Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাইডেন

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ : বাইডেন

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ : বাইডেন

স্টক নিউজ বিডি June 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

গত শুক্রবার হোয়াইট হাউসে ওই বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‌‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।’

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

সূত্র : ইউএনবি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bayden

সৌদির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে: বাইডেন

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে তার প্রশাসন।

শুক্রবার দেশটির গণমাধ্যম সিএনএনের প্রচারিত এক প্রতিবেদনে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এ মন্তব্য করেছেন। খবর আনাদোলুর।

সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের এ টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

গত বছর প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত।

এতে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করে তার মরদেহ অ্যাসিড বা অন্য কোনো শক্তিশালী রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। তার দেহ আর পরে খুঁজে পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। বারবার সৌদি আরবকে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর তাগাদা দিলেও মার্কিন আবেদনে সাড়া দিচ্ছে না রিয়াদ।

এসব কিছু মিলে বর্তমানে বাইডেন প্রশাসনের সঙ্গে এক ধরনের টানাপড়েন চলছে সৌদি আরবের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Biden_Sholtz

বাইডেন-শলৎজের প্রথম ফোনালাপেই গুরুত্ব পায় ইউক্রেন

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। চ্যান্সেলর হওয়ার পর শলৎজের সঙ্গে এটিই বাইডেনের প্রথম কথোপকথন।

বাইডেন-শলৎজের প্রথম ফোনালাপেই গুরুত্ব পায় ইউক্রেন সীমান্ত উত্তেজনার বিষয়টি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ইউরোপসহ অন্য ইউক্রেন মিত্রদেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইউক্রেনে হামলা চালালে রাশিয়া বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

এমন পরিস্থিতিতে শলৎজের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ওলাফকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। রাশিয়ার সামরিক পদক্ষেপসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে আমেরিকা। এর আগে প্রেসিডেন্ট বাইডেন ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলেছেন। এছাড়া গত মঙ্গলবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ সময় পুতিনকে তিনি বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সূত্র: রয়টার্স, এএফপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
joe-biden-xi-jinping

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল বৈঠক সোমবার

স্টক নিউজ বিডি November 13, 2021

–
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র মধ্যকার বহুল প্রত্যাশিত ভার্চুয়াল বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

চলতি বছরের শুরুতে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মার্কিন-চীন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ফেব্রুয়ারির পর এই দুই নেতার মধ্যে এটি তৃতীয় বৈঠক।

ক্ষমতা গ্রহণের পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান জটিলতা ও দ্বন্দ্বের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে উভয়পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি বলেন, বৈঠক থেকে দু’দেশের সম্পর্কের কোনো বড় পরিবর্তন হবে, এমন আশা আমি করছি না। দুই নেতা নিজেদের দেশ, বিভিন্ন প্রতিযোগীতার ক্ষেত্র ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ আলোচনা করবেন।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসঙ্ঘের জলবায়ু আলোচনায় তাদের সহযোগিতা বাড়াতে এবং জলবায়ু-ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাসকরণ পদক্ষেপে গতি বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং জ্যেষ্ঠ চীনা পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইয়াং জিচি বছরের শেষ নাগাদ বইডেন-শি’র এই ভার্চুয়াল সম্মেলনের বিষয়ে একটি চুক্তি করেছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে একত্রে কাজ করবে। দুই নেতার বৈঠক সফল করতে চীন-মার্কিন যৌথভাবে প্রচেষ্টা চালাবে।

সম্প্রতি বাইডেন উত্তর-পশ্চিম চীনে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনের সমালোচনা করেছেন। হংকংয়ের গণতন্ত্রপন্থী প্রচেষ্টাকে দমন করা এবং করোনাভাইরাস মহামারিটির উৎস সম্পর্কে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি আরো বলেছেন, সোমবারের বৈঠকে বাইডেন এইসব বিষয়ে তার দেশের উদ্বেগ প্রকাশ করবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bayden-jhonson-morison

ট্রাম্পের ভুল জন্য ক্ষমা চাইলেন বাইডেন

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার জন্য ক্ষমা চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আগের প্রশাসনের এই পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।’ সোমবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমার ক্ষমা চাওয়া উচিত নয় তবুও আমি ক্ষমা চাইব। কারণ ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে আমাদেরকে পেছনে নিয়ে গেছে।’ খবর বিজনেস ইনসাইডারের।

‘আমরা বিশ্ব ইতিহাসের পরিবর্তনের একটি জায়গাতে দাঁড়িয়ে আছি।’ বলেন বাইডেন

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক এবং অর্থনৈতিক দায়িত্ব।

রোমে বিশ্বের প্রথম সারির ২০ দেশের ‘জি-২০’ অধিবেশন ছিল সপ্তাহান্তে। আর তার পরেই সোমবার গ্লাসগোয় শুরু হলো জলবায়ু সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য