Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শাকিরা

শাকিরা

পিকে’র পরকীয়ার জন্যই হাসপাতালে শাকিরা

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ২০১০ ওয়ার্ল্ডকাপ, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে মজেছিল ফুটবল বিশ্ব। কলম্বিয়ান সংগীতশিল্পীর সুরে পাগল হয়েছিলেন জেরার্ড পিকেও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। তবে সম্পর্কের টান কমে যাবে ভেবে নাকি বিয়ের পিরিতে বসেননি শাকিরা। বিয়ে না করলেও টানটা ঠিকই কমেছে পিকের। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বার্সা তারকা। যা সহ্য করতে পারেননি শাকিরা। মানসিক অবসাদগ্রস্ত হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে তাকে।

মানসিকভাবে হতাশ এই শিল্পীর ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকতে হয়। স্প্যানিশ গণমাধ্যম ওলাকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অ্যাম্বুলেন্সে ওঠার আগে কাঁদছিলেন শাকিরা।

শাকিরার মা নিদিয়া দেল কারমেন এ সময় নিজ গাড়িতে করে ক্লিনিকে যান। হাসপাতালে চিকিৎসকেরা শাকিরার কাছে জানতে চান, তার মনোবিদের প্রয়োজন আছে কি না। শাকিরা মনোবিদের দ্বারস্থ হয়েছেন কি না তা জানা যায়নি।

সপ্তাহখানেক আগের ঘটনা। সতীর্থ রিকি পুই এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে যান পিকে। তবে সন্দেহবশত সেই পার্টিতে গিয়ে পিকেকে অন্য নারীর সঙ্গে ধরে ফেলেন শাকিরা। যেকারণে আলাদা থাকারও সিদ্ধান্ত নিয়েছেন দুজন।

জোর গুঞ্জন, বার্সেলোনার ১৭ বছর বয়সী মিডফিল্ডার পাবলো গাভির মায়ের সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন পিকে।

গত মার্চ থেকে ইনস্টগ্রামে পিকের সব ছবি মুছে দিয়েছেন শাকিরা। পিকেও বেশ কিছুদিন ধরে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছেন না। এরপর এপ্রিলে শাকিরার ‘টে ফিলোসিটো’ নামের একটি গান প্রকাশিত হয়। গানের লিরিকে বিশ্বাসঘাতকার কথাই তুলে ধরেছেন শাকিরা। লিরিকের কিয়দাংশ তুলে ধরা হলো, ‘তোমাকে সম্পূর্ণ করতে আমি টুকরো টুকরো হয়েছি; তারা আমাকে সতর্ক করেছি, কিন্তু আমি কর্ণপাত করিনি। বুঝতে পেরেছিলাম তুমি মিথ্যা; আমাকে দুঃখিত বলো না। এটি আন্তরিক বলে মনে জলেও আমি তোমাকে ভালো করেই জানি এবং জানি যে তুমি মিথ্য বলছো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাকিরা

কানে ভালোবাসা ছড়ালেন শাকিরা

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসব মানেই নানা প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পগাথা। তবে চাওয়া-পাওয়ার হিসাব একপাশে রেখেই বিশ্ব চলচ্চিত্রের এ বর্ণাঢ্য আসরে অংশ নেন তারকারা। তাই তো ৭৫তম আসরের লালগালিচাতেও তারকারা ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসার শুভ্রতা। গত ১৭ মে শুরু হওয়া এই উৎসবে এরই মধ্যে অংশ নিয়েছেন বিশ্বের নামিদামি তারকা শিল্পীরা। সম্প্রতি কানের লালগালিচায় ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। গত বুধবার ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত ‘এলভিস’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

কানের প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ‘এলভিস’ দেখানোর আগে ছিল লালগালিচার জৌলুস। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নেন শাকিরা এবং প্রখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি। শাকিরাসহ ‘এলভিস’ ছবির কলাকুশলীদের লালগালিচায় হাঁটার সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’ এবং ‘জেলহাউস রক’। ‘এলভিস’ সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তাঁর অভূতপূর্ব খ্যাতি পাওয়া।

রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তাঁর ২০ বছরের জটিল সম্পর্কের নানা বিষয়। আর প্রিসলির সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁর স্ত্রী। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২২ জুন ফ্রান্সে ও আগামী ২৪ জুন উত্তর আমেরিকায় মুক্তি পাবে ছবিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য