Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মালয়েশিয়া

obhibashi

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জনকে আটক

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ অন্তত ১২৯ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের বালাকং ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানায় অভিযানে প্রাথমিকভাবে ১৩৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১২৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়ান, ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এ অভিযানে পুত্রাজায়া অভিবাসন বিভাগের সাথে সহায়তা করে শ্রম বিভাগ, পাবলিক ডিফেন্স ফোর্স এবং স্টেট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের ৮০ জন কর্মকর্তার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ এবং ধারা ৬ (১) (সি) এবং ৩৯ (বি) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তাদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে এরপর পরবর্তী পদক্ষেপের জন্য দেশটির অভিবাসন সদর দপ্তর পুত্রাজায়া ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

এদিকে, অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে গত বছরের ১৬ নভেম্বর ‘রিক্যালিব্রেশন লেবার’ ও ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এর মধ্যে একটি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং অপরটি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া। দুই দফায় বাড়ানো প্রকল্প দু’টি শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তবে এরপর এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য