Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেনে, শেখ হাসিনার সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে নরকে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এই অবৈধ সরকার আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের সকল অর্জনকে ধ্বংস করেছে। শুধুমাত্র একটি কারণে- তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা বিনাভোটে, জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ব্যাংক চত্বরের প্রধানসড়কে বাড়তে থাকে কর্মী সমাগম। শুক্রবার রাত থেকেই শহরের আশপাশের ১০ জেলার নেতাকর্মীরা খুলনায় আসতে থাকেন। সভাস্থল থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে মাইক, ব্যানার আর প্রজেক্টর।

নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

কর্মসূচিতে আসা কর্মীরা অভিযোগ করেন, পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা তাদের বাধা দিয়েছে। কোথাও কোথাও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবুও সব বাধা পেরিয়ে সমাবেশে আসছে মানুষ।

বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদও জানান নেতাকর্মীরা।

এটি বিএনপির তৃতীয় বিভাগীয় মহাসমাবেশ। খুলনার পর বরিশাল, সিলেট ও রাজশাহীসহ আরো ৭টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করার কথা রয়েছে দলটির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপিকে রাজপথ দেখিয়ে দেওয়া হবে: শেখ পরশ

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, রাজপথ কার, বিএনপিকে তা দেখিয়ে দেয়া হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজনকে সফল করার লক্ষ্যে শনিবার (২২ অক্টোবর) এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যে আগামীতে যুবলীগ একলাই দিতে পারে, তা ১১ নভেম্বর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ।

এছাড়াও তিনি মহাসমাবেশকে সফল করতে ১০টি উপ-কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ যুবলীগের নেতা-কর্মীরা ধারণ করেন। প্রতিটি জেলা-মহানগর-উপজেলা-পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে, তাদের নিয়েই আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ সফল হবে।

এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা-মহানগর-উপজেলা থেকে আগত সকল শাখার নেতৃবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আন্দোলন জমাতে লাশ ফেলতে চায় বিএনপি: কাদের

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি আন্দোলন জমাতে উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে মন্দব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি ভয় দেখানোর চেষ্টা করছে। তারা উসকানি দিয়ে লাশ ফেলতে চাইলে সরকার দায়ী থাকবে না। তাদের উদ্দেশ্য সফল হতে দেব না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, ২০১৩-১৪’র মতো সহিংসতা করতে চাইলে তার সমুচিত জবাব দেয়া হবে।

এসময় যোগাযোগ খাতের অসাধু ব্যক্তিদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই যে কিছু লোক আছে, আমি জানি না তাদের আর কত টাকা দরকার। সাধারণ মানুষ কেমন আছে, এটা তাদের বিড়ম্বিত করে না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কাদের আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এই মন্ত্রণালয়ের কোথাও দুর্নীতিবাজ থাকতে পারবে না। এদের চিহ্নিত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক, কেন তদন্ত করে না! যেখানে দুর্নীতি হয় সেখানে তদন্ত করতেই হবে। আমি সবাইকে বলছি, কাজ করুন। দুর্ঘটনা-যানজট কমান।

নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনি রাজনীতি করেন মানুষের জন্য। মানুষের অসুবিধা করে আপনি রং সাইডে যাবেন-আপনি কী নেতা! কী রাজনীতি করেন!

তিনি বলেন, আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলবে না কিন্তু কে শোনে কার কথা। আমি এক পথে যাই, খবর পাই, তখন সব ক্লিন। আবার আমি যখন রাস্তা অতিক্রম করি, আবার সেই পুরনো চিত্র।

ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কমলেও দুর্ঘটনায় মৃত্যুর হার আগের চেয়ে বাড়ছে। এটা হলো বাস্তবতা অস্বীকার করে লাভ নেই। আজ এত স্থাপনা সারা বাংলাদেশে, এত আন্ডার পাস, ওভার পাস, মেট্রোরেল, পদ্মা সেতু, টানেল সবই হচ্ছে, তারপরও শৃঙ্খলা কেন নেই? শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে। উন্নয়নের অবকাঠামো, এত সাফল্য সব ম্লান হয়ে যাবে যদি আমরা সড়কের শৃঙ্খলা রক্ষা করতে না পারি।

জনপ্রতিনিধিদের সমালোচনা করে কাদের বলেন, রাস্তায় ৩ চাকার গাড়ি বন্ধ করেছি। আমি যখন খবর নেই, বলে যে, অমুক জনপ্রতিনিধি গাড়ি চলতে দিয়েছেন। কেন চলবে? উনার কোনো স্বার্থ আছে। কেন চলবে? সামনে ভোট আছে। জীবন আগে না জীবিকা আগে? জীবন তো বাঁচাতে হবে। জীবন না বাঁচলে জীবিকা দিয়ে কী হবে! আমি বুকে হাত দিয়ে বলবো, ৫ বছর আগে ছিলাম প্রতিমন্ত্রী, এবার ১১ বছর হয়ে গেল। কোনো পারসেন্টেজ, কোনো কমিশন কখনো নেইনি। কিন্তু কারা আমার সঙ্গে কাজ করে…রাস্তা করি, এক পশলা বৃষ্টি হলে রাস্তা থাকে না। রাস্তা করে কী লাভ! টাকা কোথায় যায়? সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা, এই টাকা যায় কোথায়?

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দ্বিতীয় বারেও জয়ী চেয়ারম্যান পিকুল শার্শা প্রতিনিধি সদস্য সালেহ আহম্মেদ মিন্টু

দ্বিতীয় বারেও জয়ী চেয়ারম্যান পিকুল,শার্শা প্রতিনিধি সদস্য সালেহ আহম্মেদ মিন্টু

স্টক নিউজ বিডি October 17, 2022

সাইবুর রহমান সুমন,স্টাফ রিপোর্টার:- সমগ্র দেশ জুড়ে আজ জেলা পরিষদ প্রতিনিধি পর্ষদ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় যশোর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়। সকাল ৯ টা থেকে শুরু করে বেলা ২ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এই ভোট গ্রহণ চলে। এবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্দলীয় ভাবে নির্বাচনে অংশ নেন। নিজের মনপছন্দ মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচন করেন।

সোমবার(১৭ অক্টোবর) শার্শা উপজেলা অডিটরিয়াম ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নামেন। বিদায়ী চেয়ারম্যান ও আ.লীগ নেতা-সাইফুজ্জামান পিকুল,তার মার্কা ছিল “ঘোড়া”। অপরপ্রার্থী বিকল্পধারার নেতা-মারুফ হোসেন কাজল,তার মার্কা ছিল—। দিনব্যাপি ভোট গ্রহণ শেষে বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, আ.লীগ নেতা ও সাবেক পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে পুণরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

অপরদিকে,সদস্যপদে শার্শায় ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ নেন। এরা হলেন-আ.লীগ নেতা আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু,তার মার্কা ছিল “তালা”। অন্যজন,মোঃ শহিদুল আলম, তার মার্কা ছিল “”টিউবওয়েল”। “তালা”মার্কা প্রার্থী সালেহ আহম্মেদ মিন্টু সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়ে প্রতিনিধি সদস্য নির্বাচিত হন।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রত্যেক জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরিক্ষত মহিলা সদস্য অর্থাৎ মোট ২১ সদস্যের পরিষদ গঠনে আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলার অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিরাই কেবল এ নির্বাচনে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, জেলা পরিষদের এই নির্বাচন,সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়,যা মনিটর করেন নির্বাচন কমিশন(ইসি)। ইসি’র তফসিল অনুযায়ী শনিবার(১৫ অক্টোবর) নির্বাচনের প্রচার-প্রচারনা শেষ হয়। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। 

এ নির্বাচনে এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ২৭ জেলা পরিষদ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন

জেলা পরিষদ নির্বাচনে ৯৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা ভোটগ্রহণের আগে দুদিন, ভোট গ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড সদস্য পদ ৪৬৩টি, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদ ১৭২টি। চেয়ারম্যান পদ রয়েছে ৬১ টি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চৌমুহনীতে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ছয়টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে চৌমুহনী বাজারের মহেষগঞ্জ অংশের একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন পাশে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে থাকা নৈশ প্রহরীরা আগুনের লেলিহান দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ী স্টেশনের চারটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিদ্যুৎ ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তীতে বলা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে রাজপথে সতর্ক প্রস্তুতি রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে। বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয়ে বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে। তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকেই সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালই জানে।

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট শুরু

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বুধবার শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

ভোটে জনগণ তাদের পছন্দের প্রতীক নৌকাকে বিজয়ী করবেন বলে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী। এদিকে এই প্রথম এ এলাকায় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে।

ভোটের মাঠে পাঁচজন প্রার্থী থাকলেও লড়াই হওয়ার কথা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী নিশাদের মধ্যে।

‘মানুষ এখন উন্নয়ন চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি। পাশে দাঁড়িয়েছি। তাই নৌকাকে বিজয়ী করতে ভোটাররা ঐক্যবদ্ধ’ বললেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। অপরদিকে ভোটের মাঠে নতুন হলেও ভোটারদের মাঝে শক্ত অবস্থান করে নেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ। আপেল প্রতীক পেয়ে তিনি চষে বেড়িয়েছেন চরসহ সাঘাটা-ফুলছড়ি উপজেলার গ্রামের আনাচে-কানাচে।

জেলা নির্বাচন কর্মকর্তা আবু মোত্তালিব জানান, নির্বাচনী সামগ্রী বিতরণের কাজ শেষ করে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, “ইভিএমে ভোটগ্রহণে সচেতনতা তৈরিতে কয়েকদিন ধরেই ভোটারদের মাঝে ড্যামি ভোটের ব্যবস্থাসহ সব কার্যক্রম চালানো হয়েছে। সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য সব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, “সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ইভিএমে ভোটগ্রহণে পোস্টার, লিফলেট ও মাইকিং করে ভোটারদের সচেতন করা হয়েছে।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি October 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে।

রোববার তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি একথা বলেন।

শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, “পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান- এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে।”

ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাবার ষড়যন্ত্র পরিহার করুন এবং আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না।”

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আপনাদের কাউকে সরিয়ে দিতে হবে না, জনগণ না চাইলে নির্বাচনই ঠিক করবে কে সরবে আর কে সরবে না।”

রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে এদেশে বিএনপিই চ্যাম্পিয়ন এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ক্ষমতা আসার পর তারা নির্যাতনের যে রেকর্ড স্থাপন করেছে, যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল জনগণ তা এখনও ভুলে যায়নি।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি কখনো ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নয়। সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেইনি- এ অভিযোগে বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুসলিম উম্মাহর কাছে আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র, এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা.)। এই দিনে মহানবী (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করে সকলকে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহবান জানান তিনি।

আজ শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। এদিনে আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দিনটি উপলক্ষে তিনি আওয়ামী লীগের পক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজা ধনসম্পদের দেবী ‘লক্ষী পূজা’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিচারবহির্ভূত হত্যা-গুম চায় না সরকার: মোমেন

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে কোনো লোক খুন বা গুম হোক এটা সরকার চায় না। এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।’

শনিবার দুপুরে সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোতে স্কুলে হামলা হয়, শপিংমলে হামলা হয়, প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যা হয় সেগুলো নিয়ে কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়।”

“বাংলাদেশে কালেভদ্রে দু-একটি দুর্ঘটনা ঘটে, এটাও দুঃখজনক। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা, গুম চায় না। এ বিষয় নিয়ে খুব কঠোর অবস্থান রয়েছে। কেউ কোনো ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।”

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাঙালি জাতি গণতন্ত্র-মানবাধিকারের জন্য রক্ত দেওয়া জাতি। তাই নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ প্রয়োজন নেই।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি এখন বিদায় নিতে প্রস্তুত

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, তিনি দলের দায়িত্ব ছাড়তে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লন্ডনে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

সেখানে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দলের নেতৃত্বে কোনো চমক কিংবা পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে।

জবাবে ক্ষমতাসীন দলটির প্রধান শেখ হাসিনা বলেন, “(কাউন্সিলে) একজন কাউন্সিলরও যদি বলে আমাকে চায় না, তাহলে আমি কোনোদিনই থাকব না।”

তিনি বলেন, “যেদিন থেকে আমাকে আমার অবর্তমানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল, তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি। এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব সাধারণত কাউন্সলররা ঠিক করে নির্বাচিত করে এবং কান্সিলরদের সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। “

টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা বলেন, “আমরা তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল- জাতির পিতা দেশকে স্বাধীন করে, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে দিয়ে, বাংলাদেশকে আর্থসামজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে, স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই দিয়েছে।

“এরপর এই দেশে কি ঘটেছে? হত্যা-ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি। ক্ষমতা ছিল বন্দিখানায়, গণতন্ত্র ছিল না। তার পরিবর্তে ছিল মাশাল’ল বা মিলিটারি শাসন এবং সেখানে কার্ফ্যু, যাকে কার্ফ্যু গণতন্ত্র বলতে পারি। অনেক চড়াই-উৎরাই পার হয়ে আমরা গণতন্ত্র উদ্ধার করি এবং আমরা একটানা তিনবার, অর্থাৎ ২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এর মাঝে অনেক চড়াই-উৎরাই- খুন-খারাবি, অংগ্নিসংযোগ থেকে শুরু অগ্নি সন্ত্রাস, নানাকিছু ঘটেছে।”

তিনি বলেন, “তারপরও আমরা ক্ষমতায় একটানা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশে উন্নীতি হয়েছি। আমার একটা লক্ষ্য ছিল ২০২০ এ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এই সুবর্ণজয়ন্তীতেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য