Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ব্রাক ব্যাংক

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি August 26, 2026

ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬: বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। 

আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া।

ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এই নতুন ঋণসুবিধা ব্র্যাক ব্যাংক ও আইএফসির মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে। এই তহবিলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক মাঝারি মেয়াদে ইউএস ডলারের জোগান পাবে। ফলে, আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের আরও বেশি সহায়তা দিতে সক্ষম হবে ব্যাংকটি।

এক বছর মেয়াদে ডিজাইনকৃত এই ঋণসুবিধাটি দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর মেয়াদে ব্যবহার করা যাবে। এই তহবিলের অন্তত ৫০ শতাংশ বা এর সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতের জন্য বরাদ্দ করা হবে এবং ন্যূনতম ২৫ শতাংশ দেওয়া হবে কৃষি খাতের এমএসএমইতে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি খাতে ঋণের যে বড় ঘাটতি রয়েছে, তা দূর করা সম্ভব হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি এই সুবিধাটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রার তহবিল পাওয়ার সুযোগও আরও সহজ করে তুলবে।

আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্ল্যাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর অধীনে এই বিনিয়োগটি করা হচ্ছে, যা উদীয়মান বাজারগুলোতে সুবিধাবঞ্চিত ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ সহজতর করা।

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে অর্থায়নের পথিকৃৎ হিসেবে দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং মডেলের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করে আসছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের পাশাপাশি সুনির্দিষ্ট বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার অর্থায়নের মাধ্যমে এমএসএমই ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে। 

এই অর্থায়নের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আইএফসির এই বিনিয়োগ ব্র্যাক ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন কাঠামো এবং এমএসএমই ব্যাংকিংয়ে আমাদের দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন। এই ঋণসুবিধাটি বাংলাদেশের অর্থনীতি সচল রাখা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উদ্যোগ এবং কৃষি খাতের এমএসএমইদের অর্থায়ন করার ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি আন্তর্জাতিক বাণিজ্য ও উৎপাদনশীল বিনিয়োগের সাথে যুক্ত উদ্যোক্তাদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়ন পাওয়ার সুবিধাও আরও জোরদার করবে।”

আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, “বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এমএসএমই খাত। নারী-নেতৃত্বাধীন এবং কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর মাধ্যমে এই সুবিধাটি আরও বেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগ করতে, ব্যবসার পরিধি বাড়াতে এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। এই খাতগুলোর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বেসরকারি খাতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি জোরদার করতে ব্র্যাক ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।”

এই অর্থায়ন সুবিধাটি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে শীর্ষস্থানীয় অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংকের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি, বাণিজ্যের প্রসার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের সমর্থনে বৈশ্বিক মূলধন জোগাড় করার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপ’-এর মাধ্যমে ৮০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ

স্টক নিউজ বিডি January 8, 2025

ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫: ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে সম্প্রতি ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এই কর্মশালা আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।

২৩ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার নতুন ব্যাচে অংশ নেন ৮০ জন নারী উদ্যোক্তা। এই আয়োজন ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিং-এর সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাঁদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসাবী-এর সেলস অ্যাসিস্টেন্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।প্রশিক্ষকরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এই উদ্যোগটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছে ব্র্যাক ব্যাংক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

ব্রাক ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সূত্রে জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত আয় করেছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ৯৯ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ২২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্রাক ব্যাংকের বোর্ড সভা ৩১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ০৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্রাক ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই

স্টক নিউজ বিডি July 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জুলাই বিকাল ৩টা ৪৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

ব্রাক ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯৫ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

ব্রাক ব্যাংকের বোর্ড সভা ৩০ অক্টোবর

স্টক নিউজ বিডি October 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৩০ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

ব্রাক ব্যাংকের বোর্ড সভা ১৫ মার্চ

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

দর বাড়ার শীর্ষে ব্রাক ব্যাংক

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। আজ কোম্পিনিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৫২ বারে ১৭ লাখ ২৮ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।

দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.১৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, জেমিনি সী ফুড, বেক্সিমকো ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য