Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

kalo jam

পুষ্টি ও খাদ্য গুণসম্পন্ন জাম

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সময়টা এখন মৌসুমী ফলের। সর্বত্রই পাওয়া যাচ্ছে আম, লিচু, জামরুল, জাম, কাঁঠালসহ সুস্বাদু সব ফল। এসব ফলের নামের ভিড়ে পুষ্টি ও খাদ্য গুণসম্পন্ন জাম কমবেশি সবার প্রিয়। জামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। এ ছাড়াও রয়েছে জামের অনেক স্বাস্থ্য উপকারিতা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে: ডায়াবেটিস রোগীদের জন্য জাম উপকারী। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। জাম ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে। এক চা চামচ জামের বিচির গুঁড়া খালি পেটে প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

জাম ত্বক ও চুলকে ক্ষতি থেকে রক্ষা করে। ত্বকের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে জাম
ভিটামিন সি: জামে আছে প্রচুর ভিটামিন সি। এটি ভিটামিন সি অভাবজনিত কারণে রোগবালাই প্রতিরোধসহ ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে। এ ছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাঢ়ি শক্ত এবং মাঢ়ির ক্ষয়রোধেও জাম উপকারী।

রক্তস্বল্পতা দূর করে: জামে থাকা পানি, লবণ ও পটাসিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠাণ্ডা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে ভূমিকা রাখে। জামে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তস্বল্পতা দূর করে।

হৃদযন্ত্র ভালো রাখে: জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখে। এ ছাড়া শরীরের দূষিত কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয় জাম।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাম উপকারী
স্মৃতিশক্তি প্রখর রাখে: জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ আছে, যা মানুষকে জোগায় কাজ করার শক্তি। বয়স যত বাড়তে থাকে, মানুষ ততই হারাতে থাকে স্মৃতি। জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ করে: জামে ক্যালরির পরিমাণ কম। যারা ওজন নিয়ে চিন্তিত কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারা খাদ্য তালিকায় রাখতে পারেন জাম।

উচ্চ রক্তচাপ: আজকাল উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভুগছেন। পুষ্টিবিদ এবং চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাজা ফল এবং শাকসবজি খেতে বলেন। এ ক্ষেত্রে জাম উপকারী। জামে এমন সব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

ক্যানসার প্রতিরোধে করে: মুখের ক্যানসার প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে জাম। রঙিন ফলের ভেতর যে পরিমাণ যৌগিক উপাদান থাকে, তার মধ্যে জামে আছে সবচেয়ে বেশি। জাম লড়াই করে জরায়ু, ডিম্বাশয় ও মলদ্বারের ক্যান্সারের বিরুদ্ধে।

জামে ক্যালরির পরিমাণ কম। যারা ওজন নিয়ে চিন্তিত কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারা খাদ্য তালিকায় রাখতে পারেন জাম
ত্বকের সমস্যায়: জামে আছে অ্যালার্জিক নামে এক ধরনের এসিডের উপস্থিতি, যা ত্বককে করে শক্তিশালী। ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। এ অ্যালার্জিক এসিড ত্বকের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে মৌসুমি সর্দি-কাশি থেকেও মুক্তি দেয়। প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যার। রাতকানা রোগ এবং যাদের চোখের ছানি অপারেশন হয়েছে তাদের জন্য জাম ভীষণ উপকারী। এবং রুচি ফিরিয়ে আনতে জাম খেতে পারেন। আর ভ্রমণজনিত বমিভাবও দূর করে এই ফল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
alovera

প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারী

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।

অ্যালোভেরার গুণাগুণ:

অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।
অ্যালোভেরায় মিনারেল, অ্যামিনো অ্যাসিডসহ নানা পুষ্টিকর উপাদান রয়েছে। যা হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে।

দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা।

অ্যালোভেরা প্রাকৃতিক ওষুধের কাজ করে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এটি। অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা।

অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে।

নিয়মিত অ্যালোভেরার রস পান করলে হজম শক্তি বাড়ে। পরিপাক তন্ত্রের নানা জটিলতা সারাতেও সাহায্য করে অ্যালোভেরা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা। এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।

সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশি কার্যকরী। অ্যালোভেরা জুসের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লিচু

লিচুর যতো গুণাগুণ

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের দেশে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে রসালো ফলের আগমনও ঘটে। আর বাজারে এখন সব থেকে দেশী ফলের সমাহার। তবে বাজারে খুব অল্প সময়ের জন্য আসে রসালো টসটসে লিচু। আমাদের সবাইকে এই ফলটি আকৃষ্ট করে স্বাদের জন্য। শুধু স্বাদের জন্য নয়, লিচুর সঙ্গে সখ্য আমাদের অন্যান্য শারীরিক গুণাগুণেরও। সুস্বাদু এই ফলকে বলাই যায় খাদ্যগুণের আধার।

×লিচু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

×লিচু কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে উপকারী। সাহায্য করে পরিপাক প্রক্রিয়ায়।

×লিচু মানবদেহে ভাইরাসের বংশবিস্তার রোধে সাহায্য করে।

×মানুষের দেহে লোহিত রক্তকণা তৈরিতে সাহায্য করে লিচু।

×লিচু মানবদেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

×লিচু পেশি ও হাড়কে সুগঠিত করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।

এত গুণ থাকলেও একটা বিষয় মনে রাখতে হবে। লিচুতে মিষ্টত্ব বেশি। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল খুব বেশি নিরাপদ নয়। চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ নিয়ে মধুমেহ রোগীরা পরিমিত পরিমাণে লিচু খেতে পারেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকা ও মিষ্টি আম

পাকা ও মিষ্টি আম চিনে কেনার উপায়

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাজারে সবে উঠতে শুরু হয়েছে পাকা আম। যদিও কৃত্রিমভাবে পাকানো আমের ভিড়ে গাছপাকা আমের দেখা পাওয়াই এখন কঠিন। এ কারণেই দেখতে আকর্ষণীয় আম বেশি দামে কিনেও অনেকেই ঠকেন।

পাকা ভেবে কেনা আম খেতে গিয়ে অনেকেই দেখেন তা টকস্বাদের কিংবা নষ্ট প্রকৃতির। তবে কয়েকটি উপায় অনুসরণ করে আপনি সহজেই বাজার থেকে মিষ্টি ও পাকা আম চিনে কিনতে পারবেন। জেনে নিন পাকা ও মিষ্টি আম চেনার ৩ উপায়-

×আম কেনার সময় তা নিজ হাতে ধরে দেখে কিনুন। এ সময় খেয়াল রাখবেন অতিরিক্ত যেন নরম না হয় আমগুলো। টিপে দেখলেই তা টের পাবেন। বেশি পাকা আমের ভেতরে নষ্ট হতে পারে।

× আমের রংও কিন্তু বলে দেয় সেটি পাকা ও মিষ্টি কি না। আমের রং যত উজ্জ্বল হবে তার স্বাদও নাকি ততই বেশি হয়। লালচে কিংবা হলুদ এই দুই রঙের আম কিনলে ঠকবেন না।

তার মানে এই নয় যে, শুধু লালরঙা আমই মিষ্টি হবে। আবার পুরো সবুজ হিমসাগর আমও বেশ মিষ্টি হয়। তাই আম ধরে দেখে কিনুন।

×আম কেনার সময় অবশ্যই এর গন্ধ নিন। গাছপাকা আমে মিষ্টি গন্ধ থাকে। অন্যদিকে কৃত্রিমভাবে পাকানো আমে ততটা গন্ধ বের হয় না। তাই গন্ধ বুঝেও পাকা ও মিষ্টি আম কিনতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ট্রান্সফর্মিং ন্যারেটিভস

ট্রান্সফর্মিং ন্যারেটিভস: পাঁচশ’রও বেশি শিল্প ও সৃজনশীলতা চর্চাকারীর পাশে

স্টক নিউজ বিডি May 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গত চার বছরে বার্মিংহাম, পাকিস্তান এবং বাংলাদেশের পাঁচশ’র বেশি শিল্প ও সৃজনশীলতা চর্চাকারী (ক্রিয়েটিভ প্র্যাকটিশনার)’র মাঝে সংযোগ স্থাপন ও সহযোগিতা করে আসছে ট্রান্সফর্মিং ন্যারেটিভস। এই চার বছরে প্রকল্পটি নতুন শিল্পকমের্র পৃষ্ঠপোষকতা করেছে, নতুন আন্তঃসমন্বয় তৈরিতে ভূমিকা রেখেছে, পেশাগত বিকাশকে অনুপ্রাণিত করেছে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে সহায়তা প্রদান করেছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ট্রান্সফর্মিং ন্যারেটিভস’র পরিচালনার দায়িত্বে রয়েছে কালচার সেন্ট্রাল, এবং একে সহযোগিতা করছে আর্টস কাউন্সিল ইংল্যান্ড ও দ্য ব্রিটিশ কাউন্সিল। এটি দ্য ব্রিটিশ কাউন্সিল এবং বার্মিংহাম-ভিত্তিক দশটি অংশীদারের সহযোগিতায় গড়ে উঠেছে। এই অংশীদাররা হচ্ছে বার্মিংহাম কন্টেম্পোরারি মিউজিক গ্রুপ (বিসিএমজি), বার্মিংহাম মিউজিয়ামস ট্রাস্ট (বিএমটি), বার্মিংহাম রেপার্টরি থিয়েটার, আইকন গ্যালারি, ক্যালাবোরেশন আর্টস, লিগ্যাসি ওয়েস্ট মিডল্যান্ডস, মিডল্যান্ডস আর্টস সেন্টার, সাউথ এশিয়ান ডায়াস্পোরা আর্টস আর্কাইভ (এসএডিএএ), সাম্পাদ, এবং সোনিয়া সাবরি কোম্পানি। এছাড়াও, ট্রান্সফর্মিং ন্যারেটিভস একটি নতুন ডিজিটাল টাইমলাইন ফিচার নিয়ে এসেছে, যেখানে ট্রান্সফর্মিং ন্যারেটিভস’র পেছনের গল্প জানার পাশাপাশি অমৃত সিং নির্মিত নতুন শর্ট ফিল্ম দেখারও সুযোগ রয়েছে। প্রোগ্রামটি যেসব শিল্পীকে সহায়তা প্রদান করেছে, তাদের কাজ ও ভাবনাগুলো এই শর্ট ফিল্মে তুলে ধরা হয়েছে।

ট্রান্সফর্মিং ন্যারেটিভস’র প্রজেক্ট ডিরেক্টর সোফিনা জাগোট বলেন, “আমরা যদি শর্ট ফিল্ম ও ট্রান্সফর্মিং ন্যারেটিভস’র টাইমলাইনের দিকে তাকাই, তাহলে ট্রান্সফর্মিং ন্যারেটিভস কীভাবে নতুন কাজকে সহায়তা করছে, প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ করেছে এবং বার্মিংহাম, বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করেছে সে সম্পর্কে জানতে পারবো। এই প্রোগ্রামের মাধ্যমে অনেক অর্জন এসেছে, এবং আমি আশা করি যে, গত চার বছরে যেসব কাজ হয়েছে এবং কানেকশন তৈরি হয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা লাভে মানুষ ট্রান্সফর্মিং ন্যারেটিভসের ওয়েবসাইট ভিজিট করবেন। এই কানেকশন, সমর্থন ও কার্যক্রম আগামী বছরগুলোতে এই তিন স্থানের সৃজনশীল ও সাংস্কৃতিক আন্তঃবিনিময়ে ভূমিকা রাখবে।”

ট্রান্সফর্মিং ন্যারেটিভস নতুন শিল্পকর্ম পৃষ্ঠপোষকতার পাশাপাশি নতুন নতুন সম্পর্ক তৈরি করেছে, যা শিল্পী, কিউরেটর এবং বিভিন্ন সংস্থাকে একত্রিত করার মধ্য দিয়ে নতুন ধরনের কাজ এবং ভাবনার প্রচার ঘটিয়েছে। শিল্পীদের নতুন শিল্পকমের জন্য সহায়তা দান করা হয়েছে এবং এক্ষেত্রে শিল্পীদের ওপর আস্থা রেখে তাদেরকে নিজেদের মতো কাজ করার স্বাধীনতা দেয়া হয়েছে। এছাড়াও, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমের জন্য বার্মিংহাম, পাকিস্তান এবং বাংলাদেশের শিল্পীদের মাঝে সংযোগ তৈরি হয়েছে। বার্মিংহামে বসবাসকারী বা কর্মরত পাকিস্তানি, বাংলাদেশি এবং কাশ্মীরিদের প্রেক্ষাপট জানার জন্য বার্মিংহামে কমিউনিটি ফ্যাসিলিটরদের গবেষণা প্রতিবেদনের এক সিরিজের জন্যও পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়। এটি দলগত পর্যায়ে সমসাময়িক সংস্কৃতি, শহরের সাথে মানুষের সম্পৃক্ততা এবং শহরের সাংস্কৃতিক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে সহায়তা করেছে।

কোভিড আঘাত হানার পর ডিজিটাল কোলাবোরেটিভ গ্রান্টসের নতুন প্রোগ্রাম ১৭টি নতুন শিল্পকর্ম সৃষ্টিতে পৃষ্ঠপোষকতা করে, সেই সাথে এই তিনটি স্থানকে সংযুক্ত করে একাধিক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। ট্রান্সফর্মিং ন্যারেটিভস মেলা ও সিম্পোজিয়াম বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশের শিল্পী এবং দর্শকদের তিন দিনব্যাপী এক চমকপ্রদ অনলাইন উৎসবের মাধ্যমে একত্রিত করে। এতে ছিলো ১৪টি কমিশন্ড প্রজেক্ট। অ্যাঙ্গনের প্রযোজক সামিরা সৈয়দ বলেন, “আপনি যখন বিশ্বের বিভিন্ন স্থানের মানুষকে একত্রিত করে তাদের কথা বলার ও শিল্পকর্ম সৃষ্টির সুযোগ করে দেন, তখন রাজনীতি ও দেশের সীমানার ঊর্ধ্বে গিয়ে মানুষের মাঝে নতুন এক বন্ধন তৈরি হয়। আমি মনে করি, এটি আমাদের শিক্ষা এবং আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।” ক্যালাবোরেশন আর্টস’র মুখতার দার বলেন, “ট্রান্সফর্মিং ন্যারেটিভস অপার সম্ভাবনাময় কিছু দরজা খুলে দিয়েছে, যা আগে বদ্ধ ছিলো।”

এই প্রকল্পের সাথে জড়িত শিল্পীদের কাজ দেখতে, তাদের কথা শুনতে এবং এই চার বছরের প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.transformingnarratives.com; অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সফর্মিং ন্যারেটিভসকে ফলো করুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেদ মহামারী! বছরে ১২ লাখের মৃত্যুর শঙ্কা

মেদ মহামারী! বছরে ১২ লাখের মৃত্যুর শঙ্কা

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নতুন মহামারী আসছে। এর নাম মেদ মহামারী। ইংরেজিতে যাকে বলে Obesity Epidemic। এই মহামারীতে প্রতি বছর শুধুমাত্র ইউরোপেই ১২ লাখের কাছাকাছি মানুষের মৃত্য হবে। দু’লাখের বেশি মানুষ এই মহামারীর কারণে আক্রান্ত হবেন ক্যানসারে। সম্প্রতি এমনই পরিসংখ্যান দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

গত ১৫ বছর ধরে এই বিষয়টি নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর পক্ষ থেকে। ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এক ভয়ঙ্কর মহামারীর মুখোমুখি হতে চলেছে বিশ্ব। তার প্রভাব সবচেয়ে বেশি করে পড়তে চলেছে ইউরোপের ওপর।

ইউরোপের ৫৯ শতাংশ মানুষ ইতিমধ্যেই ওবেসিটির সমস্যায় আক্রান্ত। পাঁচ বছরের নিচের শিশুদের মধ্যে ৮ শতাংশেরই ওজন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এই যাবতীয় সমস্যাই ডেকে আনছে বিপদ। এবং অকাল বার্ধক্য থেকে শুরু করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ছে এর ফলে। তবে এই মেদের কারণে সবচেয়ে বেশি বাড়ছে ক্যানসারের আশঙ্কা। যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে তাদের মধ্যে প্রায় ১৩ ধরনের জটিল ক্যানসারের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। আর সেটি আবার বাড়িয়ে দিচ্ছে মৃত্যু হার। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মেদ বাড়িয়ে দিচ্ছে মৃত্যু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এই মহামারী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাবে ২০২৫ সালের মধ্যে। ইউরোপে এই সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ইংল্যান্ডের ওপর। তেমনও বলা হয়েছে এই সমীক্ষায়।

এ জন্য দায়ী কী? মূলত জাংক ফুড, ঠান্ডা মিষ্টি পানীয়, শরীরচর্চা ছাড়া জীবন কাটানো- এগুলোকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তরমুজ

তরমুজ ফ্রিজে রাখলে যা হয়

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গরমে তরমুজের জুড়ি নেই। শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এই ফল। গ্রীষ্মের গরমে এক ফালা তরমুজ প্রশান্তি এনে দিতে পারে মুহূর্তেই।

তরমুজ স্বাভাবিক তাপামায় দুই তিন সপ্তাহ ভালো থাকে। ঠান্ডা করে খাওয়ার জন্য কিংবা বেশিদিন সংরক্ষণ করার জন্য আমরা অনেক সময় ফ্রিজে তরমুজ রাখি। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলছে এটি ঠিক না।

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে তরমুজে ৯২ শতাংশ পানি রয়েছে, যা গ্রীষ্মকালের খরতা থেকে শরীরকে রক্ষা করে।

এছাড়া এটি লাইকোপিন, বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি-সহ বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওয়াটারমেলন প্রোমোশন বোর্ড’য়ের উদ্ধৃতি দিয়ে টেস্টিংটেবল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেফ্রিজারেইটরে তরমুজ দুটি শর্তের ভিত্তিতে রাখা যায়। একটি হল, এটা শুরু থেকেই রেফ্রিজারেইটরে ছিল অথবা এটা কেটে রাখা হয়েছে।

গোটা তরমুজ রেফ্রিজাইরেটরে সংরক্ষণ করলে এর স্বাদ, আকার ও রংয়ে পরিবর্তন আসে।

তরমুজ সংরক্ষণ করার সঠিক তাপমাত্রা হল- ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজ দশ দিন পর্যন্ত ভালো থাকে।

‘ইউএসডিএ এগ্রিকালচার রিসার্চ সার্ভিস’য়ের করা একটি গবেষণায় দেখা গেছে, ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে।

গবেষণার সূত্র ধরে ‘মেডিকেল নিউজ টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, রেফ্রিজারেইটরে রাখা তরমুজের তুলনায় সাধারণ তাপমাত্রায় রাখা তরমুজে লাইকোপিন ২০ শতাংশ বেশি থাকে এবং বিটা-ক্যারোটিনের মাত্রা দ্বিগুণ থাকে।

তাই দেখা যাচ্ছে, ঘরে তরমুজ আনা হলে তা কেটে খাওয়ার আগ পর্যন্ত সাধারণ তাপমাত্রাতে রাখাই ভালো।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাম্বুরা

জাম্বুরাতে যতো পুষ্টি

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লেবুজাতীয় ফলের মধ্যে বাতাবি লেবু একটি পুষ্টিকর সুপরিচিত ফল। দেশের অনেক স্থানেই এটি জাম্বুরা, কোলম বা বাতাবি নামে পরিচিত। এ দেশের সব অঞ্চলেই কম-বেশি এ ফলের চাষ হয়। বাতাবি লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল। এতে ভিটামিন সি রয়েছে ১০৫ মি. গ্রাম, যেখানে লেবুতে রয়েছে ৬৩ মি. গ্রাম, কমলাতে ৬৪ মি. গ্রাম, কামরাঙায় ৬১ মি. গ্রাম।

আমলকী এবং পেয়ারা বাদে অন্য সব ফলের চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে বাতাবি লেবুতে। ভিটামিন সি দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এর রাসায়নিক নাম এসকরবিক অ্যাসিড। পুষ্টি বিজ্ঞানীদের মতে প্রতি ১০০ গ্রাম (খাদ্যোপযোগী) বাতাবি লেবুতে ভিটামিন সি বাদে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো- শ্বেসার-৮.৫ গ্রাম, আমিষ-০.৫ গ্রাম, স্নেহ-০.৩ গ্রাম, ভিটামিন বি-০.০৬ মি. গ্রাম, ভিটামিন বি২-০.০৮ মি. গ্রাম, ক্যালসিয়াম-৩৭ মি. গ্রাম, আয়রন-০.২ মি. গ্রাম, ক্যারোটিন-১২০ মাইক্রোগ্রাম, খাদ্যশক্তি-৩৮ কিলোক্যালোরি। বাতাবি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময়ে সহায়তা করে। এ ভিটামিন বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন, সর্দি-কাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ভিটামিন সি দেহের ক্ষতস্থান দ্রুত নিরাময়ে সহায়তা করে দেহের ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। এর অভাবে ত্বক খসখসে ও শক্ত হয়ে পড়ে। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত ও পুঁজ নির্গত হয়। এ সমস্যাকে বলা হয় স্কার্ভি। স্কার্ভি হলে অকালে দাঁত পড়ে যায়। গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্যের জন্য ভিটামিন সি, ক্যারোটিন থাকায় এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন সি-এর অভাবে রক্তস্বল্পতা ও দুর্বলতা দেখা দেয়, রক্তপাত হলে সহজে বন্ধ হয় না, শিশুদের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন সি মুখগহ্বর, পাকস্থলী, ফুসফুস, অগ্ন্যাশয় এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে। বাতাবি লেবুতে পর্যাপ্ত রস ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত স্কোয়াশ ও জেলি প্রস্তুতে এটি ব্যবহৃত হয়। বাতাবি লেবুতে রস ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khejur 1

খেজুর খেয়ে রোজা ভাঙলে যেসব উপকার হয় জেনে নিন

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেশিরভাগ রোজাদার ইফতারিতে খেজুর খেয়ে রোজা ভাঙেন। সারাবিশ্বেই এই রীতির চল রয়েছে। কিন্তু এই কাজ কি শুধুই রীতি মেনে করা হয়? নাকি খেজুর খেয়ে রোজা ভাঙলে শরীরেরও উপকার হয়?

প্রথমত, সারাদিন রোজা রাখার পর এমন কিছু খাওয়া জরুরি, যা কম সময়ে জোগাবে কর্মশক্তি। তার জন্য খেজুর খুব উপযোগী একটি খাদ্য। পাশাপাশি, খেজুরে রয়েছে আরও নানা গুণ। আসুন জেনে নেওয়া যাক তেমন কয়েকটি গুণাগুণ।

১. খেজুর হজমশক্তি বাড়াতে সক্ষম। সারাদিন না খাওয়ার পর সন্ধ্যায় ইফতারে ভালমন্দ খাওয়ার চল রয়েছে গোটা বিশ্বেই। বিশেষ করে নানা ধরনের ফল এবং ভাজাপোড়া খান অনেকে। খেজুর সেসব খাবার হজম করতে সাহায্য করে।
২. খেজুরে রয়েছে পুষ্টির নানা উপাদান। বিশেষ করে সারাদিন রোজা রাখার কারণে শরীরের ফাইবার প্রয়োজন। খেজুর তা জোগাতে পারে।

৩. রোজা মানেই সারাদিন কিছু না খেয়ে থাকা। কিন্তু দিনের কাজ তো চালিয়ে যেতে হয়। তার জন্য শরীর সচল রাখতে হবে। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন। এই তিনটি উপাদান শরীর সচল রাখে।

৪. খেজুরে উপস্থিত রয়েছে ক্ষারীয় লবণ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রাও।

৫. খেজুর হজম করা সহজ।

তথ্যসূত্র: বিবিসি গুড ফুড, হেলথ লাইন, নিউজ মেডিকেল, অর্গানিক ফ্যাক্টস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মিষ্টি কুমড়ার চপ

ইফতারে বেগুনির বদলে মিষ্টি কুমড়ার চপ যেভাবে বানাবেন

স্টক নিউজ বিডি April 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে রোজাদারকে সাস্থ্যসম্পত খাবার গ্রহণের পরামর্শ দেন পুষ্টিবিদরা। এড়িয়ে যেতে বলেন সকল ধরণের তেলে ভাজা খাবার। কিন্তু বাঙ্গালীরা তো পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ছাড়া ইফতার ভাবতে পারেন না।

যেহেতু বেগুনের দাম বেশি তাই ইফতারে বাংলাদেশ সরকার পরামর্শ দিয়েছে মিষ্টি কুমড়ার চপ খাওয়ার। তাই আমরা ঘরে অল্প সময়ে সহজে বানিয়ে ফেলতে পারি পুষ্টিকর মিষ্টি কুমড়ার চপ। মিষ্টি কুমড়ার চপ খেতে সুস্বাদু হওয়ায় বাচ্চারাও এই চপ খেতে বেশ পছন্দ করবে।

মিষ্টিকুমড়ার চপ বানাতে যা যা লাগবে :

মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)

বেসন—হাফ কাপ

চালের গুঁড়া—দুই টেবিল চামচ

বেকিং সোডা—সামান্য

লবণ—পরিমাণমতো

চিনি—সামান্য

হলুদ গুঁড়া—হাফ চা চামচ

মরিচ গুঁড়া—হাফ চা চামচ

গোলমরিচের গুঁড়া—এক চা চামচ

যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :

  • মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।
  • অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।
  • এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • ইউএন মানবাধিকার কমিশনের অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে

  • নতুন কর্মীদের ব্র্যাকের মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দিতে ব্র্যাক ব্যাংকের ভিন্ন উদ্যোগ

  • কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন লেডি গাগা

  • আজ ৩৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য