Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক সিটি সুগার ইন্ডাস্ট্রিজের জন্য মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ডের মাধ্যমে ১,৫০০ কোটি টাকা উত্তোলনের দায়িত্ব পেল

স্টক নিউজ বিডি February 22, 2025

ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫: সিটি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এবং ট্রিপল-এ রেটিং পাওয়া সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তহবিল সংগ্রহের জন্য ১,৫০০ কোটি টাকা ফেস ভ্যালুর তীর ১০০% মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ড ইস্যু করতে ব্র্যাক ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের সাপেক্ষে এই বন্ড ইস্যু করা হবে।

এই তিন বছর মেয়াদি বন্ড সম্পূর্ণ নিরাপদ এবং আকর্ষণীয় রিটার্ন প্রদানের জন্য স্ট্রাকচার্ড, যা প্রথমবারের মত ইস্যু করা হচ্ছে। এই বন্ড বাংলাদেশজুড়ে ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এই মধ্য-মেয়াদি বন্ড প্রাতিষ্ঠানিক ও রিটেইল বিনিয়োগকারীদের পরিবর্তনশীল ঝুঁকি গ্রহণের মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মূলধন বাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত তহবিল সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ, নগদ প্রবাহ ব্যবস্থাপনা উন্নতকরণ এবং অর্থায়নের পথ বহুমুখী করতে ব্যবহার করবে, যা ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। পাশাপাশি, এটি একটি নিরাপদ ও উদ্ভাবনী বিনিয়োগের সুযোগ খোঁজা বাংলাদেশের ক্রমবর্ধমান বিনিয়োগকারী গোষ্ঠীর জন্য একটি আকর্ষণীয় সুযোগ নিয়ে আসবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এই গুরুত্বপূর্ণ বন্ডটি বাজার উদ্ভাবনের প্রতি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের কর্পোরেট বন্ড বাজারের উন্নয়ন, বিকল্প বিনিয়োগ সুযোগ প্রসার ও আর্থিক পণ্য সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং সিটি গ্রুপের ম্যানজিং ডিরেক্টর মো. হাসান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট তানভীর কামাল।

অন্যদিকে সিটি গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস) রেজা উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর (ইমপোর্ট) খিজির হায়াত খান অনুষ্ঠানে অংশ নেন।এই বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ব্যাংকিং খাতে তাদের স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিজনেস আরও শক্তিশালী করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

বিআইবিএম-এর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:

স্টক নিউজ বিডি December 6, 2024

বিআইবিএম-এর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:

বিআইবিএম-এর টাস্কফোর্স অনুষ্ঠানে আমি ব্যাংকিং খাতে নাজুক অবস্থার জন্য আগস্ট পূর্ববর্তী সময়ের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সাথে কেন্দ্রীক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহিতা অভাবের কথা উল্লেখ করি। ব্যাংকিং খাত নিয়ে সরকারের কাছে জমা দেওয়া হোয়াইট পেপারেও জবাবদিহিতা ও সুশাসনের ঘাটতির কথা ওঠে এসেছে। মাননীয় গভর্নর স্যারও ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন।

আমি ব্যাংকিং খাতে নাজুক অবস্থার জন্য আগস্ট পূর্ববর্তী সময়ের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে কেন্দ্রীক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহিতা অভাবের কথা উল্লেখ করি। ব্যাংকিং খাত নিয়ে সরকারের কাছে জমা দেওয়া হোয়াইট পেপারেও জবাবদিহিতা ও সুশাসনের ঘাটতির কথা ওঠে এসেছে। মাননীয় গভর্নর স্যারও ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন।

শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা, যারা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে নেই, পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকে চাকরি, পদোন্নতি ও বদলির জন্য সুপারিশ করতেন। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের অতি অল্পসংখ্যক সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত ছিলেন।

বিগত সময়ে যারা দায়িত্বশীল জায়গায় থেকে নানা অনিয়ম করেছেন, তারাই নানা তদবিরে জড়িত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে। ৫ আগষ্টের পর তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন। প্রকৃতপক্ষে, হাতেগোনা কয়েকজন কর্মকর্তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাই অত্যন্ত সৎ, মেধাবী এবং চৌকষ। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং ব্যাংকিং খাতকে সুশৃঙ্খল এবং নিয়মের মধ্যে পরিচালিত করতে তাঁরা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি বিশ্বাস করি, অভিজ্ঞ ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মাননীয় গভর্নর আহসান এইচ. মনসুর স্যারের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল ও পেশাদার কর্মকর্তারা দেশের ব্যাংক সেক্টরকে শক্তিশালী ও সমৃদ্ধ করবেন।

কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ও অপব্যাখ্যা করে সংবাদ প্রচার করা হয়েছে। এ ধরনের ভুলভাবে উপস্থাপিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমি সবসময় কেন্দ্রীয় ব্যাংকের প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি সময়ে আমার দেওয়া বক্তব্যে কেউ মর্মাহত হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। আমি কাউকে আহত বা কোন উদ্দেশ্য নিয়ে কোন বক্তব্য প্রদান করিনি। শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো টাস্কফোর্স সেমিনারে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

সেলিম আর. এফ. হোসেন

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৫ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অফিসার পদে লোক নেবে ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্র্যাক ব্যাংক লিমিটেডে ‘ইউনিভার্সেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক লিমিটেড
বিভাগের নাম: ক্যাশ এরিয়া

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০১-০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২২

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিকাশে সফটব্যাংকের বিনিয়োগের খবরে শেয়ারের দাম বাড়ছে ব্র্যাক ব্যাংকের

বিকাশে সফটব্যাংকের বিনিয়োগের খবরে শেয়ারের দাম বাড়ছে ব্র্যাক ব্যাংকের

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মোবাইল ফোনে আর্থিক সেবা কোম্পানি বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনে জাপানের প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক আসছে বাংলাদেশে। বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে বর্তমান শেয়ারহোল্ডারদের সাথে সফটব্যাংকের শেয়ার হস্তান্তরের চুক্তি অনুমোদন করেছে।

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে তথ্যটি প্রকাশ করেছে বুধবার তবে সেখানে আর্থিক লেনদেনের পরিমাণ প্রকাশ করা হয়নি। বিকাশের প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের শেয়ারেই সফটব্যাংক বিনিয়োগ করবে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক। নতুন বিনিয়োগের ফলে বিকাশে ব্র্যাক ব্যাংকের অংশীদারিত্বে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ সফটব্যাংক বিকাশের বর্তমান বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার এবং নতুন ইস্যু করা শেয়ারও পাবে। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারে পরিবর্তন না আসায় বিকাশের অন্য শেয়ার হোল্ডারদের হাতে থাকা শেয়ার বিক্রি হবে সফটব্যাংকের কাছে। তবে কারা শেয়ার বিক্রি করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে ব্র্যাক ব্যাংক বিকাশের ৫১ শতাংশের মালিক। এছাড়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কোম্পানি মানি ইন দ্য মোশশের হাতে ২৯ শতাংশ, বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির হাতে ৯ দশমিক ৯ শতাংশ এবং আলিবাবা গ্রুপের কোম্পানি আলিপের কাছে বাকি ১০ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং আলিপে সিংগাপুর প্রেফারেন্স শেয়ার আকারেও বিকাশে বিনিয়োগ করেছে।

বিকাশে সফটব্যাংকের বিনিয়োগের খবরে শেয়রবাজারে বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বেড়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। বৃহস্পতিবার ১০ টা ৪৯ মিনিটে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৮ টাকা ৭০ পয়সা হয়। যা আগের দিন ছিল ৪৪ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ৪৫২ বারে ১৭ লাখ ২৮ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন করে।

জাপান ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক ১০০ বিলিয়ন ডলারের ভিশন ফান্ড পরিচালনা করে। ভিশন ফান্ডের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশে তথ্য প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে।

বিকাশ বিনিয়োগ পাচ্ছে সফটব্যাংকের ভিশন ফান্ডের একটি অংশের (ভিশন ফান্ড-২ বিম (ডিই) এলএলসি)। এর আগে তারা ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে। বাংলাদেশের মোবাইল ফোনে আর্থিক সেবার (এমএফএস) বিকাশ ২০১১ সাল থেকে কাজ করছে। ২০২০ সালে তাদের লোকসানের পরিমাণ ছিল ৬৭ কোটি ৪৪ লাখ টাকা। অন্যদিকে ব্র্যাক ব্যাংক ২০২০ অর্থবছরে মুনাফা করেছে ৪৪১ কোটি ৩৪
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য