয়ে যান ওমানের আয়ান খান ও নাসিম খুশি। খেলায় ফেরে বাংলাদেশ। এরপর সাকিবকে অনুসরণ করেন মোস্তাফিজুর রহমান। তিনিও দুটি উইকেট নিলে ওমানের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি আজ। তাসকিন আর মোস্তাফিজ মিলে ২ ওভারেই দিলেন ৯টি অতিরিক্ত রান। মোস্তাফিজ এক ওভারেই করলেন ৫টি ওয়াইড। মাহমুদউল্লাহ ছাড়লেন ক্যাচ।

সব মিলিয়ে দুর্বল ওমানের বিপক্ষে বাংলাদেশ দলটিকে খুব অচেনাই লাগছিল সবার।

শেষ দিকে বোলিংয়ে সাকিব-মোস্তাফিজ জ্বলে না উঠলে বিদায় ঘণ্টা বেজে যেত মাহমুদউল্লাহ বাহিনীর।

১৬তম ওভার শেষে জয়ের জন্য ওমানের সমীকরণ ছিল ২৪ বলে ৫০ রান। হাতে পাঁচটি উইকেট।

এ সময়ে দলের ত্রাতা হয়ে আসেন অলরাউন্ডার সাকিব। মাত্র ৩ রান দিয়ে নেন ২ উইকেট। পরের ওভারে মোস্তাফিজুর ৫ রান দিয়ে নেন ২ উইকেট।

এতে খেলার চিত্রটাই পাল্টে মাহমুদউল্লাহর হাতে চলে আসে। শেষ ৬ বলে ওমানের প্রয়োজন পড়ে ৩৯ রানের। অথচ ৯ উইকেট হারিয়ে ফেলে ইতোমধ্যে।

ওভারের পঞ্চম বলে মোস্তাফিজকে নাদিম ছক্কা হাঁকালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

২৬ রানে জয় নিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠায় টিকে রইল বাংলাদেশ।

এর আগে ব্যাট করতে নেমে ওমানের মতো দলের বিপক্ষে ২১ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ওপেনার মোহাম্মদ নাঈম।

তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১০১ রানে রানআউট হয়ে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার আগে ২৯ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪২ রান।

ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে চারে খেলতে নেমে কাজের কাজ কিছুই করতে পারেননি নুরুল হাসান সোহান। চার বলে মাত্র ৩ রান করে ফেরেন তিনি।

এরপর একাই লড়াই চালিয়ে যান নাঈম শেখ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্যর কারণে একাদশে জায়গা হয়নি নাঈমের।

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবধানি ব্যাটিং করেন নাঈম শেখ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

তবে শেষ চার ওভারে ৬ উইকেট হারায় বাংলাদেশ। একের পর এক উইকেট পতনের কারণে শেষ ২৪ বলে ৩৩ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১৬.৪ ওভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। ৫০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৪ রান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
banvssco

স্কটল্যান্ডের অধিনায়ক যা বললেন বাংলাদেশের বিপক্ষে

স্টক নিউজ বিডি October 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হুঙ্কার ছেড়ে ঠিকই তা কাজে পরিণত করেছেন স্কটিশরা। ম্যাচের স্কটল্যান্ড দলের কোচ শেন বার্জার বলেছিলেন, ‘নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপপর্বে ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’

তার সেই হুঙ্কারের মান রাখল শিষ্যরা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুর করল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের তাড়ায় প্রথমে মুশফিক ও শেষদিকে মাহমুদউল্লাহ-মেহেদির ব্যাটিংয়ে ভর করে ১৩৪ রানে থামে বাংলাদেশ।

জয় দিয়ে ম্যাচ শুরুতে যারপরনাই উচ্ছ্বসিত স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার।

তবে এমন জয়ের পরও বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন কোয়েটজার।

বললেন, ‘ম্যাচকে এমন পর্যায়ে নিয়ে আসতে মূলত বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হয়। এটা না বললেই নয় যে, বাংলাদেশি বোলাররা যে বিশ্বমানের সেই প্রতিভা দেখিয়েছে তারা। আমাদেরকে কম রানে বেঁধে ফেলেছে। কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের কেউ না কেউ দাঁড়াবে আর বলকে বাউন্ডারির দড়ির বাইরে পাঠাতে সক্ষম হবে। ক্রিস গ্রেভস আর জস দাভেয় যেটা করে দেখিয়েছে। আমাদের এই জয় এটাই বিশ্ববাসীকে বার্তা দিচ্ছে যে, যে কোনো পরিস্থিতি থেকে উতরে গিয়ে ম্যাচ জিততে পারি আমরা। ম্যাচের মাঝ পথে সতীর্থদের এই কথাটাই আমি বলেছিলাম যে, আমরা এমন চাপের মুখেও জিততে পারি। সবাই শুধু তার সেরাটা বিলিয়ে দেবে, যখন তার থেকে যেটা চাওয়া হয়। আমরা প্রমাণ করেছি যে, আমরা যে কোনো দলকে চাপে রাখতে পারি এবং যে কোনো দলের জন্য হুমকিস্বরূপ আমরা।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bd football1

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন ভাঙ্গলো বাংলাদেশের

স্টক নিউজ বিডি October 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৭৯ মিনিটে জিকোর লাল কার্ডে সর্বনাশের শুরু। আর শেষটা হয়েছে ৮৮ মিনিটে রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আট মিনিটের মধ্যে লাল কার্ড এবং পেনাল্টিতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। রেফারির দুটি বিতর্কিত সিদ্ধান্তে সাফ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন ষড়যন্ত্র দেখছেন।

গতকাল ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেফারির প্রতি ক্ষোভ ঝাড়েন স্প্যানিশ এ কোচ, ‘রেফারি আমার খেলোয়াড়ের প্রতি অবিচার করেছেন। তিনি আনফেয়ার ছিলেন। আমি ভারত ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে বলে আসছিলাম।

অথচ ম্যাচের ৯ মিনিটে সুমন রেজার গোলে ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর পথে দারুণভাবেই ছিল বাংলাদেশ। কিন্তু লাল কার্ড ও পেনাল্টিতেই ভেঙে যায় ২০০৫ সালের পর সাফের ফাইনালে ওঠার আশা। বাংলাদেশের বিপক্ষে রেফারির এ দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অন্তর্বর্তীকালীন কোচ ব্রুজোনের, ‘জিকো বক্সের বাইরে প্রথমে পা দিয়ে বল স্পর্শ করেছে। এরপর বল তার হাতে লেগেছে, সেটাও ইচ্ছাকৃত নয়। লাল কার্ড দেওয়ার মতো ছিল না। পেনাল্টির কথা আর কী বলব। এটা সম্পূর্ণ অর্থে ভুল সিদ্ধান্ত। এর চেয়ে বেশি বললে আমি এক বছরের জন্য নিষিদ্ধ হবো।’

গত আগস্টে এই মালদ্বীপে এএফসি কাপে ভারতের মোহন বাগানের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরাকে রেফারির লাল কার্ড দেখানো ছিল বিতর্কিত। দুই মাসের মধ্যে আরেকটি তিক্ত অভিজ্ঞতা। এটাকে বাংলাদেশের ফুটবলের জন্য চক্রান্ত হিসেবে দেখছেন ব্রুজোন, ‘এটাকে বাংলাদেশের ফুটবলের জন্য চক্রান্ত ছাড়া আর কী হতে পারে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস যেন উন্নত পর্যায়ে যেতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত। জাতীয় দলের ক্ষেত্রেও এমন হলো।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bd football

ডু ওর ডাই লড়াইয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ ডু ওর ডাই লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে তিন বছর আগের স্মৃতি ফিরে এসেছে মালদ্বীপে। ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ দল। কিন্তু ওই বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হিমালয়ের দেশটির কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল-সবুজের দলটি।

মালেতে এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের সামনে এরকম সমীকরণ। ফাইনালে উঠতে হলে আজ নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে আগামীকাল যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আজ আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। কালও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল কাল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

দলের প্রধান কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Rajkot: Bangladesh captain Mahmudullah addresses a press conference ahead of the second T20I match against India at the Saurashtra Cricket Association Stadium in Gujarat's Rajkot on Nov 6, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না মাহমুদউল্লাহ

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে খেলবেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কাঁধের ব্যথা বড় হয়ে দেখা না দিলেও ব্যাক পেইন তথা পিঠের ব্যথা পোড়াচ্ছে মাহমুদউল্লাহকে। তাই আজকের ম্যাচেও বিশ্রামে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

গতকাল আবুধাবিতে অনুশীলনের পর এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলের সঙ্গে থাকা এ নির্বাচক সোমবার ইনজুরির চিন্তা নিয়ে বলেছেন, ‘খুব বেশি চিন্তা নেই। রিয়াদের হালকা ব্যাক পেইন আছে। সামনে যখন আমাদের টুর্নামেন্ট শুরু হবে তখন খুব একটা বিশ্রামের সুযোগ নেই।’

‘আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে। যার জন্য আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের (আজ) ম্যাচেও বিশ্রাম দেয়া হবে। যেহেতু আমাদের পরীক্ষিত প্লেয়ার ওকে একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো। সেটাই করছি আমরা।’ বলেন হাবিবুল বাশার সুমন।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য