Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষামন্ত্রী

dr dipu moni

মৌলবাদী, দেশ বিরোধীরা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মৌলবাদী, দেশ বিরোধী, যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারাদেশের মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে।

শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থ-বছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত কোন তথ্যেরই যেন সঠিকতা যাচাই না করে আমরা অন্য কারো কাছে না পাঠাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক নয়: ডা. দীপু

স্টক নিউজ বিডি March 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয়ের যে দাবি তুলেছেন, তা ‘যৌক্তিক নয়’।

বুধবার (২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এটা ঠিক যে সাত কলেজে আগে কিছু সমস্যা ছিল, যা খুবই স্বাভাবিক। যখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তখন থেকেই তাদের মানের ভিন্নতা আসে। পরীক্ষাসহ সব কার্যক্রম ভিন্ন মানে করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীর চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী এ অধিভুক্ত সাত কলেজে। ফলে দুদিক থেকে সমন্বয়ের ব্যাপার রয়েছে।

মন্ত্রী বলেন, ধীরে ধীরে সাত কলেজের সমস্যাগুলো কাটিয়ে উঠা হচ্ছে। আমরাও সাত কলেজের সঙ্গে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা সমন্বয় করছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সে কারণেই সেশনজট এখন অনেকটাই কমে এসেছে। আশা করি, সেশনজট সমস্যা আর থাকবে না। পরীক্ষার ফলাফলও যথাসময়ে দিতে পারবে। সেভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার সেভাবেই দেখবে। কাজেই আলাদা বিশ্ববিদ্যালয় করা কোনো সমাধান নয়। এটাকে এই মুহূর্তে আমি কোনো যৌক্তিক দাবি বলে ভাবছি না। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হচ্ছে, এটিই আমাদের জন্য যথার্থ মনে করি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না : শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌ ‘গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। আরও তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনা সরকারের প্রয়োজন।’ তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রী কলেজ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

এ মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এ মাসেই মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি এই মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলবে। চলমান সংকট নিয়ে আরও আলোচনা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচেনায় আসতেও আহ্বান জানান।

কাল শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবন ধলেশ্বরীতে এ বৈঠক শুরু হয়। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে চলে এ বৈঠক।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সব সমস্যার সমাধান আলোচনা। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও আরও আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আজ শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আমি তাদের কথা শুনেছি। শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করতে চেয়েছি, তারা আলোচনা করতে রাজিও হয়েছিল। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে তারা আলোচনা করতে আর চায়নি।

ডা. দীপু মনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আবার আলোচনার উদ্যোগ নেওয়া হবে। আমি এই মুহূর্তে অসুস্থতার কারণে শাবিতে যেতে পারছি না। শিক্ষার্থীরা যদি আলোচনায় রাজি থাকে, তাহলে সেখানে আমি আমার প্রতিনিধি পাঠাব।

শিক্ষার্থীদের এ আন্দোলনে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি-না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের অনশনে অসুস্থ হওয়া এবং শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা- কোনোটিই কাম্য নয় আমাদের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে শিক্ষার্থীরা

শাবিপ্রবি শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আজ

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে দেখা করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যরাতে বিমানযোগে তারা ঢাকায় পৌঁছেছেন। শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন।

প্রতিনিধি দলে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

জানতে চাইলে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস বলেন, আমরা এখন ঢাকায় আছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি। আলোচনা কখন হবে এমন প্রশ্নে তিনি বলেন, কখন হবে তা এখনো সঠিক বলতে পারছি না।

এর আগে, বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ঢাকায় আলোচনায় বসার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনা করার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তাব দেন। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে আলোচনা করতে সম্মত হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইনে আলোচনায় বসার প্রস্তাব দেন।

এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের সামনে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন শুক্রবার।ওই দিন বেলা ১১টায় রাবির সাবাস বাংলাদেশ চত্বরে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন তিনি।

এ উৎসবটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী রাবিতে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে শহিদ শামসুজ্জোহা ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তাপক অর্পণ শেষে ১০টা ৪০ মিনিটে দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

এদিন দুপুরে শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তর প্রশাসক।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ মো. আয়েন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে : শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি November 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে শিক্ষিত বেকার কমাতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে। আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনো সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায়।

শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরো উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষাগ্রহণ করার পর শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সেজন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি।

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরো কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে।

শিক্ষামন্ত্রীর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত

৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষকের পদ শূন্য: ডা. দীপু মনি

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৫৭টি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩৫৮ জন ছাত্র ও ১ লাখ ৪ হাজার ৫৯৯ জন ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ১৫ হাজার ২৯৩ জন। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ভূমি জরিপ শিক্ষার উন্নয়নকল্পে বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৪টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে ২টি সার্ভে প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে। বিদ্যমান দুটি প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লার রামমালার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও রাজশাহীর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। নতুন করে ভূমি জরিপ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে পটুয়াখালীর দশমিনার পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোরের মনিরামপুরের যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না : শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি November 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে ও থাকবে।

রোববার শিক্ষামন্ত্রী রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তানরা কোনোভাবেইে যেন গুজবে কান না দেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনায় রেখে এবং যাতে যথাযথ স্বাস্থ্যবিধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা রাখা হয়েছে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি সহনশীল আছে। তাই, আগামী বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে হয়তো নিয়ে যেতে পারবো না, তবে এবার যত দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সময়সীমা কমিয়ে আনা যেতে পারে। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য