Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লেনদেন

JMI-Syringes

সাপ্তাহিক লুজারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৯.৫০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৭ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৫ লাখ ৫ হাজার টাকা।

অ্যারামিট লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ১০ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮২ লাখ ৭ হাজার টাকা।

অ্যাপেক্স ফুটওয়্যার ১৪.৬৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ডারি, ওয়াটা কেমিক্যালস, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এএমসিএল প্রাণ, জেএমআই হসপিটাল ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২ কোম্পানির লেনদেন চালু রোববার

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামী ২৮ আগস্ট, রোববার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্রে জানায়, আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সূচকের উত্থানে লেনদেন

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫০ মিনিট পরযন্ত ডিএসইতে ৫৩৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

ফার্স্ট ফিন্যান্সের লেনদেন চালু কাল

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৫ আগস্ট, বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আজ বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ১১’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে;যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১১ মে ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫১৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৬৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৭ লাখ ৪ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি ৫৩ লাখ টাকা।

আইএফআইসি ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৪ কোটি ৮৪ লাখ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাপ্তাহিক লুজারের শীর্ষে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড

সাপ্তাহিক লুজারের শীর্ষে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৬৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৮ লাখ ৪ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৬১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ও তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

একমি পেসটিসাইডের শেয়ার লেনদেন শুরু হবে ১৪ নভেম্বর

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি একমি পেসটিসাইড লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী রবিবার (১৪ নভেম্বর) থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ACMEPL” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১৮৪৯৬ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মূল্য সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ

মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

স্টক নিউজ বিডি August 16, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে রেকর্ড ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৯২ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য